নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

প্রবাস থেকে ০২০ ...


লিখেছেন কিংকর্তব্যবিমূঢ় (তারিখ: সোম, ২০০৮-০৫-২৬ ০৭:৫০)
ক্যাটেগরী:

সামার শুরু হয়ে গেছে বেশ কিছুদিন হয় ... বোঝা যায় সাদা বরফ আর হাড় কাপানো বাতাসের অভাবে ... বোঝা যায় স্বল্পবসনা লাস্যময়ী তরুণীদের উচ্ছ্বলতায় ... বোঝা যায় মানুষের হাসিখুশি মুডে ... বোঝা যায় বাড়ির লনে বীয়ারের বোতলে তরূণ-তরূণী আর পেছনের পার্টি মিউজিকে ... ভীষণ লম্বা প্রায় শেষ হতে না চাওয়া এক একটা দিনে ... গাছে গাছে গজানো কচি সবুজ পাতায় ... আর ফুলে ...

লক্ষ লক্ষ কোটি কোটি ফুল ... যেদিকে তাকাই ... কেউ লাগায় না ... কেউ যত্ন নেয় না ... নিজেই গজায় ... মানুষের পায়ের নিচে পিষে যায় ... ঘর ঘর শব্দ তুলে বিকট দর্শন লন মোয়ার ঘাসের সাথে সেই ফুলেরও দফারফা করে ... আবার গজায় ...

সবার আগে চোখে পড়ে উজ্জ্বল হলুদ ড্যান্ডেলিয়ন ... স্টিংয়ের একটা গান খুব শুনতাম এক সময় ... As we walk in the fields of gold ... এখানে মাঠের পর মাঠে বিছিয়ে থাকা ড্যান্ডেলিয়ন দেখে হঠাৎ মনে হল ফিল্ড অফ গোল্ড ছাড়া আর কিছু দিয়েই ঠিকমত বোঝানো যায় না এর মহিমা ... [লিরিকটা ঠিক আছে কিনা দেখার জন্য নেটে সার্চ দিয়ে দেখলাম এই গানটা স্টিং আর ইভা ক্যাসিডি দুই জনের নামেই আছে, কারটা অরিজিনাল সেটা নিয়ে আরেকটু খোঁজাখুজি করতে হবে ...]

আপাতত আমার কাজ ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করা ... আর ঘাসের উপর হাঁটু গেড়ে ফুলের ছবি নেয়া ... দুয়েকদিন আগে পথ ছেড়ে নিচে নেমে গভীর মনোযোগে ছবি শিকারে ব্যস্ত, হঠাৎ মুখ তুলে দেখি এক উদ্ভিন্নযৌবনা চোখ বড় বড় করে তাকিয়ে বোঝার চেষ্টা করছে আমার মতলবটা কি ... আজকাল স্মার্ট হয়ে গেছি (এরা অবশ্য স্মার্ট বলতে বোঝে মেধাবী ছাত্র, জিরো টু ব্যাচের এনডিসি বা বুয়েটের পোলাপানের কাছে "মেধাবী ছাত্র" টার্মটা কেবল একজনের জন্য বরাদ্দ বলে এখন মেধাবী শুনলেই হাসি পায়), পাবলিক দেখলে আর ঘাবড়াই না, হালকা হাসি দিয়ে হেল্লো বলামাত্রই সুন্দরী একটা লাজুক হাসি দিয়ে গায়েব হয়ে গেল ...

