| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
তিনটা ভালো খবর ... ফলাফল, মন ভালো ...
প্রথমটা হচ্ছে, আমার প্রফেসর দুই সপ্তার জন্য কোরিয়া গেছেন ... যদিও যাওয়ার আগে পই পই করে বলে গেছেন নেক্সট দুই সপ্তা আমাদের টার্গেট কি আর যেকোন সমস্যায় তাকে কিভাবে অনলাইনে পাওয়া যাবে, আমাদের ফূর্তি তাতে বিন্দুমাত্র কমছে না ...
দ্বিতীয়টা হচ্ছে, আজকে দুপুরে ঘুম ভাঙ্গার পর সোপকাস্ট গুতাতে গুতাতে হঠাৎ একটা চাইনিজ চ্যানেল (সাঙহাই জিস্পোর্টস) পেয়ে গেলাম যেটায় চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনাল লাইভ দেখা যাচ্ছে ... চাইনিজ কমেন্টেটরদের চুংচাং ভুংভাং অগ্রাহ্য করে মহা উৎসাহে লিভারপুল-চেলসি ম্যাচ দেখে ফেললাম ... দেশ ছাড়ার পর এই প্রথম লাইভ খেলা দেখা গেল ...
লিভারপুল চেলসি কোনটাই আমার পছন্দের দল না ... কিন্তু একই কায়দায় কালকে বার্সেলোনা-ম্যান ইউ ম্যাচ দেখা যাবে এই সম্ভাবনায় আমি পুলকিত ...
বার্সেলোনার ওয়েবসাইট বলছে বছরে পঞ্চাশ ইউরো দিলে ক্লাবের সমস্ত ম্যাচ লাইভ এন্ড রেকর্ডেড অনলাইনে দেখা যাবে ... যতদিন বছরের শুরুতে বিনাদ্বিধায় পঞ্চাশ ইউরো দেয়ার সামর্থ্য না হচ্ছে ততদিন সোপকাস্টই ভরসা ...
তৃতীয়টা বেশ বড় খবর ...
ইমিগ্রেশন কানাডার ওয়েবসাইট অনুসারে, কানাডার ইমিগ্রেশন পলিসিতে একটা বিশাল পরিবর্তন এসেছে ... অধিক হারে বিদেশী ছাত্র আকর্ষণ আর পড়ালেখা শেষে সেই ছাত্রদের ধরে রাখার লক্ষ্যে কানাডিয়ান গভর্নমেন্ট এখন থেকে নিয়ম করেছেঃ
১) মাস্টার্স বা পিএইচডি শেষ করার পর এখন থেকে বিদেশী ছাত্ররা তিন বছরের ওয়ার্ক পারমিট পাবে ... (আগে এটা ছিল এক বা দুই বছর ...)
২) ওয়ার্ক পারমিট পাবার জন্য হাতে কোন জব অফার থাকতে হবে না ... (আগের নিয়মে, আগে জব অফার ম্যানেজ করতে হত, তারপরে সেই কোম্পানী স্পনসর করলে ওয়ার্ক পারমিট ... এটায় সমস্যা ছিল যে ওয়ার্ক পারমিট ছাড়া অনেক কোম্পানী নিয়োগ দিতে চাইতো না, আর স্পনসরশীপের ভেজালেও যেতে চাইতো না, তাই জব ম্যানেজ করা খুব কঠিন ছিল ... নতুন নিয়ম দুই পক্ষেরই ঝামেলা কমাবে ...)
৩) যে ফিল্ডে পড়াশোনা, সেই ফিল্ডেই কাজ করতে হবে এমন বাধ্যবাধকতা আর নাই ... যে কেউ যেকোন জায়গায় কাজ করতে পারবে ...
সহজ ভাষায়, ডিগ্রি পাওয়ার পরে আবেদন করলেই আরো তিন বছর সময় দেয়া হচ্ছে ভাগ্য গড়ার জন্য ...
গতকাল সন্ধ্যায় এই খবর প্রচার হওয়ার পর থেকেই কানাডার বিদেশী ছাত্ররা বিপুল উল্লসিত ... আমার যদিও পাস করতে বহু দেরি তারপরেও তাদের উল্লাসে ভাগ বসাচ্ছি ...
২
আয়া পড়েন ![]()
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
৩
মৌজে আছো মিয়া। গ্র্যাজুয়েট লাইফে এতো বেশি ফুর্তি বিরল। সময় থাকতে সাবধান হও, কোত্থেকে কোন ভূত লাফ দিয়ে বের হয়, ঠিক নাই!
আমেরিকা থেকে তো পাশ করার পর ভাগাতে ব্যস্ত। দেখি, কানাডাতেই চেষ্টা-চরিত্র করতে হবে দেখছি। আমার অবশ্য আফ্রিকায় চাকরি করার খুব শখ!
৪
ঊটপাখি স্ট্র্যাটেজি নিছি মিয়া ... খালি ভালো জিনিসগুলি দেখি, খারাপ জিনিস দেখলে মাথার সুইচ অফ কইরা দেই, যা হবে দেখা যাবে ...
যেমন ধর, চার মাস হয়ে গেল রিসার্চের কিছুই ঠিক করতে পারি নাই ... যেই ডিরেকশনেই আগাই সামনে দেখি অন্ধকার ...
সেপ্টেম্বরে নেক্সট টিউশন ফী, মনে হয় ভালোই ভেজালে পড়তে হবে দিতে গিয়ে ... কোনভাবে টায়ে টায়ে ম্যানেজ হয়ে গেলেও জানুয়ারিতে কোন আশাই নাই ... সমাধান হচ্ছে জানুয়ারিতে কো-অপ ধরতে হবে ... সেটা ধরার আগে রিসার্চে একটা সার্টেইন লেভেলে পৌছাইতে হবে, জানিনা পারবো কিনা ...
কাজেই বুঝ কত আনন্দে আছি ... ঊটপাখি না হইলে বাঁচা যাইতো না ...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
৫
সাধু সাধু ,,,,, কে কইছে যায় দিন ভালো, আসে দিন খারাপ!!!!
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
৬
আমিই কইছি
(উপ্রের কমেন্ট দ্রষ্টব্য)
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
৭
আশায় বাঁধলাম বুক! ![]()
৮
আশায় বাঁধলাম বুক!
কি দিয়া? ![]()
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
৯
মিয়া আপনের মত মৌজে খুব কম পোলাই এই পৃথিবীতে আছে।
সেদিন সচলায়তনের কোথায় যেন দেখলাম আপ্নের গার্লফ্রেণ্ড এবং বউ দুইটায় আছে। ![]()
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
১০
ঐটা এক টিকিটে দুই ছবির মত ... আসলে একজনই (& এখনো বিয়া করি নাই, বউ অনারারী
)
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
১১
ভালই নিয়ম করেছে কানাডা সরকার। বিদেশী ছাত্রদের সুবিধাই হল।
eru
-------------------------------------------------
সুগন্ধ বিলোতে আপত্তি নেই আমার
বস্তুত সুগন্ধ মাত্রই ছড়াতে ভালবাসে।
১২
হুম, তাই তো মনে হচ্ছে ...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
১৩
[url=http://bn.wikipedia.org/wiki/আর্সেনাল_ফুটবল_ক্লাব]আসল দলটাই[/url] চ্যাম্পিয়ন্স লীগে নাই। খেলা দেইখা আর কি হবে।
---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।
ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।
১৪
আর্সেনাল নাই তো কি হৈছে? বার্সা আছে না? ![]()
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
১৫
ভালৈয়াছেন তাইলে?? ![]()
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
১৬
![]()
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
১৭
রন্টি ভাইয়ের মেইলটা দেখলাম। আসলেই আফসোস হচ্ছে কেন যে কানাডায় আপ্লাই করলাম না?
১৮
সমস্যা কি? পিএইচডি করতে আয়া পড় ![]()
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
২০
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
২১
কিংকং এর লেখা পড়লেই
মন ভালো হয়ে যায়
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
১
আমেরিকায় থাকুম না, কানাডায় যামুগা
~রেনেট