নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

অনলাইনে যারা

সদস্য ৯ | অতিথি ৬৬
অনলাইনে সর্বাধিক সদস্য ২৪৫, সময় মঙ্গল, ২০০৮-০৭-১৫ ১৭:০৯

archives


কালের ছড়া - ১৭

লিখেছেন আকতার আহমেদ (তারিখ: সোম, ২০০৮-০৪-২৮ ১০:৩৭)
ক্যাটেগরী:

শেয়ালের সাথে যদি
মুরগীর ভাব হয়
তা'তে শুধু সুচতুর
শেয়ালেরই লাভ হয় ।

অবশেষে ঘোর কাটে
মুরগীর জান যায়
পাজী শেয়ালের কাছে
হেরে গিয়ে পাঞ্জায় ।

ক্ষমতার প্রলোভনে
আমরাও ছাড়ি নীতি
ফলাফল - মোল্লার
হাতে আজ "নারী নীতি" !

২৭ এপ্রিল ২০০৮




যদি সে ভালো না বাসে - অখণ্ড

লিখেছেন মুহম্মদ জুবায়ের (তারিখ: সোম, ২০০৮-০৪-২৮ ১১:০৭)
ক্যাটেগরী:

লেখাটি সচলায়তনে ধারাবাহিক পোস্ট করতে শুরু করার পর কেউ কেউ স্পষ্টই খণ্ড খণ্ড করে পড়তে অনাগ্রহ জানিয়ে দিলেন। বললেন, একত্রে দিলে পড়তে সুবিধা হয়, নাহলে পাঠকের পাঠ-ধারাবাহিকতা ভঙ্গ হওয়ার আশংকা।

তখন মাঝপথে থামিয়ে দেওয়ার উপায় নেই। স...




দুই হাতে লেখা ১

লিখেছেন স্পর্শ (তারিখ: সোম, ২০০৮-০৪-২৮ ১২:১৮)
ক্যাটেগরী:
স্পর্শ এর ছবি

[ নিজেকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে এই সিরিজের সূচনা। দুই হাতে লেখার এক্সপেরিমেন্ট! যথারীতি আব্‌জাব গল্প। বিশেষত্ব হচ্ছে আমি ঘন্টায় কয়টা গল্প লিখতে পারি এটা তার একটা স্ব-পরীক্ষা। গল্পের মান সম্পর্কে তাই কোন নিশ্চয়তা দি...




চামচের খোঁজে

লিখেছেন খেকশিয়াল (তারিখ: সোম, ২০০৮-০৪-২৮ ১২:২৫)
ক্যাটেগরী: |
খেকশিয়াল এর ছবি

এই গল্পটা মোটামুটি সবখানেই করি, সচলেও তুলে দিলাম । আমার বন্ধু সুমন, একদিন কোথায় জানি একটা সিগারেট হাতে হাঁটছে । ধরাবে কিন্তু কোথাও কারো কাছে ম্যাচ, লাইটার কিছুই পাচ্ছে না । কাছে ধারে কোন সিগারেটের দোকানও নেই যে গিয়ে ধরাবে । হাঁটত...




মুরগীচোর

লিখেছেন তীরন্দাজ (তারিখ: সোম, ২০০৮-০৪-২৮ ১২:৪৩)
ক্যাটেগরী: |
তীরন্দাজ এর ছবি

বুড়িটা দু'দিন পরপরই আসে। ক্ষুধা আর রোগে শুকিয়ে যাওয়া চেহারা, কোমরটা কুঁজো। পরনে একটি শতছিন্ন সাদা শাড়ী। ভিক্ষে চায় প্রথম, তারপর বলে

- আম্মাগো, মুরগীর সালুন খাইতে কইলজা পোড়ে! দিবেন নি আম্মা?

না বললে দ্বিতীয়বার আর চায় না। দীর্ঘশ্ব...




মহত প্রস্তাব

লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: সোম, ২০০৮-০৪-২৮ ১৩:২৩)
ক্যাটেগরী: | | |
মৃদুল আহমেদ এর ছবি

চিংড়িকে ডেকে বলি, খাস তুই কি চা?
যদি চা না খাস, তবে নাম তোর ইঁচা--
চিংড়িটা কেঁদে বলে, হবে কেন সেটা?
চা খাওয়ার মানে বুঝি হওয়া কেউকেটা?
কোনকালে একথাটা শুনেছে কে কবে--
চা খাওয়াটা মাছেদের গুণ ধরা হবে ?
আমি হেসে বলি তাকে, শোন ওরে বোকা--
মোটে ত...




ক্যাম্বাসার

লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: সোম, ২০০৮-০৪-২৮ ১৬:৫৩)
ক্যাটেগরী: |
মাহবুব লীলেন এর ছবি

কিছুদিন বিজ্ঞাপনের দালালি করেছিলাম। ভাড়াটিয়া চাপাবাজ হিসেবে লোকজন আমাকে নিয়ে যেত বিভিন্ন ক্লায়েন্টের কাছে। যেতে যেতে তাদেরকে জিজ্ঞেস করতাম- আমার অফিসের নাম কী?
- আপনার অফিসের নাম অমুক
- আমার অফিস কী কী কাজ করে?
- আপনার অফিস এই এই...




সুরমা সিরিজ

লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: সোম, ২০০৮-০৪-২৮ ১৭:২৯)
ক্যাটেগরী:
আহমেদুর রশীদ এর ছবি


কতদিন রাখিনা পা
এই সুরমার পাড়ে
কতদিন হাটিনা আর
কীনব্রীজ ছায়া ছুঁয়ে
রুপহীন ধুসর বর্ণের উচ্ছাসে
ছুঁইনা তা-থৈ জলের উঠান
কতদিন খুঁজিনা পথ
হাওয়া মাটি নদীর বিলাপে


যে গান খুঁজতে আমি
এই বালুপথ ছাপানো পাথর
হেঁটে হেঁটে বৃষ্টিতে ...




বাংলাদেশের প্রাচীনতম ঘূর্ণায়মান মঞ্চটি রক্ষায় এগিয়ে আসুন

লিখেছেন যূথচারী (তারিখ: সোম, ২০০৮-০৪-২৮ ১৮:০৪)
ক্যাটেগরী: | |
যূথচারী এর ছবি

এই লেখাটির মূল তথ্যগুলো লালমনিরহাট থেকে পাঠিয়েছেন জেলার দুই সংস্কৃতিকর্মী শৌর্য দীপ্ত সূর্য এবং আশরাফুজ্জামান মণ্ডল।

লেখকদ্বয় জানাচ্ছেন, ১৯০৫ সালে লালমনিরহাট জেলায় নির্মাণ করা হয়, এমটি হোসেন ইন্সটিটিউট মিলনায়তন। তারা বলছ...




সম্পর্কের গিঁট

লিখেছেন শেখ জলিল (তারিখ: সোম, ২০০৮-০৪-২৮ ১৮:৫০)
ক্যাটেগরী: |
শেখ জলিল এর ছবি

এক এক করে সব গিঁট যাচ্ছে খুলে
কোথাও থাকছে না বাঁধন ঠিকঠাক।

কৈশোরের বন্ধুও যেদিন হলো শত্রু
প্রতিঘাতের আকাঙ্ক্ষাও গেলো উবে
যেদিন রক্তের সম্পর্কের স্বজনেরাও দেখালো বিষদাঁত
বুঝলাম একা হতে যাচ্ছি, খুলছে পারিবারিক বন্ধন।

এক যু...




ভালোবাসার সচলায়তন : আমার সবুজ সতেজ বন্ধুরা

লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: সোম, ২০০৮-০৪-২৮ ১৮:৫৩)
ক্যাটেগরী: | | |
মৃদুল আহমেদ এর ছবি

ক্ষমা চেয়ে নিই প্রথমেই। একটি ছড়া পোস্ট করেছি আজকেই, তারপরও আবার নীড়পাতায় জায়গা অধিকার করার জন্য। সচলায়তন নিয়ে, এর নিয়মকানুন নিয়ে, তার নীতিগত অবস্থান নিয়ে একটি আলোচনা, সমালোচনা, মন্তব্য-পাল্টা মন্তব্যের একটি ঝড় উঠেছে এস্কিমোর এ...




'shape of the beast'

লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: সোম, ২০০৮-০৪-২৮ ২১:৪৯)
ক্যাটেগরী:
হাসান মোরশেদ এর ছবি

..

ছোট্ট খবর ।

প্রিয় অরুন্ধতি রায়ের নতুন বই ''shape of the beast' প্রকাশিত হলো এই শনিবার ২৭ এপ্রিল দিল্লীতে ।

'The God of Small Things' দিয়ে বুকার জিতে নেয়ার ১১ বছর পর এই বই । অরুন্ধতি বুকার জিতে আকাশছোঁয়া তারকা হওয়ার বদলে আরো ...




গিটার নিয়ে বাংলায় নতুন প্রয়াস

লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ২০০৮-০৪-২৮ ২২:৪৯)
ক্যাটেগরী: | | | | |

কিছুকাল আগে মাহবুব মুর্শেদে বাংলায় গিটার সাইটের অভাব নিয়ে আক্ষেপ করে একটা পোস্ট দিয়েছিলেন। আমি নিজে একটু আধটু শখ করে বাজাই, আর একটু আধটু কম্পিউটারের কাজ জানি বলে নিজেও বাংলায় একটা গিটার সংক্রান্ত সাইটের কথ...




রিকশা এবং তার হুড।

লিখেছেন পরিবর্তনশীল (তারিখ: সোম, ২০০৮-০৪-২৮ ২৩:২৯)
ক্যাটেগরী:
পরিবর্তনশীল এর ছবি

নিউমার্কেট দুই নম্বর গেট... জনৈক কোন পথচারীর ঘামের গন্ধ নেমে নেমে আসতে চায়।
ঘামের গন্ধ পেছনে ফেলে অবশেষে আমরা রিকশায় উঠে যাই... আহা।
আমি আর জনৈক বালিকা।

পাশে বহু আরাধ্য রিকশা সঙ্গিনী বালিকা... সামনে অনেক বালক- অনেক বালিকাকে প্রতি...




সোভিয়েত কালরাঙা ছড়া - ০১

লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: সোম, ২০০৮-০৪-২৮ ২৩:৩৭)
ক্যাটেগরী: | |
সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সোভিয়েত যুগে প্রচলিত রাজনৈতিক লোকসাহিত্যের একটি অংশের নাম CHASTUSHKA - চার লাইনের ছড়া। জাপানি হাইকুর মতো ছন্দ- ও অন্ত্যমিলহীন নয়। অতিশয় শাণিত ও লক্ষ্যভেদী। বেশ কিছু CHASTUSHKA ইরোটিকও বটে। তেমন তিনটি ছড়ার অনুবাদ সচলায়তনের পাঠকদের সঙ্গে শে...




অনুবোধ - যৌথতা

লিখেছেন তারেক (তারিখ: মঙ্গল, ২০০৮-০৪-২৯ ০০:২৪)
ক্যাটেগরী:
তারেক এর ছবি

আমরা মুখোমুখি বসে থাকি; চাঁদ সরে যায় প্রান্তে...। বিবিধ যাপনের ক্লেদ আমাদের চোখেমুখে, শরীরে নানান বাস্তবতায় আর্দ্র অতীত। আমরা যারা খুব নিকটে থেকেও বহুদূরে, একাত্ম হয়ে যাই নিমগ্ন সুরে। সুনীল সমুদ্রের হিম অন্ধকার শ্লেটে নিরন্তর জ...




অরূন্ধতি রায়ের 'ভারতের উপনিবেশ'

লিখেছেন ফারুক ওয়াসিফ (তারিখ: মঙ্গল, ২০০৮-০৪-২৯ ০০:২৬)
ক্যাটেগরী:
ফারুক ওয়াসিফ এর ছবি

লিসনিং টু দা গ্রাসহুপারস টা না খুঁজে পেয়ে বিকল্প হিসাবে এটা দিলাম।
অরূন্ধতি রায়ের ধার ও গভীরতা এই লেখায় পুরোটা নাই, তবে ঝাঁঝটা পাওয়া যায়। তাঁকে চমস্কির সঙ্গে তুলনা করা হয়। কিন্তু চমস্কি সরাসরি-মুখোমুখি কিংবা ব্যক্তি মানুষটাস...




কেন লিখি?

লিখেছেন শামীম (তারিখ: মঙ্গল, ২০০৮-০৪-২৯ ০০:৩২)
ক্যাটেগরী: | | | | |
শামীম এর ছবি

ফোঁড়া কাটা সেই নাপিতের গল্পটা জানেন তো? ঐ যে, ডাক্তারদের ভাত মারতে বসেছিল ফসা ফস্ ফোঁড়া কেটে কেটে। তারপর শলাপরামর্শ করে নাপিতকে ডাক্তারিবিদ্যা শিখিয়ে দিল। কোথায় কোন শিরা, ধমনী; ভুলে কেটে গেলে বা ইনফেকশন হলে কী বিপদ হতে পারে জেনে ...




নিয়মিত লেখা আর ব্লগের লেখা ৩

লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: মঙ্গল, ২০০৮-০৪-২৯ ০১:২২)
ক্যাটেগরী: | | |
সুমন চৌধুরী এর ছবি

বাংলা ব্লগাবর্তের বয়স বেড়ে চলেছে। শৈশব পেরিয়ে দেখা যাচ্ছে কিশোরের মুখে গোঁফের আভাস। বয়:সন্ধিক্ষণের অসীম সম্ভাবনায় ছটফট করছে সদ্য কিশোর। প্রফিট মেকানিজমের বিরূপ প্রতিবেশের সাথে মরণপণ লড়াই করে তাঁকে তিল তিল বেড়ে উঠতে হচ্ছে। ল...




একটি পাখির জন্য পথ চেয়ে থাকি

লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: মঙ্গল, ২০০৮-০৪-২৯ ০১:৩২)
ক্যাটেগরী: | | |
সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

একটি পাখির জন্য পথ চেয়ে থাকি
হঠাৎ চমকে উঠি দিগন্তে তাকাই
হেমন্তের ডাকবাক্স রোজ খুলে দেখি
এলো কিনা সেই পাখি, শূন্য, শূন্য, শূন্য...

অপেক্ষার শেষ নেই চোখে তন্দ্রা আসে
বিশখালি নদী হয় অনন্ত যৌবনা
রশি হয় টান টান পালে লাগে হাওয়া
সময় ...



ফায়ারফক্সান » কেন?

লগইন করুন