বছর কয়েক আগে উচ্চ লেখাপড়া জানা জনৈক বাঙ্গালীর সাথে তর্ক হইছিল... তাকে আমি বলছিলাম যে পাকিস্তানীরা আমাদের সাথে যেইরম আচরণ করছিলো আমরা পাহাড়িদের সাথে তারচেয়ে কম কিছু করতেছি না... এই কথা শুইনা তিনি তেলে বেগুনে জ্বইলা উঠছিলেন... বলছিলেন আমি মহান বাঙ্গালীদেরকে পাকিস্তানীদের সাথে তুলনা করার কথা ভাবি কি কইরা?
সেই তর্কে উত্তেজনা ছিলো... ফয়সালা তো অসম্ভব... কিন্তু তারপরে একটা ভাবনা কাজ করছিলো খুব... সত্যিই... পাহাড়ে আমরা জাতিগত কি কি অন্যায় করতেছি তা আমরা এই নগরে বইসা একটুও টের পাই না... অনেকেই আমরা বিশ্বাসই করি না... বরঞ্চ এই বিশ্বাস আমরা ধারন করি যে আমরা তাগোরে আশ্রয় দিছি... তাগোরে সুখে শান্তিতে রাখছি!!!
বেশ কিছু বছর আগে বিরিশিরিতে এক রাতের ঘটনা মনে হইলে এখনো গা শিউরায়া উঠে... কবি রফিক আজাদের সাথে সেখানে প্রায় প্রতিরাতেই বেশ মৌজে জলপান হইতো... তার সহকারী আর্ণিশ মান্দা ছিলো আমাদের সকলের প্রিয়... আমরা যখনই যেতাম খুব খাতির করতো... কিন্তু ফেরত আসার আগের রাত্রে আমরা তেমনই মশগুল... হঠাৎ আর্ণিশের আগমন... চোখ লাল... সারা শরীরের ভিতরে যেন রক্ত আগুন হয়া উঠছে... বললো এক আদিবাসী কিশোরীরে বাঙগালীরা ধইরা নিছে। তখন ঐ চোখে যে তীব্র ঘৃণা দেখছিলাম... আমি ঘৃণার এত সাঙ্ঘাতিক রূপ আর কখনও দেখি নাই...
আমরা জাতিগতভাবে ঘৃণার জায়গাতেই চলে যাচ্ছি বোধহয়...