নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

কবিগুরুর রঙ্গরসিকতা -১


লিখেছেন নুরুজ্জামান মানিক (তারিখ: বুধ, ২০০৮-০৫-০৭ ১৬:৫৫)
ক্যাটেগরী: | |

কবিগুরু কথা প্রসঙ্গে দিনবাবুকে (তার নাতি দিনেন্দ্রনাথ ঠাকুর ) একবার বলেছিলেন , বুঝলি দিনু, সেদিন অমুক লোকটা আমার কাছ থেকে দশ টাকা ধার নিয়ে গদ গদ কণ্ঠে বললেন -'আপনার কাছে আমি চিরঋণী হয়ে রইলুম '। দিনবাবু আত্্কে উঠে বলল-তুমি দিলে ওকে টাকাটা ? ও তো একটা জোচ্চোর !

তা' মানি , কিন্তু লোকটার শত দোষ থাকলেও একটা গুণ ওর ছিল -কবিগুরু শান্তস্বরে বললেন । লোকটা সত্যভাষী । কথা রেখেছিল -চিরঋণী হয়েই রইল !

২। একবার কবিগুরু -গান্ধিজী প্রাতঃরাশ খাচ্ছেন । গান্ধী লুচি পছন্দ করতেন না । তাই তাকে অন্য খাবার দেয়া হল । কবিগুরু খাচ্ছেন গরম গরম লুচি । তা দেখে গান্ধীজী বললেন -"গুরুদেব , তুমি জানো না, তুমি বিষ খাচ্ছ ।"

উত্তরে রবীন্দ্রনাথ বললেন -"বিষই হবে । তবে এর কাজ খুব ধীরে । কারণ আমি গত ষাট বছর ধরে এই বিষ খাচ্ছি ।"

৩। সাহিত্যিক বলাইচাদ মুখোপাধ্যায়ের(বনফুল) ছোট ভাই প্রবেশিকা পরীক্ষা পাস করে বিশ্বভারতীতে পড়ার জন্য একদিন শান্তিনিকেতনে এলেন ।শান্তিনিকেতনে এসে তিনি জানলেন কবিগুরু কানে কম শুনেন (!) । কথা বলার সময় যেন একটু জোরে বলেন ।

কবিগুরুর সাথে সাক্ষাতের সময় তার বড় ভাই (বনফুল) এর দেয়া পরিচয়পত্র দেখালেন । কবিগুরু জিজ্ঞেস করলেন -"কি হে তুমি কি বলাই এর ভাই কানাই নাকি ?"

উত্তরে বলাই এর ভাই চেচিয়ে জবাব দিলেন , ‘ না, আমি অরবিন্দ।’

কবি হেসে হেসে বললেন -"না, কানাই নয় , এ যে দেখছি একেবারে সানাই ।"

৪। কবিগুরু একবার বিধু শেখর শাস্ত্রীকে ডেকে বললেন ,"মশাই , আপনাকে আমি দন্ড দিব ।"

গুরুদেবের এহেন কথায় শাস্ত্রী মশাই তো একেবারে অপ্রস্তুত হয়ে গেলেন । এমন কি অন্যায় তিনি করেছেন যার জন্য তার দন্ডপ্রাপ্য ?

তখন কবিগুরু একখানি লাঠি তাকে দিয়ে বললেন-"এই নিন দন্ড , ফেলে গিয়েছিলেন ।"

৫। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কবিগুরু সক্রিয় ছিলেন। ঐ সময়ে একদিন নাটোরের মহারাজার মেয়ের বিয়েতে নিমন্ত্রিত হয়েছিলেন কবিগুরু। বিয়ের দিন সন্ধ্যায় দ্বারদেশে দাড়িয়ে নিমন্ত্রিতদের অভ্যর্থনা করছেন মহারাজা । হন্তদন্ত হয়ে কবিগুরু এসে উপস্থিত হলেন । আসতে দেরি হয়ে গেছে । মহারাজা অনুযোগ করে বললেন-"কবি -আমার কন্যাদায় , কোথায় আপনি সকাল সকাল আসবেন , তা' না , এলেন দেরিতে ।"

অপ্রতিভ কবি উত্তরে বললেন -"রাজন , আমারও মাতৃদায় , দু'জায়গায় সভা করে আসতে হলো ।
......................................................................................
দৈনিক জনকণ্ঠে ৬ মে ২০০৫ তারিখে প্রকাশিত ।


গড় রেটিং
( ভোট)
লিখেছেন নুরুজ্জামান মানিক (তারিখ: বুধ, ২০০৮-০৫-০৭ ১৬:৫৫)
উদ্ধৃতি | নুরুজ্জামান মানিক এর ব্লগ | ৩০টি মন্তব্য | ৩১৪বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, নুরুজ্জামান মানিক. Sachalayatan.com can not be held responsible.

তীরন্দাজ এর ছবি
১ | তীরন্দাজ | বুধ, ২০০৮-০৫-০৭ ১৭:২১

ভাল সংগ্রহ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!


নুরুজ্জামান মানিক এর ছবি
১.১ | নুরুজ্জামান মানিক | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৩:০৭

ধন্যবাদ ।


ইশতিয়াক রউফ এর ছবি
২ | ইশতিয়াক রউফ | বুধ, ২০০৮-০৫-০৭ ১৭:৫১

গুরুদেব বলে কথা... জাতই আলাদা!

-------------------------------------
হারে রে রে রে রে আমায় রাখবে ধরে কে রে?


নুরুজ্জামান মানিক এর ছবি
২.১ | নুরুজ্জামান মানিক | রবি, ২০০৮-০৫-১১ ১৬:৫৭

একমত @ ইশতিয়াক ।


মুশফিকা মুমু এর ছবি
৩ | মুশফিকা মুমু | বুধ, ২০০৮-০৫-০৭ ১৮:৫৮

দেঁতো হাসি
--------------------------------------------------
মূর্ছনা কেটে গেছে সুর
জোছনা ছড়ায় বেদনা, হৃদয় আনমনা ... চির চেনা তুমি অচেনা।


হিমু এর ছবি
৪ | হিমু | বুধ, ২০০৮-০৫-০৭ ১৯:২১

বলাইচাঁদ সম্ভবত মুখোপাধ্যায় ছিলেন।


হাঁটুপানির জলদস্যু


বিপ্লব রহমান এর ছবি
৪.১ | বিপ্লব রহমান | বুধ, ২০০৮-০৫-০৭ ২১:০৫

সংগ্রহটি খুব মজার তো! হো হো হো

---
হিমু দার তথ্য সঠিক। বনফুলের আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। লিঙ্ক

সংশোধনী প্লিজ@ পোস্ট।


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


নুরুজ্জামান মানিক এর ছবি
৪.২ | নুরুজ্জামান মানিক | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ০৯:৪৪

ঠিক করা হল।


অতন্দ্র প্রহরী এর ছবি
৫ | অতন্দ্র প্রহরী | বুধ, ২০০৮-০৫-০৭ ১৯:৪৮

৩ নং টা বেশি মজার হো হো হো
কবিগুরু বলে কথা, এমন রসবোধ তো থাকবেই! হাসি


১০

বিপ্লব রহমান এর ছবি
৬ | বিপ্লব রহমান | বুধ, ২০০৮-০৫-০৭ ২১:১০

কবি গুরুর দণ্ডদানের রস বোধটিই সব চেয়ে উঁচু দরের! এখন ভাবছি, এই রকম দণ্ড কাকে কাকে দান করা যায়!... চোখ টিপি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


১১

শেখ জলিল এর ছবি
৭ | শেখ জলিল | বুধ, ২০০৮-০৫-০৭ ২১:০০

গুরু যা বলেন....ভালো সংগ্রহ।


১২

সৌরভ এর ছবি
৮ | সৌরভ | বুধ, ২০০৮-০৫-০৭ ২১:২৫

চলুক


১৩

ধুসর গোধূলি এর ছবি
৯ | ধুসর গোধূলি | বুধ, ২০০৮-০৫-০৭ ২১:৩১

- কমেন্টের জায়গায় লেখতে যাবার আগে মন্তব্যগুলো পড়তে গিয়ে দেখি হিমু আগেই বলে দিয়েছে।

লেখা নিয়েই তাই একটু হেসে নেই- হাসি
___________
<সযতনে বেখেয়াল>


১৪

অতিথি লেখক এর ছবি
১০ | অতিথি লেখক | বুধ, ২০০৮-০৫-০৭ ২২:০০

হাসতে হাসতে হুটোপুটি। কবি গুরু এইখানেও গুরু!

ফেরারী ফেরদৌস


১৫

ফারুক ওয়াসিফ এর ছবি
১১ | ফারুক ওয়াসিফ | বুধ, ২০০৮-০৫-০৭ ২২:১৮

বুড়ো যে রসিক ছিল তা আরেকবার দেখা গেল!


মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে


১৬

নজরুল ইসলাম এর ছবি
১২ | নজরুল ইসলাম | বুধ, ২০০৮-০৫-০৭ ২৩:৩৬

ভালো সংগ্রহ... তুলে দেওয়ার জন্য ধন্যবাদ... পড়ার সময় বলাইচাঁদ বন্দোপাধ্যায়টা চোখে লাগছিলো... দেখি ইতোমধ্যে বলা হয়ে গেছে... কিন্তু কারেকশনটা এখনো বাকি আছে... ______________________________________
পথই আমার পথের আড়াল


১৭

দ্রোহী এর ছবি
১৩ | দ্রোহী | বুধ, ২০০৮-০৫-০৭ ২৩:৩৯

রস যদি না থাকতো তাহলে এত ইটিশপিটিশ কীভাবে করতেন?


কি মাঝি? ডরাইলা?


১৮

খেকশিয়াল এর ছবি
১৪ | খেকশিয়াল | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ০০:২৮

বুড়োর ব্যাপারই ছিল আলাদা, পড়ে মজা পেলাম অনেক, চিরঋণীর গল্পটা জানতাম, আরো গল্প আছে গুরুর, মনে হয় নুরুজ্জামান মানিক সবই দেবেন এক এক করে ।

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'


১৯

মাহবুব লীলেন এর ছবি
১৫ | মাহবুব লীলেন | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ০১:০৭

ভালো অনেক ভালো
কিন্তু তাকে নিয়ে কিছু রসিকতা আছে না?
ওই যে পাত্রী দেখতে গিয়ে তিনি পাত্রীর মাকে পছন্দ করে এসছিলেন?
কিংবা তাকে ফকির ভেবে দু আনা পয়সা দিয়ে দিয়েছিল তারই এক নবাগত ছাত্র?

ওগুলোর কালেকশন থাকলে দিয়ে দেন

আর সবচে ভালো হয় তার বহুমুখী প্রেমকাহিনীগুলো দিতে পারলে


২০

অমিত এর ছবি
১৫.১ | অমিত | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ০১:০৮

লীলেন ভাই শুরু কইরা দেন


২১

ধুসর গোধূলি এর ছবি
১৫.১.১ | ধুসর গোধূলি | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ০৩:১৫

- হ, বৌদি'দের সাথে লীলাখেলার চাল্লু ব্যাপার গুলোও দিয়েন। দিবেন যখন সবই দিয়েন। চোখ টিপি
___________
<সযতনে বেখেয়াল>


২২

নুরুজ্জামান মানিক এর ছবি
১৫.২ | নুরুজ্জামান মানিক | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ০৯:৪৬

জো হুকুম জাহাপনা (মাহবুব লীলেন )


২৩

অতিথি লেখক এর ছবি
১৬ | অতিথি লেখক | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ০৩:৫৫

সুন্দর সংগ্রহ। সবার সাথে ভাগ করে "রস" নেয়ার জন্য ধন্যবাদ।

বিল থেকে এরশাদ, মামুন থেকে তারেক, রসিক হলে চলে। দোষ কি শুধু দাড়িতে তাহলে? মোল্লা - ঠাকুর এদের দোষই কেন জানি লোকে বেশী দেখে, কিয়ামতের আর দেরী নাই।

তানবীরা


২৪

রেনেট এর ছবি
১৭ | রেনেট | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ০৮:৫০

মজা লাগলো হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.


২৫

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
১৮ | আনোয়ার সাদাত শিমুল | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১১:৪৩

হা হা।
আপনার লেখকরঙ্গ সিরিজটা নিয়ে আসেন।


২৬

নুরুজ্জামান মানিক এর ছবি
২০ | নুরুজ্জামান মানিক | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৩:১২

বিপ্লব রহমান লিখেছেন " এখন ভাবছি, এই রকম দণ্ড কাকে কাকে দান করা যায়!... চোখ টিপি "

তালিকা করে ফেলুন জলদি !!


২৭

টিটো রহমান এর ছবি
২১ | টিটো রহমান | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৩:৫৮

বেশ


২৮

সুলতানা পারভীন শিমুল এর ছবি
২২ | সুলতানা পারভীন শিমুল | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৬:৩৭

গুরুদেবের রসিকতাও অতি উচ্চমার্গের।
মজা লাগলো।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


২৯

নুরুজ্জামান মানিক এর ছবি
২৩ | নুরুজ্জামান মানিক | রবি, ২০০৮-০৫-১১ ১৭:০১

অতন্দ্র প্রহরী wrote:
৩ নং টা বেশি মজার হো হো হো
কবিগুরু বলে কথা, এমন রসবোধ তো থাকবেই! হাসি

কবি এক সময় বলেছিলেন ঃ

এত বড়ো কোনকালে হবো নাকি আমি
হাসি তামাশারে যবে কব ছ্যাবলামি ।


৩০

নুরুজ্জামান মানিক এর ছবি
২৪ | নুরুজ্জামান মানিক | রবি, ২০০৮-০৫-১১ ১৭:০৬

মাহবুব লীলেন wrote:
ভালো অনেক ভালো
কিন্তু তাকে নিয়ে কিছু রসিকতা আছে না?
ওই যে পাত্রী দেখতে গিয়ে তিনি পাত্রীর মাকে পছন্দ করে এসছিলেন?
কিংবা তাকে ফকির ভেবে দু আনা পয়সা দিয়ে দিয়েছিল তারই এক নবাগত ছাত্র?

ওগুলোর কালেকশন থাকলে দিয়ে দেন

পাত্রীর মাকে পছন্দ করার গল্প আজ দিলাম । ফকির বিষয়টা আসছে ।


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন