| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
ইংরেজ কবি উইলিয়াম ব্লেক এবং তার স্ত্রী ক্যাথরিন একবার তাদের বাড়ির সামনে বাগানে বসে একে অন্যকে মিলটনের প্যারাডাইজ লস্ট থেকে আবৃত্তি করে শোনাচ্ছিলেন । এ সময় তারা দুজনেই ছিলেন নগ্ন । এমন সময় একজন সাক্ষাতপ্রার্থীকে তাঁদের দিকে এগিয়ে আসতে দেখে ব্লেক মোটেই অপ্রস্তুত হলেন না । লোকটিকে দেখে তিনি দ্বিগুন উল্লাসে তাকে ডেকে বলতে লাগলেন , "আসুন ভাই, আসুন। ঘাবঁড়াবার কিছু নেই , এখানে আদম ও ইভ বসে আছে ।"
২। একবার প্যারিসে একদল লম্পট দার্শনিক ও লেখক ভলতেয়ারকে আমন্ত্রন জানাল তাদের সাথে আমোদ- প্রমোদে অংশগ্রহনের জন্য । ভলতেয়ার আমন্ত্রন রক্ষা করে প্রমোদে যোগ দেন। ভলতেয়ারের অংশগ্রহনে তারা বেশ তৃপ্ত ও খুশি হয়েছিল । পরবর্তী রাতেও ওরা তাঁকে যোগ দেবার আমন্ত্রন জানালে জবাবে ভলতেয়ার বললেন , "বন্ধুগণ আর নয়, দার্শনিকরা একবার যায়, আর বিকৃতরুচির লোকজনরা যায় বারবার । "
৩। নাট্যব্যক্তিত্ব ব্রেটোল্ড ব্রেশটকে এক নাট্যরসিক জিজ্ঞাসা করল :"আচ্ছা, আপনি তো নাটক লেখেন, অভিনয় করেন । বলুন তো গত শতকের জার্মান মেলোড্রামাগুলো থিয়েটার হলে বসে উপভোগ করার সেরা পদ্ধতিটি কি?"
ব্রেশট মুচকি হেসে বললেন , হলে ঢুকে স্রেফ ঘুমিয়ে পড়া ।
৪। চার্লস ডিকেন্স এক সময় 'হাউস হোল্ড ওয়ার্ল্ড' নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন । সেই সময় তরুন কবি ল্যামান ব্ল্যানচার্ড তার দফতরে একটি দীর্ঘ কবিতা পাঠালেন । কবিতার নাম 'প্রাচ্যের মুক্তো খুশিমাফিক গাঁথা '। ডিকেন্স কবিতাটি না ছেপে ফেরত পাঠালেন । সঙ্গে একটি চিরকুটও পাঠালেন , "ভাই ব্ল্যানচার্ড , তোমার মালায় বড় বেশি সুতা-মুক্তো কোথায় !"
--------------------------------------------------------
দৈনিক জনকণ্ঠে ১ ফেব্রুয়ারী ২০০২ তারিখে প্রকাশিত ।
২
মজার মজার গল্পগাঁথা...!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
৩
ভালো লাগছে।বিশেষ করে এই আকালের দিনে মুখে একটু হলেও হাসি উঠছে।
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
৪
চরম লাগলো...
---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।
ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।
৫
- ঐ আরকি!
ইংরেজরা কোনো কিছুই গোপন করে না।
ইয়া হাবিবি ![]()
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
৬
ভালো লাগতেছে।
৭
মজার! খুবই মজার!
১
উইলিয়াম ব্লেক এর টা জানতাম । ব্লেক গুরু এক অদ্ভুত জিনিস, যেমন লিখতেন তেমনি আঁকতেন ।
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'