শব্দার্থ চাহিয়া আবেদন ।। জনগন একটু সাহায্য করুন |
একটা কাজ শুরু করেছি । শুরু করে হোঁচট খাওয়া ও শুরু করেছি । নানান কিসিমের ও নানামাত্রার হোঁচট ।
এই যাত্রার হোঁচট হলো-কিছু কিছু ইংরেজী শব্দের ব্যবহারিক বাংলা খুঁজে পাচ্ছিনা ।
কাজ যতো এগিয়ে যাবে এই কিসিমের হোঁচট খাওয়ার মাত্রা ও বে...
অতিথি লেখকের প্রোফাইল পরিবর্তন এবং ব্লগ মুছে ফেলার অধিকার সরিয়ে দেয়া হল |
অতিথি লেখকের প্রোফাইল পরিবর্তন এবং ব্লগ মুছে ফেলার অধিকার সরিয়ে দেয়া হল। মূল কোডে পরিবর্তন করায় ছোট খাট কোন বাগ থাকতে পারে। কোন সচল কোন রকম সমস্যার সম্মুখীন হলে জানাতে ভুলবেন না। সচলায়তনের বাগ-ভাল্লুক মারতে আপনাদের ইনপুটের জন...
মুল্যবোধহীনতাই যে জাত- এর মুল্যবোধ |
ভাবছিলাম একটা কবিতা লিখব আজ ব্লগে কিন্তু বিগত দিন দুয়েক ধরে একটা ব্যাপার দেহমনে কাপুনি ধরিয়েছে। বিগত রাত নিদ্রাহীন কেটেছে। সকালে ম্যাকীয়াভেলী পড়ে অনেক টুকু শান্ত এবং আরো বেশী নিরাশায় হাবুডুবু খেতে লাগলাম। গতপরশুর পত্রিকায় এ...
সাকা-রে.. |
গতকাল আদালতে
দেখে তোর বায়না
সুস্থ মানুষ আর
তোকে বলা যায়না !
হিংস্র হায়েনা তুই
আচরণে, আকারে
আজীবন পশু হয়ে
থেকে গেলি সাকা-রে !
১৭ জুন ২০০৮
বাঁশিন্দা
ক
চলো KFCথেকে বার্গার নিয়ে যাই- হঠাত্ করেই শরমিতা বলে ওঠে।
গ্রেট আইডিয়া- রবিন সায় দেয়। রাতে ছবি দেখার পর খাওয়া যাবে। বলতে বলতেই গাড়িটা ঘুরিয়ে কেএফসির রাস্তায় নেয় সে। রেডিওতে চলা হিন্দি গানটা শেষ হবার আগেই গাড়ি ঘ্যাচ কর...
সত্যি এটা বর্ষাকাল!
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: মঙ্গল, ২০০৮-০৬-১৭ ১১:৫৬)
ক্যাটেগরী: ছড়া | বর্ষাবরণ ছড়া দুঃখ তাতে কড়া রোমান্টিক এই হৃদয়খানার একটু নড়াচড়া | সববয়সী |
"বর্ষা এল, বর্ষা এল..." ভাবছি আমি বর্ষা কে?
বলছে কাকে? ঐ তরুণী তন্বী এবং ফর্সাকে?
যার এখনো হাঁটার তালে ছটফটে এজ টিনের চাল?
ভাবতে গিয়েই হঠাত্ দেখি ঝমর ঝমর টিনের চাল...
তন্বী ছোটে, আমিও ছুটি--লক্ষ্য টিনের ছাউনিটা
ভর্তি লোকে, তাকিয়ে দেখি, ত...
ধার্মিক বিজ্ঞানীদের দেশ |
কোন দেশে রকেট উৎক্ষেপণের আগে বিজ্ঞানীকুল মন্দিরে পূজো দিতে যান? যে সে বিজ্ঞানী নন, একেবারে মহাকাশ গবেষণা সংস্থার কর্ণধার সহ তাবড় তাবড় মহাকাশ বিজ্ঞানী। উত্তর শুনে এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন যে দেশটা ভারত আর তার মহাকাশ গবেষণা সংস...
দুই হাতে লেখা-৭ |
এপিঠ আর ওপিঠ
[ নিজেকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে এই সিরিজের সূচনা। দুই হাতে লেখার এক্সপেরিমেন্ট! যথারীতি আব্জাব গল্প। বিশেষত্ব হচ্ছে আমি ঘন্টায় কয়টা গল্প লিখতে পারি এটা তার একটা স্ব-পরীক্ষা। গল্পের মান সম্পর্কে তাই কো...
গবেষণা সাহায্যপ্রার্থী
লিখেছেন সবজান্তা (তারিখ: মঙ্গল, ২০০৮-০৬-১৭ ১৩:৫১)
ক্যাটেগরী: ব্লগরব্লগর | ক্যামনে কি ? | গবেষণা | থিসিস |
আপাতত বেশ বিপদে আছি আমি।
প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী চতুর্থবর্ষে সবার মত আমাকেও "কিছু" একটার উপর গবেষণা করতে হচ্ছে।
তড়িৎ প্রকৌশলের ছাত্র হওয়া সত্বেও আমার কিছুটা নেটওয়ার্কিং প্রীতির কারণে প্রস্তাবিত বিষয়গুলির মধ...
হিরোশিমার ছোট্ট মেয়েটি আজো ডাক দিচ্ছে সব দরজায় : ক্যাথি কেলি
লিখেছেন ফারুক ওয়াসিফ (তারিখ: মঙ্গল, ২০০৮-০৬-১৭ ১৪:১৭)
ক্যাটেগরী: ব্লগরব্লগর | আন্তর্জাতিক | গ্রন্থালোচনা | অনুবাদ/ইরকি শিশু | সববয়সী |
জর্ডানের রাজধানী আম্মানের এক গির্জার মাটির তলার ঘরে পাঠশালা বসেছে। দেয়াল ও জানালা জুড়ে ঝুলছে রঙ্গিন কাগজে বানানো অজস্র সারস। ইরাক থেকে পালিয়ে আসা পরিবারগুলোর শিশুদের জন্য এ বিদ্যালয়। যে শিশুরা আগে এসেছে তারা জানে ঐ সারসের মা...
বছরগুলো সেকেন্ড হ'য়ে কম্প তোলে |
তোমায় ভেবে একলা একা উদাস দুপুর
দীঘির জলে পালক ঝরায় হংস মিথুন।
হাট-খোলা ঐ জানলা দিয়ে আকাশ নামে
মনের পাখি নীল ছুঁয়ে যায় উড়াল দিয়েই।
মৌনতা খায় ব্যাকুল দু'চোখ দূরের দেশের
স্মৃতির পাতা উল্টে দেখি তোমার ছবিই;
থই থই থই জ্যোছনা প্লাবন ঝ...
প্রায়ান্ধকার |
দোহারা চাঁদের রঙ ফিকে হয়ে এলে সন্ধ্যার আঁধারে, স্বপ্নের নানান দুয়ার নরকের এক একটা প্রবেশমুখ হয়ে আরবার ফিরে আসে নিখাদ বাস্তবতায়। যে ছবি মুছে দেওয়ার জন্য প্রাণপাত করেছে অযাচক সময়, যে কল্পনার মায়াবী বিভ্রম আমাদের শূণ্য গহবর গুলো ...
প্রতিশোধ |
সিগারেট পোড়াই
তোমাকে পোড়াতে পারি না তাই।
ধোঁয়ায় মিশে যাই
ডুবে যাই কালোয় সাদায়
বুক ভরে ধোঁয়া তবু পাওয়া যায়
সিগারেট ফেলে না ধাঁধায় ।
আলগা ফাঁপর |
কেউ কেউ আজকাল আমাদের আলগা ফাঁপর
দেয়, আমরা খাই এবং বুঝতে পারি যে এটা আলগা
ফাঁপর, তবুও কিছু বলি না, কারন মাগনা যে কোন খাওয়াই
আমরা ভালোবাসি।
তারা শুধু আমাদের ফাপঁরই খাওয়ায় না, সেইসাথে পাপড় খেতেও
জোরাজুরি করে, কিন্তু আমরা খেতে চা...
নিক্কন-২/৭
লিখেছেন জুলিয়ান সিদ্দিকী (তারিখ: বুধ, ২০০৮-০৬-১৮ ০০:০৮)
ক্যাটেগরী: গল্প | নিক্কন | যুবা (১৮ বছর বা তদুর্দ্ধ) |
সন্ধ্যা হয় হয় ঠিক এমন সময় রহিমুদ্দি গোঙ্গার হাটে এসে পৌঁছায়। হাটবার বলে ঘাটে অনেক নৌকা একটার সাথে আরেকটা এমন ভাবে লাগিয়ে রেখেছে যে, রহিমুদ্দি সচরাচর যেখানে নৌকা ভিড়ায়, সেখানে এগিয়ে যেতে পারলো না। কিছুটা পেছনে সরে এসে দুটো নৌকা...
ছেঁড়া দ্বীপে এক পরিবেশকর্মী
লিখেছেন এনকিদু (তারিখ: বুধ, ২০০৮-০৬-১৮ ০১:১১)
ক্যাটেগরী: ব্লগরব্লগর | ছেঁড়া দ্বীপ | নারিকেল জিঞ্জিরা | সরকারী কর্মচারী | সববয়সী |
আকাশের থেকেও বেশি নীল সাগরের দিকে আমি হাঁ করে তাকিয়ে রইলাম । এই প্রথম আমার নারিকেল জিঞ্জিরায় আসা । জাহাজ থেকে নেমে জেটি ধরে কিছুদূর এগিয়ে যাওয়ার পর বালিয়াড়িতে নেমে পড়ার একটা পথ পাওয়া যায় । সেই পথ ধরে দ্বীপের ভেতরে কিছুদূর ঢুকে ত...
কাঁচকি ছড়া- ০১
লিখেছেন রণদীপম বসু (তারিখ: বুধ, ২০০৮-০৬-১৮ ০১:১৬)
ক্যাটেগরী: সাহিত্য | ছড়া | চোখ | বাঁশ | যুবা (১৮ বছর বা তদুর্দ্ধ) |
বাঁশ
আঁইক্কাটা ছেঁটে ফেলে
মেখে গাওয়া ঘি
বাঁশ খেয়ে হাঁদারাম
করে হা হা হি।
চোখ
এক চোখ ডানে আর
এক চোখ বাঁয়ে
কী দোষ চোখের, গেলে
মেয়েদের গায়ে !
কেউ কি দেখেছে কোনো
শহরে বা গাঁয়ে
খসে গেছে কোন কিছু
দৃষ্টির ঘা'য়ে ?
(১৭/০৬/২০০৮)
নিজস্ব ধাঁচের গণতন্ত্র এবং জনপ্রতিনিধি/ সংসদ নির্বাচনের নতুন মডেল
লিখেছেন তানভীর (তারিখ: বুধ, ২০০৮-০৬-১৮ ০১:২২)
ক্যাটেগরী: চিন্তাভাবনা | দেশচিন্তা | আবোল-তাবোল | গণতন্ত্র | নির্বাচন | বাংলাদেশ |
(এ লেখার খসড়া বেশ কিছুদিন আগেই করেছিলাম। কিন্তু পোস্টাবো কি না বুঝতে পারছিলাম না। সম্প্রতি ইশতিয়াক রউফের সিরিজ ‘নিজস্ব ধাঁচের গণতন্ত্র’ পড়ে এ মাল ঝাড়ার উৎসাহ পেলাম। আহ, কী শান্তি!
)
বাংলাদেশে গণতন্ত্র বিকাশের অন্তরা...
অতিথি লেখক হিসাবে লেখা ব্লগগুলো |
অতিথি লেখক হিসাবে লেখাগুলো ইতিমধ্যে মডারেটরদের কাছে জমা দেয়া হয়েছে আমার ব্লগে ট্রান্সফার করার জন্য। কিন্তু এতে অনেক সময় লাগে, এবং কেউ কেউ আমার পুরানো ...