| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
আগের পর্ব
মংপুতে মৈত্রেয়ী দেবী কবিগুরুকে বেশ কয়েকদিন ধরে নিরামিষ খাওয়াচ্ছিলেন । তো একদিন মৈত্রেয়ী দেবী কিছু খাবার নিয়ে এসে বললেন -"এটা একটু খাবেন ?রোজ রোজ আপনাকে কি নিরামিষ খাওয়াবো ভেবে পাইনা ।"
কবিগুরু বললেন -"ও পদার্থটা কি?"
মৈত্রেয়ী দেবীর উত্তর-ব্রেইন ।
তখন কবিগুরু বললেন-এই দেখ কান্ড , এ তো প্রায় অপমানের শামিল । কি করে ধরে নিলে যে, ঐ পদার্থটার আমার প্রয়োজন আছে? আজকাল কি আর আমি ভাল লিখতে পারছিনে ?
২। কবিগুরু এক সভায় হঠাত্ গম্ভীরভাবে বলে উঠলেন -"এই ঘরে একটা বাদর আছে ।"
সভাস্থ সকলে দারুন অস্বস্তিভরে যখন একে অন্যের দিকে তাকাচ্ছেন ,তখন গুরুদেব মৃদু হেসে বললেন ,"ডানদিকে যেমন একটি দোর আছে , বা দিকেরও সেরকম আরেকটি দোর আছে ।" সকলে নিঃশ্বাস ছেড়ে বাচলেন।
৩। একবার শান্তিনিকেতনে বৈশাখ মাসে বহু সাহিত্যিক জড়ো হয়েছিলেন । সকলকে নানারকম ফল ও মিষ্টান্ন পরিবেশন করা হয়েছিল। সুকুমার রায় একেবারেই ফল খাচ্ছেন না দেখে রবীন্দ্রনাথ ঈষৎ তরল কণ্ঠে জিজ্ঞেস করলেন -'সুকুমার তুমি কি গীতার অনুশাসন পুরোপুরি মেনে চলছ ?'
সুকুমার রায় প্রশ্ন শুনে অবাক হয়ে গেলেন । তখন রবীন্দ্রনাথ গীতা উদ্ধৃত করে বললেন ,'মা , ফলেষু , কদাচন ।'
গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, ফলের আশা না করে কর্ম করা উচিত ।
৪। সুধাকান্ত রায় চৌধুরীর সঙ্গে রবীন্দ্রনাথ একবার বেড়াচ্ছিলেন । হঠাত্ গুরুদেবের গুরুদেবের অস্ফুট কাতরোক্তি শুনে সুধাকান্ত বাবু তার দিকে তাকাতেই রবীন্দ্রনাথ নিজেকে সামলে নিয়ে শান্ত সুরে বললেন , 'পা কে চরন কমল বা পাদ পদ্ম কেন বলে জানো ? '
প্রশ্ন শুনে সুধাকান্ত বাবুর চোখে বিস্ময় দেখে রবীন্দ্রনাথ পায়ের মোজা খুলতে খুলতে বললেন , 'তাই যদি না হয় , তাহলে শরীরের এত জায়গা থাকতে মোজা ভেদ করে মৌমাছিটা পায়ের একেবারে তলায় হুলটা বিধাল কেন ?
......................................................................................
দৈনিক জনকণ্ঠে ১৯৯৬ সাল থেকে এই অধমের সিরিজ 'লেখক রঙ্গ' এর অন্তভুক্ত হিসেবে ১-৩ নং রঙ্গ ৫ মে ২০০৬ তারিখে আর ৪ নং রঙ্গ ৭ ই জুলাই ২০০৬ তারিখে প্রকাশিত ।
২
চুতিয়ামি ধরনের রসিকতা ![]()
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
৪
হ্যাঁ আদর করে একটু গালি দেয়া আর কি ![]()
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
৫
'মা , ফলেষু , কদাচন ।'
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
৬
মজার...।
৭
এগুলোকে কি রসিকতা বলে নাকি বলে চুতিয়ামি?
৯
একজন মৃত মানুষ নিয়ে এ ধরনের কথাবার্তা, তাও আবার তার জন্মদিনে? নাউজুবিল্লাহ মিন যালেক। দুনিয়াটার হইল কি?
তানবীরা
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
১১
সাধু! সাধু!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
১২
সচলে বাদোর নেই, টাদোরও নেই, শুধুই ডাদোর (লগইন ও প্রস্থান)! ![]()
১৪
আসলেই মজার !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
১৫
আরো চলবে না কি? ভালো সংগ্রহ...
________________________________
পথই আমার পথের আড়াল
১৮
কবিগুরু কি ডাক্তার ছিলেন?
রবীন্দ্রনাথ কে আমরা কতটা জানি ? তিনি কি কেবল কবি, লেখক , সঙ্গিতজ্ঞ নাকি আরও কিছু ? শিল্প সাহিত্যের কোথায় নেই তিনি? কিন্তু এর বাইরে তিনি একজন সফল পল্লী সংগঠক ছিলেন না ? শিলাইদহ , পতিসর ও শাজাদপুরের বিপুল জনগোষ্ঠীর জন্য "দাতব্য হাসপাতাল" প্রতিষ্ঠাই তিনি যথেষ্ঠ মনে করেননি , স্বয়ং ডাক্তার হিসেবে চিকিৎসা সেবাও করেছেন যা আমাদের অনেকের কাছেই অজানা ।
বিস্তারিত দেখুন সংযুক্ত পিডিফ ফাইলে ।
১৯
রবীন্দ্রনাথ কিন্তু এনজিও-ও করেছেন
ড. ইউনুসের ক্ষুদ্রঋণ প্রকল্পও চালু করেছিলেন (ব্যর্থ প্রকল্প)
সোশাল এনজিও- বেঙ্গল সোশাল সার্ভিস লীগ এর সহসভাপতিও ছিলেন তিনি
২১
ভাল সংগ্রহ। এরকম আরো যা যা আছে আপনার প্রকাশ করতে থাকুন
২২
ধন্যবাদ @ স্নিগ্ধা আপুমনি ।
আছে আরো অনেক কিন্তু শুধু গুরুদেব কে নিয়ে থাকলে হবে , অন্যদেরকেও ত' হাজির করতে হবে তাই না ?
অগের পর্ব কি দেখেছেন ?
২৫
মজার ![]()
-----------------------------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে --@
২৬
আসলেই মজার আছে ...
২৭
সিরিজটা বেশ আনন্দ দিচ্ছে। আরও চলুক।
২৮
সিরিজটি বেশ ভালো লাগছে। চলুক।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
২৯
দারুন!!
---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।
ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।
৩০
***উলুম্বুশ**
জটিল হয়েছে। কিন্তু ফাও কোনটা?
৩১
***উলুম্বুশ**
জটিল হয়েছে। কিন্তু ফাও কোনটা?
সংযুক্ত পিডিফ ফাইল দেখুন। অথবা পাবেন এখানে
১
শান্তিনিকেতনের শনের ঘরে বৃষ্টির রাতে টুপটাপ করে পানি পড়ছে
কেউ ঘুমাতে পারছে না
তখন তিনি লিখলেন-
তোমায় গান শোনাবো
তাইতো তুমি জাগিয়ে আমায় রাখো
ওগো দুখ জাগানিয়া
এগুলোকে কি রসিকতা বলে নাকি বলে চুতিয়ামি?