| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
শিরোনামের প্রশ্নটি মনের কোনে উঁকি দেই প্রথমে যখন মহাত্মা আহমদ ছফা এই ধুলির ধরা থেকে বিদায় নেবার জন্য শ্রাবণের ১৩ তারিখে বঙ্গতয় ১৪০৮ সাল কে বেছে নিলেন ।
শ্রাবণ মানেই তো মেঘের (নাকি আঁকাশের ) ক্রন্দন
যাকে আমরা মিষ্টি করে বৃষ্টি বলি
সেই বৃষ্টির দিনে (বা বাদর দিনে )
আনন্দ করে ভিজা যায়
কিংবা বাদুর ঝোলার মত বাসে চড়ে আফিস করে কামলাগিরীও করা যায় কিন্তু মরা কি ঠিক ?
"বৃষ্টিতে তো সবই ভিজে যায়
ওই দেখুন আজিমপুর গোরের লাশগুলিও ভিজে যাচ্ছে "
কে বলল এই কথা
গলাটা চেনা ঠেকে
চিনতে পেরেছি
এতো স্বয়ং আহমদ ছফারই গলা
হুমায়ুন কবির আর ফরহাদ মজহারকে বলছেন তার বিপ্লবী তত্ত্ব
কিন্তু তিনি তো কালের নিয়মে আমাদের ছেড়ে চলে গেছেন
তার নিজেরই বয়ান -
"অনাদি অনন্তকাল নয় পরমায়ু
প্রাণের সন্তাপ নেবে জল আর বায়ু।
এই প্রাণ অন্ধকারে কোনো একদিন
সময়সিন্ধুর বুকে হয়ে যাবে লীন।
হাওয়াতে খোদাই করা অমর অক্ষরে
আমার করুণ মুখ যুগ যুগ ধরে
সময় সাগর বুকে বিদ্রোহী পদ্মের মতো ছড়িয়ে সুঘ্রাণ
গেয়ে যাবে মুক্তি প্রেম আনন্দের গান।"-আহমদ ছফা।
মিরপুরের অদুরে তুরাগ তীরে কবরস্থ করার সময় ছফার লাশও কি ভিজে গিয়েছিল ?
ভিজবেই তো
"বৃষ্টিতে তো সবই ভিজে যায় "
কিংবা বিপ্লব প্রত্যেকেরই মুক্তি আনে
তবে কি তিনি তার বিপ্লবী তত্ত্ব প্রমানের জন্যই শ্রাবণ কে বেছে নিলেন ?
২। "বৃষ্টি আসলে সবকিছুই ভিজে যায় "
এই বুলি ছফা প্রচার করেন তার লেখাজোখার শুরুর কাল
মানে ষাটের দশকে কিন্তু এক্ষেত্রে আমাদের সতর্কতা দরকার
যেন তাকে আমরা ষাটের প্রোডাক্ট মনে না করি ।
যা বলছিলাম "সুর্য তুমি সাথী" দিয়ে উপন্যাসের পথে যাত্রা শুরু ছফার কিন্তু সবাই একমত হবেন ছফা
আহমদ ছফা হয়ে উঠেছেন "অঙ্কার " এ এসে ।
"কার রক্ত বেশী লাল- আসাদের না আমার বৌয়ের "-সে মিমাংসার চেস্টা আছে "অলাতচক্র" বা "একজন আলি কেনানের উত্থান পতনে " । যাক সে আলোচনা যেহেতু বর্তমান রচনার লক্ষ্য নয় তাই এখানেই বিরতি ।
৩। বোধিসত্ত্ব আলোকিতেশ্বর প্রতিজ্ঞা করেছিলেন -"যতক্ষন জগতের একটি মাত্র প্রাণীবদ্ধ থাকিবে ততক্ষন আমি নির্বান লইব না" । আমাদের কালের চিন্তক সলিমুল্লাহ খানের ভ্রম "বোধিসত্ত্ব আলোকিতেশ্বর কি এই জন্মে চাটগা বঙ্গে আহমদ ছফা নামে নির্বান লইলেন ?"
কিন্তু শুধু নির্বাণই কি যথেষ্ট
বাসনার জয় পরাজয়ই কি শেষ কথা
যদি করুনার যোগ না হয় তবে নির্বাণ আর নাস্তিতে প্রভেদ কোথায় ?
"অঙ্কারে" ছফা যদি সিদ্ধ
"বাংগালী মুসলমানের মন"এসে মননে পক্ক
"বুদ্ধি বৃত্তির নতুন বিন্যাস" এ বিদ্ব্যত সমাজের যথাচিত্রক
তবে "পুস্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরান" এ তিনি বুদ্ধ ।
মহামতি বুদ্ধের ন্যায় ছফা তাই তার পুরানের সমাপ্তিতে মুখ খোলেন :
"সকলে আমার মধ্যে আছে , আমি সকলের মধ্যে রয়েছি । .....আমার পাখি পুত্রটি আমাকে যা শিখিয়েছে কোনো বৃহৎ গ্রন্থ , কোনো তত্ত্বকথা কোনো গুরুবানী আমাকে সে শিক্ষা দিতে পারেনি । একমাত্র অন্যকে মুক্ত করেই মানুষ নিজের মুক্তি অর্জন করতে পারে । "
কিন্তু আমার প্রশ্ন -
ছফা এই বুদ্ধত্ব লাভের পরও
কি করে আমাদের মুক্ত না করেই নিজে
ফানার পথ লইলেন
তাও এই ভরা শ্রাবনে !
আমরা অন্যকে মুক্ত করে মুক্তি আনতে পারি কিনা
সেই পরীক্ষা নেয়ার জন্যই
কি তিনি আমাদের এতিম করে গেলেন
আবার তার তত্ত্ব নিয়েও তো ঝামেলা
অন্যের মুক্তির আগে -
নিজের মুক্তি কি নিশ্চিত করা দরকার নয়
যে নিজে মুক্ত নয় সে অন্যের মুক্তি আনবে কি ভাবে
নিজের দাসত্ব থেকে মুক্ত না হয়ে অন্যের মুক্তি কি সম্ভব
কি জানি বাপু !
সবই ধুয়াশা ঠেকছে
শুধু আশা ছাড়া সবই ধুয়া ধুয়া ধুয়া ধুয়া
কিন্তু আশাও তো বেশ্যা- বলেছেন ল্যুসুন ।
কেউ কি একটু এগিয়ে আসবেন এই বেক্কলকে জ্ঞান দিতে ।
দোহাইঃ
১। ফরহাদ মজহার, যুগান্তর ৩ আগস্ট ২০০১
২। "নির্বাণ"হরপ্রাসাদ শাস্ত্রী রচনা সংগ্রহ ,৩য় খন্ড , কলকাতা ১৯৮৪
৩। ভুমিকার পরিবর্তে , সলিমুল্লাহ খান , আহমদ ছফা উপন্যাস সমগ্র , মওলা ব্রাদার্স , ফেব্রু ২০০৪
৪। আহমদ ছফা , পুস্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ , সন্দেশ , ফেব্রু ১৯৯৬
৫।আহম্দ ছফার কবিতা ,শ্রী প্রকাশ , ফাল্গুন ১৪০৩
২
বাংলাদেশে একজনই মাত্র বুদ্ধজীবি ছিলেন যিনি কখনও বিক্রী হননি- প্রিয় আহমদ ছফা। এটা আমি সলিমুদ্দিনের কথা না, বিখ্যাত একজনের কথা।
৩
বিক্রির ব্যাপারটা নিয়া একটা কথা আছে... লোভের কাছে নাকি আদর্শের কাছে বিক্রি?
এ বড় গোলমেলে ব্যাপার... লোভের কাছে বিক্রি তো আমরা সকলেই হচ্ছি... কিছু কিছু করে... কোথাও কোথাও... আবার নিজের অজান্তেই লোভের ফাঁদে পা দিচ্ছি...
আর নোবল প্রোফেশনের সাইনবোর্ড ঝুলিয়ে কিছু লোককে বলে দিচ্ছি যে আমরা লোভ করবো গাড়ি বাড়ি হাঁকাবো... কিন্তু তোমরা তা পারবা না... শিক্ষক ডাক্তার কবি সাহিত্যিক এদেরকে আমরা দেখতে চাই সততার উন্নত স্তরে... এবং দারিদ্রের নিম্নস্তরে...
কিন্তু বর্তমান জামানায় সেইটা আসলে কতটুকু সম্ভব বা উচিত? যখন দেখে শিক্ষাপ্রতিষ্ঠান আর মার্কেট দেখতে একই রকম লাগে সেইখানে আসলে বিক্রির সংজ্ঞা কি?
আর যদি আদর্শের কাছে বিক্রি হয়... তাইলেও ঝামেলা... কোন আদর্শরে আদর্শ বলা যাবে? যে মৌলবাদী সেও তো একটা আদর্শেই বিশ্বাস রাখে...
কয়েকদিন ধইরা এই বিক্রির বিষয়টা ঘোট পাকাইতেছে মনে... আপনার মন্তব্যে সেইটাতে ঘি জুটলো। তাই এত কথা বললাম... এটা কেবলই আমার এলোমেলো চিন্তার প্রকাশ... আর কিছু না...
______________________________________
পথই আমার পথের আড়াল
৪
নজু ভাই
কী বিক্রী, কার কাছে, কীসের বিনিময়ে তা নিয়ে কম বেশী ধারণা সবারই আছে। কিন্তু সেটা অকপটে বলতে গেলে কারো কাছে অসহনশীলতা মনে হতে পারে। ঠিক যে কারণে ছফা অনেকের কাছে গ্রহণযোগ্য ছিলেন না।
আমরা শুরু করতে পারি জাতীয়তাবোধ থেকে, তারপর ধর্মাবোধ, দেশবোধ, ভাষাবোধ, আদর্শবোধ, নীতিবোধ, সমাজবোধ এভাবে চলতে চলতে একেবারে নিজের ঘরে বা রান্নাঘরে এসে শেষ করতে পারি।
৬
@ নজরুল ইসলাম
আপনার মন্তব্যে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
৭
আহমদ ছফার জন্য শ্রদ্ধা...
৮
ধন্যবাদ @ আলমগীর
আমাকে যদি একজনকে বেছে নিতে বলা হয়
তবে আমি ছফাকেই নিব
যদি ২ জনের কথা বলা হয় তবে আহমদ শরীফ এর কথা বলব
এই দুজনেরই মেধা ও মনন এর সাথে আরেকটা গুন ছিল "মেরুদন্ড"
রবীন্দ্রনাথের ভাষায় যা "পৌরুষ "
ছফা যাকে বলেন "জ্যাঠামি "
আর শরীফ স্যারের মতে "হঠকারিতা,অবিমৃশ্যকারিতা " ।
নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates
৯
মানিক ভাই
ফরহাদ মজহার হলেন তাদের ধারার উত্তরসূরী। কিন্তু তিনি ইদানিং তেল-জল মেশাতে কসরৎ করছেন মনে হচ্ছে বলে অত ভরসা করতে পারি না।
১০
@ আলমগীর ভাই
ছফা কে ভাল চিনতেন হুমায়ুন কবির কবিতা জীবন আর বিপ্লবকে যিনি এক করে দেখতেন
আততায়ীর গুলিতে অকালেই প্রাণ হারালেন
আ ইলিয়াসও ছফাকে বুঝতেন
আজ তিনিও নেই আমাদের মাঝে
আছেন শুধু কবি -চিন্তক ফরহাদ মজহার
ছফা কে জানতে বুঝতে ফরহাদজির কাছে যেতে রাজি
কিন্তু ফরহাদ মজহার এর চিন্তা ও দর্শণ নিয়ে যদি কথা বলতে বলেন
তবে
ছাইরা দে মা কাইন্দা বাচি ।
নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates
১১
মানিক ভাই... জটিল লিখছেন... ধন্যবাদ...
১৩ তারিখে কি ছফা স্মরনে হইতেছে কিছু?
______________________________________
পথই আমার পথের আড়াল
১২
প্রিয় মানুষ আহমদ ছফার জন্য শ্রদ্ধা।
১৩
প্রশ্ন এড়িয়ে
জটিল বইলা ফাকি মারিতে চাইতেছেন
কেন নজু ?
নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates
১৪
ফাকি না মারতে চাইলে কি করতে হবে বলেন... আপনে এই বিষয়ে আরো একটা লেখা লেখেন... আমি খুব মনোযোগ দিয়া পড়বো... একটুো ফাকি দিবো না...
আহমদ ছফা আমার প্রিয় টপিক... এবঙ প্রিয় ব্যক্তি... সো আপনে যতো বেশি লেখবেন আমি ততোই পড়বো... আবারো বলতেছি যে একটুো ফাকি দিবো না...
______________________________________
পথই আমার পথের আড়াল
১৫
বৃষ্টি কি ভিজাতে পারে সব
বৃষ্টিতে কি ভিজতে পারে সবাই
মিয়া তানসেন কিভাবে যেন বৃষ্টি নামাতেন,রাগের সুরে।কঠিন সাধনার বিষয়।
আমরাও পরিবর্তন চাই,মুক্তি চাই।কিন্তু জানিনা কিভাবে তা আসবে।আমাদের চোখের সামনে ব্যার্থ হওয়া প্রচেষ্টাগুলো আমাদেরকে আরো হতাশ করে দেয়।
তবে আমরা বোধহয় সবচেয়ে বড় অবিচারটি করি নিজের প্রতি।আমরা যে অভিনয়টি মঞ্চে করতে চাই,তার সাজপোষাকটি একটিবার আয়নাতে না দেখেই অপেক্ষা করি পরবর্তী দৃশ্যের।
ধান ভানতে শিবের গীত গাইলাম নাতো? মানিক ভাই ভালো বলতে পারবেন।
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
১৬
আমার ব্লগে ছিল প্রশ্ন আর সে সাথে প্রশ্নের উত্তর পাবার আকংখা বা এই বেক্কলকে জ্ঞান দেবার তথা সংশয় নিরসনের আহ্বান ।
আহমেদুর রশিদ ভাই জবাব দেয়ার চেয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিয়েছেন তবুও তার প্রতি কৃতজ্ঞতা
কারন তিনি প্রশ্নটিকে ছুয়ে দেখতে চেয়েছেন
পাশ কাটিয়ে যান নি ।
আসুন জবাবের জন্য ফরহাদ মজহারের দারস্থ হই -
“বৃষ্টি আসলে সব কিছুই ভিজে যায়”বিপ্লবী, বিপ্লববিরোধী, অ-বিপ্লবী প্রত্যেকেই ভিজে যায়। বিপ্লব প্রত্যেকেরই মুক্তি আনে। এর সঙ্গে কি মার্কসের কথা মেলানো যায়? সর্বহারা শ্রেণী শুধু যে তার বিপ শ্রেণীর বিলুপ্তি ঘটায় তা-ই নয়, তার নিজ শ্রেণীসহ সকল শ্রেণীর বিলয় নিশ্চিত করে। বিপ্লব সকল শ্রেণীর মুক্তির জন্য, শুধু সর্বহারার মুক্তি নয়। সশস্ত্র সংগ্রামের ঘোর ঝনঝনানি ও হিংসার যুগে ছফাকে কথা বলতে হয়েছে কাব্যের ভাষায়, কিন্তু শ্রেণী সংগ্রামের ফলাফল সর্ম্পর্কে হুঁশ বজায় রেখে। তা হলে কর্তব্য কী? কর্তব্য হচ্ছে মেঘ ও বাষ্প তৈরি করা অর্থাত্ সেই সাহিত্যিক-সাংস্কৃতিক-রাজনৈতিক শর্ত তৈরি করা যাতে “বৃষ্টি” অর্থাত্ বিপ্লব সম্ভব হতে পারে। (সুত্র -আজকের কাগজ , ৬ আগস্ট ২০০১ )
এসো তবে বৃষ্টি নামাই ।
নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates
১৭
মানিক ভাই,
আহমদ ছফা 'মেরুদন্ডশীল' শেষ বাতিঘর আমাদের, তাঁর মৃত্যু,শ্রাবণ-বৃষ্টি সব মিলিয়ে যা লিখছেন না ! কখনো কখনো কারো কথা,তাঁর দাঁড়াবার জায়গা ও ভঙ্গি, তাঁর কর্মের সমান সময়বিস্তারি- আহমদ ছফা শেষতম উজ্জ্বল উদাহরণ সেটার ও ।
সাবজেক্ট ও অবজেক্ট দু'টি-ই অসাধারণ এই লেখার । ধন্যবাদ ।
---------------------------------------------------------
আমার কোন ঘর নেই !
আছে শুধু ঘরের দিকে যাওয়া
১৮
@সুমন সুপান্থ
আমি চরম বিস্মিত ! এই ব্লগ লিখেছি খুবই তারাহুরা করে আগপাশ না ভেবে স্বল্প সময়ে (সাক্ষী আহমেদুর রশিদ আর গৌতম ) তাই আমি এটি আদৌ কোন ব্লগ /রচনা হয়েছে কিনা সে ব্যাপারে সন্দিহান ছিলাম কিন্তু আপনাদের প্রতিক্রিয়ায় আমি বিস্মিত , অভিভুত ।
নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates
১৯
হ... আসলে অসাধারণ হইছে... ধন্যবাদ মানিক ভাই... ছফাকে নিয়ে বড় একটা কর্ম করার আপনার উদ্দেশ্য সফল হউক...
আমার মাঝে মাঝে মনে হয় হুমায়ুন কবির বেঁচে থাকলে আর ফরহাদ মজহার ভিনদিকে প্রবাহিত না হলে এই ত্রিবেণীতে দারুন একটা ব্যাপার হইতো... অনেক চেহারাই পাল্টাতো মনে হয়।
আপনার লেখা আর এসএমএস পড়ে হুমায়ুন কবিরকে খুব মনে হলো... ঘেঁটে দেখি ৬ জুন তার মৃত্তু দিবস ছিলো... কিভাবে নিরবে চলে গেলো... ভুলেই গেলাম সেই সাহসী কবি বিপ্লবীকে... যিনি ছিলেন বাংলাদেশ লেখক শিবিরের অন্যতম আহ্বায়ক। যিনি লিখেছিলেন ''ট্রিগারে হাত রাখলে নিজেকে ঈশ্বরের মতো শক্তিশালী মনে হয়।'' (বুদ্ধিজীবী, ট্রিগার-হ্যাপী)
______________________________________
পথই আমার পথের আড়াল
২০
আমারও মাঝে মাঝে মনে হয় হুমায়ুন কবির বেঁচে থাকলে আর ফরহাদ মজহার ভিনদিকে প্রবাহিত না হলে এই ত্রিবেণীতে দারুন একটা ব্যাপার হইতো... অনেক চেহারাই পাল্টাতো মনে হয়। স্মর্তব্য, এই ত্রিবেণীই ছিলেন লেখক শিবিরের মুল উদ্যোক্তা ।
নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates
২১
ছফা একটি উত্থানপর্ব। অনেক ধন্যবাদ@ মানিক।
২২
আপনাকেও ধন্যবাদ @ বিপ্লব রহমান ।
নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates
২৩
ফরহাদ মজহার হলেন তাদের ধারার উত্তরসূরী। কিন্তু তিনি ইদানিং তেল-জল মেশাতে কসরৎ করছেন মনে হচ্ছে বলে অত ভরসা করতে পারি না।
আলমগীরের করা এ মন্তব্য থেকেই শুরু করি। আজ ছফার খিলাফত নেওয়ার চেষ্টা যারা করছেন, ফরহাদ মজহার তাঁদের মধ্যে বিজয়ী। কিন্তু আমি যতদূর জানি আহমদ ছফা আয়ু হাতে নিয়েই ফরহাদ মজহারের সঙ্গে সংসার তফাত করে ফেলেছিলেন। কারণ সেই তেল-জলের মেশামেশি। তাই ছফার খিলাফতে মজহারের গদিনসীন হওয়ার ঘোরতর বিরোধী আমরা। কিন্তু এও সত্য যে, মজহার ছফাকে বুঝেছিলেন এবং তাঁর প্রচারক হয়েছিলেন। এই দ্বন্দ্ববিধুর দ্বিচারিতার মধ্যে তাঁকে আমরা পাচ্ছি কিন্তু নিচ্ছি না সবটা।
ছফার কোনো উত্তারাধিকার বলতে নাই। তাঁকে ভাল করে বুঝলে আমাদের ভাল হবে, এরকম শর্টকার্ট কমেন্ট করেই ক্ষান্ত হচ্ছি। আর মানিককে অভিনন্দন, মাহাত্মার মৃত্যুদিনের যোগ্য লেখাটি লিখবার জন্য।
২৪
ছফা আর ফ ম নিয়ে ফারুকের মতের সাথে একমত ।
নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates
২৫
মনীষির প্রয়াণদিবসে সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি তাঁকে। সাম্প্রতিককালে পড়েছি তাঁর লেখা বই, "যদ্যপি আমার গুরু"। শুধু একটা কথাই মনে হয়েছে অধ্যাপক রাজ্জাকের মত ব্যক্তিত্বকে একই সাথে অনুভব এবং "কন্ট্রাডিক্ট" ( ভাষার ব্যবহার নিয়ে সতর্ক থাকার চেষ্টা করেছি, তবুও এই শব্দটাই ব্যবহার করলাম ) করার মত প্রজ্ঞা আহমদ ছফারই আছে। অসংখ্য ধন্যবাদ, চমৎকার এই লেখার জন্য।
অত্যন্ত অপ্রাসঙ্গিক এবং অহেতুক একটা প্রশ্ন করছি লেখককে।
বোধিসত্ত্ব আলোকিতেশ্বর প্রতিজ্ঞা করেছিলেন -"যতক্ষন জগতের একটি মাত্র প্রাণীবদ্ধ থাকিবে
বৌদ্ধধর্ম সম্পর্কে আমার জ্ঞান প্রায় শূন্যের কোঠায়। তবে রাহুল সাংকৃত্যায়নের কিছু বই পড়বার সুবাদে খানিকটা দ্বিধায় পড়লাম। কারণ রাহুলজীর বই এর বাংলা অনুবাদসমূহে উল্লেখ করা হয়েছে,
অবলোকিতেশ্বর। এ ব্যাপারে একটু জানতে পারলে ভালো হত।
২৬
ধন্যবাদ @ সবজান্তা
আপনার মত আমারও বৌদ্ধধর্ম সম্পর্কে জ্ঞান প্রায় শূন্যের কোঠায়। আপনার সুত্রে (রাহুল সাংকৃত্যায়ন ) অবলোকিতেশ্বর আছে বৈকি কিন্তু আমার সুত্র "নির্বাণ"হরপ্রাসাদ শাস্ত্রী রচনা সংগ্রহ ,৩য় খন্ড , কলকাতা ১৯৮৪ (যা রেফারেন্স হিসেবে ব্লগের শেষে উল্লেখ করা হয়েছে ) এ "আলোকিতেশ্বর" ই রয়েছে । তাছাড়া সলিমুল্লাহ খানও তার সন্দিচ্ছায় "আলোকিতেশ্বর" ই ব্যবহার করেছেন ।
আমার নিজের বাংলা বানান জ্ঞান প্রায় শূন্যের কোঠায় । তাই কোনটা সঠিক সে মিমাংসায় যেতে অপারগতা প্রকাশ করছি ।
আরেকটা কথা -
আমি খুবই খুশি হব এবং কৃতজ্ঞ থাকিব
যদি আপনি সর্বদা প্রশ্ন করে আমার কোন অনিচ্ছাকৃত ভুল ধরিয়ে দেন ।
নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates
২৭
আমার কেন যেন মনে হচ্ছে, নাম দুটির মধ্যে এই তফাৎ লুকিয়ে রয়েছে শব্দটির উচ্চারণের মধ্যে। রাহুলজী লিখেছেন হিন্দিতে। হতে পারে হিন্দি ভাষার থেকেই সরাসরি শব্দটিকে নিয়ে এসেছেন অনুবাদক - যেখানে শাস্ত্রী মশাই কিংবা সলিমুল্লাহ সাহেব হয়তো যথার্থ বাংলা অনুবাদখানাই ব্যবহার করেছেন। অবশ্য, আমার বিবেচনায় এ নিতান্ত অর্থহীন, মামুলি ব্যাপার। আপনি যা বোঝাতে চেয়েছেন আমি তা বুঝতে পারলেই হল - বাকি সব অনর্থক।
আপনার শেষাংশ পরে বেজায় লজ্জা পেলাম। সাহিত্য পাঠের অভিজ্ঞতা এবং বিচারে আমি দুর্বলতম সচল। আপনারা সবাই এত চমৎকার লিখেন যে, তাতে ভুল ধরা আমার এই ক্ষুদ্র জ্ঞানে অসম্ভব।
ভালো থাকবেন, আরো বেশি বেশি লিখবেন।
২৮
আজকের অনেক প্রতিষ্ঠিত লেখক-সাহিত্যিকই আহমদ ছফার হাত ধরে লাইম লাইটে এসেছিলেন। কিন্তু সেই তারাই আজ দেখি ছফা বিষয়ে কী বিস্মযকর নীরবতার সফল চর্চা করে যাচ্ছেন। এটা কি তাদের হীনমন্যতায় আক্রান্তের নমূনা, না কি অহঙ্কার প্রকাশ কে জানে।
ভাবলে দুঃখ হয়। এও ভাবি এরা কি ছফার 'যদ্যপি আমার গুরু' বইটি লুকিয়ে রাখেন, পড়ার সময় না পেয়ে ?
ধন্যবাদ মানিক ভাই, চমৎকার একটি লেখা দিলেন। প্রিয় ব্যক্তিত্ব আহমদ ছফার জন্য সবটুকু শ্রদ্ধা নিবেদন করছি।
২৯
ধন্যবাদ @ রণদীপম বসু
অধমের ব্লগ পড়ার জন্য আর সু মন্তব্যের জন্য
নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates
৩০
প্রবীণ বয়েসী বট
তরুণ সমাজে তুমি
অতিকায় জটাধারী
রবীন্দ্র ঠাকুর।
বাড়িয়ে ব্যাকুল গ্রীবা
নীলিমার জানালায় রেখেছো চিবুক
পাতায় পাতায় বাজে
যুগান্তের রোমাঞ্চিত সুর।
"প্রবীণ বটের কাছে প্রার্থনা" র কবির জন্যে শ্রদ্ধা।
৩১
ছফাকে নিয়ে আমার ঝামেলা হলো তাকে বুঝে কিংবা না বুঝে তাকে নিয়ে আমার খালি বকবকই করতে ইচ্ছা করে কোথাও তা নাম শুনলে
কিন্তু এখন আমার যা অবস্থা পা দিয়ে দৌড়ে কুলাতে না পেরে হাত দুইটাকেও দৌড়ের কাজে লাগিয়ে খাড়া কুত্তাদৌড় দিচ্ছি চারপায়ে
তারপরও কুলায় না
তাই ছফার দিকে যাবো না। কোনো এক গতকাল কিংবা আগামী কাল হয়তো লিখবো তাকে নিয়ে....
০২
আপনার লেখায় ব্লোন্ডিংটা করেছেন চমৎকার
০৩
আপনি বৃষ্টিতে না খরায় মরতে চান বলেন
আগাম বুকিংটা দিয়ে রাখি...
৩২
১। কুত্তাদৌড় কমলে লিখবেন সে আশায় রইলাম
২। ধন্যবাদ
৩। যমদুত আমার কাছে পরওয়ানা নিয়ে এসেছে এই শ্রাবনে
কিন্তু আমি ফিরিয়ে দিয়েছি
কারন আমার মরন হইব
না এখন কমু না ।
নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates
৩৩
১
আজ ১১ ই শ্রাবন
ছফার প্রয়ান দিবস ১৩ ই শ্রাবন
দুই দিন আগে লেখার কারন
১। যদি সচল বাংলাদেশে আবারও বন্ধ হয়ে যায় ?
২। যদি আমার নিজের মরন এই ১৩ ই শ্রাবনেই হয় ?
নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates