নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

অনলাইনে যারা

সদস্য ৯ | অতিথি ৪৭
অনলাইনে সর্বাধিক সদস্য ২৪৫, সময় মঙ্গল, ২০০৮-০৭-১৫ ১৭:০৯

archives


প্রবাসে দৈবের বশে ০৪১

লিখেছেন হিমু (তারিখ: রবি, ২০০৮-০৬-০১ ০৬:১৪)
ক্যাটেগরী: | |
হিমু এর ছবি

১.
প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর চুল বড় করার একটা খায়েশ হয়েছিলো আমার। অনেকে বাগান করেন, কেউ কেউ পাখি পালেন, অ্যাকুয়ারিয়ামে মাছ পালেন আমাদের মাছপাগল হের রেহমান, কুকুরবিড়ালখরগোশও পালেন অনেকে, আমি চুল (মাথার) পোষার উদ্যোগ ন...




আমি আমার সন্তানকে যে গল্প বলে যাবো

লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: রবি, ২০০৮-০৬-০১ ০৭:০৪)
ক্যাটেগরী:
হাসান মোরশেদ এর ছবি

আজ থেকে বছর পনের পর, দুহাজার তেইশ সালের এপ্রিলের তেরো তারিখ,চৈত্রের শেষদিনে আমার ছেলে মৃন্ময়ের বয়স হবে আঠারো । আর আমি তখন আটচল্লিশ ।
ছেলেকে একটা গল্প শুনাবো সেদিন । সেদিনের গল্পের ড্রাফট লিখে রাখি আজ ।

'তোমার বয়স তখনো তিন পূর্ন ...




যে গল্পটা লেখা হতে পারতো অন্যভাবে - (উৎসর্গঃ শিমুল)

লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: রবি, ২০০৮-০৬-০১ ০৮:০৪)
ক্যাটেগরী:
ধুসর গোধূলি এর ছবি

গ্রীষ্ম, ২০০৪
শনিবার বিকেল, এথেন্সের কোনো একটা জায়গা।

বাতাসটা ঝিরঝিরে অবস্থায় আর নেই। হঠাৎ হঠাৎ ধপ করে এসে গায়ে ধাক্কা মেরে পেছন দিকে চলে যাচ্ছে। উজ্জ্বল শ্যামলা বর্ণের এক মানব সন্তানের কালো চশমায় চোখ ঢেকে রৌদ্রস্নানে বসে থা...




অর্থনীতি , বাংলাদেশ, এবং কিছু এলোমেলো ভাবনা

লিখেছেন রাগিব (তারিখ: রবি, ২০০৮-০৬-০১ ১০:১৭)
ক্যাটেগরী: |
রাগিব এর ছবি

অর্থনীতি সম্পর্কে আমার পড়াশোনা একেবারেই কম ... প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একটা কোর্স নিয়েছিলাম, প্রয়াত গোলাম মহিউদ্দিন স্যারের কাছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের আরেকটা কোর্সেও কিছু পড়েছিলাম। ব্যস, এখানেই আমার অর্থনৈতিক পড়াশোনা শ...




কে বেশি কর্কট রোগে আক্রান্ত - কবি সমুদ্র গুপ্ত নাকি আমরা ?

লিখেছেন নুরুজ্জামান মানিক (তারিখ: রবি, ২০০৮-০৬-০১ ১১:২২)
ক্যাটেগরী: |
নুরুজ্জামান মানিক এর ছবি

কবি সমুদ্র গুপ্ত হাসপাতালে এটা আমরা অনেকেই জানি, তার অসুস্থতার কারণও চিহ্নিত , চিকিত্সাও আছে বৈকি সমস্যাটা সাধ্যের কিন্তু তার চেয়ে মারাত্মক কর্কট রোগে আক্রান্ত স্বয়ং আমরা তথাকথিত সাহিত্যমোদীরা । উপসর্গ রয়েছে স্পষ্টভাবেই কিন...




আগুন জ্বলার প্রহর

লিখেছেন কীর্তিনাশা (তারিখ: রবি, ২০০৮-০৬-০১ ১২:১৮)
ক্যাটেগরী: | |
কীর্তিনাশা এর ছবি

এখন আমি জানি বুকের ভেতর কিভাবে কখন দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। কিভাবে সব ভয়, দ্বিধা, দ্বন্দ পুড়ে ছাই হয়ে যায়। কিভাবে সর্বগ্রাসি ক্রোধ হয়ে ওঠে ভয়াল অস্ত্র।

মাঝরাতে বরিশালগামি বড় লঞ্চে যখন ডাকাত পড়লো তখন লঞ্চটা মেঘনা নদীর বাঁকে। ...




বাগদাদ জর্নাল. ৩

লিখেছেন শাহীন হাসান (তারিখ: রবি, ২০০৮-০৬-০১ ১২:১৯)
ক্যাটেগরী:
শাহীন হাসান এর ছবি

৫.
যুদ্ধের দাস

এক শ্রেণীর মানুষ যুদ্ধ-যুদ্ধের যন্ত্রপাতি, মারাত্মক-

বিষ্ফোরক,
ব্যাপক-ধ্বংসশক্তি নিয়ে
রাতদিন জড়ো করছে
পৃথিবীর বিশেষ তেলসমৃদ্ধ এলাকায়।
দখল এবং ধ্বংসক্ষমতার
নিখুঁত নির্মাণকে
বলা হচ্ছে শ্রেষ্ঠত্ব,
জাতীয় বী...




শেরালী-আট (দুবলা বনের বাঘ)

লিখেছেন পুতুল (তারিখ: রবি, ২০০৮-০৬-০১ ১৫:৫০)
ক্যাটেগরী:
পুতুল এর ছবি

ক্ষেতে বীজ বোনা শেষ। একটু নীড়ানি দিতে হয়, কাজের মধ্যে, এই যা। হিন্দু পাড়ার সব্জী চাষীরা বাজারে মূলা, ফুলকপি, ধনে পাতা, কাঁচা মরিচ, শিম লাউ এসব বিক্রি করছে। তাদের জমি গুলো বেশ উঁচু বলে সবার আগে তাদের জমিতেই এসব ফলে। তবে ব্যাবসায়ও তার...




টিনের তলোয়ার

লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: রবি, ২০০৮-০৬-০১ ১৭:০৯)
ক্যাটেগরী: | | | |
সুমন চৌধুরী এর ছবি

বহুদিন আগে অন্যকোথাও এই শিরোনামে লিখেছিলাম। সেটা কেমন ছিল, তেতো না মিঠা, কাজে লেগেছিল বা লাগেনি এইসবই এখন অবান্তর। তবে নামটা জীবিত। মহাজন দশগুণ মুনাফা গুণতে সোজা রাস্তা, বাঁকা রাস্তা, বাইপাস রাস্তা বানায়। তাতে কামলাও হাঁটে। মহ...




কথাকলি । ০৩। বাঙালের বাংলা শিক্ষা

লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: রবি, ২০০৮-০৬-০১ ১৮:১৮)
ক্যাটেগরী: |
মাহবুব লীলেন এর ছবি

ভাইভা বোর্ডে নাকি এক ইংরেজ বঙ্কিমের কাছে জানতে চেয়েছিল- বাংলায় আপদ আর বিপদ শব্দের পার্থক্য কী?

বিএ পাশের জন্য দরকারি নম্বর থেকে ছয় কম পাওয়া বঙ্কিম উত্তর দিয়েছিল- পরীক্ষায় আসার পথে উষ্ঠা খেয়ে আমার ঠ্যাং ভেঙে গেলে সেটা হতো বিপদ। ...




শাহী মসলিন কাশ্মীরি লুঙ্গি এবং অন্যান্য অভিজ্ঞতা- আমার সপ্তাহান্ত যাপন

লিখেছেন রাসেল (তারিখ: রবি, ২০০৮-০৬-০১ ১৮:৪০)
ক্যাটেগরী:
রাসেল এর ছবি

ভাবছি চর্ম যৌন ও সেক্স রোগ বিশেষজ্ঞের কাছে যাবো। মোবাইল ভীষণ সমস্যা করছে, একটু গরম হলেই চার্জ নাই হয়ে যায়।

আমি প্রযুক্তির মানুষ না, বরং প্রযুক্তি এড়িয়েই চলতে চাই সব সময়। নেহায়েত সম্ভব হয় না বলেই মাঝে মাঝে প্রাযুক্তিক দুর্বিপাক...




কোন দেশেতে বাস করি?

লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: রবি, ২০০৮-০৬-০১ ১৯:০৭)
ক্যাটেগরী: | |
মৃদুল আহমেদ এর ছবি

কোন দেশেতে বাস করি ভাই,
কোন দেশেতে বাস করি?
একটু মতের বিরোধ হলেই
জ্যান্ত মানুষ লাশ করি--
দুঃখি মায়ের সুখের জগত
এক লহমায় নাশ করি--
তুমি আমার আমি তোমার
বোনের সর্বনাশ করি--

কোন দেশেতে বাস করি?

স্যারের হাতে নগদ গুঁজে
দুচোখ বুঁজে পাস...




বৃষ্টিভেজা গদ্যকলাপ ৪ : ব্যাঙের বিয়ের দিন

লিখেছেন মুজিব মেহদী (তারিখ: রবি, ২০০৮-০৬-০১ ২০:৪০)
ক্যাটেগরী: | |
মুজিব মেহদী এর ছবি
বৃষ্টি

আহা ব্যাঙ! ('হায় ব্যা' নয়!) বর্ষার সাথে তার সম্পর্কসূত্র আমি ভুলতে পারি না। ঢাকার ভূমিজলে কোনো ব্যাঙ নেই বলেই না আকাশে দেখি তার ছায়া! কী নিষ্ঠুর এই বেদনা! ভাবি কত বদলে গেছে আমার নাগরিক বর্ষা, ব্যাঙহীন। স্যুয়ারেজ উপচানো পচা ও দুর্গন্...




বিদায় দিনান্তের আলো

লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: রবি, ২০০৮-০৬-০১ ২৩:২০)
ক্যাটেগরী: | |
সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

সারাদিন উদভ্রান্ত শেয়ালের মতো
ঘুরে ঘুরে সন্ধ্যায় বাড়ির পথ ধরলাম
ল্যাম্পপোষ্টে কেউ জ্বালিয়ে দিয়েছে গোধূলীর আলো
সারা পথ সন্ধ্যার জৌলুসে ঝিকিমিকি
মনুমেন্টের উজ্জ্বল আলো ঘিরে
উড়ছে সভ্যতার অভিলাষী পতঙ্গের ঝাঁক

কত বৈচিত্র ছড়...




ছোট্ট গোল রুটি - ১৭

লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: রবি, ২০০৮-০৬-০১ ২৩:৫৮)
ক্যাটেগরী: |
সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সচলায়তনে নৈরাশ্যবাদী ও দুঃখবিলাসীদের সংখ্যা নগণ্য নয়। তাঁদেরকেই উত্সর্গ করছি এই অনুবাদগল্পটি হাসি

প্রসঙ্গত বলে রাখি, গল্পটির লেখকের নাম-পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

নৈরাশ্যবাদী

একদা এক নৈরাশ্যবাদীর ভা...




কয়েক টুকরো দারুচিনি ০৩

লিখেছেন দ্রোহী (তারিখ: সোম, ২০০৮-০৬-০২ ০৫:৩৯)
ক্যাটেগরী: | |
দ্রোহী এর ছবি

০১.

পার্টিতে সুবেশী বয়স্কা মহিলাকে এক উৎসাহী পুরুষ জিজ্ঞেস করলো, "আচ্ছা আপনার বয়স কত?"

মহিল উত্তর দিলেন, "চল্লিশের পথে এগোচ্ছি!"

পুরুষটি ঢোক গিলে বললো, "কোন দিক থেকে একটু বলবেন কি?"

০২.

প্রেমিকাঃ তুমি কি আমাকে সবসময় ভালবাসবে?

প্...



ফায়ারফক্সান » কেন?

লগইন করুন