আপনি তুমি বা তুই |
অন্তত দুটি দম্পতিকে আমি ব্যক্তিগতভাবে জানি যাঁরা পরস্পরকে তুই করে বলেন। আমাদের মধ্যবিত্ত নাগরিক সংস্কৃতিতে স্বাভাবিক তো নয়ই, রীতিমতো ব্যতিক্রম ও বিপ্লবাত্মক। এর বিপরীতে এমন উদাহরণও জানি যেখানে বিবাহপূর্বকালে দু’জন দু’জনক...
নিখুঁত খুঁত |
এসো যত খুঁতখুঁতে মন
চলে এসো আজ এই রোদের নিচে
কাঁপাকাঁপা হাতে তৈরী করি একটি খুঁত
হতে পারে তা একটি নৌকা
যার গলুইয়ে থাকবে একটি কোমল ফুটো
অথবা মাস্তুলটি হবে নড়বড়ে
কি নৌকা নয় ? আচ্ছা ..
এসো তাহলে বানাই একটা নদী
যার বানে ভেসে যাবে সবকি...
ঘটনা কি?
লিখেছেন রেনেট (তারিখ: মঙ্গল, ২০০৮-০৫-২৭ ১৩:৩৫)
ক্যাটেগরী: ব্লগরব্লগর | নাই | এরশাদাদু (৭০ বছর বা তদুর্দ্ধ) |
সচলায়তনের হোম পেজে কয়েকদিন ধরে দেখছি, একটা তিমি মাছ (অন্য মাছ ও হতে পারে) বাংলাদেশকে খেয়ে ফেলতে চাচ্ছে।
ঘটনা কি?
এই নাও কিছু ঘুম পাড়ানী গান... আলগোছে। |
১.
গীটার প্রথম হাতে নিয়েছিলাম এসএসসির ছুটিতে। প্রথম প্রথম যখন অশোক পালের বই সামনে রেখে কিছু একটা বাজানোর চেষ্টা করতাম আর ভাই বোনের ভেংচি খেতাম খুব রাগ হত। এমনিতে আমার ধৈর্য্য বলে কিছু নেই। কোন কিছু পাঁচমিনিটে না হলে হাল ছেড়ে দি...
কে যেন বিড়ালের বাচ্চাটিকে লাঠি দিয়ে আঘাত করে তার কোমর ভেঙে দিয়েছে। বাচ্চাটি এখন সামনের দু পায়ে ভর করে পেছনের অংশটি ছেঁচড়ে ছেঁচড়ে টেনে নিয়ে চলে।
দৃশ্যটি দেখে হয়তো মায়ের ভালো লাগে না। বলেন, আরে কোন ডাহাইতে কামডা করছে রে? এমন কইরা প...
যুদ্ধ যখন আসে তখন কিন্তু যুদ্ধ থেকে বাঁচার কৌশল হিসেবে মানুষ অনেক ধরণের পন্থা অবলম্বন করে। যুদ্ধটা কখনোই এক তরফা হয় না। দু পক্ষেরই কম বেশি ভূমিকা থাকে। আমাদের উপর যখন পশ্চিম পকিস্তানিরা যুদ্ধ চাপিয়ে দেয় তখনো কিন্তু তা আমাদের ক...
অপেক্ষা |
লোকটা যেন মাঠের ঘাস ফুঁড়ে বেরিয়ে এল।
মিশু একটু আগেও তাকে খেয়াল করে নি। তাদের বাড়ির সামনেই বেশ খানিকটা মাঠ, ঘন সবুজ ঘাসে ভরা। বিকেলে এক পাল ছেলেমেয়ে এসে এই মাঠের ওপর ঝাঁপিয়ে পড়ে। সাধারণত ফুটবল খেলাই হয়, ফুটবলের অভাব হলে দাড়িয়াবান...
দুই মাত্রার জীবনবোধ |
কথা সত্যি, মরতে লাগে না তেমন কোনো সময়
নিজের মাঝেই লাগিয়ে দিলে কোনো একটি প্রলয়
আলগোছে সব সরে যায় যেনো তা শুষ্ক কোনো মরু।
মুখটি ফসকে বলে ফেলা প্রবল কোনো সত্য কথা
রাখবে ধরে কেউ সযতনে, পাবেই তো প্রবল ব্যাথা
জীবনটাও লম্বা ভীষণ, চারদি...
আহাম্মকের আমলনামা ২
লিখেছেন ফারুক ওয়াসিফ (তারিখ: মঙ্গল, ২০০৮-০৫-২৭ ১৬:৩৩)
ক্যাটেগরী: ব্লগরব্লগর | পরাশক্তির দাসত্ব | সামরিকায়ন | সিভিল সোসাইটি | এরশাদাদু (৭০ বছর বা তদুর্দ্ধ) |
এক. এদেশে সব্বাই মন্দ, তেনারা কেবল ভালো, শতাব্দীর আন্ধার জ্বালিয়ে বলেন, দেখ কেমন আলো!
এই হইল ঘটনা এবং এই ঘটনার কোনো মা-বাপ নাই। এনারা আরশ থেকে পড়েছেন বলে সিবিল, বাকি সব হাবিল-কাবিল। আদমের এই দুই পুত্র দুনিয়ায় প্রথম রক্তপাত ঘটিয়েছিল...
এলেবেলে দিনলিপি |
পরীক্ষা শেষ হয়েছে দুইদিন হল। পুরো পৃথিবীর তিন চতুর্থাংশ ঘুম এখন আমার বিছানায় বাসা বাঁধবার কথা। কিন্তু কিসের কি। মাথার পাশের জানলা দিয়ে রাত দুপুরে বৃষ্টির ছাঁট আসে। সাড়ে পাঁচতলা উঁচু ইউক্যালিপ্টাস গাছের ডগায় দিনরাত কিচির মিচি...
রাগ ভৈরবী |
রাগ ভৈরবী
কী চায়, চায়তে পারে, পৃথিবী আমাদের কাছে?
মাটির সাথে মিশে, পুড়ে কয়লা হয়ে পড়েছিলাম
কোনো অন্যায় যুদ্ধ ক্ষেত্রে। অথবা
জন্ম কোনো অর্থ বহন করে,
তাও জেনে যায়নি, যাবো না আমরা!
এখানে ধেয়ে আসে রাত্রি, স্বপ্ন জ্বলতে থাকে চিতায় :
এদি...
অনুরোধ করতে পারি এই পোষ্টকে স্টিকি করবার- |
মাননীয় কতৃপক্ষ আপনাদের নীতিমালা বলছে আপনারা অন্য কোথাও লেখা কোনো পোষ্টকে প্রথম পাতায় রাখবেন না। সেটা আপনাদের নিজস্ব নীতিমালা- সেটার প্রতি শ্রদ্ধা রেখেই এখানে লেখালাখি করতে হবে আমাদের।
আজকের এই লেখাটা অবশ্য আমার নিজেরও না, অন...
চুতারাণী, মুতারাণী, পুরুত ঠাকুর ও হার্মাদের গল্প
লিখেছেন তানভীর (তারিখ: মঙ্গল, ২০০৮-০৫-২৭ ২২:১৪)
ক্যাটেগরী: গল্প | কাল্পনিক | রম্যরচনা | চাচামিয়া (৫০ বছর বা তদুর্দ্ধ) |
০
একদা এই ধরাধামে বানজারান নামক এক দেশ ছিল।
সেই দেশ চুতারাণী ও মুতারাণী নামক দুই রাণী পালাক্রমে শাসন করিত। চুতারাণী যখন শাসন করিত, মুতারাণীর তাহা সহ্য হইত না। সে তখন চুতারাণীর সহিত চুলাচুলি করিয়া দেশে জ্বালাইয়া-পোড়াইয়া দিত। ...
একটি ইঁদুর দ্রুত যাচ্ছে পালিয়ে। প্রকাশ্যে।
ঠিক যেন ভোর বেলা রমনায় মোটা সোটা কোনো ঘুষ-খোর
অথবা অবৈধ কারবারী
ব্যস্ত প্রতিদিনকার সৌখিন জগিঙে।
পেছন পেছন তাড়া করা মিশ মিশে কালো এক হুলো;
ব্যস্ত জনপদে আরেক পাতানো খেলা; পণ করে বসে আছি ...
হাওয়াই মিঠাই ৬ |
বৈদেশে বসতি গাড়লে, কমবেশি সকলেরই পছন্দের চ্যানেল একটাই হয়, নাম তার ইউটিউব।
উপমহাদেশীয় চ্যানেলগুলায় এখন ট্যালেন্ট হান্ট জাতীয় সংগীত প্রতিযোগীতার ছড়াছড়ি। ঘরে ফিরে বউ তার জাগতিক সকল কর্ম ভুলে ইউটিউব খুলে নিয়ে বসে। এর মাঝে চ্যা...
সত্পাত্র (অণুগল্প) |
পাত্রের ভয়ঙ্কর সততার নমূনা জানাজানি হবার পর যা হবার তাই হয়েছে। চালশের বাইফোকাল চশমা নাকে ওঠে চুলে পাক ধরা শুরু হলেও বরের আগে 'হবু' বিশেষণটা আর কিছুতেই ছেটে ফেলা যায় নি এখনো।
একজন ডাকসাইটে কর্মকর্তা হবার সবরকম যোগ্যতা থাকলেও চা...
আরিফকে কি সবাই ভুলে গেছে? |
আমাদের সমাজে অনেক কিছু বিষয়েই আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করি। কিন্তু আমাদের দৌড় ঐ মৌখিক আস্ফালন পর্যন্তই। কার্যকারনে দেখা যায় যে আমরা আশা করে থাকি যে অন্য কেউ আমাদের হয়ে কাজগুলো করে দেবে।
কার্ট...
কথাকলি । ০১। প্রেমিক পাগল আর কবি |
৮৯ এ কলেজে ভর্তির কিছুদিন পরেই মোটামুটি ফাইনাল হয়ে গেলো আমি ঢাকা যাচ্ছি সিনেমায় নায়কের ছোটভাই হতে। কিন্তু মা-জননী রাজি না। তিনি বলেন আমার দুইদিকের রক্তই বেইমান। এরা একবার ঘর ছাড়লে আর সেই ঘরে ফেরে না কোনোদিন। নিজের চাচার সাথে ঝগ...
ক্ষিদে! কিছু খোরাক দে! |
শিরোনামটা ধার করলাম কাজী আনোয়ার হোসেনের ছায়ানুবাদ গল্প "ঠিক দুক্ষুর বেলা" থেকে। মূল গল্পটা যে কার লেখা, মনে পড়ছে না, তবে আমার পড়া সেরা ছোটগল্পগুলোর মধ্যে একটা এটা।
মেলান্ডার পরিবার (জার্মানি)। সপ্তাহের খাবার খরচ ৫০০.০৭ ইউএস...
মুক্তি পেয়েও আরিফের ফেরারী যাপন
লিখেছেন অমি রহমান পিয়াল (তারিখ: বুধ, ২০০৮-০৫-২৮ ০৫:১৮)
ক্যাটেগরী: সমসাময়িক | কার্টুনিস্ট আরিফুর রহমান | সববয়সী |
কার্টুনিস্ট হওয়ার স্বপ্ন আরিফ কখনোই দেখেনি। ছবি আঁকাটা তার নেহাতই শখের। ছোটো থাকতে কাঠি দিয়ে মাটিতে আকিবুকি, পরে পেন্সিল দিয়ে কাগজে। গ্রামের ছেলে রং কোথায় পাবে? কেইস্তা পাতা দিয়ে সবুজ, সন্ধ্যা মালতীর লালচে গোলাপী আর রান্নাঘর থ...