কত স্বপ্নই তো ছিল লাইফে ... ছোটবেলার ম্যাকগাইভার বা ফেলুদা হওয়ার শখগুলি হিসাবে না ধরলেও গিটার শেখা বা সিরিয়াস ফটোগ্রাফীর শখ এখনো প্রায়ই মাথাচাড়া দেয় ... মাঝে মাঝেই মনে হয় খুব কি দেরি হয়ে গেল ... চাইলে তো এখনো শুরু করা যায় ... গীটার শিখতে নাহয় ফুল্টাইম ডেডিকেশন লাগে বুঝলাম, ভার্সিটির ফটোগ্রাফীর কোর্সে তো চাইলে এখনি নাম লেখানো যায় ... কিন্ত সেই চাওয়াটাই আর হয় না ... আমার তাই গীটার বাজানোও হয় না, ফটোগ্রাফীও শেখা হয়না, প্রোগ্রামিং কন্টেস্টে গিয়ে ফাটিয়ে দেয়া হয়না, ওয়ার্ল্ডক্লাস হ্যাকার হয়ে দুনিয়ার সব নেটওয়ার্ক ছ্যাড়াভ্যাড়া করে দেয়া হয় না, ফেসবুকের মত কিছু একটা বানিয়ে রাতারাতি বিলিয়নিয়ার হওয়া হয় না ... আমি এখনো প্রতিটা দিনের শেষে হতাশভাবে সারাদিনের দেনাপাওনার হিসাব মিলাই ...

ধুর হতাশার কথাবার্তা বাদ, আসেন কিছু ছবি দেখি ... [ছবি তোলার নেশা খুব বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে, একটা এসএলআর আর হাই-পাওয়ারের অপ্টিক্যাল জুমের জন্য এখন প্রায় হাত নিশপিশ করে ...]

প্রথমে ড্যান্ডেলিয়ন ... দেখে বিশ্বাস করতে কষ্ট হয় এই ফুলকে এখানে আগাছার দলে ফেলা হয় ... মালিরা বিশাল বিশাল মেশিন দিয়ে দুইদিন পর পর এদের কচুকাটা করে ...

হলুদ হলুদ ড্যন্ডেলিয়নের মাঝে হঠাৎ দেখি সাদা সাদা তুলার বলের মত কিছু ফুল ... প্রথমে ভাবলাম এটাও অন্য কোন ঘাসফুল ... পরে উইকিতে দেখি এটা ড্যান্ডেলিয়নেরই শুকিয়ে যাওয়া অবস্থা ... এই সাদা সাদা আঁশগুলিতে ভর দিয়ে ড্যান্ডেলিয়নের বীজ ছড়িয়ে পরে দূর-দুরান্তে ...

ড্যান্ডেলিয়ন ছাড়াও আরও অনেক রকমের ফুল দেখা যায় সামারে, বেছে বেছে শুধু পথের দুপাশে অযত্নে জন্মানোগুলিরই ফটো দিলাম ... সাজানো গোছানো ফ্লাওয়ার বেডের চেয়ে এগুলিই আমাকে টানে বেশি ...


গড় রেটিং
( ভোট)
লিখেছেন কিংকর্তব্যবিমূঢ় (তারিখ: সোম, ২০০৮-০৫-২৬ ০৭:৫০)
উদ্ধৃতি | কিংকর্তব্যবিমূঢ় এর ব্লগ | ২৫টি মন্তব্য | ৩৩১বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, কিংকর্তব্যবিমূঢ়. Sachalayatan.com can not be held responsible.

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
১ | কিংকর্তব্যবিমূঢ় | সোম, ২০০৮-০৫-২৬ ০৮:০২

ছবি ঠিকমতই আপলোড হইছে দেখাচ্ছে কিন্তু পোস্টে খালি লিংক দেখাচ্ছে ছবি দেখাচ্ছে না ... মডুরা কেউ একটু দেখবেন ঝামেলাটা কোথায়? মন খারাপ

এই কয়টা ছবি দিতে আমার প্রায় একঘন্টা লাগছে ... ছবি দেয়ার সিস্টেমটা আরেক্টু সহজ করলে ভালো হয় ... যেমনঃ

১) ছবি যোগ করার বাটনে চাপলে যে পপআপ বক্সটা আসে তাতে আগে যোগ করা সব ছবি দেখায়, সো পেজটা আসতে দেরি হয় ... আগের ছবি দেখানোটা বাদ দেয়া যায় না? কয়জন আর আগে আপ্লোড করা ছবি নতুন করে পোস্টে দেয়?

২) একসাথে একাধিক ছবি আপলোডের সিস্টেম থাকলে ভালো হয় ... একটা একটা করে ছবি আপলোড মহা পেইন ...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


কনফুসিয়াস এর ছবি
২ | কনফুসিয়াস | সোম, ২০০৮-০৫-২৬ ০৮:২৪

আপনি ইনসার্ট করার সময় ফিল্টার ট্যাগ অপশানটা বদলে HTML Code করে দেখুন। আর থাম্বনেইল বদলে প্রিভিউ করলে ছবি বড় দেখাবে।
এবারে কাজ করার কথা।

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...


কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
২.১ | কিংকর্তব্যবিমূঢ় | সোম, ২০০৮-০৫-২৬ ০৯:৪৭

ধন্যবাদ কুংফু ভাই ...

শেষমেষ ছবি লাগাইতে পারছি, কিন্তু অনেক ঝামেলা হইছে ... আপনি যে ফিল্টার ট্যাগ অপশন বদলায়ে HTML করতে বললেন সেই অপশন কোথাও খুঁজে পাই নাই ... আমারে ইমেজ ইনসার্টের সময় এমন কিছু দেখায় না ... কিছুক্ষণ গুতাগুতি করার পরে সারাজীবন যা করে আসছি তাই করে ফেল্লাম, সমস্যা সমাধানের কোন চেষ্টা না করে বিকল্প কোন উপায়ে কার্যসিদ্ধি ... আপনার দেয়া কোডটা কপি করে জায়গামত বদলায়ে ছবি সেট করে ফেলছি ...

যাই হোক, আমি পুরান পোস্টগুলি ঘেটে দেখলাম এতদিন আমি

এই জাতীয় কোড দিয়েই ইমেজ ইনসার্ট করতেছিলাম, আজকে কেন কাজ করতেছে না বুঝতেছি না ...

আর দ্বিতীয়ত, যদি HTML দিয়েই ইমেজ আপলোড করতে হয়, তাহলে অপশনটা কোথা থেকে বদলানো যাবে একটু বইলেন, আমি পাচ্ছি না মন খারাপ

থ্যাংক্স এগেইন ...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
২.১.১ | কিংকর্তব্যবিমূঢ় | সোম, ২০০৮-০৫-২৬ ০৯:৫০

আরে মজা তো, একই কোড কমেন্টে কাজ করে পোস্টে করে না ... ক্যাম্নে কি? চিন্তিত
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


আলমগীর এর ছবি
৩ | আলমগীর | সোম, ২০০৮-০৫-২৬ ০৯:০৪

গিটার শেখা শুরু করে দিন। ভালো লাগবে। আর একটু ধৈর্য থাকলে খুব কঠিন কিছু না।


কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
৩.১ | কিংকর্তব্যবিমূঢ় | সোম, ২০০৮-০৫-২৬ ১০:০১

জানি ভালো লাগবে, কিন্তু শুরুটাই কেন জানি করা হয় না ... আর এই মূহুর্তে এতটা বেশি ব্যস্ত যে ধৈর্য্য ধরে লেগে থাকাটাও মনে হয় হবে না ইয়ে, মানে...

কমেন্টের জন্য ধন্যবাদ হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


রায়হান আবীর এর ছবি
৪ | রায়হান আবীর | সোম, ২০০৮-০৫-২৬ ০৯:৪২

ছবি দেখা যাচ্ছে। তবে উপর থেকে সাত নম্বর ছবিটা কি থার্ড আইয়ের কয়েকদিন আগের পোস্টে দেখেছিলাম মনে হচ্ছে। কি জানি, ভুল হতে পারে...

ফাহিম ভাই আপনিও যদি হতাশ হন তাহলে ক্যাম্নে কী? আপনি মিয়া মন ভালো করার লেখক...

লেখাটা পড়ে ভালো লাগলো খুব...আরেকটু লিখতেন।
---------------------------------


কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
৪.১ | কিংকর্তব্যবিমূঢ় | সোম, ২০০৮-০৫-২৬ ০৯:৫৬

উদ্ধৃতি
তবে উপর থেকে সাত নম্বর ছবিটা কি থার্ড আইয়ের কয়েকদিন আগের পোস্টে দেখেছিলাম মনে হচ্ছে। কি জানি, ভুল হতে পারে...

নাঃ ভুল কর নাই ... ঐটা যে কেন আসতেছিল বুঝতে অনেক ঘাঁটাঘাটি করা লাগছে ... যাই হোক, শেষমেষ ঠিক করতে পারছি [মোটামুটি প্রোগ্রাম ঠিক ঠিক মিলানোর মত আনন্দ পাইছি দেঁতো হাসি ]

আর আমি মিয়া মন ভালো করা লেখক কবে হইলাম ... আমার তো সারাদিনই দুঃখ লাগে কিছু করা হৈতেছে না মন খারাপ

আর এইটা ফটোব্লগ করবো ভাবছিলাম, যেটুকু লেখা সেটুকুও থাকার কথা ছিল না ... লেখতে গিয়া চলে আসছে ...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


রায়হান আবীর এর ছবি
৪.১.১ | রায়হান আবীর | সোম, ২০০৮-০৫-২৬ ১০:০২

ছবিগুলা ফেইসবুকে দেখেছিলাম। আপনারে দিয়া হইতে পারে। লাইগগা থাকেন।

আমি ব্লগে ঢোকার পর সিরিয়াসলি প্রথম আপনার লেখার পড়ছি প্রবাস থেকে ০৮। যে ঐ লেখা যে প্রথম পড়ছে সে সারাজীবন আপ্নারে মন ভালো করা লেখক বলে যাবে।

ফাহিম ভাই চৌদ্দ দুনিয়ায় আপনার যতো লেখা আছে সব পড়ে ফেলাইছি। একটা কুইজের আয়োজন করেন তো দেখি।

---------------------------------


১০

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
৪.১.১.১ | কিংকর্তব্যবিমূঢ় | সোম, ২০০৮-০৫-২৬ ১০:১১

উদ্ধৃতি
ছবিগুলা ফেইসবুকে দেখেছিলাম। আপনারে দিয়া হইতে পারে। লাইগগা থাকেন।

ধন্যবাদ হাসি ... এইটা নিয়া সিরিয়াসলি লাইগা থাকার ইচ্ছা আছে ... দেখা যাক ...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


১১

মুহম্মদ জুবায়ের এর ছবি
৫ | মুহম্মদ জুবায়ের | সোম, ২০০৮-০৫-২৬ ০৯:৫৫

উদ্ধৃতি
পথের ধারেতে ফুটিল যে ফুল
জানি জানি তারা ভেঙে দেবে ভুল ...

ছবিগুলি ভালো লাগলো। লেখাও যথারীতি।


১২

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
৫.১ | কিংকর্তব্যবিমূঢ় | সোম, ২০০৮-০৫-২৬ ১০:০১

ধন্যবাদ হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


১৩

রাতুল এর ছবি
৬ | রাতুল (যাচাই করা হয়নি) | সোম, ২০০৮-০৫-২৬ ০৯:৫৯

উদ্ধৃতি
আজকাল স্মার্ট হয়ে গেছি (এরা অবশ্য স্মার্ট বলতে বোঝে মেধাবী ছাত্র, জিরো টু ব্যাচের এনডিসি বা বুয়েটের পোলাপানের কাছে "মেধাবী ছাত্র" টার্মটা কেবল একজনের জন্য বরাদ্দ বলে এখন মেধাবী শুনলেই হাসি পায়),

সেই মেধাবী ছেলে এখন জিপি NM এ বসে এলার্ম দ্যাখে!!


১৪

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
৬.১ | কিংকর্তব্যবিমূঢ় | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ০৪:০৫

আহারে, শুনে দিলে চোট পাইলাম হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


১৫

পুরুজিত এর ছবি
৭ | পুরুজিত | সোম, ২০০৮-০৫-২৬ ১০:৪৯

Dandelion নামে Audioslave এর একটা গান আছে, সুন্দর। ইউটিউবে আছে।


১৬

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
৭.১ | কিংকর্তব্যবিমূঢ় | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ০৪:০৫

দেখলাম, ভালো লাগছে ...

ধন্যবাদ হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


১৭

মুশফিকা মুমু এর ছবি
৮ | মুশফিকা মুমু | সোম, ২০০৮-০৫-২৬ ১১:৫৪

কি সুন্দর!! কি সুন্দর!! হাসি
আপনি তো দারুন রোমান্টিক হাসি সব গুলো ছবিই ভালো লাগল হাসি

উদ্ধৃতি
এটা ড্যান্ডেলিয়নেরই শুকিয়ে যাওয়া অবস্থা

ওমা তাই জানতাম না, এগুলো তুলে কত মনে মনে উইস করে ফু দিতাম হাসি পেলে এখনও দেই খাইছে
--------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍


১৮

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
৮.১ | কিংকর্তব্যবিমূঢ় | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ০৪:০৭

উদ্ধৃতি
আপনি তো দারুন রোমান্টিক

আমার বউরে একটু বলে গেলে খুশি হইতাম দেঁতো হাসি

উদ্ধৃতি
ওমা তাই জানতাম না, এগুলো তুলে কত মনে মনে উইস করে ফু দিতাম হাসি পেলে এখনও দেই খাইছে

কি উইস করেন জানতে কৌতূহল হইতেছে দেঁতো হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


১৯

মুশফিকা মুমু এর ছবি
৮.১.১ | মুশফিকা মুমু | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ০৭:৫৭

হাহাহাহা কি উইস করি তাতো ৫মিনিট পর আমার নিজেরি মনে থাকেনা খাইছে
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍


২০

ধুসর গোধূলি এর ছবি
৯ | ধুসর গোধূলি | সোম, ২০০৮-০৫-২৬ ১৬:১২

- শুকিয়ে যাওয়া ড্যান্ডালিয়ন গুলো হাতে তুলে নিয়ে একটা খেলা খেলি আমি। জোরে ফুঁ দিলে তুলার মতো উড়ে যায় সবকিছু, জিনিষটা দেখতে আগ্গুন লাগে আমার। তখন নিচু হয়ে ফুল ছিঁড়তে আলসেমী লাগে, তখন পা দিয়ে গুঁতিয়ে সাদা ড্যান্ডালিয়ন ওড়াই।

ফিল্ড অফ গোল্ড গানটা আগেও শুনেছি। এটাও আগ্গুনের পর্যায়ে পড়ে।

কিন্তু কষ্ট পেলাম আপনার স্বল্পবসনা বালিকা হঠাৎ করেই 'নাই' হয়ে যাওয়াতে। মাত্র নড়েচড়ে তৈরী হচ্ছিলাম কিছু সামার কালেকশনের কথা শুনবো বলে। তা আর হলো কই! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


২১

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
৯.১ | কিংকর্তব্যবিমূঢ় | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ০৪:০৮

উদ্ধৃতি
কিন্তু কষ্ট পেলাম আপনার স্বল্পবসনা বালিকা হঠাৎ করেই 'নাই' হয়ে যাওয়াতে

স্বল্পবসনা বলি নাই কিন্তু গুরু দেঁতো হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


২২

তানবীরা এর ছবি
১০ | তানবীরা | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ০৩:১৩

এই ফুলটার নাম ড্যান্ডেলিয়ন??? জানতামই না। পথের ধারে ফুটে থাকে। আমার মেয়ে মাঝে মাঝেই স্কুলে যাওয়ার পথে ছিড়ে। একটা আমার আর একটা ওর টিচারের জন্য।

আপনার হাত খুব ফটোজনিক ভাই। চেনা জিনিষ কেমন অচেনা দেখাচ্ছে।

ছবি দেয়া নিয়ে আমি এখনও ইংলিশ সীতে পড়ে আছি।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে


২৩

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
১০.১ | কিংকর্তব্যবিমূঢ় | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ০৪:১২

উদ্ধৃতি
এই ফুলটার নাম ড্যান্ডেলিয়ন??? জানতামই না। পথের ধারে ফুটে থাকে। আমার মেয়ে মাঝে মাঝেই স্কুলে যাওয়ার পথে ছিড়ে। একটা আমার আর একটা ওর টিচারের জন্য।

আমিও জানতাম না ... দুয়েকদিন আগে এক বালিকা মারফত জানতে পারলাম ... পরে উইকিতে গিয়া পুরা ইতিহাস পাওয়া গেল ... এই ফুলের পাতা সব্জি হিসাবে খাওয়া হয়, শিকড় দিয়া অষুঢ হয়, ফুলে দিয়ে ওয়াইন বানায় ... বিশাল কাহিনী ...

উদ্ধৃতি
আপনার হাত খুব ফটোজনিক ভাই। চেনা জিনিষ কেমন অচেনা দেখাচ্ছে।

ধন্যবাদ ... কেউ ছবির প্রশংসা করলে আসলেই খুব ভালো লাগে ... মনে হয় এখনো সময় আছে ফটোগ্রাফী শেখার খাইছে

উদ্ধৃতি
ছবি দেয়া নিয়ে আমি এখনও ইংলিশ সীতে পড়ে আছি।

আমি এতদিন খুব আরামে দিছি, কালকেই প্রথম গাড্ডায় পড়লাম মন খারাপ
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


২৪

স্বপ্নাহত এর ছবি
১১ | স্বপ্নাহত | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ১০:৩৭

দিলেন তো মিয়া মনটা খারাপ কইরা মন খারাপ

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


২৫

নজরুল ইসলাম এর ছবি
১২ | নজরুল ইসলাম | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ১১:৩৬

এই ব্লগটা দেইখা মেজাজ গেলো খিঁচড়ায়া। আমি কেন ব্লগে এইরম ফটো দিতে পারি না? অনে চেষ্টা কইরাও শিখতে পারলাম না।
তবে আপনার ছবি ভালো লেগেছে। ফটোগ্রাফি আর গিটার শেখার চিত্রটা আপনার আর আমার হুবহু এক... হান্ড্রেড পার্সেন্ট। আমি গিটারের সব কর্ড ধরতে জানি, রিদমও সব পারি... কিন্তু প্র্যাকটিসটাই হয় না।
আর ফটোগ্রাফি আমি কখনওই শিখতে আগ্রহী না। একসময় চর্চা করছিও প্রচুর। কালকেই আমার অফিসে খুঁজে পাওয়া গেলো Nikon FM10 দিয়া তোলা আমার প্রায় শখানেক ফিল্মের বিশাল একটা কালেকশন। এবং তার পর থেকেই মাথার মধ্যে খালি ঘুরতেছে ফটোগ্রাফিটা। আশা করতেছি আগামী মাসেই আমি একখান জবরদস্ত S.L.R. এর মালিক হবো। অপটিক্যাল জুমের প্রতি আমার আগ্রহ নাই, এমনকি জুম জিনিসটা আমি খুব একটা পছন্দও করি না।

ঢাকার রাস্তায় এখন প্রচুর কৃষ্ণচূড়া, রাধাচূড়া, জারুল ফুটছে... পথে পথে বিছিয়ে থাকে রঙ... আহা...
কিন্তু আমি যে সচলে ছবি দিতে পারি না। নাহলে খেলনা ডিজিটালটা দিয়া তোলা কিছু ছবিই দিতে পারতাম।
______________________________________
পথই আমার পথের আড়াল


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন