যে বুঝতো সে এখন আর কাছে নেই
অনেক অনেক দূরে, দ্বন্দ্বের গিরিগহ্বরে
হেমন্তের ঘোড়া তাকে নিয়ে গেছে উত্তরে
উতসব পড়ে রইলো শূণ্যতা ঘিরে
সব কিছু শুনশান শূন্য শূন্য হয়ে গেলো
যে বুঝতো সে এখন আর কাছে নেই
অকস্মাত মাঝরাতে
যখন চাঁদের আলো হ...
কংখ আর কংখীর ভালবাসা |
বেশ বোকাই মোরগটি। নাম তার কংখ। খাবার দেয়া পর হুমড়ী মেরে খাওয়া ছাড়া আর কিছুই করতে জনে না সে। অন্য কোন মোরগ সে খাবার নিয়ে যুদ্ধ করতে এলে কোন প্রতিবাদ না করেই সরে যায় একপাশে। খোঁয়াড়ের অন্যান্য মোরগ-মুরগীরাও ওকে অবহেলা করে, টিটকারি দ...
বিচার বিভাগ স্বাধীন এখন |
সেদিন বিশেষ আদালতে
সবাই দারুণ বিজি ছিল
তিন মিনিটে রায় হয়ে যায়
(রায়টা বোধ'য় ইজি ছিল )
রায় ঘোষণার আগেই সবার
মুখে হাসির রেখা ছিল
(আদালতের রায় কী হবে
হয়তো তাদের দেখা ছিল !)
মামলাগুলোর শুনানীতে
ভীষণ রকম গতি ছিল
(একটুখানি সময় নিলে
খু...
পটলবাবু |
লিখতে গিয়ে হাসি পাচ্ছে বেশ, আমার লিখা প্রথম ছড়া । ক্লাস ফোরে লিখেছিলাম, ছাপিয়েছিল স্কুল ম্যাগাজিনে । ছড়াটার কিছু জায়গায় দাদা, দিদির হেল্প ছিল । ম্যাগাজিনে প্রথম নিজের ছড়া দেখে যেই অনুভূতি হয়েছিল ওটা ভুলতে পারব না কোনদিন, ওইটার স...
একটি ভয়ঙ্কর ভৌতিক গল্প |
(এ গল্পটা আমার নিজের নয়। বহুকাল আগে শুনেছিলাম আমার এক খালাত ভাইর মুখে। প্রচন্ড ভয় পেয়েছিলাম সে দিন। আসলে আবহটা এমন ছিল ভয় না পেয়ে উপায় ছিল না। গ্রামের বাড়ির উঠোনে রাতের বেলা শীতের পিঠা খেতে খেতে শুনেছিলাম গল্পটা। ভয় কেন পেয়েছিলা...
পদ্মাপারের মহাকাব্য আবু ইসহাকের পদ্মার পলিদ্বীপ।। |
ব্রিটিশ সাম্রাজ্যের বেজন্মা শিশু শ্রী সালমান রুশদী ও তদীয় সাবেক স্ত্রী বারবারা সম্পাদিত- ভিনতেজ কালেকশন অব ইন্ডিয়ান রাইটিং পুস্তকটা প্রকাশের সাথে সাথেই শোরগোল লাগছিল ভারতবর্ষে। এ পর্যন্ত বেশ কয়েকটি প্রতিবাদ ধর্মী লেখা আমা...
কমেন্ট সাহিত্য
লিখেছেন রেনেট (তারিখ: মঙ্গল, ২০০৮-০৬-১০ ১৬:৪২)
ক্যাটেগরী: ব্লগরব্লগর | নাই | এরশাদাদু (৭০ বছর বা তদুর্দ্ধ) |
সাহিত্যের এই নতুন ধারার সাথে আমার পরিচয় সচলায়তনে এসেই। কমেন্ট ও যে পড়ার মত একটা জিনিষ, তা আগে বুঝিনি। কমেন্ট বলতে আমি শুধু বুঝতাম, ভালো লাগলো, ফাটাফাটি, ঝাক্কাস, এরকম এক-দুই শব্দের ভাব প্রকাশকে।
কিন্তু সচলায়তনে এসে ব্লগ পড়তে পড়ত...
ভাটির কথা – সরবারহ |
(বাংলাদেশের তেল গ্যাস নিয়ে একান্ত নিজস্ব কিছু অনুযোগ আর আবদার লিখে রাখছি। ভাটি মানে ডাঊনস্ট্রিম; তেল-গ্যাসের দুনিয়ায় পরিশোধন আর বিপননকে সবাই ডাঊনস্ট্রিম বলেই জানে। উজান বা আপস্ট্রিম হল অনুসন্ধান, খনন আ...
আকাশ মেঘে ঢাকা। গুরুর গুরুর ডাক ক্রমশ জোরালো হচ্ছে। এই নামলো বুঝি ঝুম বৃষ্টি। মাঠ ঘাট ছেয়ে গেল অঝোর ধারার বর্ষণে। আপনার কবি কবি মনটা মুহূর্তে নেচে উঠলো। কানের কাছে গুনগুনিয়ে গেল স্বয়ং রবীন্দ্রনাথ। পাগলা হাওয়ার বাদল দিনে...
'এই য...
১৩টি ক্রিকেটিয় জোকস, ১টি ফাউ
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: মঙ্গল, ২০০৮-০৬-১০ ১৮:৫৭)
ক্যাটেগরী: ব্লগরব্লগর | নেই কাজ তো খই ভাজ টাইপ ব্লগ | সববয়সী |
১.
তোড়সে ব্যাট চালিয়ে লাঞ্চ আওয়ারে প্যাভিলিয়নে ফিরল এক ব্যাটসম্যান। সবাই তাকে বাহবা জানাচ্ছে, ফুর্তির চোটে বেশ খানিকটা ড্রিঙ্ক করে ফেলল সে। তার কিছুক্ষণের মধ্যেই সে আবিষ্কার করল সবকিছুই সে তিনটা করে দেখতে পাচ্ছে। মহা মুশকিল! ...
ডোনাও আমার দু:খ আমার প্রেম |
ডোনাও আমার দু:খ আমার প্রেম
ডোনাও এর তীরে আমরা বসতে চেয়েছিলাম
তোমার পরিচিত এক পাথরের পরে
দু'পায়ে জল ছুঁয়ে ছুঁয়ে
রৌদ্র খেলবে জলে
গাঙচিলেরা উড়ে যাবে মাথার উপর দিয়ে
রোদ মাখা রঙে
আকাশটা হবে অসম্ভব নীলা
তরুকুল ছায়ার আল্পনা আঁকব...
শ্মশান পাখিরা, সন্ধ্যায় ( শেষ অধ্যায় ) |
বিলেত ফেরত্ কামরুল ভাই ব্যবসা করবেন ঠিক করেছেন । একটানা প্রায় এক যুগ সাদা সাদা মানুষের দেশে কাটানোর পর তার বোধ-বিশ্বাসে নড়চড় হয়, ভাবেন যে, যতসামান্য টাকাপয়সা তিনি সঞ্চয় করেছেন সেটা দেশে বিনিয়োগ করাই উত...
টোপ দিলেই যে কেঁচো মাছ খেয়ে ফেলবে তার গ্যারান্টি কি? ৭ |
আমার জীবনে কোন নাটক নেই। কোন ড্রামা নেই। নিজ থেকে বড়ই গাছে না চড়লে গায়ে কাঁটাও বেঁধে না। আমার ঈশ্বরও নেই যে সালিশ বসাবো। পুরুন্দর ভাটকে স্মরণ করে তাই মাল খাই আর স্মৃতি চিবাই চুপচাপ। পুরুন্দর ভাট নামে কোন এক স্বল্প পরিচিত শক্তিমা...
ইলিয়াসের ঘোড়া
লিখেছেন কনফুসিয়াস (তারিখ: মঙ্গল, ২০০৮-০৬-১০ ২১:৪১)
ক্যাটেগরী: চিন্তাভাবনা | আখতারুজ্জামান ইলিয়াস | যদ্যপি আমার গুরু |
ভাল লেখা আসলে-যাকে বলে-খানিকটা বিটকেলে গন্ধের মত। সুগন্ধর আবেদন খুব বেশিক্ষণ থাকে না, নাকে হয়তো রয়ে যায় বেশ কিছু সময়, কিন্তু মাথা থেকে দুরে সরে যেতে সময় নেয় না একটুও। গোলাপ বা রজনীগন্ধা শুঁকলে পরে খানিক পরেই ভুলে যাই, তুলনায় খানিক...
অমরতা |
তার কবরে আমার কিছুই করার ছিল না; তবুও সেখানে গেলাম
তার কবরে আমার দেখারও ছিল না কিছু-দেখানোরও কিছু নেই
কিছু মানুষ মরে গেলে বিখ্যাত হয়ে উঠে; সেরকম মানুষও সে নয়
তবুও তার কবরে গেলাম; কিছু একটা ভাবার কথা ভাবলাম
নিজেকে বোঝালাম- এখানে ...
শেরালী-তের (স্বাধীনতা তুমি) |
বর্ষার জল খুব তাড়াহুড়ো করে পালিয়ে যাচ্ছে। আর বেড়ে চলেছে মুক্তি ফৌজের হামলা! রাজাকার আর পাক বাহিনীর রাতের ঘুম হারাম। কবর খুঁড়ে তার চারিদিকে বালির বস্তা রেখে, লোহার টুপি মাথায়, বাহিরের দিকে বন্দুক তাক করে সারা রাত কার ভয়ে জেগে থাক...
প্রবাস থেকে ০২১ ... [মন্ট্রিল যাত্রাঃ পার্ট ওয়ান ...] |
[সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ লিখতে গিয়ে টের পাই নাই কিন্তু পরে দেখলাম অনেক বড় হয়ে গেছে, পড়তে পড়তে ঘুম আসলে গাইল্লাবেন না আগেই বলে রাখলাম
]
১ ...
কানাডায় আসলাম পাঁচ মাস পার হয়ে গেল ... যদিও পাঁচ মাসে পড়ালেখার অগ্রগতি একেবারে শূণ্য, কিন্ত...