নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

অনলাইনে যারা

সদস্য ৯ | অতিথি ৪৩
অনলাইনে সর্বাধিক সদস্য ২৪৫, সময় মঙ্গল, ২০০৮-০৭-১৫ ১৭:০৯

বিপ্লব রহমান এর ছবি
১০.১ | বিপ্লব রহমান | শুক্র, ২০০৮-০৪-২৫ ১৬:৪৯

প্রিয় শম্ভু,

মতামতের জন্য আপনাকেও ধন্যবাদ।

ছোট্ট পরিসরে আপনি যে নানামুখি বিষয়ের অবতারনা করেছেন, তা নিয়ে আলোচনা করতে গেলে, হয়তো একটি এপ্রিল থিসিস লিখতে হবে। কিন্তু সত্যিই, সেটি তো আর সম্ভব নয়!

কোনো রকম বিতর্কের বাইরে শুধু এটুকুই বলবো, এই উপমহাদেশের গেরিলা যুদ্ধের ইতিহাস পর্যালোচনা করলে আপনি দেখবেন, সন্তু লারমার নেতৃত্বাধীন শান্তি বাহিনীর দীর্ঘ দুই দশকের সশস্ত্র আন্দোলন -- আর যা-ই হোক কোনো রোমান্টিক গেরিলা যুদ্ধ ছিলো না।

একেবারে প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলছি, এটি ছিলো পাহাড়ি জনগণের সত্যিকার জনযুদ্ধ, অধিকার আদাযের জীবন-মরণ সংগ্রাম। আর রক্তের বিনিময়ে অর্জিত শান্তিচুক্তি এই আন্দোলনের একটি সফল যৌক্তিক পরিনতি। গত এক দশকেও চুক্তি বাস্তবায়ন হয়নি, সেটি অবশ্য ভিন্ন প্রসঙ্গ।

আপনি হয়তো জানেন, তবু আপনাকে বিনীতভাবে স্মরণ করিয়ে দিতে চাই, একটি দেশে সশস্ত্র আন্দালন তখনই গড়ে ওঠে, যখন সেই দেশের ভেতরেই এটি গড়ে ওঠার উপাদান সৃষ্ট হয়।...

আমরা শহুরে তাত্ত্বিকরা বিচ্ছিন্নভাবে নানা বিষয়ের অবতারনা করে বহু কেতাবী কথায় এর নানা ব্যাখ্যা দিতে পারি। কিন্তু জনগণের আত্নত্যাগের সংগ্রামকে আমরা অশ্রদ্ধা করি কী করে?

কিন্তু সারাবিশ্বে যখন গেরিলা যুদ্ধ মার খেতে খেতে কোনঠাসা হয়ে পড়েছে, তখন পাশের দেশ নেপালে মাওবাদী গেরিলারা বিস্ময়করভাবে বিজয় অর্জন করে জবাব দিয়েছেন আমাদের নানা প্রশ্নের। কিছুদিন আগে আরেক বিজয় দেখিয়েছেন লাল ডেঙ্গার মিজো ন্যাশনাল ফ্রন্ট।

আবারও আপনাকে ধন্যবাদ।।


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


জবাব

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন