নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

অনলাইনে যারা

সদস্য ৭ | অতিথি ৪৬
অনলাইনে সর্বাধিক সদস্য ২৪৫, সময় মঙ্গল, ২০০৮-০৭-১৫ ১৭:০৯

সচলায়তনের টুকিটাকি FAQ

অতিথি হিসেবে প্রকাশিত লেখাগুলি আমার ব্লগে আনব কিভাবে?

অতিথি হিসেবে হয়ত আপনাকে বেশ কিছুদিন ধৈর্য্যের পরীক্ষা দিয়ে সচলায়তনে আসতে হয়েছে। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এব্যাপারে আপনার ধৈর্য্যের প্রশংসা করছি এবং অভিনন্দন জানাচ্ছি। এখন প্রশ্ন হল, সচল হবার আগে অতিথি হিসেবে প্রকাশিত আপনার লেখা এবং মন্তব্যের কি হবে?

লেখাগুলি অবশ্যই আপনার ব্লগে নিয়ে আসা সম্ভব। কিন্তু সেখানে আপনার কাছে থেকে কিছু তথ্য দরকার। প্রথমতঃ অতিথি লেখকের ব্লগে গিয়ে আপনাকে আপনার প্রকাশিত লেখাগুলির লিংক জোগাড় করতে হবে। তারপর এই লিংকগুলি সহ আপনার ব্লগের লিংক আমাদের জানাতে হবে। নীচের উদাহরন দেখুন।

  1. অতিথি হিসেবে আমার প্রকাশিত লেখা

    1. http://www.sachalayatan.com/guest_writer/12002
    2. http://www.sachalayatan.com/guest_writer/12019
    3. ... (এভাবে আপনার আরও যতগুলো লেখা আছে)

  2. সচল হবার পর আমার বর্তমান ব্লগ
    1. http://www.sachalayatan.com/mahbub

এভাবে তথ্যগুলি দিলে আমরা আপনার ব্লগ পোস্টগুলি সরানোর কাজ শুরু করতে পারি। তবে মনে রাখবেন: এই কাজটা করতে হয় সরাসরি ডাটাবেইজের ভিতরে গিয়ে। তাই কাজটা খুব রিস্কি এবং সময় সাপেক্ষ। আপনাকে অনুরোধ করব সময় নিয়ে অপেক্ষা করে এবং সময়মত আমাদের মনে করিয়ে দেবার জন্য।

সুন্দর সময় কাটুক আপনার সচলায়তনে।


top

আমার অ্যাকাউন্ট, আমার ব্লগ এবং আমার কীর্তিকলাপ কি?

আপনার অ্যাকাউন্টে আপনার ব্যাপারে তথ্য দেখা এবং সেটা সম্পাদনা করার একটা সুযোগ পাবেন। এখানকার নির্দিষ্ট কিছু তথ্য অন্য কোন ব্যবহারকারী আপনার নামের উপর ক্লিক করলে দেখতে পাবে।

আপনার ব্লগ হচ্ছে ব্লগ হিসেবে প্রকাশিত আপনার লেখাগুলির একটি তালিকা। এই তালিকার লেখাগুলি যে কেউ আপনার ব্লগে ঢুকলে দেখতে পাবে।

আপনার কীর্তিকলাপ হচ্ছে আপনার সমস্ত ধরনের লেখালেখির একটি সম্মিলিত জায়গা যেটা শুধু আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার ব্লগ, বই, ছবি ইত্যাদি সম্পাদনা করতে পারবেন। উল্লেখ্য যে খসড়া হিসেবে সংরক্ষিত আপনার লেখা শুধু মাত্র এখান থেকেই সম্পাদনা করতে পারবেন।


top

আমার একটা সমস্যা, আব্দার বা প্রতিবাদ আছে, কি করব?

আপনার সমস্যা, আব্দার বা প্রতিবাদের জন্য আলাদা করে পোস্ট দেবার প্রয়োজন নেই। এ বিষয়ে শোনার জন্য আমরা সমস্যা ও আব্দার নামে একটি ব্লগ খুলেছি। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার বক্তব্য জানান।

এছাড়া এই ফর্মের মাধ্যমে বা ঠিকানায়ও সমস্যাটা আমাদের কাছে ইমেইল করতে পারেন।

তারপর অনুগ্রহ করে একটু ধৈর্য্য ধরুন। আমরা খুব সিরিয়াসলী এবং যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো সমাধান করার চেষ্টা করি।


top

আমার বন্ধুরা এবং বন্ধুকে সচল করুন এর মধ্যে পার্থক্য কি?

"আমার বন্ধুরা" হচ্ছে আপনার বন্ধুদের একটি তালিকা যেখান থেকে আপনি আপনার বন্ধুদের সাম্প্রতিক লেখা পড়তে পারবেন। পরবর্তীতে বন্ধুদের মধ্যে ব্যাক্তিগত আলাপন চালানোরও একটা ব্যবস্থা করা যেতে পারে।

"বন্ধুকে সচল করুন" আপনার বন্ধুকে সচলায়তনে আমন্ত্রনের জন্য গুগল-আমন্ত্রনের মতো একটি পদ্ধতি। আপনি আপনার জন্য বরাদ্ধকৃত 'বন্ধু আমন্ত্রন কোটা' ব্যবহার করে সচলায়তনের বাইরের কাউকে লেখার জন্য আমন্ত্রন জানাতে পারেন।


top

একাধিক সদস্যের কাছে ব্যক্তিগত মেসেজ পাঠাবো কিভাবে?

একাধিক ব্যক্তির কাছে ব্যক্তিগত মেসেজ পাঠাতে সদস্যের নাম সেমি-কোলন ';' বা কমা ',' ব্যবহার করে পরপর লিখুন। তারপর মেসেজটি লিখে সেন্ড করে দিলেই হবে।

এছাড়া বন্ধু গ্রুপ বা দল ব্যবহার করেও এ কাজটি করা যায়। আপনার বন্ধুদের তালিকায় গিয়ে এক বা একাধিক দল তৈরী করে নিন। আর বেছে নিন কোন কোন বন্ধুকে সে দলে রাখতে চান। এরপর নতুন মেসেজ লিখতে গিয়ে দলটা সিলেক্ট করে দিলেই সেই বন্ধু গ্রুপ বা দলের সবার কাছে মেসেজ চলে যাবে।

তবে মেসেজ যারা পাবে তারা জানবে না কার কার কাছে মেসেজটি গিয়েছে। তাই প্রয়োজনে মেসেজের বডিতে সেটা জানিয়ে দিন।

তাছাড়া মেসেজ লিখবার সময় দ্রুত নাম যোগ করবার লিস্ট থেকে নাম ক্লিক করলে একে এক ';' সহকারে যুক্ত হতে থাকবে। এটা যদি না হয় তাহলে ctl+F5 চাপুন।


top

খসড়া কিভাবে খুঁজে বের করব?

খসড়া বা ড্রাফট খুঁজে বের করার জন্য "আমার কীর্তিকলাপে" ক্লীক করুন। সেখানে ফিল্টার করার একটি ব্যবস্থা আছে। ফিল্টার থেকে "draft only" পছন্দ করে ফিল্টার করলে শুধুমাত্র ড্রাফট বা খসড়া হিসেবে সংরক্ষিত লেখাগুলো দেখতে পাবেন।


top

খসড়া, নিজের ব্লগে, প্রথম পাতায় এবং বিশেষ তারিখে প্রকাশ করব কিভাবে?

লেখার নীচে লেখা প্রকাশ নামে একটি ঘরে নীচের চারটি অপশন পাবেন:

  1. প্রথম পাতায় প্রকাশিত
  2. নিজের ব্লগে প্রকাশিত
  3. খসড়া হিসেবে সংরক্ষণ
  4. শ্রীঘরে পাঠাও

প্রথম পাতায় প্রকাশিত বাছাই করলে সাধারন নিয়মে আপনার লেখা প্রথম পাতায় এবং আপনার নিজস্ব ব্লগে প্রকাশিত হয়ে যাবে।

নিজের ব্লগে প্রকাশিত বাছাই করলে আপনার লেখা শুধুমাত্র আপনার নিজস্ব ব্লগে প্রকাশিত হবে, প্রথম পাতায় যাবে না। এক্ষেত্রে যে কেউ আপনার ব্লগে ঢুকে লেখাটি পড়তে পারবে।

খসড়া হিসেবে সংরক্ষণ বাছাই করলে আপনার লেখা আপনার ব্লগে বা প্রথম পাতায় কোথাও প্রকাশিত হবে না। প্রথম পাতা বা আপনার ব্লগ কোথাও লেখাটি খুঁজে পাওয়া যাবে না। পরে লেখাটি সম্পাদনা করতে চাইলে "আমার কর্মক্ষেত্র" মেন্যুতে ক্লিক করে সেখানে আপনার সমস্ত লেখার মাঝ থেকে বের করে সম্পাদনা করতে হবে।

শ্রীঘরে পাঠাও বাছাই করলে আপনার লেখা অপ্রকাশিত হয়ে যাবে এবং আপনি ছাড়া আর কেউ লেখা দেখতে পারবে না। এটা অনেকটা খসড়া হিসেবে সংরক্ষণ করার মত, কিন্তু খসড়া লেখাকে আপনি পুনঃপ্রকাশ করতে পারবেন, শ্রীঘরে পাঠালে সেটা মডারেটর ছাড়া আর কেউ প্রকাশ করতে পারবে না।

এছাড়া লেখা লিখে একটি বিশেষ দিনে বিশেষ সময়ে প্রকাশের ব্যাবস্থা রয়েছে এখানে। লেখা প্রকাশ অংশের শিডিউলে গিয়ে তারিখ ঠিক করে দিলে ঠিক ঐদিন, অতটার সময় লেখাটা প্রকাশিত হবে।


top

ব্যক্তিগত মেসেজ পেতে না চাইলে কি করব?

প্রত্যেকে তার ব্যক্তিগত মেসেজের প্রেফারেন্স বাছাই করতে পারেন। বামে আপনার নামের নীচে অ্যাকাউন্ট > আমার অ্যাকাউন্ট ক্লীক করুন। হাতের ডানে উপরে সম্পাদনা ক্লীক করুন। তারপর স্ক্রল করে নীচে "ব্যক্তিগত মেসেজের টুকিটাকী"তে যান। সেখানে নিম্নোক্ত অপশন গুলো দেখতে পাবেন।

"ব্যক্তিগত মেসেজ আসতে দাও" বাক্সটা সিলেক্ট করলে সদস্যরা আপনাকে ব্যক্তিগত মেসেজ পাঠাতে পারবে। মেসেজ পেতে না চাইলে এটা ডিসিলেক্ট করে দিন।

"নতুন মেসেজের নাছোড়ভাবে জানান দেয়া" সিলেক্টেড থাকলে মেসেজ না পড়া পর্যন্ত প্রতি পেইজে স্ট্যাটাস মেসেজ দেখাবে। ডিসিলেক্ট করে দিলে আপনাকে প্রতিবার পেইজ লোডের সময় কিছু বলবে না। কিন্তু নতুন মেসেজ থাকলে আপনার ইনবক্সে একটা সংখ্যা দেখবেন।

"না পড়া মেসেজের জন্য ইমেইল প্রাপ্তি" - অপঠিত মেসেজের জন্য কখন ই-মেইল নোটিফিকেশন পেতে চান তা বাছাই করুন।


top

ব্লগ টাইটেল এবং বর্ণনা যুক্ত করব কিভাবে?

বামদিকের মেন্যুতে আমার সচলায়তন থেকে আমার অ্যাকাউন্টে যান। তারপর সম্পদনা ক্লিক করুন। নীচের দিকে ব্লগের টাইটেল ও ব্লগের বর্ণনা যুক্ত করার একটি করে ঘর দেখতে পাবেন সেখানে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। তারপর সংরক্ষণ করুন।


top

সংবাদ সংগ্রাহক কি?

ইংরেজীতে আমরা এটাকে News Aggregator নামে চিনি। এটা বিভিন্ন ওয়েবসাইট থেকে আরএসএস (RSS) নামের একটি প্রযুক্তি ব্যবহার করে সংবাদ সংগ্রহ করে নিয়ে আসে। এর মাধ্যমে আপনি সচলায়তন থেকেই অন্য সংবাদ সংস্থা বা ব্লগের খবর পেতে পারেন।

এখানে আরো অন্যান্য ওয়েবসাইট যুক্ত করতে হলে প্রথমত ওই ওয়েবসাইটে RSS প্রযুক্তি থাকতে হবে। ওয়েবসাইটে এইরকম একটা আইকন দেখলে বুঝবেন যে সেখান থেকে RSS প্রযুক্তি ব্যবহার করে তথ্য আনা সম্ভব।

দ্বিতীয়ত, সচলায়তনে দৃষ্টিভঙ্গীর সাথে মিলতে হবে এবং সাইটটি গুরুত্বপূর্ণ হতে হবে। এব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।

তৃতীয়ত, সাইট প্রদত্ত তথ্য ব্যবহার যোগ্য হতে হবে। অনেক সময় অনেক সাইট ব্যবহারে অক্ষম তথ্য সরবরাহ করে। সেক্ষেত্রে সচলায়তনের কিছু করার থাকবে না।

এই তিনটি শর্ত ভঙ্গ হবেনা এমনটা মনে করলে "সমস্যা ও আব্দার" এ গিয়ে আমাদের জানিয়ে দিন এব্যাপারে। যথাসময়ে সচলায়তন এব্যাপারে ব্যবস্থা নিবে।


top
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন