রিতার টিউশনিতে যাবার জন্য প্রস্তুত হচ্ছি, এমন সময় রুমে ঢুকল সুমন। হাতে যথারীতি কী সব শীট-টিটে ভর্তি একটা শপিং ব্যাগ। কোত্থেকে যেন এইসব শীট যোগাড় করে সে রিতাকে পাঠায়, কয়েকদিন দেখে-টেখে রিতা আবার ফেরত দেয়। আমি যে খুব প্রসন্ন চিত্তে এই রানারগিরির কাজখানা করে দিই তা নয়, তথাপি প্রাণের দোসর বাল্যবন্ধুর অনুরোধ অগ্রাহ্য করতে পারি না।
আমাকে এই টিউশনিটা যোগাড় করে দিয়েছিল সুমনই। মেয়েটা আমাদের চার ব্যাচ জুনিয়র, ইন্টার দিবে এবার। প্রায় সাত মাস ধরে পড়াচ্ছি রিতাকে। কিন্তু কোন ফাঁকে, কী করে যে আমাকেই ‘পড়াতে’ শুরু করল ঐ অনিন্দ্য সুন্দরী সপ্তদশী ললনা! হঠাৎই একদিন টের পেলাম, তার প্রেমে পড়ে গেছি আমি। সেদিন, একদিন যখন ফোন করে বলল, “আজ সন্ধ্যায় একটা দাওয়াতে যাব ভাইয়া, পড়া যে হবে না...”
অবাক বিস্ময়ে আমি আবিষ্কার করলাম, কোথাকার কোন এক পুঁচকে মেয়ের চেহারাখানি একদিন একনজর দেখতে না পাওয়ার উপসর্গে আস্ত একটা রাত আমার কাটল নির্ঘুম!
আজ ঠিক করেছি, বলেই ফেলব কথাটা। তারপর যা হয় হবে-- প্রত্যাখ্যাত হওয়া তবু ভালো, একপেশে বিরহ-জ্বালায়, নীরবে এমন জ্বলে-পুড়ে অঙ্গার হওয়ার চেয়ে।
“রিতা।”
“জ্বি ভাইয়া, বলেন।”
কেন যেন হঠাৎ অপ্রস্তুত হয়ে পড়ি, বুকের মাঝে শুরু হয় তুমুল ধুক-পুকানি। কেমনে বলি কথাটা! সোজা বাংলায়, "আমি তোমাকে ভালোবাসি" বলে ফেলব নাকি? কিন্তু কেমন যেন ‘গাঁইয়া’ ‘গাঁইয়া’ হয়ে যায় না ব্যাপারটা--
“কী হল ভাইয়া?”
“আম--” প্রশ্নের ধাক্কায় সিনেমাটিক ডায়ালগের খানিকটা বেফাঁস বেরিয়ে গেল মুখ দিয়ে।
“আম?!”
পুরো ধরা খেয়ে গেলাম, কী বলি এখন! জান বাঁচাতে বললাম,
“খাবা? মানে, বলতে চাইছি, আম খাবা??”
বলেই বুঝলাম কী সাংঘাতিক প্রত্যুৎপন্নমতিতার পরিচয় আমি দিয়েছি! তখন অক্টোবর চলে। অর্থাৎ ভর শরৎকালে, কোন ছাত্রীকে তারই বাসায় বসে, পদার্থ বিজ্ঞান পড়ানোর মাঝে, আগে-পিছে কোন রকম সূত্রতা ছাড়া, হঠাৎই শিক্ষক প্রশ্ন করলেন, “আম খাবা?”
রিতা হাঁ করে তাকিয়ে রইল আমার দিকে।
অবস্থা কোনরকমে সামাল দিয়ে ফিরলাম সেদিন-- দুঃখে-লজ্জায়-হতাশায় রীতিমত বিধ্বস্ত হয়ে।
আমার মনের কথা মনেই সুপ্ত থাকে, আর তার পার্শ্বপ্রতিক্রিয়ায় তুমুল বেগে প্রস্ফুটিত হতে শুরু করে আমার কাব্য-প্রতিভা। দিস্তায়-দিস্তায়, রিমে-রিমে বিকশিত হতে থাকে তার ঝলক। কিসের রবীন্দ্রনাথ, কিসের জীবনানন্দ! চলে স্বরচিত কাব্যে নায়িকা বরণের প্রস্তুতি! দিনশেষে রুমে ফিরেই শুরু হয় ধ্যানমগ্ন সাধনা, চলে চাঁদ পূব আকাশে হেলে পড়া পর্যন্ত।
এমনই এক রাতে, জানালার পাশে ঠেস দিয়ে বসে পূর্ণিমা রাতের আকাশ দেখছিলাম-- হাতে কাগজ-কলম, সামনে মৃদু আলোর টাচ ল্যাম্প। প্রথম পঙক্তিটি শেষ করেছি সবে-- এমন সময় হন্তদন্ত হয়ে ঝড়ের বেগে রুমে ঢুকল সুমন--
“দোস্ত, সব্বনাশ হয়ে গেছে!!”
হাফপ্যান্ট পরার বয়স থেকে বন্ধু আমরা। ঘটনা কোন পর্যায়ে গেলে ঠাণ্ডা মাথার সুমনের এই হাল হয়, বেশ ভালো করেই জানি। কাব্যচর্চা ছেড়ে উঠে বসলাম।
“হয়েছে কী দোস্ত?”
“এই মাত্র ফোন দিল রিতা, আজকের ব্যাগটা ধরা পড়ে গেছে মা’র কাছে।।”
আমি অবাক হলাম। “নোট-শীট আবার ধরা পড়ার কী হল?”
“আরে ব্যাটা ভোঁদাই, ঐ নোটের ভেতর আমার চিঠি ছিল!”
“মানে?!”
“হায় রে! এত বলদ কেন তুই! তুই কি ভেবেছিস আমি নতুন নতুন নোট যোগাড় করি প্রতিদিন! আরে ব্যাটা, নতুন নতুন ব্যাগে একই নোট-শীট আনা-নেওয়া করতি তুই, ওগুলোর মাঝে থাকত আমাদের চিঠি।”
ভেতরটা ওলটপালট হয়ে গেল আমার। অনেক কষ্টে মনের ভাব চেপে রেখে বললাম,
“এই জিনিসটা এদ্দিন আমাকে বলিস নাই কেন?”
“দোস্ত, তুই যে এটা টোটালি বুঝিস নাই, সেটা তো আর আমি বুঝি নাই। মাফ কর দোস্ত! আর শোন, ভুলেও কিন্তু রিতার বাসার ধারে-কাছে যাস নে আর। চিঠিতে নাম নাই কোন, ওর মা কিন্তু বুঝেছে ওটা তোর......”
আরও কতক্ষন কী সব ভ্যাজর-ভ্যাজর করে অবশেষে সে বিদেয় হল। মশারি টাঙ্গানোর মোটা নাইলনের রশিটা হাতে নিয়ে একলা আমি রাস্তায় নেমে এলাম। ভরা পূর্ণিমার আলোতে সারারাত খুঁজে বেড়ালাম, রাত ভোর হয়ে এলো-- তবু এই ইটপাথরের প্রাণহীন নগরীতে কোথাও পেলাম না একটা কচুগাছ।
কবিতা লেখা ছেড়ে দিয়েছি সেদিন থেকেই। তবে ভাবছি, এবার একটা মহাকাব্য-ই লিখে ফেলব। নাম দেব, “পেম-ভালুবাসা ভালু না, ভালু না”।
মৌনকুহর
২৬.০৭.২০১১
মন্তব্য
মাহমুদ
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
হ ভালুনা। দেরিতে হইলেও বুঝছেন। আবার কিন্তু বেলতলায় যাইবার চেষ্টা কইরেন না, তাহলে কিন্তু পুরাপুরি দার্শনিক হইয়া যাবেন।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
হাচলপ্রাপ্তিতে অসংখ্য অভিনন্দন কুহরদা
, সচলে সাজ সাজ রব, নতুন নতুন সদস্যদের নিয়ে সে মুখর...........নিয়মিত লিখবেন................... 
হাচলপ্রাপ্তিতে অসংখ্য অভিনন্দন কুহরদা
, সচলে সাজ সাজ রব, নতুন নতুন অতিথিদের নিয়ে সে মুখর, খুব সুন্দর..............নিয়মিত লিখবেন!!!!
অট: ইকটু আগে একটা মন্তব্য করেছিলাম, নেটে যেন কী গণ্ডগল হল, সাবমিটেড হয়েছিল কী না বুঝছি না, আগেরটা রেখে এটা মুছে দিয়েন!!!!!!
অজস্র ধন্যবাদ, মৃত্যুময় ঈষৎ।
আপনিও অচিরেই হাচলত্ব পাবেন-- সেই আশা থাকল।
ভিন্ন প্রসঙ্গঃ আচ্ছা, আপনার নিকটা কী? শুরুর দিকে 'কবি মৃত্যুময়' নামে লিখতেন না?
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
আহ্ কী সুন্দর কথা, শুধু মডারেটররা যদি একবার ফিরে দেখত.............
আপনার মুখেও ফুলচন্দন পড়ুক...........
অট: জ্বি ভাইয়া, লিখতাম
, পরে মনে হল নিকে 'কবি' লেখাটা অন্যায়/লঘু হচ্ছে
, তাই মাথা কেঁটে লেজ নিলাম নতুন একটা............... 
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
কিন্তু লেজটা যে পেঁচিয়ে গেছে তার কি হবে?
আপনি কি Poet of a demise এর বাংলা করে কবি মৃত্যুময় নাম নিয়েছিলেন?
পছন্দনীয় ভাই, অতিথি লেখকতো জানেন, মন্তব্যের কোন নোটিফিকেশন আসে না, কেউ প্রত্যুত্তর করল কী করল না এর ট্র্যাক রাখা বড় মুশকিল, এরকম কতজন হয়তো আমাকে কোন প্রশ্ন করেছে আর আমি দেখিই নি!!
কেমন অভদ্র ভাববে ভাবলেই খারাপ লাগে!!!
ইশ অতিথি লেখক দের জন্যও যদি মন্তব্যের ট্র্যাক রাখার কোন একটা ব্যবস্থা থাকতো খুব ভালো হত!!!
বকবক করলাম, আসল উত্তরটা দেইঃ
ইশ 'ঈষৎ'এও পেঁচিয়ে গেলো বুঝি? আমি তো আরো ভাবলাম সকল সমস্যা দূর করলাম!!!!
হুমম ভাইয়া, ঐ ইংরেজি শব্দটার ছায়া ছিল নিকটায়..........বিবর্তন হতে হতে এপর্যন্ত এসেছে......

আর ভাইয়া আপনিতো জানেন আমি ছোট, 'তুমি' বলবেন অনুগ্রহপূর্বক।
বেশ মজা পেলাম। এইরকম গল্প তো কতই হয়, কিন্তু শেষের টুইস্টটা নতুন, উপভোগ করলাম।
টেস্ট
সেই কবে থেকে দেখে আসছি, মুর্শেদ ভাই কেবল আমার ব্লগেই / আমার কমেন্টেই টেস্ট করে! কেন, অমন চমৎকার খিচুড়ি রান্না হয়েছে, সেইটা গিয়ে টেস্ট করা যায় না?

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
কিন্তু মুর্শেদ ভাই কী টেশ করলো?
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
কচুগাছ খুঁজে পেলে তো আর অভিনন্দন জানানোর উপলক্ষ হতো না, যা হয় তা ভালোর জন্যেই ...
লেখালেখি জারি থাকুক।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ধন্যবাদ, যাযাদি!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
অনেক ধন্যবাদ, কৌস্তুভদা!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
আরে, হাচল হয়ে গেছেন দেখি! অভিনন্দন!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
কখুনো কখুনো ভালু.....
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
আহা ... ... জীবিতাবস্থায় মানুষ কত কিছু করতে চায় ...
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
আহা ... ...
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
দারুন লিখা মৌনকুহর। অভিনন্দন থাকলো সচলত্ত পাবার জন্য।
ধন্যবাদ, বন্দনাদি!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
ওরে জটিল! শেষপর্যন্ত কচুগাছ পছন্দ হলো
হাহাহাহা .... আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ফেসবুকে বন্ধুবার্তা পাঠানোর জন্য :-)। একটা গান হোক http://youtu.be/fw5WIjwcO-I
ধন্যবাদ, তানিম ভাই!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
অভিনন্দন
..................................................................
আমি ছুঁয়ে দিতে চাই সেই বৃষ্টিভেজা সুর...
ধন্যবাদ, বরকন্দাজ ভাই!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
কবি বলেছেন- প্রেম, পিরিতি, ভালবাসা এই তিনই সর্বনাশা
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
(নায়িকার বয়স আরেকটা বছর বেশি হলেই আর মনের ভেতর খচখচ করতনা
)
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
অনেক ধন্যবাদ, অনার্যদা!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
ঈশ, অল্পতে চোখটা বাঁইচা গেছে আপনের।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
হাচলাভিনন্দন...
পেম ভালুবাসা ভালো না হইলেও পড়তে ভালুই লাগলো
______________________________________
পথই আমার পথের আড়াল
অনেক ধন্যবাদ, নজরুল ভাই!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
হাহাহা
বহুদিন পর গলা ফাটায়া হাসলাম।
"আম খাবা..?"
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
"আম খাবা"টা এত্তো কঠিন হইসে!
এইসব হাসির জিনিস খালি ল্যাবে থাকার টাইমেই চোখে পড়ে, গলা ফাটায়ে হাসতেও পারতেসি না! খালি ফ্যাকফ্যাক আওয়াজ বের হইতেসে হাসি চাপতে চাপতে
আমার এক বন্ধু আরো মজার কাজ করসিল, কিন্তু তার পারমিশন ছাড়া এখানে বলব নাকি বুঝতেসি না 
==========================
আবার তোরা মানুষ হ!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
----------------
স্বপ্ন হোক শক্তি
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
বেধঢ়ক মজা পাইলাম
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
আসলেই ভালু না।
হাচলত্বের অভিনন্দন
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
ধন্যবাদ, সজল ভাই!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
(এবং হাচলত্বের অভিনন্দন
)
ধন্যবাদ, পছন্দনীয় ভাই!
ভিন্ন প্রসঙ্গঃ খোমাখাতায় আপনাকে খুঁজে পাওয়া যাবে কি?
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
আম খাবা?
নিয়মিত লিখুন।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ধন্যবাদ, ফাহিম ভাই!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
নতুন মন্তব্য করুন