প্রবাস থেকে ০৫৬ ...

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
লিখেছেন কিংকর্তব্যবিমূঢ় (তারিখ: শনি, ০৭/১০/২০১০ - ২:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

০ ...

এইটা একটা মিনিব্লগ এবং ফেসবুক স্ট্যাটাসের কালেকশন; বেশি কথা বলা স্বাস্থ্যের জন্য ভালো না ...

১.১ ...

এইবারের বিশ্বকাপটা খুবই ভুয়া গেল, অফিসের যন্ত্রণায় একটা ম্যাচও আরাম করে দেখতে পারলাম না ... ফাইনালটা রবিবার পড়ায় হয়তো দেখা যাবে ...

১.২ ...

ব্রাজিল বাদ পড়ায় ব্যাপক খুশি, এই টিম নিয়া ডুংগা যদি কোনভাবে কাপটা জিতে ফেলতো তাহলে ব্রাজিলের সুন্দর ফুটবলের সেইখানেই কবর হয়ে যাইতো ...

১.৩ ...

আর্জেন্টিনা কাপ না জেতায় হতাশ, আর্জেন্টিনার জন্য না, লিওনেল মেসির জন্য ... তবে এইটা থেকে আরেকটা জিনিস পরিষ্কার হইলো যে, রদ্দিমার্কা টিম নিয়ে একক দক্ষতায় কাপ জেতানো যদি গ্রেট প্লেয়ার হওয়ার একমাত্র শর্ত হয় তাহলে জিনেদিন জিদানই সম্ভবত ইতিহাসের শেষ গ্রেট প্লেয়ার; ফুটবল ট্যাকটিস এতখানি বদলায় গেছে যে একক দক্ষতায় ম্যাচ জেতানো এখন আর সম্ভব না ...

১.৪ ...

স্পেনের পাসিং ফুটবল নিয়ে জ্ঞানীদের অনেক সমালোচনা শুনলাম; স্পেন নাকি চূড়ান্ত বোরিং খেলে, বার্সেলোনার অন্ধ সাপোর্টার না হইলে নাকি এই সত্য অনুধাবন করতে কোন অসুবিধা হইতো না ... আল্লায় বাঁচাইসে আমি বার্সার সাপোর্টার, অন্তত পাসিং ফুটবলের মজাটুকু নিতে অসুবিধা হচ্ছে না ... ফাইনালে স্পেনের পক্ষে ব্যাপক চিল্লাচিল্লি করতে হবে ...

১.৫ ...

ছোটভাই ফোন করে বলসে তাকে একটা রিয়েল মাদ্রিদের কাকার জার্সি পাঠাইতে ... খুনাখুনি হয়ে যাবে টাইপ হুমকি দিয়েও তাকে তার দাবী থেকে হঠানো যাচ্ছে না ... ঘরের শত্রু বিভীষণ তৈরি হচ্ছে আগে বুঝি নাই ...

২ ...

কানাডা ডে তে বের হওয়ার প্ল্যান ছিল না, বিকালবেলা এক বড়ভাই আতশবাজি দেখার কথা জন্য ফোন দিয়ে ঘর থেকে বের করলেন ...

বড়ভাই মারফত জানা গেলে ফায়ারওয়ার্কসে দেখার বেস্ট জায়গা নাকি নদীর অন্যপাশ, ব্রীজ পার হয়ে সেখানে গিয়ে দেখি নদীর পাড়ে মানুষের ভীড়ে ঠ্যাং রাখার জায়গা নাই ... মাথায় বুদ্ধি গজাইলো, পাড় বেয়ে পানির দিকে নেমে গেলাম ... পানির উপর থেকে বের হয়ে থাকা পাথরে বসে শান্তিমত ভিউ পাওয়া গেল ... সমস্যা দেখা গেল ক্যামেরার সাথে টুটাফাটা তিনঠ্যাং নিয়ে গেসিলাম সেটা রাখার জায়গা নাই, দুই ঠ্যাং গুটায়ে এক ঠ্যং কোনভাবে পানির মধ্যেই দাঁড় করায়ে ঠ্যাকার কাজ চালানোর চেষ্টা করা হইলো ...

পিপিদার মত ছবি ইহজনমে তোলা হবে না, কিন্তু তাও দিয়ে ফেল্লাম দুই একটা ...

IMG_0233

IMG_0234

IMG_0251

IMG_0203

IMG_0199

IMG_0181

IMG_0268

IMG_0265

IMG_0285

৩ ...

বরাবরের মত একটা গান দিয়ে শেষ করতে ইচ্ছা করলো, তাই দিলাম ... গুরু নফলারের, সাথে এমিলিও হ্যারিস ...

অডিও ভার্সন এইখানে পাওয়া যাবে ...

মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

ছবিগুলা ব্যাপক জোস হইসে! চলুক

আমিও স্পেনের সাপোর্টার, গত ম্যাচে ওদের খেলা দেখে মুগ্ধ (শেষে পেদ্রোর সেলফিশ প্লে ছাড়া)। আশা করি ফাইনালেও এমনটাই খেলবে। সবই ভালো লাগে ওদের, খালি ডি-বক্সের ভেতর গিয়া শট না নিয়া বেশি কারিকুরি মাঝে মাঝে একটু বিরক্ত লাগে। ইয়ে, মানে...

গানটা নামাইতে দিলাম।

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

ধন্যবাদ হাসি

পেদ্রোর মনে হয় লীগে গোল দিতে দিতে বেহসি কনফিডেন্স চলে আসছিল, তাই গ্যাড়ায়ে ফেলছে ...

ইনিয়েস্তার শট না নেয়ার প্রবলেম আছে, আমি নিশ্চিত ফাইনালে গোলটার সময়ও যদি বক্সের ভেতরে আরেকটা প্লেয়ার থাকতো তাহলে শট না নিয়ে পাস দিত দেঁতো হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

দ্রোহী এর ছবি

এইবার স্পেন কাপ না নিতে পারলে আরো পঞ্চাশ বছর অপেক্ষা করা লাগবে।

কি মাঝি, ডরাইলা?

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

এই ভয়টাই পাচ্ছিলাম, আল্লায় বাঁচাইসে নিয়ে নিসে দেঁতো হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

গৌতম এর ছবি

ব্রাজিল-আর্জেন্টিনার ব্যাপারে আপনার সাথে পুরোপুরি একমত।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

বাংলাদেশের শিক্ষা ::: শিক্ষাবিষয়ক সাইট

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

ধন্যবাদ হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

অতিথি লেখক এর ছবি

রদ্দিমার্কা টিম নিয়ে একক দক্ষতায় কাপ জেতানো যদি গ্রেট প্লেয়ার হওয়ার একমাত্র শর্ত হয় তাহলে জিনেদিন জিদানই সম্ভবত ইতিহাসের শেষ গ্রেট প্লেয়ার; ফুটবল ট্যাকটিস এতখানি বদলায় গেছে যে একক দক্ষতায় ম্যাচ জেতানো এখন আর সম্ভব না ...

ঠিক। একক দক্ষতায় ম্যাচ জেতাতে চাই ম্যারাডোনা বা জিদানের মতো প্লেয়ার... আল্লাই জানে কত দিন পর এমন গ্রেট প্লেয়ার আবার পাওয়া যাবে।

কুটুমবাড়ি

সুহান রিজওয়ান এর ছবি

একক দক্ষতায় ম্যাচ জেতাতে চাই ম্যারাডোনা বা জিদানের মতো প্লেয়ার... আল্লাই জানে কত দিন পর এমন গ্রেট প্লেয়ার আবার পাওয়া যাবে।

...কিংকু ভাই মনে হয় এইটা বোঝাতে চান নাই, উনি বলতে চেয়েছেন- ম্যারাডোনা-জিদানের মত খেলেও (যেমনঃ মেসি) কারো পক্ষে এখন একা ভূয়া দলকে টানা সম্ভব না। ফুটবল এখন অনেক ট্যাকটিকাল। ম্যারাডোনা হয়তো পাঁচজঙ্কে অনায়াসেই কাটাতে পারতেন- কিন্তু মেসি এই কাজটা করতে গেলে দুজনকে কাটানোর পরেই তৃতীয়জন তাকে ফাউল করে ফেলে দেবে...

_________________________________________

সেরিওজা

সেরিওজার গল্প

মানুষ [অতিথি] এর ছবি

ম্যারাডোনাকেও অনেকে ফাউল করতো। ম্যারাডোনা-জিদানরা নিজেরাও যেমন ভালো খেলতো, তেমনি পুরো টীমকে দিয়ে ভালো খেলাটা বের করে আনতো। মেসি হয়তো স্কীলফুল, ট্যাকটিকাল; কিন্তু সে দলকে দিয়ে সেভাবে ভালো খেলাটা বের করে আনতে পারেনা। ক্যানিজিয়া বিশ্বকাপ ফুটবল শুরুর আগে বলেছিলো- মেসি খুবই ভালো খেলোয়ার, এই মুহুর্তে সে ওয়ার্ল্ডে একনাম্বার, কিন্তু সে এখনো স্টার হয়ে উঠতে পারেনি, বিশ্বকাপ জিততে হোলে ওকে স্টার হতে হবে।

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

ফাউলটাও পুরাপুরি ইস্যু না, এখন ডিফেন্সিভ ট্যক্টিস অনেক চেঞ্জ হইসে; টিমগুলি অনেক হোমওয়ার্ক করে কাকে কিভাবে আটকাইতে হবে সেই হিসাব করে তারপর মাঠে নামে ... এইজন্য দেখবেন এখন অনেক ছোট টিমও দারূণ ফাইট দেয় শুধু ডিফেন্সিভ ট্যাকটিসের জোরে ... এই কারণে একা একটা প্লেয়ার এখন আর খুব বেশি কিছু করতে পারবে না ...

আর মেসি একটা ফরোয়ার্ড, সে কিন্তু প্লেমেকার না ... এইবার আর্জেন্টিনা টিম থেকে সে কোন প্লেমেকিং সাপোর্ট পায় নাই ... রিকুয়েমে থাকলে হয়তো অন্যরকম কিছু হতে পারতো ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

তারানা_শব্দ এর ছবি

সুন্দর ছবি! হাসি

কষ্ট সহজ,
বুকের ভেতর কষ্ট পোষা, সহজ না ...
স্পর্শ সহজ,
হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়া, সহজ না ...
দুঃখ সহজ, হত্যা সহজ, জীবন সহজ ...
শুদ্ধতম জীবনযাপন, সহজ না ...

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

ধন্যবাদ হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

১.৩র সাথে একমত। এখন আর একক প্রচেষ্টায় দলকে জেতানো সহজ নয়।

তুমি এক-পায়া বানিয়ে এই ছবি তুলছো? অবশ্যই বাহবা দিতে হবে। আমি নিশ্চিত তিনপায়া হলে আরও ভালো আসতো। যাই হোক, পরের বার অন্তত ২/৩ ঘন্টা আগে গিয়ে ভালো জায়গায় বসে থেকো। আমি এবার খুবই কাছ থেকে দেখেছি, কিন্তু নানা কারণে ছবি তোলার মুড ছিলনা।

আমার তোলা ছবিগুলো এখন আর ভালো লাগেনা। এখন দেখতেছি সেগুলোর মধ্যে অনেক খুঁত আছে। তোমার ৩নম্বরটা ভালো আসছিল, একটু আন্ডার-এক্সপোজডি যদিও।

শেষেরটার উপরেরটাও ভালো আসছে। একটা জিনিস বুঝলাম-- ওয়াইড লেন্সে তোলার কারণে হরাইজন (নদীর মধ্যে আলোর রিফ্লেক্শন) দুই দিকে বেঁকে গেছে। ওটা প্যারালাল থাকলে ছবিটা আরও ভালো লাগতো।

চলুক

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

বেশিরভাগই একপায়া দিয়ে, কয়েকটা আবার ফ্রী হ্যান্ডেও ... ট্রাইপড বসানোর কোন জায়গাই ছিল না ... তারউপর আরেকটা সমস্যা হচ্ছিল একদম সামনে বসায় ফায়ারোয়ার্কসের বেশি কাছে ছিলাম, ওয়াইড এংগেল নিয়েও পুরাটা কাভার করা যাচ্ছিল না ...

আমি তো আপনার ছবিগুলিকেই মোটামুটি আদর্শ ধরে নিছিলাম, যে ফায়ারওয়ার্কসের ছবি এর চেয়ে ভালো হওয়া সম্ভব না দেঁতো হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

বালক এর ছবি

ছবিগুলো বেশ লাগলো।
:::::: :::::::: ::::::::::::::: ::::::::::::::: ::::::::: ::::::::: :::::: ::::::: ::::::::::::
ভবিষ্যতে কি হবে তা ভেবে বর্তমানকে উপেক্ষা করবো কেনো?

____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

ধন্যবাদ হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

সুহান রিজওয়ান এর ছবি

১। স্ট্যাটাস আগেই পর্সি... আখাম্বা টিমের ব্যাপারে পুরাই একমত...

২। ছিবি ভালৈ উঠসে... আমি কিছহু বুঝি না, কিন্তু বেশ ভিউকার্ডের মত লাগতেসে...

৩। মন স্পেন বললেও হিসাবে নেদারা কাপ্পাইবো...

_________________________________________

সেরিওজা

_________________________________________

সেরিওজার গল্প

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

পায় নাই, স্পেন পেয়ে গেসে ... সবই আক্টোপাসের আশীর্বাদ দেঁতো হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

অতিথি লেখক এর ছবি

ছবি গুলো ব্যাপক, বিশেষ করে ৫ আর ৬ ..আচ্ছা, ফটোগ্রাফির ফ্রি অনলাইন contest এর কোনো লিঙ্ক কি পেতে পারি??

''চৈত্রী''

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

কনটেস্টের ব্যপারে তো আইডিয়া নাই :|
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

অতিথি লেখক এর ছবি

আপনার অবজার্বেশনের সাথে পুরা একমত। আহ, মেসি যদি স্পেন এ খেলত! পুরা বার্সালোনা টীম। একে আগামী বিশ্বকাপেও কেউ আটকাতে পারত না। এবার ফাইনালে আর্জেন্টিনার চেয়েও স্পেনের জন্য বেশি চিল্লানো বরাদ্দ করছি।

অনন্ত

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

মেসি তো স্পেন থেকেও খেলার অফার পাইসিলো, নিয়ে নিলেই ভালো করতো ... খামাখা বাংলাদেশী ফেইসবুক-ফুটবল-বিশেষজ্ঞদের পচানি খাইতে হইতো না দেঁতো হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভালো লাগছে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

ধন্যবাদ মামু হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

কৌস্তুভ এর ছবি

মেসির জন্য হতাশ হয়েন না। সে বরং সমুদ্রোপকূলে বান্ধবীর সাথে ভালই সময় কাটাচ্ছে, হে হে...

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

দেখলাম দেঁতো হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

জি.এম.তানিম এর ছবি

লেখা একটু আগে দেওয়া হয়ে গেছে, স্পেনের কাপ জয়ের পরে দিলে আরও বার্সা বন্দনা শোনা যাইতো... দেঁতো হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

অসুবিধা নাই, সেইটার জন্য সুহানের পোস্ট আছে দেঁতো হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

সুহান রিজওয়ান এর ছবি

তানিম্ভাই না কি হাতিরপুল সাপুর্ট করেন ?? দেঁতো হাসি

_________________________________________

সেরিওজা

_________________________________________

সেরিওজার গল্প

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।