নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

অনলাইনে যারা

সদস্য ৮ | অতিথি ৭৫
অনলাইনে সর্বাধিক সদস্য ২৪৫, সময় মঙ্গল, ২০০৮-০৭-১৫ ১৭:০৯

archives


নিঘাত তিথির জন্য সমবেত করতালি

লিখেছেন সুমন সুপান্থ (তারিখ: রবি, ২০০৮-০৬-১৫ ০৬:২৪)
ক্যাটেগরী: |
সুমন সুপান্থ এর ছবি

ছোট্ট শহর টাঙ্গাইল,আর তার ততোধিক ছোট অলিগলি পেরিয়ে পূর্ব আদালত পাড়ার শান্তি শান্তি চেহারার বাড়িতে তিনকন্যা আর তাদের বাব-মা র সঙ্গে দেখা হলো যে সন্ধ্যায় - এখান থেকে চোখ ফেরালে,বহু বর্ষের দূর মনে হয় |মনে হয় , সরকারি বিন্দুবাসিনী স্...




কমলেশ পাল-৮

লিখেছেন সোমনাথ (তারিখ: রবি, ২০০৮-০৬-১৫ ০৬:৩৫)
ক্যাটেগরী: |
সোমনাথ এর ছবি

পলিপ্যাকে মাদার ডেয়ারি
-কমলেশ পাল
----------------------
অঝোরে রোদ্দুর ঝরছে
লোকটি যাচ্ছে তারই মধ্যে দারুণ মেজাজে৷
ছাতা নেই, অথচ কী ভাবে
দুপুর অগ্রাহ্য করে হাটছে স্বাভাবিক! -
তোমার বিস্ময়৷

অবশ্যই ছাতা একটি আছে
যা অদৃশ্য আমাদের ধুলোপড়া ...




কমলেশ পাল-৯

লিখেছেন সোমনাথ (তারিখ: রবি, ২০০৮-০৬-১৫ ০৬:৩৯)
ক্যাটেগরী: |
সোমনাথ এর ছবি

কুনারামের দেশ দর্শন
-কমলেশ পাল
===========================
হ্যা ব নুনা, পাত-পালা বিচে
তুকে যে চার কিলাস তক্ পড়্হালম
ত, কি শিখলি?
মুদের দ্যাশটো চিন্হতে লারলি ৷৷৷৷
মুদের দ্যাশটো চিন্হতে লারলি ৷৷৷৷
কীটো শিখ্লি?

পড়্হেছে বটে বাবুর ছা-টো!
বইল্লেক্ ...




আব্বার সেই জলে ভেজা চোখের ছবি এখনো মনে পড়ে

লিখেছেন পান্থ রহমান রেজা (তারিখ: রবি, ২০০৮-০৬-১৫ ১০:২৫)
ক্যাটেগরী: | |
পান্থ রহমান রেজা এর ছবি

ছোটবেলায় আমার বন্ধুদের কারো ইচ্ছে ছিল ফুটবলার হওয়ার, কারো ক্রিকেটার হওয়ার। আর আমার ইচ্ছে কবে বড়ো হবো, একটু স্বাধীন মতো চলবো। এর পেছনের কারণ আব্বার অত্যাধিক শাসন। এই করা যাবে না, সেই করা যাবে না, এই করো, পাঁচ ওয়াক্ত নামাজ কেন পড়োনি...




অপদার্থ কথা (ছেলেবেলা)

লিখেছেন স্পর্শ (তারিখ: রবি, ২০০৮-০৬-১৫ ১২:০৮)
ক্যাটেগরী: | | |
স্পর্শ এর ছবি

“তুই একটা অপদার্থ”। আমি নিশ্চিত, পৃথিবীতে সবচেয়ে বেশিবার এই কথা শুনেছি আমি। আর পৃথিবীতে সবচেয়ে বেশিবার এই কথা বলেছেন আমার বাবা। পদার্থ বিজ্ঞান পড়েছি ক্লাস নাইনে উঠে। কিন্তু অপদার্থের সংজ্ঞা জেনে গেছি তার অনেক আগেই। আমার বাবা ...




রক্তবমির দাগ

লিখেছেন মাশা (তারিখ: রবি, ২০০৮-০৬-১৫ ১২:৫৮)
ক্যাটেগরী:
মাশা এর ছবি

ভেতরে জলোচ্ছ্বাস ঘূর্ণিহাওয়া অজগর মোচড়

তোমার হাত জড়ানো আছে বলে বাহুতে
মেনে নেই বন্যা মহামারি জনযুদ্ধ
নিজেকে অপরাধী মনে হয়
ক্ষণভঙ্গুর জগতে আমি কেন এত তৃষ্ণার্থ হরিণ
চিরন্তন ক্ষতগুলো সারাতে পারে নাকি চুম্বন?

ঠোঠের জোৎস্না ...




রূপালি রাত আর সে

লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: রবি, ২০০৮-০৬-১৫ ১৩:৫২)
ক্যাটেগরী: | |
মৃদুল আহমেদ এর ছবি

আপনি কি গান গাইতে পারেন?

আচমকা প্রশ্নে একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলাম। ভ্যাবাচ্যাকা খাওয়ার কারণ আছে। বন্ধুদের সামনে আমি যতই চালবাজি দেখাই না কেন, কোনো অচেনা আড্ডাতে গেলেই আমি ডাঙ্গার মাছ। তখন ‘নাম কী’ জিজ্ঞেস করলেও প্রথমে ...




পাঁচ ফোঁড়নের তিন ফোঁড়নঃ হাস্যকৌতুক

লিখেছেন কীর্তিনাশা (তারিখ: রবি, ২০০৮-০৬-১৫ ১৪:০৮)
ক্যাটেগরী: | |
কীর্তিনাশা এর ছবি

১। সন্দেহবাতিকগ্রস্ত স্ত্রী

এক কর্মজীবি স্ত্রী তার বেকার স্বামীকে সন্দেহ করা শুরু করলো। তার ধারণা তার স্বামী কোন এক মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে গেছে। সে যখন অফিসে থাকে সেই সময়ে তার স্বামী সেই প্রেমিকাকে বাসায় নিয়ে আসে...




সুসভ্য সুদর্শন

লিখেছেন সুলতানা পারভীন শিমুল (তারিখ: রবি, ২০০৮-০৬-১৫ ১৪:১০)
ক্যাটেগরী: |

আজ সকালবেলা ঘর থেকে বের হতেই খিঁচড়ে থাকা মেজাজটা ভাল হয়ে গেল। ভেজা মাটিতে পা রাখি আমি। রাতে ঝুম বৃষ্টি হয়েছে। বৃষ্টির সেই আদরের ছোঁয়া এখনো লেগে আছে প্রকৃতির চোখেমুখে। রোদ নেই। মেঘলা মেঘলা আকাশ। ভেজা ভেজা শান্ত শান্ত সবকিছু। ঠ...




দুঃস্বপ্ন

লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২০০৮-০৬-১৫ ১৪:২৯)
ক্যাটেগরী:

সায়রা বানু চুল বেঁধে বিছানার দিকে এগিয়ে এলেন।বেডসুইচটা নষ্ট,তাই বাতি নিভিয়ে হাতড়ে হাতড়ে বিছানায় যেতে হয়।বিছানায় কুন্ডলী পাকিয়ে ঘুমুচ্ছেন আশরাফ আকন্দ।কি আশ্চর্য,মানুষটা এই বয়সেও কেমন বাচ্চাদের মত কুন্ডলী পাকিয়ে ঘুমায়।সায়র...




অতিবুদ্ধিমান বোকাদের কথা

লিখেছেন দিগন্ত (তারিখ: রবি, ২০০৮-০৬-১৫ ১৪:৪০)
ক্যাটেগরী: | | | | |
দিগন্ত এর ছবি

সাধারণভাবে ব্যঙ্গার্থে ছাড়া 'অতিবুদ্ধিমান' আর 'বোকা' শব্দদুটো একই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হয় না, কারণ শব্দদুটো বিপরীতার্থক। কিন্তু বুদ্ধি কি? আমার যে বন্ধু তাড়াতাড়ি অঙ্ক করতে পারে তাকেও বুদ্ধিমান বলি, আবার চটপটে স্মার্ট মার...




আণবিক মহাকাব্য

লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: রবি, ২০০৮-০৬-১৫ ১৪:৫৮)
ক্যাটেগরী:
ধুসর গোধূলি এর ছবি

সবাই অণুগল্প লিখে, আমি লিখলাম আণবিক মহাকাব্য।

নামকরণটা আণবিক মহাকাব্য না হইয়া স্ট্রিং মহাকাব্যও হইতে পারতো। কিন্তু বিজ্ঞানীরা এখনো এই বিষয়ে দৌড়ের উপরে আছেন বলে সেদিকে আর গেলাম না। মহাকাব্য নামকরণেও একটা বিরাট শানে নুযুল আছ...




বাদল দিনের প্রথম কদম ফুল...

লিখেছেন পরিবর্তনশীল (তারিখ: রবি, ২০০৮-০৬-১৫ ১৫:২৭)
ক্যাটেগরী: |
পরিবর্তনশীল এর ছবি

এই নাও।এই নাও।
আজ আষাঢ়ের এক তারিখ।
আজ বর্ষার প্রথম দিন।
এবং বর্ষা মানেই বৃষ্টি। আকাশ থেকে টপটপ করে পানি পড়ে।
এই বৃষ্টি জিনিসটা এককালে খুব বেশি ভালো লাগত। বাসা থেকে বের হতে না পেরে বারান্দায় দাঁড়ায়ে বৃষ্...




সন্ধ্যায় বৃষ্টি এলে

লিখেছেন সুমন সুপান্থ (তারিখ: রবি, ২০০৮-০৬-১৫ ১৬:৫৪)
ক্যাটেগরী: |
সুমন সুপান্থ এর ছবি

সন্ধ্যায় বৃষ্টি এলে
সু ম ন সু পা ন্থ

সন্ধ্যায় সামান্য বৃষ্টি... বৃষ্টি খেলতে শহরে এসেছেন বাল্মীকি
বিভঙ্গ চৈতন্যের কাব্য হবে এবার, এ সন্ধ্যায় আমরা কি লিখি!

প্রত্ন সভ্যতা বার্ধক্যে গ্যাছে এমনই প্রশ্নের তোড়ে -
ফি-সন্ধ্যায় আমরা উ...




খেলাকে রাজনীতির সাথে মিশাবেন না

অছ্যুৎ বলাই এর ছবি

এটা আমরা স্বীকার করি আর না করি ক্রিকেটে বাংলাদেশে সম্ভবত পাকিস্তানের সাপোর্টারই সবচেয়ে বেশি। স্বাধীনতা যুদ্ধ ও তার আগেকার সময়কার ঘটনা বিচারে এটা একটা অস্বাভাবিক ঘটনা। কারণ, যুদ্ধের সময়কার আবেগ, পরিস্থিতির তীব্রতা এবং বাঙালি...




একটি ক্যারিয়ারশূন্য মেয়ের গল্প এবং একটি বেকারের ৩০ তম সার্টিফিকেট জন্মদিন

লিখেছেন কর্ণজয় (তারিখ: রবি, ২০০৮-০৬-১৫ ১৭:১২)
ক্যাটেগরী: |

একটি ক্যারিয়ারশূন্য মেয়ের গল্প
------------------------------
একটি মেইল ..
পুরনো বন্ধুর দু এক টুকরো কথার সাথে একটা এটাচমেন্ট ..
মোবাইলে তোলা একটা মেয়ের নগ্ন ভিডিও ..
মেয়েটা মুখ ঢেকে আছে ... সে তার মুখ দেখাতে চায় না ... ক্যামেরা তার শরীরের নিখাদ গোপনীয় অং...




স্পর্শ ও বাঁধনের গানের উপর একটু কেরামতি-১

লিখেছেন আলমগীর (তারিখ: রবি, ২০০৮-০৬-১৫ ১৭:১৯)
ক্যাটেগরী: |
আলমগীর এর ছবি

কয়েক দিন ধরেই মেজাজ খারাপ, তাই সচলে আসা হয় না। কাল স্পর্শ আর তার বোনের গান দুটা শুনে ভাল লাগল। আমি একটু গিটার দিয়ে কেরামতি করার চেষ্টা দিলাম। গাওয়া গানে তাল/মাত্রা ঠিক রাখা কঠিন, তাও নিজে গাওয়ার চেয়ে মূলটাই রাখলাম। গিটার ঢুকানো...



১:০৭ মিনিট (১.০৩ MB)




স্পর্শ ও বাঁধনের গানের উপর একটু কেরামতি-২

লিখেছেন আলমগীর (তারিখ: রবি, ২০০৮-০৬-১৫ ১৭:৩০)
ক্যাটেগরী: |
আলমগীর এর ছবি

প্রথম পর্ব

মূল গানের পোস্ট এখানে।

[G]পুবাল হাওয়া,
[A#]পাও যদি বন্ধুর দেখা
[A#]বইলো তুমি [Dm]তারে
[A#]আমার মনের কথা [Dm]হয়নি বলা, [F]হয়নি বলা [A#]তারে।

পুবাল [G]হাওয়া।
[A#]বলে দিও তারে তুমি দেখা [G]যদি হয়
[A#]তা...



১:৪৪ মিনিট (১.৫৯ MB)




অনন্ত সময় ধরে অন্ধ ও বধির

লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: রবি, ২০০৮-০৬-১৫ ১৭:৩৪)
ক্যাটেগরী: | |
সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

(সুদীর্ঘ প্রায় পাঁচ বছর কবিতা না লেখার পর প্রথম লেখা কবিতা)

বহুদিন মাথার ওপরে ছাদ
ছাদের ওপর আকাশ অন্ধকার
বহুদিন পূর্ণিমার চাঁদ দেখা হয়নি, অমাবস্যাও না
বহুদিন এই পা স্পর্শ করেনি মাটি
এই হাত ছোঁয়নি কোনো পাতার শরীর
বহুদিন নদীতে ...




আমাদের স্বপ্ন তরী

লিখেছেন থার্ড আই (তারিখ: রবি, ২০০৮-০৬-১৫ ২১:১০)
ক্যাটেগরী: |
থার্ড আই এর ছবি

সেই দূর্ভাগা দ্বীপরাজ যাতে যাওয়া হলোনা।সেই দূর্ভাগা দ্বীপরাজ যাতে যাওয়া হলোনা।
মৃত্যু ভয়ে ঠিক যতটা ভীতু হবার কথা ছিলো শাহ সাহেবের আম খাওয়ার দৃশ্য দেখে কেউ অনুমানই করতে পারবেনা এই মানুষটি এতক্ষণ লঞ্চ ডুবে যাবার ভয়ে ছটফট করছিলেন।
বরিশ...



ফায়ারফক্সান » কেন?

লগইন করুন