নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

অনলাইনে যারা

সদস্য ১০ | অতিথি ৬৩
অনলাইনে সর্বাধিক সদস্য ২৪৫, সময় মঙ্গল, ২০০৮-০৭-১৫ ১৭:০৯

archives


ঘোরাঘুরি ব্লগ: উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ/ সমুদ্র যেখানে মা (একাদশ অংশ)

লিখেছেন জ্বিনের বাদশা (তারিখ: বুধ, ২০০৮-০৪-১৬ ০৭:২৯)
ক্যাটেগরী:
জ্বিনের বাদশা এর ছবি
পাহাড় থেকে সাগর দেখা

[এই পর্বে যে চরিত্রটির আবির্ভাব হবে, মানে আমাদের ট্যুর গাইড, ইন্টারনেটে তার ভুলে যাওয়া নাম খুঁজে বের করার চেষ্টা করতে গিয়ে এক ভয়াবহ তথ্য জেনে ফেললাম। মনে হলো, লোকটার নাম খুঁজতে না গেলেই ভালো হতো। হাসিখুশী, দিলখোলা টাইপের লোকটা সা...




উপন্যাস : যদি সে ভালো না বাসে – পর্ব ১৩

লিখেছেন মুহম্মদ জুবায়ের (তারিখ: বুধ, ২০০৮-০৪-১৬ ০৯:২০)
ক্যাটেগরী:

৪.৫ জামাল

ছোটো মা কোনোদিন সামান্যতম দুর্ব্যবহার আমার সঙ্গে করেছেন, এমন কথা বলতে পারি না। খাবার টেবিলে নিজের ছেলেমেয়েদের চেয়ে আমার পাতে কম দেননি কখনো। সুমন-সুখীর জন্যে জামাকাপড় কেনা হলে আমার জন্যেও হয়েছে। তবু কোথায় যেন ক...




পাঁচ পয়সার দাম নাই

লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২০০৮-০৪-১৬ ১০:৪৭)
ক্যাটেগরী: |

ভুমিকার বদলে...
ছুটির এক দুপুর বেলা। খেয়েদেয়ে ঘুমাবো বলে শুয়েছি। কিন্তু ঘুম আর আসে না। আসে না তো আসেই না। হঠাৎ মঞ্জু ভাইয়ের মুখখানি ভেসে আসে মনে। কোনো কারণ ছাড়াই। আমাদের স্কুল মাঠের একপাশে মঞ্জু ভাইয়ের চায়ের দোকান ছিল। ছো...




জ্বলন্ত 'দিয়াশলাই'-এর আলো

লিখেছেন মুহম্মদ জুবায়ের (তারিখ: বুধ, ২০০৮-০৪-১৬ ১১:১১)
ক্যাটেগরী: |

'দিয়াশলাই' জ্বেলে বসে আছি। কাঠি পুড়ছে, প্রায় শেষের দিকে। পৃষ্ঠা নম্বর ২৯, হাসান মোরশেদের দেখা পাওয়া গেছে।

সচলায়তনের অণুগল্প সংকলন বিষয়ক পোস্ট এবং এ পর্যন্ত ৫৫টি মন্তব্যও পড়লাম। প্রকাশনা বিষয়ে নানা মন্তব্য পাওয়া গেলো। তবে আমার...




কিছু টুকরো মানুষ

লিখেছেন অনিকেত (তারিখ: বুধ, ২০০৮-০৪-১৬ ১২:২৬)
ক্যাটেগরী: |
অনিকেত এর ছবি

পূর্বকথাঃ

আমার বহুদিন ধরে হাইকু লেখার শখ। কিন্তু হাইকু জিনিসটা তেমন ভালো করে জানি না। তারচেয়ে বিপদের কথা---জানার তেমন ইচ্ছেও নেই। জাপানী সকল শব্দের মধ্যে কি রকম জানি অমসৃন নিষ্ঠুরতা আছে। ওদের ধন্যবাদ শুনলে খুশি হবার বদলে দৌড় দ...




পরমানুগল্প :: চোর

লিখেছেন ইমরুলকায়েস [অতিথি] (তারিখ: বুধ, ২০০৮-০৪-১৬ ১৩:৩০)
ক্যাটেগরী:
ইমরুলকায়েস এর ছবি

মফস্বল শহরে বাসা পাল্টানো খুবই ঝামেলার কাজ।ওখানে ঢাকার গত প্যাক এন্ড মুভ জাতীয় সংস্থা থাকেনা।তবু কাজটা প্রায়ই করতে হয়।বাবা সরকারী চাকুরী করেন,বদলীর চাকুরি।গড়ে তিন বছরে একবার বদলী।আমরা দেশের বাড়ী থেকে দু-চারজন লোকজন আনি জিনি...




একটি পারিরাষ্ট্রিক গল্প

লিখেছেন গৌতম (তারিখ: বুধ, ২০০৮-০৪-১৬ ১৪:২৩)
ক্যাটেগরী: |
গৌতম এর ছবি

অনেক আকুতি-মিনতির পর ভাগিনাকে বুঝানো গেল- সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটির নাম বৃহস্পতি, আমাদের এই পৃথিবী নয়। এবং এর জন্য তার মা, বাবা কিংবা আমি এই মামা- আমরা কেউই দায়ী নই; এতে আমাদের কোনো হাত নেই। কে দায়ী- সিনেম্যাটিক এই প্রশ্নের উত্তরট...




বোয়ালতন্ত্র

লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: বুধ, ২০০৮-০৪-১৬ ১৫:০৮)
ক্যাটেগরী: | | |
মৃদুল আহমেদ এর ছবি

বলল কেঁদে ট্যাংরা মাছে--
একটা আমার চ্যাংড়া আছে...
ব্যবসা ছিল চকবাজারে--
বেচত স্লেট ও চক হাজারে,
হঠাৎ পড়ে ট্রাকের তলায়
সেই ছেলেটা ল্যাংড়া--
শুকিয়ে গিয়ে মনের শোকে
খ্যাংরা কাঠি খ্যাংরা!
কন কী করি বোয়াল মশাই--
বড...




অবশেষে অণুগল্প

লিখেছেন ফারুক হাসান (তারিখ: বুধ, ২০০৮-০৪-১৬ ১৭:১৭)
ক্যাটেগরী: | |
ফারুক হাসান এর ছবি

কালকে রাতে নেটে সমসাময়িক রিসার্চ আর্টিকেলগুলিতে চোখ বুলাচ্ছিলাম। কত লোকই না কত কাজ করেছে! কদিন পরেই এই বিষয়ে আমারো এরকম গুরুগম্ভীর জ্ঞান ঝরে পড়া রিসার্চ পেপার বেরুবে- এই ভেবে যখন উঠি উঠি করছি এই সময় চোখ আটকে গেল একটা নতুন আর্টিক...




সচল হওয়ার অনুভূতি

লিখেছেন অতন্দ্র প্রহরী (তারিখ: বুধ, ২০০৮-০৪-১৬ ১৯:৩৪)
ক্যাটেগরী: |
অতন্দ্র প্রহরী এর ছবি

হটমেইল অ্যাড্রেস দিয়ে ফেইসবুকে রেজিস্টার করেছিলাম। তাই প্রতিদিনই অন্তত খান পঁচিশেক বা তারও বেশি মেইল এসে জমা হয় হটমেইলে। সবই প্রায় ফেইসবুক থেকে আসে। "হট অর নট", "ফানওয়াল", "আর ইউ ইন্টারেস্টেড?" জাতীয় মেইল সব। প্রতিদিনই একবার করে চ...




অজানা ভাইরাসের উৎপাত

লিখেছেন দিগন্ত (তারিখ: বুধ, ২০০৮-০৪-১৬ ২৩:২১)
ক্যাটেগরী: | | | | | |
দিগন্ত এর ছবি

SV40 ভাইরাসের গল্পও ইউজেনিক্সের মতই বিজ্ঞানের আরেক ভয়াভহ ইতিহাস। পোলিও রোগের কথা সবাওই জানা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে যে সব রোগের ওষুধ আবিষ্কারের জন...




শুভ জন্মদিন, দিগন্ত

লিখেছেন শিক্ষানবিস (তারিখ: বুধ, ২০০৮-০৪-১৬ ২৩:৩৬)
ক্যাটেগরী: | |
শিক্ষানবিস এর ছবি

দিগন্ত নিজের পরিচয় দেন ধর্মনিরপেক্ষ মানবতাবাদী (সেক্যুলার হিউম্যানিস্ট) হিসেবে। ব্লগগুলোই বলে দেয় ধর্মনিরপেক্ষতা আর মানবতাবাদ কতটা প্রভাব বিস্তার করেছে তার জীবনে।

তিনি বিশুদ্ধ বিজ্ঞানমনস্ক মানুষ। তাই ধর্ম প্রশ্নে নিরপেক...




স্বাধীনতার পথে - ১৭ই এপ্রিল

লিখেছেন এম. এম. আর. জালাল (তারিখ: বুধ, ২০০৮-০৪-১৬ ২৩:৪০)
ক্যাটেগরী: |
এম. এম. আর. জালাল এর ছবি

১৭ই এপ্রিলে গঠিত হল বাংলাদেশ সরকার: কুষ্টিয়ার বৈদ্যনাথতলায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠনের পর ভাষণ দিচ্ছেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। বৈদ্যনাথতলা গ্রামের নাম পরে বদলে রাখা হয় মুজিবনগর১৭ই এপ্রিলে গঠিত হল বাংলাদেশ সরকার: কুষ্টিয়ার বৈদ্যনাথতলায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠনের পর ভাষণ দিচ্ছেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। বৈদ্যনাথতলা গ্রামের নাম পরে বদলে রাখা হয় মুজিবনগর

...




ছেলেবেলার কিছু স্মৃতি

লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ০০:০৬)
ক্যাটেগরী: | |

আমি বিখ্যাত কেউ না। আমার ছেলেবেলা নিয়ে কারো আগ্রহ ও থাকার কথা না। তারপর ও কিছু স্মৃতি আজকে লিখতে মন চাইল। এর মধ্যে কেউ সাহিত্য রস বা অতি নাটকীয়তা খুঁজলে হতাশ হবেন।

নামের বানান ভুল

তখন সবে মাত্র স্কুলে ভর্তি হয়েছি। ১ম সাময়িক প...




মোনোপোলি

লিখেছেন হিমু (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ০১:২৫)
ক্যাটেগরী: | |
হিমু এর ছবি

মোনোপোলি প্রথম যখন দেখি তখনও এই খেলার নেশার ব্যাপারটা বুঝিনি। বাসায় যারা একটু বড় তারা হট্টগোল করে খেলতেন। টাকাপয়সার ব্যাপার, একদিন রক্তচক্ষু স্বৈরাভিভাবকের হুকুমে মোনোপোলির সরঞ্জাম বাজেয়াপ্ত হলো। যারা মোনোপোলি খেলতেন জমিয়...




রাতের গল্প---১

লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ০১:৪৪)
ক্যাটেগরী:

রাত্রি ঝমাঝম-(ক)
ক্যামেলিয়া আলম

ঝমাঝম ঝমাঝম এক তানে চলছে আর চলছে। থামাথামির বিরাম নেই। তার মাঝেই ঝক্কি পেরিয়ে রিহার্সেলে আসা। জঘন্য লাগছে এই সাতদিনের বৃষ্টিটা। সাতকন্যা না কি যেন নাম এর-। ধুত্তেরি! জঘন্য!
এই শব্দগুলো অবাক করছে...




কামরাঙা ছড়া - ১৪

লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ০২:০১)
ক্যাটেগরী: |
সংসারে এক সন্ন্যাসী এর ছবি

নতুন আইডিয়া মাথায় আসছে না ইদানীং। তাই বেশ কিছুদিন ধরে পড়ে থাকা খুব পছন্দের নয় এমন তিনটি ছড়া দিয়ে আরেক পর্ব চালানোর চেষ্টা। সব ক'টি ছড়াই কাম-পিউটার বিষয়ক দেঁতো হাসি

(এই সিরিজের অধিকাংশ ছড়াই মৌলিক। তবে বেশ কয়েকটির আইডিয়া পেয়েছি রুশ ইরোটিক ...




হিমুর আইডিয়া কাজে লাগাবার বিপদ

লিখেছেন দ্রোহী (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ০৩:৪০)
ক্যাটেগরী: | | |
দ্রোহী এর ছবি
চাচা কত সুখী!

সেমিষ্টারের শেষ দিকে এসে স্বাভাবিকভাবেই পড়াশোনার চাপ বাড়ে । সেইসাথে পাল্লা দিয়ে কমতে থাকে সচলায়তনে ঢু মারার সুযোগটুকু। তবুও প্রতিদিনকার অভ্যাসবশত সচলায়তনে ঢু মারি। অফলাইনে বসে দুয়েকটি গল্প পড়ে চলে যাই। মাঝে মাঝে যখন দু–একট...




পথিক ও কুকুর ( ফিরে দেখা )

লিখেছেন খেকশিয়াল (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ০৩:৫৭)
ক্যাটেগরী:
খেকশিয়াল এর ছবি

কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়
কামড়ের চোটে দাঁতে দাঁত ফুটে ফিটকি দিল সে হায় !
অবাক কুকুর নিকটে আসিল
ঘুরিল শুঁকিল বসিয়া ভাবিল
‘কামড়ে এমন তড়িৎ আছর আগে কভু দেখি নাই !

মরিল নাকিরে ? হায় কি আপদ জুটিল এ ভর সাঁঝে
না না মরেনি তো ! কাতর ...



ফায়ারফক্সান » কেন?

লগইন করুন