নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

গুডবাই ... এন্ড গুডলাক ...


লিখেছেন কিংকর্তব্যবিমূঢ় (তারিখ: বুধ, ২০০৮-০৭-১৬ ০৭:৫৫)
ক্যাটেগরী: |

[ফুটবল নিয়ে ব্লগ, যাদের খেলা নিয়ে কোন আগ্রহ নাই তার সানন্দে স্কীপ করতে পারেন]

Image Hosted by ImageShack.us

১ ...

মাঝে মাঝেই ভাবি জন্ম নিতে একটু দেরিই হয়ে গেল বোধহয় ... কত দেরি? ...খুব বেশি না আসলে, আর চার-পাঁচটা বছর আগে জন্মালেও ম্যারডোনার খেলাটা মিস হত না ...

ফুটবল নিয়ে হালকা উন্মাদনা প্রথম টের পাই নাইন্টিন নাইন্টিতে, আর একটা নাম, ম্যারাডোনা ম্যারাডোনা ... লোকটাকে চিনলাম, ফাইনালে হারার পর কাঁদতে দেখে নিজেও কেঁদে বুক ভাসালাম (বয়েজ ডোন্ট ক্রাই এই জিনিসটা তখনি মাথায় ঢুকে গেলেও খেলায় হারলে কান্না জায়েজ ছিল), কিন্তু ম্যারাডোনা মানে যে আসলে কি সেটা আর জানা হল না ...

আমার দেখা প্রথম গ্রেট প্লেয়ার তাই রোমারিও আর জিনেদিন জিদান ... নাইন্টি ফোর আর নাইন্টি এইটে ... তখনো পর্যন্ত ওয়ার্ল্ড ফুটবল মানেই বিশ্বকাপ আর ইউরো ... দুই বছরে একবার কয়েকটা করে ম্যাচ দেখে আসলে ফুটবলের কিছুই দেখা হয় না, বিশ্বকাপের তিনটা ফ্লপ ম্যাচ দেখেই তাই একবাক্যে রায় দিয়ে দেই, রোনাল্ডো একটা কমপ্লীট বালছাল, পারে না কিছুই, আছে খালি একটা ন্যাড়ামাথা আর একটা সুজানা ওয়ার্নার ...

বাংলাদেশের পেপারগুলি তখনো ইউরোপিয়ান লীগগুলিকে কাভার করতো না, ইন্টারনেট কি জিনিস জানতামও না, স্টার স্পোর্টস ইএস্পিএন এরা দেখাতো কিনা নিশ্চিত না, কিন্তু আমি দেখতাম না সেটা মনে আছে ...

কলেজে উঠার পরে আরো অনেক কিছুর সাথে ফুটবল নিয়ে জ্ঞানও বৃদ্ধি পায় ... তখনো পর্যন্ত ক্রিকেটই ধ্যানজ্ঞান কিন্তু ইপিএল আর লা লিগা নিয়া সিরিয়াসলি খবর রাখা শুরু করি ... ক্যাবল লাইনের কল্যাণে কিছু ম্যাচও দেখা হয় ... সাপোর্ট করার মত টীম খুঁজে পেতে দেরি হয় না ... বাল্যকালের হিরো রোমারিও, স্টইচকভ, "নট-সো-ইম্প্রেসিভ" রোনাল্ডো আর "সেই তুলনায় অনেক বেশি ইম্প্রেসিভ" রিভাল্ডো যে টীমে খেলে সেই বার্সেলোনা বাদ দিয়ে আর কাকে সাপোর্ট করি? ... বেকুব ছিলাম খুব বেশি খবর রাখতাম না তাই বার্সেলোনা যে তখন ভয়াবহ একটা বাজে সময়ের ভেতর দিয়ে যাচ্ছে সেটা জানা ছিল না, জানা থাকলে হারুপাট্টিরে সাপোর্ট করতাম কিনা সন্দেহ আছে ...

২ ...

টু থাউজেন্ড থ্রীর জানুয়ারী ইলেভেন আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট ... বলা যায় আমি আজকে যে মানুষটা সেই মানুষটার গঠন প্রক্রিয়া শুরু হয় সেই দিন থেকে ... যথেষ্ট স্বার্থপর, ঘরকুনো, আত্ববিশ্বাসহীন, ভয়ংকর রকম অসামাজিক, বইয়ের পোকা এবং প্রচলিত সংজ্ঞায় কমপ্লীট আঁতেল একটা ছেলের সেইদিন থেকে আইইউটির সাউথ হলে মেটামরফোসিস শুরু হল ... [চামে বলে দিলাম আমি আর আগের মত নাই দেঁতো হাসি, আমার বাপমার ধারণা আমি সেদিন থেকে নষ্ট হওয়ার শুরু, আমার নিজের ধারণা সেদিন থেকে আমার সত্যিকারের মানুষ হওয়ার ট্রেনিংস শুরু, কোনটা সত্যি সেটা আমার ফ্রেন্ডরা বলতে পারবে ...]

যাই হোক, ফাউল কথা বাদ দিয়ে কাজের কথায় আসি, আইইউটির হল লাইফে গিয়ে আমি প্রথম সাইকোর মত খেলা দেখা শুরু করি ... রাত তিনটা চারটা পর্যন্ত টিভি রুমে কাল্লুদের সাথে বসে ফুটবল দেখতাম, বার্সেলোনা আর ম্যান ইউর কোন বড় ম্যাচ বাদ পড়তো না, কোন টীম কেমন খেলছে কন প্লেয়ার কোথায় যাবে সেটা নিয়ে বন্ধুদের সাতেহ জ্ঞানগর্ভ আলোচনা হত ...

সেসময় হঠাৎ ম্যান ইউতে ডেভিড বেকহ্যামের সাথে ফার্গুসনের গোলমাল লাগলো ... অবস্থা আস্তে আস্তে এত খারাপ হয়ে গেল যে বেকহামের ম্যানচেস্টার ছাড়া হয়ে গেল খালি সময়ের ব্যাপার ... সেই বেকহামকে নেয়ার জন্য হাত বাড়ালো দুইটা বড় টিম ... রিয়েল মাদ্রিদ আর বার্সেলোনা ...

বার্সেলোনা তখন টানা পাঁচ বছর ধরে কোন রকমের কোন ট্রফি জিতে নাই ... আগের বছর লীগ শেষ করেছে ছয় নাম্বারে থেকে, চ্যাম্পিয়ন্স লীগে কোয়ালিফাই পর্যন্ত করতে পারে নাই ... সেই বছরো অবস্থা খারাপ, লীগে তাদের পজিশন দশের আশেপাশে ... এক গাদা বয়স্ক ডাচ প্লেয়ারে টিম ভর্তি, না আছে কোন স্পিড না অন্যকিছু ... ক্লাব ম্যনেজমেন্টে বড়সড় পরিবর্তন এসেছে, হুয়ান লাপোর্তা ক্লাবের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে চেষ্টা করলেন বেকহামকে দলে ভিডিয়ে একটা চেঞ্জ আনা যায় কিনা ... বেকহাম আসবে আসবে এমন একটা গুজব বেশ বিশ্বাসযোগ্য হয়েও আবার বাতাসে মিলিয়ে গেল, রিয়েল মাদ্রিদ তাদের জিদান-ফিগো-রাউল-রোনাল্ডো-রবার্টো কার্লোসদের গ্যালাক্টিকোতে বেকহামকে ভিড়িয়ে ফেললো ...

হতাশ লাপোর্তা আর সদ্য যোগ দেয়া কোচ ফ্রাঙ্ক রাইকার্ড নিজেদের মাথা বাঁচানোর জন্য একেবারে শেষ মূহুর্তে দলে ভিড়াল ঝাঁকড়া চুলের ব্রাজিল ফরোয়ার্ড রোনালদিনহোকে ... শাপে বরের এত বড় উদাহরণ ওয়ার্ল্ড ফুটবলে আর আছে বলে আমার জানা নাই দেঁতো হাসি

৩ ...

রোনালদিনহোর নাম আগে থেকেই শুনলেও (মেইনলি রোনালদোর সাথে নামের মিলের কারণে) তার খেলা প্রথম দেখার সুযোগ হয় টু থাউজেন্ড টু ওয়ার্ল্ডকাপে ... আরো সুনির্দিষ্টভাবে বললে ইংল্যন্ডের সাথে কোয়ার্টার ফাইনালে ... ফার্দিনান্ড-সোল ক্যাম্পবেলরা যখন রোনালদো রিভালদোকে বোতলবন্দী করে রেখেছে ঠিক সেই সময় মাঝমাঠ থেকে একা চার পাঁচজনকে কাটিয়ে পেনাল্টী বক্স পর্যন্ত বল টেনে নিয়ে রিভালদোকে দিয়ে প্রথম গোল করানো, তারপর চল্লিশ গজ দূর থেকে ডেভিড সীম্যানের মাথার উপর দিয়ে নেয়া সেই অবিস্মরণীয় ফ্রী-কিক [ইংলিশ মিডিয়ার চিল্লাচিল্লিতে সবাই শুধু এই ফ্রীকিকটার জন্যই রোনালদিনহোকে মনে রাখে, কিন্তু আমার ব্যাক্তিগত ধারণা প্রথম গোলটা তার চেয়ে বেটার ছিল]...

যাই হোক, ব্রাজিল বিশ্বকাপ জেতার পর রোনালদিনহোর আর কোন খবর পাই না ... বার্সেলোনায় জয়েন করার পরে শুনলাম এতদিন সে ছিল পিএসজিতে, কোচের সাথে গোলমাল করায় তাকে সীজনের প্রায় পুরাটাই মাঠের বাইরে থাকতে হয়েছে ... শুনে দুঃখ বাড়ে, কোথায় বেকহাম, আর কোথায় রোনালদিনহো, কার সাথে কার তুলনা ...

তার পরের সময়টুকু তো ইতিহাস ... যে টীম ডিসেম্বরে পয়েন্ট টেবিলের এগার নাম্বারে থাকে শুধু রোনালদিনহো-ফ্রাঙ্ক রাইকার্ড আর ধারে খেলতে আসে এডগার ডাভিডসের জাদুতে সেই টীম লীগ শেষ করে সেকেন্ডে থেকে, শুধু ভ্যালেন্সিয়ার পেছনে, রিয়েল মাদ্রিদের উপরে ... ডেভিড বেকহামের সাথে রোনালদিনহোর পার্থক্য ততক্ষণে পরিষ্কার হতে শুরু করেছে ...

পরের দুইটা বছর স্বপ্নের মত ... রাইকার্ড আগে টীমে থেকে বের করে তারই এককালের সতীর্থ ওভারমার্শ-ককু-ক্লাইভার্ট আর রেইজিগারদের, দলে যোগ দেয় স্যামুয়েল ইতো, ডেকো, লুদোভিচ জুলি, হেনরিক লেরসেন, এডমিলসন, বেলেত্তি, সিল্ভিনহোরা ... তাদের সাথে রোনালদিনহো-জাভি-পুয়োল আর ইয়ুথ টীম থেকে সদ্য প্রমোটেড আন্দ্রেস ইনিয়েস্তা মিলে লিখতে থাকে ইতিহাস ... টানা দুইটা লীগ, একটা চ্যাম্পিয়ান্স লীগ, দুইটা কাপ ... বার্সেলোনা তখন ইউরোপের সেরা দল ... আশ্চর্যজনকভাবে সবচে সুন্দর ফুটবল খেলা দলও ...

৪ ...

ভালো প্লেয়ার দুই রকমের, একদলের খেলা চোখে পড়ে, আরেকদলেরটা চোখে পড়ে না ... সাম্প্রতিকতম উদাহরণ ইউরোবিজয়ী স্পেনের ফ্যাব্রিগাস আর মার্কোস সেনা ... স্পেনের একটা খেলাও যে দেখেছে সেই ফ্যাব্রিগাসের প্রশংসা করতে বাধ্য, সেনা যদিও অনেকের মতে এবারের টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কিন্তু তার খেলাটা চোখে পড়ে খুব কমই ...

রোনালদিনহোর খেলা চোখে পড়ে ... শুধু চোখে পড়ে না, চোখ ধাঁধায় ... সে একাধারে টীম প্লেয়ার, আবার ইন্ডিভিজুয়াল ... সে মাঠে থাকা মানেই দলের অন্যদের জন্য একটা মোরাল বুস্টার ... একটার পর একটা নিখুঁত পাস, ক্রমাগত পজিশন বদল করে বিপক্ষের ডিফেন্ডারদের মাথা ঘুরিয়ে দেয়া, নিজের পায়ে বল ধরে রেখে অন্যদের পজিশন নেয়ার সুযোগ করে দিয়ে শেষ মূহুর্তে জায়গামত বল ডেলিভারী, একদিকে তাকিয়ে থেকে সম্পূর্ণ অন্যদিকে পাস দেয়া, একটা রোনালদিনহোই একটা খেলা বদলে দেয়ার জন্য যথেষ্ট ...

আর বিগ ম্যাচগুলিতে, যখন একের পর এক ঢেউয়ের মত আক্রমণেও কিছু করা যাচ্ছে না, তখন হঠাৎ করে একা কয়েকজনকে কাটিয়ে গোল দিয়ে আসা এত সাধারণ একটা ঘটনা ছিল যে এমন কিছু না ঘটলেই বরং অবাক হতাম ...

রোনালদিনহোর এই জিনিসটাই তাকে অন্য প্লেয়ারদের চেয়ে আলাদা রাখতো, তার বিগ ম্যাচ টেম্পারমেন্ট ... তার সেরা খেলাগুলির বেশিরভাগই চেলসি, নাহলে মিলান, নাহলে রিয়াল মাদ্রিদের সাথে ... আর কোন প্লেয়ারের এই ধারাবাহিকতা আছে বলে আমার জানা নাই ...

৫ ...

ইউটিউবে সার্চ করে রোনালদিনহোর দারূণ গোলগুলি পাওয়া গেল ... অনেকের অনেক রকম চয়েস কিন্তু আমার কাছে সেরা মনে হয় চ্যাম্পিয়ন্স লীগ নকআউট রাউন্ডে চেলসির সাথে স্ট্যাম্ফোর্ড ব্রীজে দেয়া দ্বিতীয় গোলটা ... সেটা ছিল সেকেন্ড লেগ, ফার্স্ট লেগে বার্সা জিতেছিল ২-১ এ ... খেলা শুরু হওয়ার বিশ মিনিটের মাঝে চেলসি তিন গোল দিয়ে ফেলে ... সেখান থেকে রোনালদিনহোর ম্যাজিক শুরু ... প্রথমে পেনাল্টিতে একটা গোল, আর তারপরে সেই জাদুকরী মূহুর্ত ... ইনিয়েস্তার সাথে ওয়ান টু ওয়ান খেলে বক্সের ঠিক সামনে বল পায় রনি ... সামনে চেলসির তিনটা ডিফেন্ডার, কারভালহো-টেরি-গ্যালাস, পেছনে আরেকজন ... ইনিয়েস্তা ছুটে চলে গেছে সামনে ... সেই অবস্থায় ইনিয়েস্তাকে পাস দেয়াটাই ছিল স্বাভাবিক ... রোনালদিনহো সেটা করতে গিয়েও করলো না, আলতো করে তিন ডিফেন্ডারের মাঝখান দিয়ে হাল্কা চিপ করলো পোস্টের কোণায় ... স্তম্ভিত গোলকীপার পেট্র চেক জায়গা থেকে নড়ারও সময় পেল না ... [রিপ্লে দেখে মনে হয়েছে ইনিয়েস্তা অফসাইডে চলে গিয়েছিল, সেটা দেখেই বোধহয় রোনালদিনহো বলটা তাকে দিতে গিয়েও দেয়নি, কে জানি সত্যি কোনটা ...] ... যাদের নেট স্পীড ভালো তারা গোলটা দেখতে পারেন এইখানে ...


কিংবা চেলসির সাথেই তার পরের বছর আবার চ্যাম্পিয়ন্স লীগের নকআউট রাউন্ডে ... আশি মিনিটের গোলশূণ্য খেলার পর হঠাৎ চার-পাঁচটা ডিফেন্ডারকে কাটিয়ে [তার মাঝে একজন জন টেরী] বক্সের বাইরে থেকে রোনালদিনহোর শটঃ


অথবা মিলানের সাথে এই গোলটা, আবার চ্যম্পিয়ন্স লীগঃ


আরেকটা অবিস্মরণীয় রোনালদিনহো এট হিজ বেস্ট ম্যাচ হচ্ছে টু থাউজেন্ড সিক্সে রিয়েলের সাথে রিয়েলেরই মাঠে তিন গোল দিয়ে আসা ম্যাচটা ... মাঝমাঠ থেকে একা টেনে নিয়ে সার্জিও রামোস-রবার্টো কার্লোস-ইভান হেলগুয়েরাকে বোকা বানিয়ে অসহায় ক্যাসিয়াসের পাশ দিয়ে জালে জড়ানো, পর পর দুইবার ... মাদ্রিদের প্রতিটা দর্শক ঊঠে দাঁড়িয়ে শ্রদ্ধা জানিয়েছিল শেষ গোলটার পর, একটা বার্সেলোনার প্লেয়ারের জন্য এটা স্বপ্নের মত একটা ব্যাপারঃ


রোনালদিনহোর ফ্রীকিক বললেই সবাই ভাবে ইংল্যান্ডের সাথে সেই সীম্যানের ক্যরিয়ার খতম করা ফ্রীকিকটা, কিন্তু ওয়ের্ডার ব্রেমেনের সাথে নেয়া এই ফ্রীকিকটাকেও আমি সেটার পাশেই রাখবো ... বক্সের ঠিক বাইরে থেকে রোনালদিনহো শট নেয়া মাত্র সামনে দাঁড়ানো প্রতিটা ডিফেন্ডার লাফিয়ে ঊঠলো, বল চলে গেল জালে, লাফিয়ে ওঠা দেয়ালের নিচ দিয়ে দেঁতো হাসি


চাইলে এখনি এমন আরো বিশ-পচিশটা গোলের কথা বলা যায়, কিন্তু এইবার থামি ... এত ধৈর্য্য নাই ...

৬ ...

যায় দিন ভালো, আসে দিন খারাপ ...

গত দুইবছর ধরে রোনালদিনহো আর নিজের মাঝে নেই ... ওজন বেরে গেছে, খেলার সেই ধার নেই, সবাইকে ছিঁড়েফুড়ে বের হয়ে যাওয়ার সেই নেশাটাও মনে হয় নেই ...

বার্সার দিনও খারাপ, গত দুই বছর কিছু জেতে না, চির শত্রু মাদ্রিদের কাছে একহালি গোল খায়, ফ্রাঙ্ক রাইকার্ড বিদায় নেয় মাথা নিচু করে ...

নতুন কোচ পেপ গার্ডিওলা এসেই ঘোষণা করে দেন ডেকো-ইতো-রোনালদিনহোর আর দরকার নাই ... ফ্রেশ ব্লাড দরকার ...

জানাই ছিল সব ...

তাও আজকে যখন ইউরোস্পোর্টসে লগিন করে দেখলাম অবশেষে সব ফাইনালাইজড, বার্সেলোনা-মিলানের ডিল হয়ে গেছে, তখন হঠাৎ করে সব পুরান কথা মনে পড়লো ... কি সব দিন ছিল ...

আমি নিজে ব্যক্তিগতভাবে চাই রোনালদিনহো আবার সেই আগের ফর্মটা ফিরে পাক, বার্সেলোনায় সেটা আর হবে না বোঝাই যাচ্ছিলো, মিলানে গিয়ে যদি আবার সব নতুনভাবে শুরু করতে পারে সেটা সবার জন্যই ভালো ...

গুডলাক রোনালদিনহো ...


গড় রেটিং
( ভোট)
লিখেছেন কিংকর্তব্যবিমূঢ় (তারিখ: বুধ, ২০০৮-০৭-১৬ ০৭:৫৫)
উদ্ধৃতি | কিংকর্তব্যবিমূঢ় এর ব্লগ | ১৫টি মন্তব্য | ২৪১বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, কিংকর্তব্যবিমূঢ়. Sachalayatan.com can not be held responsible.

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
১ | এস এম মাহবুব মুর্শেদ | বুধ, ২০০৮-০৭-১৬ ০৯:৫২

চমৎকার ভিন্ন ধরনের পোস্ট! বেশ ভাল্লাগলো। রোনালদিনিহোর কথা জেনে খারাপই লাগল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির


কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
১.১ | কিংকর্তব্যবিমূঢ় | রবি, ২০০৮-০৭-২৭ ০৭:৫৫

রোনালদিনহোর জন্য খারাপ লাগাটাই স্বাভাবিক ... এত ভালো একটা প্লেয়ার কিন্তু এত অল্প সময়ে ফুরায়ে গেল দেখতে কষ্টই লাগে ... যা শুনছি এর জন্য ওর নিজের নিয়ন্ত্রণহীন লাইফস্টাইলই দায়ী, আশা করি অ আবার নতুনভাবে শুরু করতে পারবে ... আঠাশ এমন কোন বেশি বয়স না আবার নতুনভাবে শুরু করার জন্য ...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


ইশতিয়াক রউফ এর ছবি
২ | ইশতিয়াক রউফ | বুধ, ২০০৮-০৭-১৬ ১০:১৫

ব্রাজিলিয়ান গ্রেটগুলো সব বার্সেলোনাতেই নিজেদের সেরা খেলাটা খেলে... আর কোথাও গেলেই যেন কেমন-কেমন হয়ে যায়। তবু দেখা যাক মিলানে কেমন করে। কাকা'র সাথে জুড়ি হবে, ভাবতেই ভাল লাগছে। মিলানের স্ট্রাইকিংও খারাপ না।


রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!


কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
২.১ | কিংকর্তব্যবিমূঢ় | রবি, ২০০৮-০৭-২৭ ০৭:৫৭

কাকা-রোনালদিনহো তো থাকবেই, আর সামনে আলেক্সান্দ্রো পাতো ... ব্রাজিলের নতুন সেনসেশন, বয়স মনে হয় বিশও হয় নাই ... তিনজনই যদি ফর্মে থাকে তাহলে এই ট্রায়ো বার্সেলোনার রোনালদিনহো-ইতো-মেসির চেয়েও বেশি ভয়ংকর হবে ... দেখা যাক কি হয় ...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


রায়হান আবীর এর ছবি
৩ | রায়হান আবীর | বুধ, ২০০৮-০৭-১৬ ১৩:৫২

huro....pore comment krbo? deshtar hoilo ki?

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল


কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
৩.১ | কিংকর্তব্যবিমূঢ় | রবি, ২০০৮-০৭-২৭ ০৭:৫৮

তোমার এই কমেন্টটা আমার ব্লগে এক হাজারতম কমেন্ট ... তোমার থেকেই পায়ে ভালো লাগলো দেঁতো হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


দিগন্ত এর ছবি
৪ | দিগন্ত | বুধ, ২০০৮-০৭-১৬ ২২:৩৯

ভিডিওগুলোর কালেকশন দারুন। আমার তরফ থেকেও গুডলাক - ফর্ম ফিরে পেলে আমরা আবার সেই শিল্পীর কিছু কাজ দেখতে পাব।


হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।


কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
৪.১ | কিংকর্তব্যবিমূঢ় | রবি, ২০০৮-০৭-২৭ ০৭:৫৯

এই সবগুলি গোল আমি লাইভ দেখছি ... সত্যি অসাধারণ দেঁতো হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


জ্বিনের বাদশা এর ছবি
৫ | জ্বিনের বাদশা | বিষ্যুদ, ২০০৮-০৭-১৭ ১২:৪৭

ভাই যে যাই বলেন, যতটুকু ফুটবল দেখছি জীবনে, রোনালদিনহো আমার দেখা সেরা প্লেয়ার ... বেচারার কপালটা খারাপ যে ব্রাজিলরে ওয়ার্ল্ড কাপটা এনে দিতে বিরাট ভূমিকা রাখতে পারেনাই মন খারাপ
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে


১০

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
৫.১ | কিংকর্তব্যবিমূঢ় | রবি, ২০০৮-০৭-২৭ ০৮:০১

এই ব্যাপারে আমি আপনার সাথে দুইশ ভাগ একমত ... হতে পারে খুব অল্প সময়ের জন্য, হতে পারে দেশের জন্য তেমন কিছু করতে পারে নাই, তারপরেও বলবো, সেরা সময়ের রোনালদিনহোর মত ভালো কোন ফুটবলার আর জন্ম হইছে কিনা আমার সন্দেহ আছে ...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


১১

অতন্দ্র প্রহরী এর ছবি
৬ | অতন্দ্র প্রহরী | শুক্র, ২০০৮-০৮-০১ ১১:৫১

আফসোস, আমি ফুটবল দেখি কিন্তু নেশাও নাই, জ্ঞানও নাই। আমি এক ফুটবল-মূর্খ। প্রায়ই মনে হতো/হয় (আইইউটিতে পোলাপানের আলোচনা শুনে অথবা বিভিন্ন লেখা পড়ে) লাইফের বিশাল একটা দিক মিস করে ফেলসি মন খারাপ
জোস একটা লেখা। রোনালদিনহোর খেলা আমারও ভালো লাগে (এইটা অনেকটা নিন্দুকের প্রশংসাসূচক স্বীকারোক্তি)


১২

নিঝুম এর ছবি
৭ | নিঝুম | শুক্র, ২০০৮-০৮-০১ ১৭:২৯

আর যাই বলেন ভাই , আমি মনে করি বার্সা- ই ওর লাইফ টা নষ্ট করলো । মনে আছে? গত ইংলিশ প্রিমিয়ার লীগে চেলসি তারে আশি মিলিওনে কিনতে চাচ্ছিলো। কিন্তু বার্সা তাকে দেয়া তো দূরের কথা তাকে ম্যাচের পর ম্যাচ বসিয়ে রেখেছিলো । এইবার শুন্সিলাম চেলসি রোনালদিনহোরে নিবে । মিলানে ওর কি হবে জানিনা । তবে তার উচিত ছিলো ইংলিশ লীগে খেলা । আমার মনে হয় এই গতিমানবের গতিময় ফুটবলে ফিরে আসলেই হয়তবা নিজেকে ফিরে পেতো ।

বেস্ট অফ লাক ফর রোনালদিনহো...
-------------------------------------------------------
... বাড়িতে বউ ছেলেমেয়ের গালি খাবেন, 'কীসের মুক্তিযোদ্ধা তুমি, কী দিয়েছ আমাদের'? তিনি তখন আবারো বাড়ির বাইরে যাবেন, আবারো কান পাতবেন, মা জননী কি ডাক দিল?


১৩

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
৭.১ | কিংকর্তব্যবিমূঢ় | শুক্র, ২০০৮-০৮-০১ ১৮:২৮

একমত না ...

টু থাউজ্যান্ড সিক্স ওয়ার্ল্ডকাপ থেকেই রোনালদিনহোর কোন ফর্ম নাই ... কিন্তু তারপরেও রাইকার্ড টু থাউজ্যান্ড সেভেনের সবগুলি ম্যাচে ওরে খেলাইছে ... ডিসিপ্লিন নিয়া ঝামেলা করছিলো, রাইকার্ড কোন একশন নেয় নাই ... ক্লাবে বাকি সব প্লেয়ারের জন্য একরকম নিয়ম, ওর জন্য অন্য নিয়ম ছিল , রাইকার্ড ওরে খেপাইতে চায় নাই [এই জায়গাতেই ফার্গুসন আর ওয়েঙ্গার আলাদা, কোন প্লেয়ার তাদের কথা না শোনার সাহস পায় না] ... গত সীজনে মটামুটি আর কোন উপায় না দেখে রাইকার্ড ওকে বসাইছে ... তাও তার মনে হয় আশা ছিল রোনালদিনহো আবার ব্যাক করবে ... গার্ডিওলা অন্যরকম, ডিসিপ্লিনরে বেশি গুরুত্ব দিয়ে ওকে বাদ দিছে ...

আর চেলসিতে গেলে আপনার কি মনে হয় এই ফর্মের রোনালদিনহোকে মরিনহো খেলাইতো? ... তিরিশ মিলিয়ন দিয়ে কিনছিল শেভচেঙ্কোরে, কয়টা ম্যাচ খেলাইছে? এইবার যখন শেভা আবার মিলানে ফিরতে চাইলো তাও কিন্তু ফিরতে দিল না ... শন রাইটফিলিপ্স, আর্জেন রবেন, জন ওবি মিকেল কয়টা ম্যাচ খেলেছে? ... বালাক, এসিয়েন, ল্যাম্পার্ডের মত ওয়ার্ল্ডক্লাস মিডফিল্ডার থাকতেও ডেকোরে কিনছে ... এখন কারে বসায়ে ডেকোরে খেলাবে?

চেলসিতে গিয়ে কোন লাভ নাই, তবে ম্যান সিটিতে যাইতে পারতো ... ইভেন ওদের অফারটাই ভালো ছিল, কিন্তু রনি নিজে মিলান চুজ করছে ... দেখা যাক কি হয় ...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


১৪

তানবীরা এর ছবি
৮ | তানবীরা | শুক্র, ২০০৮-০৮-০১ ১৭:৩৭

কতোযে বাজে সময়ের অপচয়, আল্লাহ বিল্লাহ করলেওতো কাম হয় পোলাপান

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে


১৫

নিঝুম এর ছবি
৮.১ | নিঝুম | শুক্র, ২০০৮-০৮-০১ ১৭:৪১

আপা যে কি কয়...
-------------------------------------------------------
... বাড়িতে বউ ছেলেমেয়ের গালি খাবেন, 'কীসের মুক্তিযোদ্ধা তুমি, কী দিয়েছ আমাদের'? তিনি তখন আবারো বাড়ির বাইরে যাবেন, আবারো কান পাতবেন, মা জননী কি ডাক দিল?


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন