| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
হ্যা
আমি কর্নেল তাহের এর কথাই বলছি
যিনি স্বাধীনতা আন্দোলনের নিমিত্তে প্রয়োজনীয় সামরিক বুৎপত্তি অর্জনের লক্ষ্যে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন
হ্যা
আমি কর্নেল তাহের এর কথাই বলছি
যিনি পাকিস্তান থেকে ছুটিতে এসে এদেশকে স্বাধীন করার লড়াকুদের ট্রেনিং দিতেন
হ্যা
আমি কর্নেল তাহের এর কথাই বলছি
যিনি পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন
হ্যা
আমি কর্নেল তাহের এর কথাই বলছি
যিনি সর্ববৃহত্ ১১ নং সেক্টর এর অধিনায়কত্ত্ব করেছিলেন
হ্যা
আমি কর্নেল তাহের এর কথাই বলছি
যিনি কামালপুর সম্মুখযুদ্ধে বাম পা হারিয়েছিলেন
হ্যা
আমি কর্নেল তাহের এর কথাই বলছি
যিনি সেনা অফিসারদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্ছার হয়েছিলেন
হ্যা
আমি কর্নেল তাহের এর কথাই বলছি
যিনি সেনাবাহিনীকে উতপাদনমুখী করার পরকল্পনা করেছিলেন
হ্যা
আমি কর্নেল তাহের এর কথাই বলছি
যিনি জাসদ’র বিপ্লবী সৈনিক সংস্থা ও গনবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন
হ্যা
আমি কর্নেল তাহের এর কথাই বলছি
যিনি জিয়াকে মুক্ত করেছিলেন সফল সিপাহী বিপ্লবের মাধ্যমে
হ্যা
আমি কর্নেল তাহের এর কথাই বলছি
যাকে জিয়া বলেছিলেন ‘ইউ আর মাই ব্রাদার ,ইউ আর মাই সেভার ’
হ্যা
আমি কর্নেল তাহের এর কথাই বলছি
যিনি ছিলেন প্রথম সেনা অফিসার যাকে ফাসী দেয়া হয়েছিল । তারিখ ২১ শে জুলাই ১৯৭৬ ভোর ৪টা ।
জীবন মৃত্যুর মুখে একেছো মোহর
পোষ্টম্যান ফেরী করে এখন তোমাকে;
তুমি আর ব্যক্তি নও , তুমি যে খবর
আমাদের প্রতিপক্ষ সে খবর রাখে ?
অলক্ষ্যে নিজের মৃত্যু যে পায়নি টের
সে জানে না বিপ্লবের পতাকা তাহের ।
-মুহম্মদ নূরুল হুদা
হা বিপ্লবের পতাকাই যদি হয় স্বয়ং তাহের তবে তাকে হত্যা করতে পারে কোন শালা ! নিঃসঙ্ক চিত্তের তাহের কি মরতে পারে ? নাকি তাকে কেউ পারে মারতে ?তাহের নিজেও তা’ জানতেন বলেই " সকালে দাড়ি কেটে, পছন্দের নীল শার্ট পরে, আম কেটে খেয়ে, নিজের রচিত বিপ্লবের কবিতা আবৃত্তি করে ফাঁসির মঞ্চে ওঠেন আর ফাঁসির রশি নিজ হাতে গলায় পরেন " ।
আর এভাবেই কাপুরুষেরা যখন নিজ গৃহকেই পৃথিবীভেবে আত্মপ্রসাদ লাভ করেছিল তখন তাহের সারা পৃথিবীকেই তার আপন ঘর করে নিয়েছিল ।
আর এভাবেই বাঙালীর সংগ্রামী প্রেরনায় তিতুমির,ক্ষুদিরাম, সুর্যসেন, আসাদ, লে ক মোয়াজ্জেম , সিরাজ শিকদার প্রমুখের নামের পাশে কর্নেল আবু তাহের বীর উত্তম এর নামও যুক্ত হল ।
হা যা বলছিলাম ,এই সব বিপ্লবীদের শারীরিকভাবে হত্যাকান্ডে যারা ইল্লাসিত হয়েছিল তাদের মত হাদারামরা বুঝেনি তাতে তাতে আসলে বেড়ে গেছে বিপ্লবেরই স্পর্ধা ।
একটু খেয়াল করে দেখুন তো তিতুমির,ক্ষুদিরাম, সুর্যসেন, আসাদ, লে ক মোয়াজ্জেম , সিরাজ শিকদার , তাহের -আজও
তাদের উপস্থিতি টের পান কিনা ? স্বেরাচার বিরোধী আন্দোলনে-কানসাটে -ফুলবাড়ীতে-ভবদহে ।
২
"যিনি জিয়াকে মুক্ত করেছিলেন সফল সিপাহী বিপ্লবের মাধ্যমে
আমি কর্নেল তাহের এর কথাই বলছি"
যে বিপ্লবের ফল খালেদ মোশাররফ এর মত যোদ্ধার মৃত্যু তা কোন দৃষ্টিতে সফল ?
তা নিয়ে কি গর্ব করাটা শোভন?
একজন মানুষের জীবনের একমাত্র অন্ধকার দিকটাকে পাশ কাটিয়ে যাওয়ার কী দরকার।
মানুষ ভুল করে, এ কথাটা তো আর ভুল নয়।
------------------------------------
অর্থ নয়, কীর্তি নয় ,স্বচ্ছলতা নয়-
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভেতরে
খেলা করে;
আমাদের ক্লান্ত করে;
৩
@ রাফি
1. আপনার মত আমি নিজেও খালেদ ,হায়্দার আর হুদার মত মুক্তিযুদ্ধাদের হত্যার বিরুদ্ধে
2. হা বিপ্ল্ব্ব্ব্ব সফল হয়নি অসমাপ্ত অবস্থায় মারা পড়েছিল
তার দায় বর্তায় নানা ব্যক্তি , গোষ্ঠি আর দলের উপর
সে বিশ্লেষনে পরে যাওয়া যাবে সময় সুযোগ পেলে
3.হা মানুষ ভুল করে
খালেদ ভুল করেছিল জিয়াকে বাচিয়ে রেখে
তাহেরও (জাসদ) ভুল করেছিল জিয়াকে বিশ্বাস করে
নুরুজ্জামান মানিক
**********************************A life unexamined is not worthliving.-Socrates
৪
জাসদের একটা শ্লোগান আছে-যে মানুষ লড়ে না সে মানুষ তাহের নয়। শ্লোগানের মানেটা বুঝতে বুঝতে লড়াইয়ের সময় পার করে ফেলেছি।
ধন্যবাদ লেখককে।
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
৫
কর্নেল তাহের কে লাল সালাম।
-----------------------------
সচল আছি, থাকবো সচল!!
৬
কর্নেল তাহের কে লাল সালাম।
৭
ধন্যবাদ মুমু
নুরুজ্জামান মানিক
*******************************************A life unexamined is not worthliving.-Socrates
৮
আর এভাবেই বাঙালীর সংগ্রামী প্রেরনায় তিতুমির,ক্ষুদিরাম, সুর্যসেন, আসাদ, লে ক মোয়াজ্জেম , সিরাজ শিকদার প্রমুখের নামের পাশে কর্নেল আবু তাহের বীর উত্তম এর নামও যুক্ত হল ।
নামগুলো এক কাতারে কেমন যেন লাগতেছে...
______________________________________
পথই আমার পথের আড়াল
৯
বাংলাদেশের সেনাবাহিনী প্রথম দিকে গড়ে উঠেছিল বিপ্লবী সেনাবাহিনী হিসেবেই। তাহের ছিলেন সেই ধারারই প্রতিনিধি। তাঁর মৃত্যুর মধ্যে দিয়েই সেই ধারার অবসান হয়।
খেয়াল করে দেখেন, এখানে যারাই মানুষ হিসাবে এক নম্বরের ছিল, তাদের বেশিরভাগ কিন্তু হার মেনে ক্ষান্ত হননি, নিহত হয়ে স্তিমিত হয়েছেন।
আজকে যে পাতলা-বীরদের দেখি, তারা ওইসব সত্যিকার বীরদের উত্তারাধিকার নন, তাদের স্থানের জবরদখলকারি।
১০
ফারুকের সাথে একমত
নুরুজ্জামান মানিক
*******************************************A life unexamined is not worthliving.-Socrates
১১
কর্ণেল তাহেররা মরে যায়, সিরাজুল আলম খানেরা চিরকাল বেঁচে থাকে!?
১২
তাহেরের সহযাত্রীদের
কেউ হয়েছেন জিয়ার জাতীয়তাবাদী থিসিস প্রণেতা
কেউ জাসদ থেকে ইস্থফা দিয়ে বর্তমানে মার্কিন সাম্রাজ্যবাদের প্রধান সওদাগর
কেউ হয়েছেন এরশাদের সংসদের গৃহপালিত নেতা
কেউ হয়েছেন খালেদা সরকারের থিফ অফ বাগদাদ
আর অধিকাংশই পুজির নষ্ট সংগমের বেশ্যা
এখানেই জন্ম নেয় নিরাশার বীজ
ল্যুসুনের কথা মনে পড়ে যায়
‘আশা সে এক বেশ্যা মাত্র ’
কিন্তু তারপরও আমি আশাবাদী কারণ
বিল্পবের পতাকা তাহের
তাহের মরেনি
তাহেররা কখনো মরে না
আমার সাথে তাহেরের দেখা হয়
কানসাটে -ফুলবাড়িতে-ভবদহে-নারায়ণগঞ্জে-সাভারে-শাহবাগে-পরিবাগে
কিংবা নাম না জানা অন্য কোথাও
নুরুজ্জামান মানিক
***********************************A life unexamined is not worthliving.-Socrates
১৩
কর্ণেল তাহেরের আত্নত্যাগকে শ্রদ্ধা। একই সঙ্গে শ্রদ্ধা সমস্ত দেশ প্রেমিক ও শহীদ বিপ্লবীদের।
কিন্তু ইতিহাস সাক্ষী, তার জাসদ, বিপ্লবী সৈনিক সংস্থা, তথা গণবাহিনী একটি হঠকারী বিপ্লবীপন্থা ছিলো। ধন্যবাদ।
১৪
ধন্যবাদ বিপ্লব ভাই ।
জাসদ সম্পর্কিত আপনার মুল্যায়নের কদর করি ।
নুরুজ্জামান মানিক
*******************************************A life unexamined is not worthliving.-Socrates
১৫
বাংলাদেশের সেনাবাহিনী প্রথম দিকে গড়ে উঠেছিল বিপ্লবী সেনাবাহিনী হিসেবেই। তাহের ছিলেন সেই ধারারই প্রতিনিধি। তাঁর মৃত্যুর মধ্যে দিয়েই সেই ধারার অবসান হয়।
খেয়াল করে দেখেন, এখানে যারাই মানুষ হিসাবে এক নম্বরের ছিল, তাদের বেশিরভাগ কিন্তু হার মেনে ক্ষান্ত হননি, নিহত হয়ে স্তিমিত হয়েছেন।
আজকে যে পাতলা-বীরদের দেখি, তারা ওইসব সত্যিকার বীরদের উত্তারাধিকার নন, তাদের স্থানের জবরদখলকারি।
১৬
মানিক ভাই
এই পোষ্টে দেয়া আরেকটা পোষ্টের লিংক একটু দেখবেন ।
-------------------------------------
"এমন রীতি ও আছে নিষেধ,নির্দেশ ও আদেশের বেলায়-
যারা ভয় পায়না, তাদের প্রতি প্রযোজ্য নয় "
১৭
হাসান ভাই
আপনার খুব কম লেখা/ব্লগ আছে যা আমি পড়িনি
আর এই পোস্ট কমেন্টসহ আমি কয়েকবার পড়েছি
আর আমার নিজের ব্লগে প্রিয় পোস্ট হিসেবে যুক্ত ছিল আগে থেকেই
আর খালেদ-হায়দার -হুদার হত্যার উপর আলাদাভাবে লিখব
তখন আপনার সঙ্গ পাব আশা করি ।
নুরুজ্জামান মানিক
*******************************************A life unexamined is not worthliving.-Socrates
১৮
একটু খেয়াল করে দেখুন তো তিতুমির,ক্ষুদিরাম, সুর্যসেন, আসাদ, লে ক মোয়াজ্জেম , সিরাজ শিকদার , তাহের -আজও
তাদের উপস্থিতি টের পান কিনা ? স্বেরাচার বিরোধী আন্দোলনে-কানসাটে -ফুলবাড়ীতে-ভবদহে ।
দারুন লিখেছেন।
১৯
বিপ্লবী চেতনার ধারক বাহক বাঙালী আজীবন নিষেপষিত স্বার্থন্বেষীদের হাতে। যে কারণে বিপলবীরা জেগে উঠলেও আরেক দল এসে ঘুমের ওষুধ বিলায়। মাথায় দেয় তেল-পানি।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
১
তিতুমীর আর সূর্যসেন দের মৃত্যু হয় না।
তাঁরা যুগে যুগে এইরকম ফিরে আসেন।
আহ ঈশ্বর, আমাদের ক্ষোভ কি তোমাকে স্পর্শ করে?