| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
আজকে প্রথম আলোর আনন্দ পাতায় সত্যজিত সম্পর্কে লেখা হয়েছে। এ লেখার শেষে সত্যজিতের এযাবত নির্মিত ছবির তালিকা দেয়া হয়েছে। প্রথম আলো কিছুদিন গেলে আর পড়া যায় না। তাই মনে হলো তার নির্মিত ছবিগুলোর লিস্টি তুলে রাখা দরকার। আগ্রহী যে কারোর কাজে লাগতে পারে।
সত্যজিতের ছবির লিস্টি
০১. পথের পাঁচালী (১৯৯৫)
০২. অপরাজিত (১৯৫৬)
০৩. পরশপাথর (১৯৫৮)
০৪. জলসাঘর (১৯৫৮)
০৫. অপ্সরীর সংসার (১৯৫৯)
০৬. দেবী (১৯৬০)
০৭. তিনকন্যা (১৯৬১)
০৮. রবীন্দ্রনাথ ঠাকুর (তথ্যচিত্র) (১৯৬১)
০৯. কাঞ্চনজঙ্ঘা (১৯৬২)
১০. অভিমান (১৯৬২)
১১. মহানগর (১৯৬৩)
১২. চারুলতা (১৯৬৪)
১৩. টু TWO (১৯৬৫) (দূরদর্শনের জন্য নির্মিত)
১৪. মহাপুরুষ (১৬৫)
১৫. কাপুরুষ (১৯৬৫)
১৬. নায়ক (১৯৬৬)
১৭. চিড়িয়াখানা (১৯৬৭)
১৮. গুপী গাইন বাঘা বাইন (১৯৬৮)
১৯. অরণ্যের দিনরাত্রি )১৯৭০)
২০. সিকিম (১৯৭১)
২১. সীমান্ত (১৯৭১)
২২. দ্য ইনার আই (তথ্যচিত্র) (১৯৭২)
২৩. প্রতিধ্বনি (১৯৭২)
২৪. অশনি সংকেত (১৯৭৩)
২৫. সোনার কেল্লা (১৯৭৪)
২৬. বালা (১৯৭৬)
২৭. জন অরণ্য (১৯৭৬)
২৮. শতরঞ্জ কী খিলাড়ী (১৯৭৭)
২৯. জয় বাবা ফেলুনাথ (১৯৭৮)
৩০. হীরক রাজার দেশে (১৯৮০)
৩১. সদগতি (১৯৮১) (দূরদর্শনের জন্য নির্মিত)
৩২. পিকুর ডায়রি (১৯৮১) (দূরদর্শনের জন্য নির্মিত)
৩৩. ঘরে বাইরে (১৯৮৪)
৩৪. সুকুমার রায় (তথ্যচিত্র) (১৯৮৭)
৩৫. গণশত্রু (১৯৮৯)
৩৬. শাখা প্রশাখা (১৯৯০)
৩৭. আগন্তুক (১৯৯১)
৩
অনেক ধন্যবাদ, অলৌকিক হাসান ভাই।
একদম প্রথম সত্যজিতের ছবি দেখেছিলাম - আগন্তুক ।
৫
নীতিমালা ধারা ৪. প্রকাশিত লেখার পুনঃপ্রকাশ
রেফারেন্স:
http://www.sachalayatan.com/aloukik/14584
http://aloukik.amarblog.com/2008/04/24/7/
৬
অরূপ
অন্যব্লগে প্রকাশিত লেখা সচলায়তনে আমরা প্রকাশ করি না।
তাহলে রাগিবের লেখা প্রকাশ করলেন কিভাবে? সেটা তো অন্য ব্লগে আগে প্রকাশিত হয়েছিল।
রেফারেন্স :
http://www.somewhereinblog.net/blog/ragibhasanblog/28789790 (২১ তারিখ প্রকাশিত)
http://www.sachalayatan.com/ragib/14564 (সচলে ২৩ তারিখ প্রকাশিত)
ইন্টারনেটে প্রকাশিত লেখা পুনঃপ্রকাশের (নীতিমালা ধারা ৪) কারনে আপনার সত্যজিৎ বিষয়ক লেখাটা ১ম পাতা থেকে সরানো হল।
তাহলে তানভীর এর লেথাটি প্রকাশিত হলো কি করে?
রেফারেন্স
http://www.sachalayatan.com/tanveer/13238
আশা করি ভুল বুঝবেন না। জানাবেন নিশ্চয়ই।
৭
ধন্যবাদ অরূপ। রাগিবের পোস্ট নীতিমালা ভঙ্গে অপরাধে দেরিতে হলেও আপনি প্রথম পৃষ্ঠা থেকে সরিয়ে দিয়েছন। আমার পোস্টটি সরিয়ে দেয়ার পর আপনাদের রাগিবের পোস্টের রেফারেন্স দেখিয়ে দিতে হলো। এরকম চাইলে আরো দেখাতে পারতাম। যাই হোক আইন নিশ্চয়ই সবার জন্য সমান।
এখন আমাকে বলেন, তানভীরের পোস্ট (রেফারেন্স উপরের কমেন্টে) প্রথম আলো পুরো কপি পেস্ট ছিল, আর আমারটা শুধু কিছু ছবির লিস্ট। এখন আমি যদি সত্যজিতের ছবির লিস্ট দিয়ে পোস্ট দিতাম তাহলে কি প্রথম পৃষ্ঠা থেকে পোস্ট সরাতে পারতেন? অথবা এখন আমি যদি পোস্ট এডিট করে শুধুমাত্র ছবির লিস্ট দিয়ে পোস্ট দেই তাহলে কি পোস্ট প্রথম পৃষ্ঠায় ফিরিয়ে নেবেন? সত্যজিতের ছবির লিস্ট ইন্টারনেটেও পাওয়া যায়।
৮
তানভীরের পোস্ট মডারেটররা নীতিমালা ভঙ্গের (কাটপেস্ট) অপরাধে দুষ্ট হলেও সেটা না সরানোর এখতিয়ার মডারেটরদের রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে মডারেটর ব্যাখ্যা দিতে বাধ্যও নন।
নীতিমালার ধারা ১০ মোতাবেক মডারেটররা আরো যা পারেন :-
× যেকোন অ্যাকাউন্ট ব্লক করা
× যেকোন লেখা / মন্তব্য মুছে ফেলা,
× যেকোন লেখা ১ম পাতা থেকে সরিয়ে দেওয়া
× যেকোন লেখা অপ্রকাশ করা
আমার এ মন্তব্যটি মডারেটররা মুছবেন না আশা করি।
৯
৪০ দিন আগের পোস্ট সরাতে বলছেন?
সেটা তো সরেই আছে!!
http://www.sachalayatan.com/tanveer/13238
"লিখেছেন তানভীর (তারিখ: শুক্র, ২০০৮-০৩-১৪ ০৯:২৬)"
অলৌকিক হাসান ভাই,
আপনি কেন এরকম আচরন করছেন সেটা বোধগম্য হচ্ছে না।
আপনাকে অনুরোধ করা হয়েছে ব্যক্তিগত মেসেজ এর কথা এই চ্যানেল পাবলিশ না করতে।
বিষয়টা দুঃখজনক।
১০
এবার কিন্তু আপনি খোঁচা মারা কথা বলছেন। আমার পোস্টও তাহলে ৪০ দিন পর সরাতেন। নাকি নীতিমালা ৪০ দিন পরপর জাগ্রত হয়!!!!
আপনাকে মেসেজ দিয়েছি, পড়ে দেখেন।
১
আমি মোটামুটি সিনেমার পোকা। আমার ধারনা ছিল সত্যজিতের প্রায় সব সিনেমাই দেখা শেষ, এখন দেখি বেশ কিছু বাকী রয়ে গেছে। দেখে ফেলতে হবে। লিস্টের জন্য ধন্যবাদ।
-------------------------------------------------
আমিও যদি মরে যেতে পারতাম
তাহলে আমাকে প্রতি মুহূর্তে মরে যেতে হত না।