| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
কবি হতে পারলাম না বলে আফসোস আমার রইয়েই গেল জীবনের বারোমাস হাসি কান্না আর দীর্ঘশ্বাস এই নিয়েই কেটে গেল অনেক বছর তবে লিখি কবিতা না জীবন লিখি
লেখে সে আমাকে অবশ্য কবিতা লিখি না বলে ভালই হয়েছে না হলে এই পাথর সময়ে কবিতা কে দিতে হত ছুটি (সুকান্ত ) আর কবিকেই ঘোষনা করতে হত নিজের মৃত্যুদন্ড(মায়াকাভ্সকি ) বড় বাঁচা বেচে গেছি নইলে পাহাঁড়ের কান্নাকে ঝর্ণা বলার দায় ঘাড়ে নিতে হতো
তবে আমি নিশ্চিত দৈবক্রমে যদি আমার উপর কবি'র ভুত চাপে তবে আমি লিখব মাত্র একটি লাইন-
"বের হ তুই শুয়োর " ।
২
আপনে তো দেখি মওদুদ আহমদের মতো পলিটিক্স করলেন
মওদুদ যেমন পরবর্তীতে যে দলে যোগ দেবে সেই দলের সমালোচনা করে প্রথমে বই লেখে
তারপর রাস্তাঘাট ক্লিয়ার করে গিয়ে সেখানে যোগ দেয়
আপনিও সেরকম
কবিতাকে গালাগাল করে কবিতায় আসার পথে একটু আওয়াজ দিলেন
আসেন আসেন
আসার আগেই যখন যদি চিহ্ন ছাড়তে পেরেছেন
আশাকরি এসে গেলে অচিরেই কাপড়চোপড়ও ছাড়তে পারবেন
(প্রয়োজন মনে করলে এখানে খালেদা জিয়ার উচ্চারণ পদ্ধতি অনুসরণ করে এনশাল্লা বলতে পারেন)
৩
রক্ষে নেই। পালাতে চাইলেও কবিতা আপনাকে পালাতে দেবে না।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন
৪
শালার কবিতার ডর ভয় নেই
এত দুঃসাহসী হলে চলে
রাইফেলের গুলিকে ভয় না পেয়ে
বেয়নেট দিয়েই লিখতে চায়
ব্যাটার বেয়াদবি দেখেছেন
তলোয়ার দিয়ে শেভ করার জন্য
কি বকাই না দিয়েছিলেন
গুরুদেব নজরুল কে
তাতেও থামেনি বলে কিনা
"মারের জবাব মার"
আজাদি পাইয়া কোথায় মজা লুটবে তা না
ব্যাটা শ্লোগান তুলে
"এ আজাদি ঝুটা হ্যায় লাখো ইনসান ভুখা হ্যায়"
স্বাধীন দেশে কল্পিত পোলায়ের সাথে না হয় ঢালবে ঘি
তা না বেয়াদব গর্জে উঠে
"ভাত দে হারামজাদা '
হোটেল পুর্বানিতে কবিকন্ঠের আসরে যোগ দিয়ে
কোথায় রাজার গুনকীর্তন করবে
তা না ব্যাটা জানান দেয়
"অদ্ভুত উঠের পীঠে চলেছে স্বদেশ "
আর এই দারুন সময়ে বলে কিনা
"বের হ তুই শুয়োর "
৫
কোপা শামসু!!!!!!!!!!!!!!!!
সিরাম কোপানী একটা কবিতা হইছে!!!!!!!
৭
হতে পারে কবিতা আপনার কাছে কবিতা হয়ে আসছে না। তবে এও ঠিক, যেদিন আপনাকে কবিতা সত্যি সত্যি ছেড়ে যাবে সেদিন কোন লেখাই আর লিখতে পারবেন না।
কবিতাকে এতোটা তাচ্ছিল্য করা কি ঠিক ? আপনার বুকের ভেতরে যে শুভবোধ, সেই তো কবিতা। তাকে তাড়াচ্ছেন কেন মানিক ভাই !
ভালো থাকুন, কবিতার আশির্বাণী নিয়ে আরো অনেক অনেক লিখুন এ কামনা করছি।
৮
সর্বনাশ!
১১
@ রণদীপম বসু
এই ব্লগব্লগর বা হাবিজাবি এর উপর আমার পরম শ্রদ্ধেয় ও প্রিয় কবি
রণদীপম বসু'র মন্তব্য পেয়ে চরম আহলাদিত হইলাম।
কবিতাকে তাচ্ছিল্য করা আমার দ্বারা অসম্ভব কারন আমার প্রথম ও শেষ প্রেম ঐ কবিতাই । "কবিতা " আমার এই ব্লগে এসেছে কি হিসেবে কিংবা কবিতাই যে হয়ে উঠে ঐ কবিতারই বিষয় এই সব এখানে উল্লেখ করা থেকে বিরত থাকছি কারন আপনাকে আমি "কবিতা" বিষয়ে পতি মানি ।
মানছি , আপনার মত "কবিতা"ও যদি আমায় ভুল বুঝে চলে যায় তবে "আমার আর কোন লেখাই লেখা সম্ভব হবে না " তাই ঐ "কবিতা" কে কি দিয়ে বশে রাখবো তা' নিয়ে নয়া দুঃশ্চিন্তায় পড়লাম ।
একশ ভাগ একমত যে "আমার বুকের ভেতরে যে শুভবোধ, সেই তো কবিতা। " আর তাই তাকে "তাড়ানোর কোন ইচ্ছাই এই মানিক এর নাই ।
এই অধমের ফালতু ব্লগে আপনার মন্তব্য ও শুভ কামনার জন্য অনেক অনেক ধন্যবাদ ।
১২
নিষ্ফলা সময় আসতে পারে, আসেও, এটা সাধারণত স্বাভাবিক।
আমি একটু অন্যভাবে দেখতে চাচ্ছি আপনার এই মন্তব্যটিকে :
"বের হ তুই শুয়োর " ।
গভীর প্রণয় থেকেও আসতে পারে এধরনের দ্রোহ ...?
আমার নিশ্চিত ধারণা আপনার অবস্থানটি এখানেই।
আমার একটি কবিতার কয়েকটি পংক্তি এখানে সবিনয়ে লিখতে চাচ্ছি :
এ সৃষ্টিকর্ম কতটুকু স্থিতি আয়ত্ব করেছে? সে বিচারের ভার,
দায়িত্বও আমার নয় ; .....
কিন্তু আমি লিখছি, লিখে যাবো... শেষটুকু সময় অবধি।
ভাল-থাকবেন।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
১৩
বেশি করে বলা শুরু করেন, দেখবেন শুয়োর আত্মপরিচয় লাভ করবে।
১৪
আমি শাহীন ভাইয়ের সাথে একমত।
এটা আসলে প্রবল ভালবাসা থেকে উঠে আসা কথা...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
১৫
আপনি বোধহয় কবিতাকেও হার মানাবেন,
ভালো থাকুন,
ধন্যবাদ.......................
১৬
আসেন আমরা কবিদের প্রতিদ্বন্ধি হই যেমন ব্যাটা আবুল হাসান পৃথিবীর সকল প্রেমিকের প্রতিদ্বন্ধি হতে চেয়েছিল
----x----
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা
১৭
আমার প্রিয় কবিদের অধিকাংশই দেখি "হাসান" । যেমন
আবুল হাসান
আবু হাসান শাহরিয়ার
হাসান হাফিজুর রহমান
হাসান হাফিজ
হাসান মোরশদ
এটা কি নিছক কাকতালীয় ?
১৮
মানিক ভাই, জ্ঞানতঃ আপনার সাথে আম্র কোন শত্রুতা ছিলোনা কোনদিন । কেন আমাকে এই আছাড় মারলেন ভ্রাতঃ?
----x----
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা
১৯
আরে এখনও তো আপনাকে মাথায়ই ঠিকমত তুলিনি ! আগে তুলি তারপর ত' আছাড় !!
"আমার সব কথারই উল্টো মানে কর
তাই ঠিক করেছি যদি তুমি
জিগ্গেস কর -আমি কেমন আছি
উত্তরে বলিব-আমি ভাল আছি ।"
১
মান্যবর মাহ্বুব লীলেন কে গুরু মেনে 'যতি' কে দিলাম লাথি ।