নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

মেঘের উপর মেঘ জমেছে


লিখেছেন নুরুজ্জামান মানিক (তারিখ: বুধ, ২০০৮-০৫-১৪ ১০:৩৭)
ক্যাটেগরী: |

মেঘমেঘ

প্রকৃতির সবচেয়ে নিম্ন বেতনভুগি কর্মচারী
ওই মেঘ
ওরও তো রয়েছে বহু শিল্পকর্ম এবং বাসনা ।
-মেঘেরও রয়েছে কাজ :আবুল হাসান

হ্যা, মেঘ ক্ষণে ক্ষণে রঙ বদলায়, এতে তেরী হয় বিচিত্র সব শিল্পকর্ম ।মেঘ কখনো কালো, কখনো সাদা,কখনোবা টকটকে লাল । তবে মেঘকে যে রঙেই দেখা যাক না কেন , এর পেছনে সুর্যের আলোর ভুমিকাটাই বেশি ।

মেঘকে প্রায়ই কালো বলা হয় । হেমন্ত'র কণ্ঠে কালজয়ী গান ,"মেঘ কালো , আধার কালো"। যখন অনেক মেঘ আকাশে জমাট বাঁধে , শুরু হয় গুরু গুরু গর্জন, চারদিকে ছেয়ে ঢেকে ফেলে প্রচন্ড আলো বিকিরনকারী মহান সুর্যকে , তখনই মেঘকে কালো দেখায় । ঝড়ো হাওয়া যখন আকাশের সমস্ত মেঘ ঝেটিয়ে দিগন্তের এক কোনায় জড়ো করে ,তখন কালো মেঘের ভয়ঙ্কর রূপ দেখে প্রাণীমনে ভীতির সঞ্চার হয় । কবি তখনো বলে , "ওই আসে ওই অতি ভৈরব হরষে, জলসিঞ্চিত ক্ষিতিসৌরভ রভসে।"

কখনো কালো মেঘ সাদা বৃষ্টি হয়ে ঝরঝর করে ঝরে পড়ে পৃথিবীতে , কখনে আবার আধার মেঘের গতি অন্যদিকে পরিবর্তন করে । আলোকিত হয়ে উঠে পৃথিবী ,কালো মেঘ তার রূপ পরিবর্তন করে হয়ে যায় সাদা । চারদিকে হাসি ছড়িয়ে ফোটে সুর্যের আলো ।

পৌষের পড়ন্ত বিকেলে কোনো বিশাল মাঠ বা হাওরে দাড়ালে যেখান থেকে অনেক দুরের দিগন্ত দেখা যায় সেখানে মেঘের আরেক রূপ ফুটে উঠে । সুর্য ধীরে ধীরে অস্ত যায় । ছোট মেঘ, বড় মেঘ , শিশু মেঘ সবাই মিলে বিদায়ী সুর্যের আকাশ জুড়ে ছড়িয়ে দেওয়া রঙের মিছিল থেকে নিজেদের ইচ্ছেমতো রঙ মেখে নিয়ে বিদায় জানায় তার সুর্য বন্ধুকে । অস্তগামী সুর্য যত লাল হয় , মেঘের রঙও তেমন লাল হয়। বহুরূপী মেঘ তখন আকাশের অলঙ্কার। কবির চিত্ত এই দৃশ্য দেখে আকুলিত । মুগ্ধ হূদয়ে সে গেয়ে উঠে , "এইসব অপরূপ দিন আর বিদগ্ধ রাত, এই সব খামখেয়ালী দৃশ্যাবলী ছাড়া অন্য কোন কিছুতেই আমার তবে আর কোন প্রয়োজন নেই
------------------------------------------------------
২ মার্চ ২০০৬ তারিখে দৈনিক সমকালে প্রকাশিত ।


গড় রেটিং
( ভোট)
লিখেছেন নুরুজ্জামান মানিক (তারিখ: বুধ, ২০০৮-০৫-১৪ ১০:৩৭)
উদ্ধৃতি | নুরুজ্জামান মানিক এর ব্লগ | ২১টি মন্তব্য | ১৫৮বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, নুরুজ্জামান মানিক. Sachalayatan.com can not be held responsible.

তীরন্দাজ এর ছবি
১ | তীরন্দাজ | বুধ, ২০০৮-০৫-১৪ ১৪:০৫

মেঘে মেঘে বেলা হয়!
কতো মেঘে কতো জল!
মেঘ চাইতেই জল!

আরো কতো কিছু!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!


নুরুজ্জামান মানিক এর ছবি
২ | নুরুজ্জামান মানিক | বুধ, ২০০৮-০৫-১৪ ১৪:৩৮

দারুন বলেছেন @ তীরন্দাজ ।


নুরুজ্জামান মানিক এর ছবি
৩ | নুরুজ্জামান মানিক | বুধ, ২০০৮-০৫-১৪ ১৪:৪৬

আমি এক সময় মংলা টূ খুলনা রোডে আসা যাওয়া করতাম আর মেঘের খেলা দেখতাম । পতেংগা ,চট্রগ্রামে থাকতেও দেখেছি মেঘের কারুকাজ।


স্নিগ্ধা এর ছবি
৪ | স্নিগ্ধা | বুধ, ২০০৮-০৫-১৪ ১৯:০৮

এখন বুঝলাম - আপনি তাইলে এটা লিখছিলেন ? হাসি


শাহীন হাসান এর ছবি
৫ | শাহীন হাসান | বুধ, ২০০৮-০৫-১৪ ১৯:৪৮

পরেছে তারার টিপ্ কালিবর্ণ যুবতী,
রাতের হাতে মেঘেরাও নাকি কবি,
শুনেছেন বাল্মীকি? ....
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !


নুরুজ্জামান মানিক এর ছবি
৫.১ | নুরুজ্জামান মানিক | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ০৯:৪২

দুর্দান্ত @শাহীন হাসান ।


নজরুল ইসলাম এর ছবি
৬ | নজরুল ইসলাম | বুধ, ২০০৮-০৫-১৪ ২৩:৩৭

বাহ্...
মেঘদূতহীন মেঘপূরাণ...
______________________________________
পথই আমার পথের আড়াল


আনোয়ার সাদাত শিমুল এর ছবি
৭ | আনোয়ার সাদাত শিমুল | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ১১:৩৮

সুন্দর!


নুরুজ্জামান মানিক এর ছবি
৭.১ | নুরুজ্জামান মানিক | বুধ, ২০০৮-০৫-২১ ১১:০৮

ধন্যবাদ ।


১০

মুশফিকা মুমু এর ছবি
৮ | মুশফিকা মুমু | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ১৯:০৬

খুব সুন্দর লাগল হাসি
কিন্তু এই কথাটা,

উদ্ধৃতি
কবি তখনো বলে , "ওই আসে ওই অতি ভৈরব হরষে, জলাসিঞ্চিত কণা সৌরভ রসে......।

এরকম হওয়ার কথানা?,
"ওই আসে ওই অতি ভৈরব হরষে, জলসিঞ্চিত ক্ষিতিসৌরভ রভসে"
আমার খুব প্রিয় একটা গান এটা। এক গানে ডিফারেন্ট তালের সমন্বয়।
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍


১১

নুরুজ্জামান মানিক এর ছবি
৮.১ | নুরুজ্জামান মানিক | শনি, ২০০৮-০৫-১৭ ০৯:৩৭

সংশোধনীর জন্য অনেক অনেক ধন্যবাদ মুমু আপাকে ।


১২

ফারুক ওয়াসিফ এর ছবি
৯ | ফারুক ওয়াসিফ | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ২০:৩০

অনেক কাল আগে মানে ছোটোবেলা আর বড়বেলার মাঝামাঝি মেঘলা সময়ে লিখেছিলাম, 'বহুদিন হলো নিকষ কুঠার ফেলে দাঁড়িয়েছি আজ মেঘের কিনারে এসে'। জয় গোস্বামী লিখেছিলেন, মেঘবালিকার জন্য রূপকথা। আর আপনি করলেন মেঘের পুরাতত্ত্ব। ধন্যবাদ আপনাকে।


মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে


১৩

সুলতানা পারভীন শিমুল এর ছবি
১০ | সুলতানা পারভীন শিমুল | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ২১:৫৩

মাঝে মাঝে মেঘ হয়ে ভেসে যেতে ইচ্ছে করে...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


১৪

ফারুক ওয়াসিফ এর ছবি
১১ | ফারুক ওয়াসিফ | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ২১:৫৯

সেইটা যান অসুবিধা নাই, কিন্তু কোথাকার মেঘ কোথায় গিয়া বর্ষে সেইটা নিয়া কিঞ্চিত ভাবনা আছে। ঠিকানা দিয়া যাইয়েন।


মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে


১৫

সুলতানা পারভীন শিমুল এর ছবি
১১.১ | সুলতানা পারভীন শিমুল | শনি, ২০০৮-০৫-১৭ ২৩:১৪

হা হা হা
ঠিকানা কেমনে দেই, ফারুক ভাই ?
মন যে যেতে চায় কোন অজানায়...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


১৬

নুরুজ্জামান মানিক এর ছবি
১২ | নুরুজ্জামান মানিক | শনি, ২০০৮-০৫-১৭ ১৪:০৬

ঠিকানা না
তারিখ সময় জানালে
আমরাও না হয়
উড়াল দিমু আকাশে


১৭

সুলতানা পারভীন শিমুল এর ছবি
১২.১ | সুলতানা পারভীন শিমুল | শনি, ২০০৮-০৫-১৭ ২৩:১৭

ইকারুসের কথাটা মাথায় রাইখা উড়াল দিয়েন, ভাইজান !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


১৮

ফারুক ওয়াসিফ এর ছবি
১৩ | ফারুক ওয়াসিফ | মঙ্গল, ২০০৮-০৫-২০ ১৩:৪৪

ইকারুসের ভুলের পর থেকে আমরা মনের পাখনায় উড়ে থাকি। মন তাপে গলে না, বন্ধুতার ভাপে গলে। অতএব আমাদের ভয় কি? মানিক হন আগুয়ান।


মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে


১৯

দ্রোহী এর ছবি
১৪ | দ্রোহী | মঙ্গল, ২০০৮-০৫-২০ ১৪:১৩

পুরা অন্যরকম লেখা!!!!!!!!!!!!!


কি মাঝি? ডরাইলা?


২০

নুরুজ্জামান মানিক এর ছবি
১৫ | নুরুজ্জামান মানিক | বুধ, ২০০৮-০৫-২১ ১০:৪৩

তাই বুঝি কোপাইতে আইছেন ।


২১

নুরুজ্জামান মানিক এর ছবি
১৬ | নুরুজ্জামান মানিক | বুধ, ২০০৮-০৫-২১ ১০:৫০

ফারুক ওয়াসিফ wrote:
ইকারুসের ভুলের পর থেকে আমরা মনের পাখনায় উড়ে থাকি। মন তাপে গলে না, বন্ধুতার ভাপে গলে। অতএব আমাদের ভয় কি? মানিক হন আগুয়ান।

আরে একি, আগুয়ান ত' হবার কথা সুলতানা পারভীন শিমুল এর । আমরা তার সাথে হয় উড়াল দিব অজানার পথে !!


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন