Not far away in the Middle East, but very close to our own homes. Our hearts bleed for Palestine, but when will they bleed for our own people? This is an elegy for the Chittagong Hill Tracts.
-------প্রিয় শম্ভু রহমত যত কথাই বলি না কেনো এটাই বাস্তবতা।
গতকাল বিপ্লব'দা যখন বললো আমাদের সরকারী দৃষ্টিভঙ্গিটা আমলে নেয়া উচিত তখন ভাবলাম থাক কথা না বাড়ায়। কিন্তু কথা হলো বাংলাদেশের সরকারের দৃষ্টিভঙ্গী পাহাড়ী জনগোষ্ঠীর ব্যাপারে কখনোই ইতিবাচক ছিলো না এটা আমরা কম বেশী সবাই জানি। একটা মজার ব্যাপার খেয়াল করবেন আমরা (প্রায় গণহারে) আমেরিকানদের সাধারন জ্ঞান নিয়ে হাসাহাসি করি (এ সংক্রান্ত অনেক ভিডিও ইউটিভে আপলোড করা আছে) এবং পৃথিবী ঘটতে থাকা হত্যাজজ্ঞগুলোর জন্য আমেরিকা এবং আমেরিকানদের চৌদ্দগোষ্ঠী উদ্দার করি। কেন? কারনটা সম্ভবত এই যে, এই আমেরিকান জনগনই ভোট দিয়ে বুশকে দশ বছরের জন্য নির্বাচিত করেছে, তাকে ইরাক যুদ্ধে পুরোপুরিভাবে সাপোর্ট করেছে (অনেক আমেরিকান হয়তো জানেইনা ইরাক কোন জায়গায় অবস্থিত, কারন তার তা জানার প্রয়োজন পড়ে না)। আসল কথা হলো জনগনের ভেতর থেকে আমেরিকান সরকারের যুদ্ধবাজনীতি বিরোধীতা দেখা যায় নগন্য পরিমানে। ঠিক এই রকম একটা দৃষ্টিভঙ্গী কি আমাদের বাঙ্গালীদের মধ্যে কাজ করেনা? আমরা কি সরলতার সাথে প্রায় বলি না আমি ভাই পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে তেমন কিছু জানিনা তাই এই বিষয়ে মতামত কি করে দেয়? এই না জানাটা কি আমাদের অবহেলা বা প্রয়োজনহীনতা থেকে আসেনি ? এতো যুগ ধরে পাহাড়ে অবিচার চলছে এর বিরুদ্ধে বাঙ্গালী সমাজে বড় কোন গনআন্দোলন তো গড়ে উঠতে দেখিনি (কয়েকটি বাম দলের বিচ্ছিন্ন আন্দোলন ছাড়া)। আমরা সাধারন বাঙ্গালীরা কেন এতো উন্নাসিক এই অবিচারের প্রতি? আমরা কেন আমদের বাঙ্গাল সরকারের উপর চাপ সৃষ্টি করিনা? আমরা কেন গনদাবী তুলিনা, আমার নিজ ভুখন্ডের এই রক্তপাত অবিলম্বে বন্ধ করো? আমার কেন অবিরাম চিতকার করি না, আমার আরেকটি পাহাড়ী ভাই-বোনের প্রতি যদি অবিচার হয়, বাংলাদেশের প্রতি ঘরে ঘরে আগুন জ্বলবে? একজন বাঙ্গালী হিসেবে এই প্রশ্নগুলোর যখন মুখোমুখি হই তখন এক বোবা অনুভূতি ছাড়া কিছুই কাজ করেনা, ঘেন্না হয় নিজের উপর ।
সন্তু লারমার উপর শ্রদ্ধা রেখেই বলছি তিনি শান্তি চুক্তি করে ভুল করেন নি; বরং তিনি বর্তমান বিশ্ব রাজনীতির সাথে তাল মিলিয়ে সঠিক সিদ্বান্তই নিয়েছিলেন (নেপালের ঘটনার সাথে পার্বত্য চট্টগ্রামের আন্দোলনের চরিত্র ও রুপ ঐতিহাসিকভাবেই ভিন্ন, তাই ঐ প্রসঙ্গ এখানে টানছি না)। আমার মনে হয় এখন সময় এসেছে পাহাড়ের আন্দোলনকে সমতলে ছড়িয়ে দেয়ার! সমতলের মানুষকেও সচেতন করে তুলতে হবে কেন পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসন আবশ্যক! কেন পাহাড়ের ক্ষমতা পাহাড়ীদেরকেই দিতে হবে!