নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

প্রবাস থেকে ০১৮ ...


লিখেছেন কিংকর্তব্যবিমূঢ় (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৫-০১ ১০:১৭)
ক্যাটেগরী:

১ ...

গড়িয়ে গড়িয়ে কাটছে দিনগুলি ...

প্রফেসর নাই, কিন্তু তার সেট করে দেয়া টার্গেট নাকের সামনে ঝুলছে ... সেই টার্গেটের দিকে একেকবার চোখ পড়ে, ডেডলাইনটা দেখি, কম্পুর কোনায় মাউস পয়েন্টারটা নিয়ে আজকের তারিখটা দেখি, ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলি, গাল চুলকাই, হাই তুলি, টীনিওএস টিউটোরিয়ালে চোখ বুলাতে গিয়েও শেষ মূহুর্তে কক্ষচ্যুত হয়ে ফেসবুক নাহলে সচল নাহলে ইউটিউব নাহলে অন্য কোথাও চলে যাই ...

পড়ালেখার অবস্থা বড়ই করুণ ... নিজের সম্পর্কে বেশ উচ্চ ধারণা ছিল, আমি মাত্রাতিরিক্ত অলস (অথবা আরামপ্রিয় খাইছে ) এবং সিরিয়াস ফাঁকিবাজ হলেও একেবারে গোবরমাথা না, প্রোগ্রামিং রিলেটেড কোনকিছু বুঝতে পারবো না এত দুর্দিন কখনো আসেনি, আসবেও না ... সেই বিশ্বাস টলিয়ে দিচ্ছে টীনিওএস নামের এই বিখাউজ জিনিসটা ... গত এক সপ্তা ধরে এই জিনিসের টীউটোরিয়াল আর ছোট ছোট সেন্সর নোড নিয়ে ঝিমাচ্ছি, অগ্রগতি যেটুকু সেটা প্রফেসরকে দেখালে ফান্ড বন্ধ করে দেয়ার ভালো চান্স আছে ...

প্রতিদিন ভাবি, আজকে কিছু একটা হেস্তনেস্ত করেই ছাড়ব ... আবার টার্গেট দেখি, ডেডলাইন দেখি, কম্পুর কোনায় মাউস পয়েন্টার নিয়ে তারিখ দেখি, তারপরে এজ ইউজুয়াল ...

ইন্টারনেট খুবই ভালো জিনিস যদি সেটা বাংলাদেশের বাইরে হয় ... কিন্তু এই ভালো জিনিসটার কবল থেকে বের হওয়ার জন্য একটা বড়সড় ফাইট দিতে হবে মনে হচ্ছে ... প্রতিদিন বিশাল একটা সময় পানিতে পড়ে ইয়াহু আর ফেইসবুক চ্যাট করে, আর সচল সহ একশটা ওয়েবসাইটে ঘুরাঘুরি করে ...

হবে না, এইভাবে হবে না ...

২ ...

ফেইসবুক টীম গত কিছুদিন ধরে তুমুল ব্যস্ত সেটা বোঝা যাচ্ছে ... কিছুদিন আগে আসলো কাস্টোমাইজ সিকিউরিটি অপশন্স ... খুবই কাজের একটা জিনিস, এটা আসতে এত দেরি হল কেন সেটাই বুঝলাম না ... নিজের জন্য পাঁচটা সিকিউরিটি লেভেল সেট করলাম, তারপর বন্ধুদের প্রায়োরিটী অনুযায়ী একেক লেভেলে ফেলা শুরু করলাম ... একটু পরেই টের পেলাম বন্ধুর লিস্ট বাড়তে বাড়তে একশ সত্তুর ছাড়িয়ে গেছে, এত মানুষকে একজন একজন করে আলাদা আলাদা গ্রুপে ফেলা সোজা কথা না ... আমি পরিচিত মানুষ ছাড়া কাউকে এড করি না, যাদেরকে চিনি না তাদের আগে মেসেজ পাঠিয়ে নিশ্চিত হই একে আসলেই চিনি না, তারপর সোজা ইগনোর ... এত বাছাবাছির পরেও পোনে দুইশ মানুষ যখন আমাকে বন্ধু হিসেবে দাবি করে তখন ভাবতে বসতে হয় আমি এত সামাজিক কবে থেকে হলাম ..

এই এড করা নিয়েও উদ্ভট সব ব্যাপার হয় ... কিছুদিন আগে দেখি হাসিখুশি চেহারার এক ছেলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে ... পোলার প্রোফাইল বা খোমা দেখে মনে হল না একে কখনো দেখেছি ... তাও ঝুঁকি নিয়ে লাভ নাই, মেসেজ দিলাম "তোমারে কেম্নে চিনি?" ... দশ মিনিটের মাথায় দেখি উত্তর হাজির, "চিনেন না তাতে কি? আজকাল কি কাউকে চেনা লাগে নাকি? সোসাল নেটওয়ার্কিং সাইটের আসল স্পিরিটই তো অজানা-অচেনা মানুষের সাথে চেনা-পরিচয় হওয়ায় ... আপনি আমাকে চিনবেন আমিও আপনাকে চিনবো ..."

পাল্টা মেসেজ দিলাম, "দূরে গিয়া মর ...", তারপর সোজা ইগনোর ...

দুয়েকদিন আগে দেখলাম এক মেয়েবন্ধু (গার্লফ্রেন্ড না কিন্তু, যদিও মোহাম্মদ প্রথম আলো লেখে "সাইফ তার মেয়েবন্ধু কারিনা সম্পর্কে বলেছেন ব্লা ব্লা ... ") তার স্ট্যাটাস মেসেজ লাগিয়ে রেখেছে "টায়ার্ড টু গেট সো মেনি ফ্রেন্ড রিকোয়েস্টস" ... আমি বল্লাম, আরে ডরাও কেন, সোজা ইগনোর মারতে থাকো ... জবাব আসলো, দিনে চল্লিশটা করে ইগনোর মারতেও তো কষ্ট লাগে, মাইনষের আর খায়ে কাজ নাই বলোতো? ...

তবে এইসব অযাচিত ফ্রেন্ড রিকোয়েস্ট আর ধুনপুন এপ্লিকেশনের ইনভাইটেশনগুলিকে সযত্নে অগ্রাহ্য করতে পারলে ফেইসবুক খুব চমৎকার একটা জিনিস ... মেসেঞ্জার লিস্টে কত মানুষকেই তো এড করা থাকে, কয়জনের সাথে কথা হয়? রাতদিন ইনভিজিবল হয়ে বসে থাকি যাতে কেউ নক না করে আর করলেও চুপ করে থেকে আমি নাই বুঝিয়ে দেয়া যায় ... কিন্তু ফেইসবুকে যখন দেখি লাল্লু মিয়া হ্যাজ এডেড নিউ পিকচার্স কিংবা বাতাসী বেগম আপডেটেড হার স্ট্যাটাস ফ্রম সিংগল টু এঙ্গেজড অথবা মদন কুমার সেইজ "আমার মন খারাপ" তখন হঠাৎ মনে হয় মানুষগুলি আর দূরে নাই ... জিপিতে ফেলে আসা হাসিখুশি আপুটা, ফেয়ারওয়েলের দিন ভালো ভালো কথা বলার সময় যে বলেছিল "ফাহিমের সম্পর্কে আর কি বলবো, ও তো আমার ছোটভাই", কিংবা ক্লাস এইটের পরে আর কখনো দেখা না হওয়া নাদুসনুদুস ভালোমানুষ ছেলেটা যে এখন টাই লাগানো এইচেসবিসির এক্সিকিউটিভ, কিংবা চার বছর আগের কোন এক শীতের শেষে সেন্টমার্টিন যাওয়ার সময় নাফ নদীর উপর পরিচয় হওয়া তুমুল আড্ডাবাজ অস্ট্রেলিয়া প্রবাসী ছেলেটা, এদের কারো সাথেই হয়তো জীবনে আর দেখা হবে না ... কিন্তু তারপরেও ফেইসবুক আছে বলেই বলতে পারি, "আরে ওর সাথে যোগাযোগ থাকবে না ক্যান? প্রতিদিনই তো ফেইসবুকে দেখি, এতদিনে প্রেমে পড়ছে দ্যাখ অবস্থা ..."

মাঝে মাঝে আরো চমৎকার কিছু ব্যাপার ঘটে ... যেমন বাংলাদেশ নেটওয়ার্কে ঘুরতে ঘুরতে (বাংলাদেশের মেয়েরা কেন জানি প্রোফাইলের প্রাইভেসি নিয়ে সচেতন না, বেশিরভাগেরই প্রোফাইলে কোন ভেজাল ছাড়াই ঢুকে সব উল্টেপাল্টে দেখে আসা যায়, এটা কি বাঙ্গালি মেয়েদের প্রযুক্তিবিমূখতা নাকি অন্য কিছু?) হঠাৎ একটা বড় বড় চোখ কোঁকড়া চুলের মেয়েকে দেখে কেমন জানি চেনা চেনা লাগে ... নাম মিলিয়ে দেখি, ভালো নামটা কি ছিল এতদিন পরে আর মনে করতে পারি না ... চিন্তা করি, আসলেই কি সে? ... শেষমেষ যা আছে কপালে ভেবে মেসেজ পাঠাই, তুমি কি নাইন্টিন নাইন্টিতে অমুক জায়গায় থাকতা? উত্তর "না" হইলে জাস্ট ইগনোর কর ... দুই দিন পরে দেখি মেসেজ আসে "আর ইউ রিয়েলি দ্যাট ফাহিম হু ইউজড টু বি মাই নেক্সট ডোর নেইবার? আই কান্ট বিলিভ, ইট ওয়াজ সো লং এগো " ...

যারা ফেইসবুক দুই চোখে দেখতে পারে না আমি তাদের এই গল্পটা বলি, যারা আমার গোল্ডফীস টাইপ মেমোরি নিয়ে হাসাহাসি করে তাদেরও ... আজকেও একজনকে মেসেঞ্জারে বলছিলাম, সে শোনার পরে বললো, হুম বুঝছি ... বল্লাম, কি বুঝছো? ... জবাব আসলো, এই মেয়েটাই তোমার গার্লফ্রেন্ড তাই না? ... আমি হাসতে হাসতে শেষ, পুরা তো বাংলা সিনেমা বানিয়ে দিল ...

নতুন অপশন এসেছে, ফেইসবুক চ্যাট ... আর ইয়াহু ইউজ করা লাগবে না ... ফেইসবুকেই সরাসরি কথা বলা যাবে ... পাবলিক দেখি ধুমায়ে ব্যবহার করছে এই নতুন খেলনা, আমিও ... কিন্তু তাও কেন জানি ভালো লাগছে না ... কেন জানি মনে হচ্ছে এই জিনিসটা ঠিক ফেইসবুকের সাথে যায় না, মেসেজ আর ওয়াল আর নিউজ ফীডই যথেষ্ট ছিল ... জানি ইল্লজিক্যাল কথা হয়ে গেল, ভালো না লাগলে ব্যবহার না করলেই হয় ... কিন্তু তারপরেও কেমন জানি লাগে ...

বুড়া হয়ে যাচ্ছি মনে হয় ...

৩ ...

আরও অনেককিছু লেখার ইচ্ছা ছিল কিন্তু আর ভাল্লাগছে না ... হয়তো নেক্সট কিস্তিতে লিখব ... কিংবা কে জানে লিখব না হয়তো ... একজীবনে কতকিছুই তো করা হয় না ...


গড় রেটিং
( ভোট)
লিখেছেন কিংকর্তব্যবিমূঢ় (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৫-০১ ১০:১৭)
উদ্ধৃতি | কিংকর্তব্যবিমূঢ় এর ব্লগ | ৩২টি মন্তব্য | ৩৩৬বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, কিংকর্তব্যবিমূঢ়. Sachalayatan.com can not be held responsible.

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
১ | আনোয়ার সাদাত শিমুল | বিষ্যুদ, ২০০৮-০৫-০১ ১১:৪৮

ভালো লেগেছে।


কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
১.১ | কিংকর্তব্যবিমূঢ় | বিষ্যুদ, ২০০৮-০৫-০১ ১২:১১

ধন্যবাদ বস হাসি

আপনার তো মনে হয় ফেসবুক প্রোফাইল নাই, তাই না? দেঁতো হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


আনোয়ার সাদাত শিমুল এর ছবি
১.১.১ | আনোয়ার সাদাত শিমুল | বিষ্যুদ, ২০০৮-০৫-০১ ১৬:৫৫

না। নাই।
খুলেও দুইবার ডিলিট মারছি।
যন্ত্রণা মনে হয়। চোখ টিপি


রায়হান আবীর এর ছবি
২ | রায়হান আবীর | বিষ্যুদ, ২০০৮-০৫-০১ ১৩:০৩

ফেইসবুক জিনিসটারে আমারো বেশী পছন্দ লাগতো না...কিন্তু ইউজ করার পর বুঝলাম, অযাচিত ফ্রেন্ড রিকোয়েস্ট আর ধুনপুন এপ্লিকেশনের ইনভাইটেশনগুলিকে সযত্নে অগ্রাহ্য করতে পারলে ফেইসবুক খুব চমৎকার একটা জিনিস ...

উদ্ধৃতি
আরও অনেককিছু লেখার ইচ্ছা ছিল কিন্তু আর ভাল্লাগছে না ... হয়তো নেক্সট কিস্তিতে লিখব ... কিংবা কে জানে লিখব না হয়তো ... একজীবনে কতকিছুই তো করা হয় না ...

ফাহিম ভাই কি হইছে??????
---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।

ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।


কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
২.১ | কিংকর্তব্যবিমূঢ় | মঙ্গল, ২০০৮-০৫-০৬ ০৮:৪৩

কিছু হয় নাই ... অনেক্কিছুই লিখতে ইচ্ছা করে কিন্তু শেষমেষ লেখা হয় না এইটাই কইতাছি ...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


অয়ন এর ছবি
৩ | অয়ন | বিষ্যুদ, ২০০৮-০৫-০১ ১৩:১২

ফেসবুক চ্যাট ফাউল জিনিস।

এ্যাপ্লিকেশন আর ফ্রেন্ড রিকয়েস্টের জন্য ইগনোর অল বইলা একটা ওপশন আছে। এক চাপেই ৪০ হোক ৮০ হোক, সব ইগনোর হবে।


কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
৩.১ | কিংকর্তব্যবিমূঢ় | মঙ্গল, ২০০৮-০৫-০৬ ০৮:৪৪

তোমার বান্ধবীরে তরিকাটা শিখায়ে দেও ... বেচারি পেরেশানিতে আছে দেঁতো হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


রাগিব এর ছবি
৪ | রাগিব | বিষ্যুদ, ২০০৮-০৫-০১ ১৩:১৪

TinyOs জঘন্য একটা জিনিষ। বছর চারেক আগে এক সময় এটাতে হাত দিতে হয়েছিলো ... উফফফ। ভয়াবহ!!!

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com


eru এর ছবি
৪.১ | eru (যাচাই করা হয়নি) | বিষ্যুদ, ২০০৮-০৫-০১ ১৯:৩৮

TinyOs ফাউল , মহা ফাউল ,চরম ফাউল জিনিস।
---------------------------------------------
ভালো লাগল লেখাটা । অতিসত্তর আরো লিখবেন আশা করি।
eru

-------------------------------------------------
সুগন্ধ বিলোতে আপত্তি নেই আমার
বস্তুত সুগন্ধ মাত্রই ছড়াতে ভালবাসে।


১০

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
৪.১.১ | কিংকর্তব্যবিমূঢ় | মঙ্গল, ২০০৮-০৫-০৬ ০৮:৫০

থ্যাংকস eru ... এত বাক্স ভরাট করে কমেন্ট মারছেন বলে কৃতজ্ঞতা ...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


১১

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
৪.২ | কিংকর্তব্যবিমূঢ় | মঙ্গল, ২০০৮-০৫-০৬ ০৮:৪৬

আমার সাথে অন্য যেই পোলা টীনিওএস নিয়া ঠাপাঠাপি করতেছে তারে রাগিব ভাইয়ের এই কমেন্টের কথা কইলাম ... সে খানিক্ষণ চুপ থাইকা তারপরে কয়, "তাইলে চল আমরা অন্য কিছু নিয়া কাজ শুরু করি, এইটায় আশা নাই ..."

আমি এখনো লাইগা আছি, দেখা যাক দেঁতো হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


১২

অতিথি লেখক এর ছবি
৫ | অতিথি লেখক | বিষ্যুদ, ২০০৮-০৫-০১ ১৩:২৭

প্রথম থেকে শেয পর্যন্ত পড়লাম। ভাল্লাগলো। আরো লেখা চাই।

সৈয়দ আখতারুজ্জামান


১৩

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
৫.১ | কিংকর্তব্যবিমূঢ় | মঙ্গল, ২০০৮-০৫-০৬ ০৮:৫১

ধন্যবাদ হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


১৪

অতন্দ্র প্রহরী এর ছবি
৬ | অতন্দ্র প্রহরী | বিষ্যুদ, ২০০৮-০৫-০১ ১৫:৫৫

ফাহিম, দারুন লিখছো। ভাল্লাগছে, অ্যাজ ইউজুয়াল! হাসি ফেইসবুক খুব যে ইউজ করি তা না, অ্যাপ্লিকেশনগুলা খুব ফালতু লাগে, আবার টাইমপাসের জন্য মন্দও না! চ্যাটিংটা আমারো পছন্দ হয় নাই, আমি তো অফলাইন মোড-এ থাকি। তবে এটা মানতেই হবে, ফেইসবুকের নেটওয়ার্কিং বিশাল বিস্তৃত! অনেক দূরের মানুষগুলোও অনেক কাছের বলে মনে হয় হাসি পরের কিস্তির জন্য অপেক্ষায় থাকলাম ...


১৫

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
৬.১ | কিংকর্তব্যবিমূঢ় | মঙ্গল, ২০০৮-০৫-০৬ ০৮:৫৩

হুম, আমাদের স্কুলের পুরা গ্রুপটা আবার একসাথে হইছে ফেইসবুকের জন্য ... একেক চিপা থেকে একেকজন বার হয়ে আসছে দেঁতো হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


১৬

বিপ্লব রহমান এর ছবি
৭ | বিপ্লব রহমান | বিষ্যুদ, ২০০৮-০৫-০১ ১৬:১৯

বরাবরের মতোই গতিশীল লেখা। ...

যদিও সব সময় মন্তব্য করা হয় না, তবু আমি এই পর্বটির নিয়মিত পাঠক। সব সময়েই মনে হয়েছে, পর্বগুলোতে কিছু ছবি যোগ করা গেলে আরো সুখপাঠ্য হতো।

উদ্ধৃতি
ফেইসবুকে যখন দেখি লাল্লু মিয়া হ্যাজ এডেড নিউ পিকচার্স কিংবা বাতাসী বেগম আপডেটেড হার স্ট্যাটাস ফ্রম সিংগল টু এঙ্গেজড অথবা মদন কুমার সেইজ "আমার মন খারাপ" তখন হঠাৎ মনে হয় মানুষগুলি আর দূরে নাই ...

এই বাক্যগুলো পড়ে খুব মজা পেয়েছি। হাসি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


১৭

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
৭.১ | কিংকর্তব্যবিমূঢ় | মঙ্গল, ২০০৮-০৫-০৬ ০৮:৫৭

উদ্ধৃতি
যদিও সব সময় মন্তব্য করা হয় না, তবু আমি এই পর্বটির নিয়মিত পাঠক

শুনে প্রীত হইলাম হাসি

উদ্ধৃতি
সব সময়েই মনে হয়েছে, পর্বগুলোতে কিছু ছবি যোগ করা গেলে আরো সুখপাঠ্য হতো।

সেটা আমারো মনে হয়, কিন্তু ঝামেলার মাঝে সব সময় ছবি তোলা হয় না ইয়ে, মানে...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


১৮

বিপ্রতীপ এর ছবি
৮ | বিপ্রতীপ | বিষ্যুদ, ২০০৮-০৫-০১ ১৯:০৯

ধুনপুন এপ্লিকেশন বাদ দিলে ফেসবুক ভালোই...আমি স্কুলের বেশ কিছু ফ্রেন্ডকে খুঁজে পেলাম।

লেখা ভাল্লাগছে হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বিপ্রতীপ ব্লগ | ফেসবুক | আমাদের প্রযুক্তি


১৯

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
৮.১ | কিংকর্তব্যবিমূঢ় | মঙ্গল, ২০০৮-০৫-০৬ ০৮:৫৯

ধন্যবাদ হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


২০

পরিবর্তনশীল এর ছবি
৯ | পরিবর্তনশীল | বিষ্যুদ, ২০০৮-০৫-০১ ২০:২৮

উদ্ধৃতি
একজীবনে কতকিছুই তো করা হয় না ...

এটা হইল আসল কথা। আমার একজীবনে ফেইসবুকে একাউন্ট খোলা হইল না। মন খারাপ
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল


২১

অতন্দ্র প্রহরী এর ছবি
৯.১ | অতন্দ্র প্রহরী | বিষ্যুদ, ২০০৮-০৫-০১ ২২:৩০

এইটা নিয়া দুঃখ করার কিছুই নাই। অতিশয় সহজ একটা কাজ, খুইলা ফেললেই পারো! খালি ইচ্ছাটাই দরকার! দেঁতো হাসি
এই জিনিসটাই তোমার নাই বইলা মনে হইছে! চোখ টিপি


২২

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
৯.১.১ | কিংকর্তব্যবিমূঢ় | মঙ্গল, ২০০৮-০৫-০৬ ০৮:৫৮

ঠিক দেঁতো হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


২৩

সুলতানা পারভীন শিমুল এর ছবি
১০ | সুলতানা পারভীন শিমুল | বিষ্যুদ, ২০০৮-০৫-০১ ২৩:১৯

একজীবনে আমারো ফেইসবুকে একাউন্ট খোলা হইল না।
লেখা খুব ভাল লেগেছে।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


২৪

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
১০.১ | কিংকর্তব্যবিমূঢ় | মঙ্গল, ২০০৮-০৫-০৬ ০৮:৫৯

থ্যাংকু আফা দেঁতো হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


২৫

ধুসর গোধূলি এর ছবি
১১ | ধুসর গোধূলি | শনি, ২০০৮-০৫-০৩ ০৯:২৬

- কোকড়া চুলের গরু চউক্ষা আপনের ঐ নেক্সট ডোর নেইবাররে আমার হইয়া একটা ফুল পাঠায়া দিয়েন বস।

আমার তো এ্যাকাউন্ট আছে বস। 'তিনি' আমারে যোগ করলে আমি মোটেও সেন্টু খামু না। দেঁতো হাসি
_________________________________
<সযতনে বেখেয়াল>


২৬

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
১১.১ | কিংকর্তব্যবিমূঢ় | মঙ্গল, ২০০৮-০৫-০৬ ০৯:০০

জনগণ, খাইটা খান দেঁতো হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


২৭

ম্যাক [MAQ] এর ছবি
১২ | ম্যাক [MAQ] (যাচাই করা হয়নি) | মঙ্গল, ২০০৮-০৫-০৬ ২০:০২

ফাহিম,

তোর ব্লগটা মাত্রই আজকে দেখলাম... তোর যে লেখালেখির এই প্রতিভা আছে তা তো জানতাম না! তোর ব্লগ আমার ব্লগে এ্যাড করলাম...

ভাল থাকিস...


২৮

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
১২.১ | কিংকর্তব্যবিমূঢ় | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ০৪:২০

ধন্যবাদ ... তুইও ভালো থাকিস হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


২৯

স্বপ্নাহত এর ছবি
১৩ | স্বপ্নাহত | শুক্র, ২০০৮-০৫-২৩ ১৩:৫৭

লেখাটা আমি আগে পড়িনাই!!

ক্যাম্নে কি?? ইয়ে, মানে...

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


৩০

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
১৩.১ | কিংকর্তব্যবিমূঢ় | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ০৪:২০

বুঝা গেল আজকাল নেট থেকে একটু দূরে আছ ... ভাল লক্ষণ হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


৩১

অয়ন এর ছবি
১৪ | অয়ন | শুক্র, ২০০৮-০৫-২৩ ১৪:০৮

আচ্ছা ২৫০-৩৫০ কেবি নেট থাকলে কি পড়ালেখা করা সম্ভব? আমার ১০-১৫ কেবি নেটের চোটেই তো পড়ালেখা করতে পারিনা মন খারাপ


৩২

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
১৪.১ | কিংকর্তব্যবিমূঢ় | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ০৪:২১

এক ফোঁটাও পড়ালেখা হয়না ... কি যে পেরেশানিতে আছি মন খারাপ
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন