নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

হোয়্যার দ্য হেল ইজ ম্যাট, পালবাসা সিদ্দিক, রবি ঠাকুর আর প্রাণ ...

লিখেছেন কিংকর্তব্যবিমূঢ় (তারিখ: বুধ, ২০০৮-০৭-০৯ ০৩:৩৮)
ক্যাটেগরী:

প্রফেসর ফেরত এসেছে, তাই বাসায় শুয়ে বসে কাজ করার মত শান্তির দিন শেষ ... গতকাল ক্যাম্পাসে নিজের রুমে বসে অর্থহীন কিছু খটমটে জিনিসপত্র নিয়ে মাথা ঘামাচ্ছি, এমন সময় মেসেঞ্জারে টোকা ... নিউফাউন্ডল্যান্ড থেকে তৌফিক, দোস্ত একটা লিংক দিতেছি দ্যাখ ...

আমি আর তৌফিক সারাদিনই এইসব লিংক চালাচালি করি, কাজেই কি লিংক কিসের লিংক এসব জিজ্ঞেস করে সময় নষ্ট না করে ওপেন করে ফেল্লাম, একটা ইউটিউব ভিডিও ... শুরুতে নাম দেখালো Dancing ... মুম্বাইয়ের এক গলির সামনে হাসিখুশি এক শ্বেতাঙ্গ আরো কিছু মানুষ নিয়ে বলা নাই কওয়া নাই উদ্ভটভাবে হাত-পা ছুঁড়ে নাচা শুরু করলো ... সাথে চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ...

কৌতুহল নিয়ে দেখা শুরু করলাম ... মুম্বাইয়ের দুই সেকেন্ড পরের ফুটেজটা নেপাল ... তারপর আয়ারল্যন্ড ... তারপর জাঞ্জিবার ... জাঞ্জিবারের পরে আস্ট্রেলিয়ার মরুভূমি, তারপর হল্যন্ডের টিউলিপ বাগান, আবার অস্ট্রেলিয়ার উপকূল ... ভিন্ন পটভূমি, কিন্তু সবখানেই একই রকম হাত পা ছুঁড়ে নাচ ...

নাচটা দেখে এত মজা পাচ্ছিলাম যে ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা সেভাবে খেয়াল করিনি ... দুই মিনিট পরে হঠাৎ লাফিয়ে সোজা হয়ে বসলাম, কারণ গানটা বাংলা ...

মুগ্ধতা একলাফে বেড়ে গেল শতগুণ ... কয়েকবার দেখলাম ভিডিওটা ... দুনিয়ার কোথায় যায়নি পাগলা লোকটা ... নিউগিনির গহীণ অরণ্য, টোঙ্গার সমুদ্র সৈকত, নেভাদার ভরশূণ্য এয়ারস্পেস, জর্দানের মরুভূমি, আইফেল টাওয়ার, স্পেনের রাজপথ ... সবখানেই বিপুল উৎসাহে নাচানাচি করা একদল মানুষ, মাঝখানে ম্যাট হার্ডিং ...

তবে ম্যাট হার্ডিংয়ের চেয়েও আমি তখন বেশি মুগ্ধ ভিডিওটার সাউন্ডট্র্যাক নিয়ে, ইউটিউবে দুই সপ্তারো কম সময়ে সাতচল্লিশ লক্ষবার দেখা একটা ভিডিওর সাথে বাংলা গান, ভাবা যায়?

গুগলানো শুরু করলাম, প্রথমে গানটা সম্পর্কে জানা দরকার ... কয়েক মিনিটেই জানা গেল, গানের মিউজিক ডিরেক্টর Garry Schyman [জীবনেও এই নাম শুনি নাই আগেই স্বীকার করে রাখি], লিরিকটা রবি ঠাকুরের গীতাঞ্জলীর একটা কবিতা "প্রাণ" [এইখানে রোমান লেটারে লিরিকটা পাওয়া যাবে ] ... আর গানটা গেয়েছে মিনিয়াপলিসের সতের বছর বয়সী বাংলাদেশী মেয়ে পালবাসা সিদ্দিক [Palbasha Siddique, তার একটা সাক্ষাৎকার পাওয়া যাবে এইখানে ] ...

Image Hosted by ImageShack.us

আরো জানা গেল এই গান আমাজানের এম্পিথ্রী ডাউনলোড টপচার্টে টপ টুয়েন্টির মধ্যে আছে, ম্যাডোনা আর মারায়া ক্যারিরও উপরে ... তবে আমি বেশি খুশি ইউটিউবে ইউজারদের কমেন্ট দেখে, অনেকেই চরম প্রশংসা করেছে গানটার, কোন ভাষা জানতে চেয়েছে ... কার না ভালো লাগে দেখতে হাসি ...

গান সম্পর্কে জ্ঞান নেয়ার পরে ভিডিওর দিকে নজর দিলাম ... ম্যাট সাহেবের সমস্যাটা কি জানা দরকার ...

উইকিপিডিয়া থেকে জানা গেল, ম্যাট একজন ভিডিও গেইম ডেভেলপার ... "ডেস্ট্রয় অল হিউম্যানস" নামে একটা ভিডিও গেইমের [যেখানে সব মানুষকে খুন করতে হয় জিততে হলে] কনসেপচুয়াল ক্রেডিট ম্যাটকে দেওয়ার পর "আমি আমার লাইফ এমন কিছুতে বরবাদ করতে চাই না যেটা সবাইরে গুলি করে মারতে বলে" জাতীয় ঝাড়ি দিয়ে ম্যাট ভিডিও গেইম ইন্ডাস্ট্রি থেকে সরে আসে ... শুরু করে বিশ্বভ্রমণ, এক বন্ধুর সাথে ...
বন্ধুমহলে ম্যাট তার একটা ট্রেড মার্ক ড্যান্সের জন্য বিখ্যাত বা কুখ্যাত ছিল, ভিয়েতনামে ভিডিও করার সময় ম্যাটের বন্ধুর মাথায় হঠাৎ বুদ্ধি খেলে ... ম্যাটকে সেই নাচটা দিতে অনুরোধ করে সে ...

পনেরটা দেশে (অথবা জায়গায়, শিওর না) সেই নাচের ভিডিও করে দেশে ফিরে ম্যাট ... তারপর সেই ড্যান্স সিকোয়েন্সগুলি জোড়া দিয়ে একটা ভিডিও তৈরি করে সে, ব্যাকগ্রাউন্ড ব্যাবহার করে deep forest এর sweet lullaby ... প্রথমে শুধু বন্ধু-বান্ধবদের দেখালেও অচিরেই সেটা মহামারীর মত ছড়িয়ে পড়ে নেটে ... ম্যাটের সাইটে দিনে বিশ হাজারেরও বেশি হিট আসতে থাকে ...

সেই ভিডিওর সাফল্যে অনুপ্রাণিত হয়ে ২০০৬ এ ম্যাট রিলিজ করে তার দ্বিতীয় ভিডিও Dancing 2006 ...

এই ভিডিও রিলিজের পর ম্যাট সারা দুনিয়া থেকে প্রচুর মেইল পায়, তার নাচের প্রশংসায় ... সেটা দেখে তার মাথায় আসে নতুন আইডিয়া ... সে আরেকবার বিশ্বভ্রমণে বের হয় ... সাথে আমন্ত্রণ জানায় সেই সমস্ত মানুষকে যারা তাকে মেইল করে উৎসাহ দিয়েছিল ... ম্যাটের সাথে সেই মানুষগুলিরও নাচ নিয়ে বিয়াল্লিশটা দেশে চোদ্দ মাসের চেষ্টায় তৈরি হয় dancing 2008 অথবা where the hell is Matt? ... প্রকাশের সাথে সাথে সেটা পরিণত হয় ইউটিউবের সবচে জনপ্রিয় ভিডিওতে, দুই সপ্তাহে সাড়ে চার মিলিয়ন হিট নিয়ে [এর মাঝে আমার নিজেরই হিট আছে কম করে হলেও পঞ্চাশটা দেঁতো হাসি ] ...

ভিডিওটা দারূণ ওয়েল-মেইড, শুধু মানুষের আনন্দ দেখার জন্যই বার বার দেখা যায় ... আর গানটা তো পুরাই বোনাস ... একটা বাংলা গান আজকে সারা দুনিয়ার মানুষ শুনছে, ডাউনলোড করছে পাগলের মত, এই গর্বের অনুভূতিটুকুর জন্যই ম্যাট আর গ্যারী শ্যামেনকে জানাই অনেক অনেক কৃতজ্ঞতা ...

গানটার অডিও কপি নামাতে পারলাম টরেন্ট থেকে, ইস্নিপ্সে তুলে ডাউনলোড পার্মিশন দিয়ে দিলামঃ

Get this widget | Track details | eSnips Social DNA

কৃতজ্ঞতাঃ

১) রেজোয়ান ভাইয়ের ব্লগ (ছবির জন্য স্পেশালি)

২) রাফির ব্লগ

পুনশ্চঃ ফিফটি মারলাম ... টুয়েন্টি-টুয়েন্টির যুগে এইসব টোকাটুকির কোনই মূল্য নাই জানি তাও নিজের কাছেই ভালো লাগতেছে দেঁতো হাসি

গড় রেটিং
( ভোট)
লিখেছেন কিংকর্তব্যবিমূঢ় (তারিখ: বুধ, ২০০৮-০৭-০৯ ০৩:৩৮)
উদ্ধৃতি | কিংকর্তব্যবিমূঢ় এর ব্লগ | ৪৭টি মন্তব্য | ৫১৮বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, কিংকর্তব্যবিমূঢ়. Sachalayatan.com can not be held responsible.

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
১ | কিংকর্তব্যবিমূঢ় | বুধ, ২০০৮-০৭-০৯ ০৩:৫৩

ছবি দিতে পারছি না, কোন দয়ালু মডু একটু দেখবেন? হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
১.১ | কিংকর্তব্যবিমূঢ় | বিষ্যুদ, ২০০৮-০৭-১০ ১১:১০

সচলের ইমেজ আপ্লোডের সমস্যার কোন সমাধান না পেয়ে ইমেজশ্যাক দিয়ে ছবি হোস্ট করলাম ... পরবর্তী পোস্টগুলিতেও এই তরিকাই ইস্তেমাল করবো ভাবতেছি, ঝামেলা কম, সময়ও বাঁচায় ...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

ধ্রুব হাসান এর ছবি
২ | ধ্রুব হাসান | বুধ, ২০০৮-০৭-০৯ ০৪:১৪

থাকস্‌ প্রফেসর অনেক ভালো লাগলো পড়ে, শুনে এবং দেখে। এসব লিংক মাঝে সাঝে আমাদের সাথেও চালাচালি করলে ভালো হয়, উই কেন শেয়ার উইথ দ্যাট...কি বলেন ভাই? অনেক ধন্যবাদ আবারো।

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
২.১ | কিংকর্তব্যবিমূঢ় | বুধ, ২০০৮-০৭-০৯ ০৫:০৩

সবই তো বুঝলাম ভাই কিন্তু প্রফেসর আবার কে? অ্যাঁ ... আমি দুঃস্থ প্রবাসী ছাত্র দেঁতো হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

মুশফিকা মুমু এর ছবি
৩ | মুশফিকা মুমু | বুধ, ২০০৮-০৭-০৯ ০৭:০২

বাহ! অসাধারণ একটা গান দেঁতো হাসি
অনেক ধন্যবাদ এমন একটা খবর জানানোর জন্য। ইউটিউবে দেখতে পারলাম না ভিডিও গুলো, বলছে আর নাকি এভেইলেবল না মন খারাপ
লেখার জন্য চলুক *****
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
৩.১ | কিংকর্তব্যবিমূঢ় | বুধ, ২০০৮-০৭-০৯ ০৭:১৫

মুমু আপু, কোন একটা ঝামেলা হচ্ছে, কারণ আমি সচলে কোন ইউটিউব লিংক দিলে আর সবাই দেখতে পায় শুধু আপনি ছাড়া ... আগের পোস্টের ভিডিওটাও দেখতে পান নাই মনে আছে? অন্যরা কিন্তু পাইছে ... বুঝতেছি না ঝামেলাটা কোথায় চিন্তিত

ভিডিও ইউটিউবে জায়গামতই আছে ... আপনি এক কাজ করেন, ইউটিউবে "where the hell is matt" লিখে সার্চ দেন, পায়ে যাবেন ... দেখার মত একটা ভিডিও, মিস করা ঠিক না হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

মুশফিকা মুমু এর ছবি
৩.১.১ | মুশফিকা মুমু | বুধ, ২০০৮-০৭-০৯ ১৯:৪৬

না এটা খুজে পাওয়ার জন্য না, আমি ইউটিউবে নিজে গিয়ে পেলাম কিন্তু তারপরও বলে যে নট এভেইলেবল, ইয়ে, মানে... বুঝতে পারছিনা কেন
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
৩.১.১.১ | সংসারে এক সন্ন্যাসী | বিষ্যুদ, ২০০৮-০৭-১০ ০৪:৫৪

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍যাঁরা কোনও কারণবশত দেখতে পাচ্ছেন না, তাঁদের জন্য ভিডিওটি আপলোড করে দিলাম। সাইজ: ১১ মেগাবাইট। ফরম্যাট: .flv

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
৪ | সংসারে এক সন্ন্যাসী | বুধ, ২০০৮-০৭-০৯ ০৭:২২

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍"প্রাণ" গানটি খুবই চমত্কার। মেয়েটির গলাও অসাধারণ।
আপনাকে ধন্যবাদ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

১০

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
৪.১ | কিংকর্তব্যবিমূঢ় | বিষ্যুদ, ২০০৮-০৭-১০ ১১:১৩

ধন্যবাদ সন্ন্যাসীজী দেঁতো হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

১১

এলোমেলো ভাবনা এর ছবি
৫ | এলোমেলো ভাবনা [অতিথি] | বুধ, ২০০৮-০৭-০৯ ০৭:৪০

গানটা অসাধারণ...
আর নাচটা মজার...
ধন্যবাদ লেখককে।

১২

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
৫.১ | কিংকর্তব্যবিমূঢ় | বিষ্যুদ, ২০০৮-০৭-১০ ১১:১৩

আপনাকেও ধন্যবাদ হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

১৩

অরূপ এর ছবি
৬ | অরূপ | বুধ, ২০০৮-০৭-০৯ ১১:০৯

চলুক

১৪

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
৬.১ | কিংকর্তব্যবিমূঢ় | বিষ্যুদ, ২০০৮-০৭-১০ ১১:১৪

দেঁতো হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

১৫

পলাশ দত্ত এর ছবি
৭ | পলাশ দত্ত | বুধ, ২০০৮-০৭-০৯ ১২:৩৫

... দুনিয়ার কোথায় যায়নি পাগলা লোকটা ... নিউগিনির গহীণ অরণ্য, টোঙ্গার সমুদ্র সৈকত, নেভাদার ভরশূণ্য এয়ারস্পেস, জর্দানের মরুভূমি, আইফেল টাওয়ার, স্পেনের রাজপথ ...
তবে ম্যাট হার্ডিংয়ের চেয়েও আমি তখন বেশি মুগ্ধ ভিডিওটার সাউন্ডট্র্যাক নিয়ে, ইউটিউবে দুই সপ্তারো কম সময়ে সাতচল্লিশ লক্ষবার দেখা একটা ভিডিওর সাথে বাংলা গান, ভাবা যায়?

নোবলে পাওয়ার পর ইঙরেজিভাষীদের কাছে রবীন্দ্রনাথ প্রায় নিখোজ। যদিও লাতিন আমেরিকায় তার প্রতাপ আবার ফিরে আসছে। এভাবে হলেও দুনিয়ার অন্য জায়গায় তিনি ফিরে এলেন। ভালো লাগছে।

ধন্যবাদ কিংকর্তব্যবিমূঢ়।

বি.দ্র. আপনার নামটা সবাই জেনে গেলেও আমি জানি না। কারণ আমি নতুন। নামটা জানাবেন?

১৬

ইশতিয়াক রউফ এর ছবি
৭.১ | ইশতিয়াক রউফ | বুধ, ২০০৮-০৭-০৯ ২৩:০২

বান্দার ডাকনাম ফাহিম। ভাল নাম শাফায়েত। কানাডায় মুভি দেখে। অবসর সময়ে কম্পিউটার নিয়ে গবেষণা করতে পছন্দ করে। চোখ টিপি

১৭

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
৭.১.১ | কিংকর্তব্যবিমূঢ় | বিষ্যুদ, ২০০৮-০৭-১০ ১১:১৫

উদ্ধৃতি
কানাডায় মুভি দেখে। অবসর সময়ে কম্পিউটার নিয়ে গবেষণা করতে পছন্দ করে।

সেইরকম বলছো ম্যান ... দারূন পছন্দ হইছে কথাটা দেঁতো হাসি

পলাশ ভাই, নাম-ঠিকানা সবই তো জাইনা ফেললেন দেঁতো হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

১৮

অতন্দ্র প্রহরী এর ছবি
৮ | অতন্দ্র প্রহরী | বুধ, ২০০৮-০৭-০৯ ১৪:৩৩

অসাধারণ ফাহিম! লেখাও জোস, গানটা তো আরো জোস! অনেকবার শুনে ফেললাম, তাও আরো শুনতে ইচ্ছা করতেছে! দেঁতো হাসি

১৯

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
৮.১ | কিংকর্তব্যবিমূঢ় | বিষ্যুদ, ২০০৮-০৭-১০ ১১:১৬

আমি কালকে থেনে দিনে পনের-বিশবার করে দেখতেছি ভিডিওটা ... দারূণ জিনিস হাসি ... আর গানটা নিয়ে তো কিছু বল্লামই না দেঁতো হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

২০

রেনেট এর ছবি
৯ | রেনেট | বুধ, ২০০৮-০৭-০৯ ১৯:০৫

গানটা ভালো লাগল, ভিডিওটা ও। শেয়ার করার জন্য ধন্যবাদ।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

২১

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
৯.১ | কিংকর্তব্যবিমূঢ় | বিষ্যুদ, ২০০৮-০৭-১০ ১১:১৭

আর আপনারে মন্তব্যের জন্য ধন্যবাদ দেঁতো হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

২২

অচল আনি এর ছবি
১০ | অচল আনি [অতিথি] | বুধ, ২০০৮-০৭-০৯ ১৯:১১

দারুন ব্যাপারতো!!! শেয়ার করার জন্য কিংকু ভাইয়াকে ধন্যবাদ।
-------------------------------------------------------------
পুড়ে যাই পুড়ে যাই
ভেঙে ভেঙে চুরমার হই
প্রতিনিয়ত শতকোটি বার
প্রভু! কতকাল ধরে গড়বে আর?

২৩

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
১০.১ | কিংকর্তব্যবিমূঢ় | বিষ্যুদ, ২০০৮-০৭-১০ ১১:১৮

এই নামটা আরেকবার কইছেন তো আপনের খবরাছে কইলাম রেগে টং
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

২৪

ধুসর গোধূলি এর ছবি
১১ | ধুসর গোধূলি | বুধ, ২০০৮-০৭-০৯ ১৯:৫৯

- কোলনের ডোমের সামনেও দেখলাম ব্যাটা নাচানাচি করছে। জিনিষটা জোস, আইডিয়াটা আরও জোস। আমার মতো নাকর্মা পাবলিকের জন্য বিশাল বিরাট মটো! দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

২৫

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
১১.১ | কিংকর্তব্যবিমূঢ় | বিষ্যুদ, ২০০৮-০৭-১০ ১১:১৮

আপনে আমার চেয়ে বেশি নাকর্মা না, এইটা নিশ্চিত দেঁতো হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

২৬

দেবোত্তম দাশ এর ছবি
১২ | দেবোত্তম দাশ | বুধ, ২০০৮-০৭-০৯ ২০:০৩

fa-----ta-----fa-----ti
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

২৭

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
১২.১ | কিংকর্তব্যবিমূঢ় | বিষ্যুদ, ২০০৮-০৭-১০ ১১:১৯

ধন্যবাদ হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

২৮

ইশতিয়াক রউফ এর ছবি
১৩ | ইশতিয়াক রউফ | বুধ, ২০০৮-০৭-০৯ ২৩:০০

একেই বলে "দেখা হয় নাই চক্ষু মেলিয়া!"

এই ক্লিপটা কয়েক বার দেখেছি, একবারও বাংলা গান খেয়াল করি নাই। উচ্চারণ, ইত্যাদি একটু কেমন কেমন যেন লাগলো। যাক, বেশি শুদ্ধবাদী না হয়ে ডাউনলোড মারি। উ-লা-লা চললে এটাও চলবে।

২৯

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
১৩.১ | কিংকর্তব্যবিমূঢ় | বিষ্যুদ, ২০০৮-০৭-১০ ১১:২৩

উদ্ধৃতি
এই ক্লিপটা কয়েক বার দেখেছি, একবারও বাংলা গান খেয়াল করি নাই।

আমারো বুঝতে দুইমিনিট লাগছে ... আমি নিশ্চিত পোস্টের শুরুতেই বলে না দিলে আরো অনেকেই ডজ খাইতো দেঁতো হাসি

উদ্ধৃতি
উচ্চারণ, ইত্যাদি একটু কেমন কেমন যেন লাগলো। যাক, বেশি শুদ্ধবাদী না হয়ে ডাউনলোড মারি।

আমি খুব বেশি শুদ্ধবাদী না, বরং মিউজিক নিয়ে অনেক বেশি পরীক্ষা-নীরিক্ষার পক্ষে ... তবে এই গানটার উচ্চারণ কিন্তু এমন কিছু খারাপ মনে হয়নি, অনেকটা আমাদের এলিটা-আনিলাদের কাছাকাছিই ... এলিটা-আনিলা যদি আমার পছন্দের গাতিকা হইতে পারে তাহলে পালবাসা সিদ্দিক কি দোষ করলো? ... আর যদি চিন্তা কর যে গানটার মিউজিক করছে গ্যারি শ্যানেল নামের এক আমেরিকান মিউজিশিয়ান, যার বাংলা জানার কোন কারণ নাই ... গাইছে এমন একজন যে জন্ম থেকেই আমেরিকপ্রবাসী, তাহলে আমি বরং মুগ্ধই হই যে সে এত সুন্দর বাংলা গাইলো কিভাবে ...

................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

৩০

ফারুক ওয়াসিফ এর ছবি
১৪ | ফারুক ওয়াসিফ | বিষ্যুদ, ২০০৮-০৭-১০ ০০:০০

পাগল লোকটাকে ভালবেসে ফেলেছি, তার কাহিনী জেনে আর পাগলা নাচ দেখে। আমি নাচতে পারি না, এখন মনে হচ্ছে নাচলে যা করতাম তা এই লোকটা করেছে। দারুণ লাগলো, মনটা ভাল হয়ে গেল। লোকটা তার মনের ভালত্ব দিয়ে গেল আমাদের। একটা আস্ত পাগল!

৩১

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
১৪.১ | কিংকর্তব্যবিমূঢ় | বিষ্যুদ, ২০০৮-০৭-১০ ১১:২৪

আসলেই পাগল, কিন্তু এমন কিছু পাগল থাকার দরকার আছে হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are

৩২

নিরিবিলি এর ছবি
১৫ | নিরিবিলি [অতিথি] | বিষ্যুদ, ২০০৮-০৭-১০ ০০:৩৫

আরে বাহ্‌! এত্তকিছু! ভালো লাগছে সব দেখে শেষ করতে পারি নাই। পাগলের নাচ ভাল লাগেছে। তালিয়া...

৩৩

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
১৫.১ | কিংকর্তব্যবিমূঢ় | বিষ্যুদ, ২০০৮-০৭-১০ ১১:২৫

আহারে, দেখে শেষ করতে পারো নাই ক্যান? পরীক্ষার গুতা, না নেটের লাইন?

আমিও তালিয়া দিলাম কমেন্ট পায়া হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

৩৪

নজরুল ইসলাম এর ছবি
১৬ | নজরুল ইসলাম | বিষ্যুদ, ২০০৮-০৭-১০ ০১:৪৬

শেয়ার করার জন্য কৃতগ্গতা... ধন্যবাদ... সবকিছু।
অসাধারণ।
______________________________________
পথই আমার পথের আড়াল

৩৫

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
১৬.১ | কিংকর্তব্যবিমূঢ় | বিষ্যুদ, ২০০৮-০৭-১০ ১১:২৬

কমেন্টের জন্য ধন্যবাদ হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

৩৬

তানবীরা এর ছবি
১৭ | তানবীরা | বিষ্যুদ, ২০০৮-০৭-১০ ০৩:৪৬

ফাহিম, অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

৩৭

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
১৭.১ | কিংকর্তব্যবিমূঢ় | বিষ্যুদ, ২০০৮-০৭-১০ ১১:২৭

তানবীরা আপু, আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

৩৮

অতিথি লেখক এর ছবি
১৮ | অতিথি লেখক | বিষ্যুদ, ২০০৮-০৭-১০ ০৭:৪২

ফাহিম, তুই যে এই কান্ড করবি তা তো জানতাম না, ভালো করসস। আমি গায়িকার নাম জাইনা ফেইসবুকে তারে আর্শীবাদ জানায়া একটা মেসেজ দিয়া আসলাম। তুই এত বিশাল গবেষণা করসস দেইখাই সম্ভব হইছে। সাবাস!

চালায়া যা পঞ্চা!!!!

লেখা যথারীতি ভালো হইছে।

ভালো থাক।

--তৌফিক

৩৯

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
১৮.১ | কিংকর্তব্যবিমূঢ় | বিষ্যুদ, ২০০৮-০৭-১০ ১১:২৮

আমি খুব বেশি গবেষণা করি নাই মামু, রেজওয়ান ভাই আর আমাদের ভোটকা রাফির ব্লগে সবগুলি লিংক সাজানো-গুছানো ছিল ... আমি শুধু সেইসব লিংকে গিয়া যা যা জানলাম সেটা নিজের মত কইরা লিখছি হাসি

ফেসবুকের আইডিয়াটা অবশ্য ভালো দেঁতো হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...