নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

অনলাইনে যারা

সদস্য ১৯ | অতিথি ৭৫
অনলাইনে সর্বাধিক সদস্য ২৪৫, সময় মঙ্গল, ২০০৮-০৭-১৫ ১৭:০৯

মাহবুব লীলেন এর ছবি
১ | মাহবুব লীলেন | বুধ, ২০০৮-০৩-২৬ ০১:০৮

উদ্ধৃতি
জীবনে কতবার মনে হয়নি এই দেশ ছেড়ে পালাই?

আমার পরিচিতদের মধ্যে একমাত্র সেই বোকা মানুষটি আমি
যে দেশ ছেড়ে না যাবার জন্য বাড়ি ছেড়ে পালিয়েছিল
আর যারা দেশ ছেড়ে যায় তাদের সবাইকে বোকার মতো একই কথা বলে- ফিরে এসে যদি বাংলাদেশের বিন্দুমাত্রও আগের মতো না পাও
তবুও পোড়া বাংলাদেশের কয়লার নিচে আমার হাড়গোড় না হোক অন্তত ফসিলটুকু পাবে

আর প্রতিটি প্রবাসী বন্ধুর সাথে দেখা হলে যে দেশে ফিরে আসার কথা বলে আর বারবার তাদের গাল খায়

আমি আশাবাদী না
দীর্ঘদিনের অবজারভেশন থেকে জেনেছি আমি মূলত বোকা মানুষ

কিন্তু আমি বাংলাদেশের মানুষের অসীম ক্ষমতাকে চিনি এবং তাতে ভরসা করি
বাংলাদেশের মানুষই বাঙালির জন্য বাংলাদেশ বানিয়েছে
বাংলাদেশের মানুষই বাঙালির জন্য বাংলাদেশকে মেরামত করবে

হয়তো সেই দলে আমি কিংবা আপনি কেউই থাকতে পারবো না

০২

আপনার কথাগুলোকে আমি হতাশা হিসেবে দেখি না
বাংলাদেশের কাছে আমাদের অনন্ত প্রত্যাশার দীর্ঘশ্বাস হিসেবেই দেখি
যে দীর্ঘশ্বাস যে বলে তার যেমন আছে
যে বলে না তারও আছে


জবাব

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন