| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
আহমদ ছ্ফা (৩০ জুন ১৯৪৩-২৮ জুলাই ২০০১)
শ্রদ্ধেয় ছফা ভাই ,
তুমি প্রতিদিন প্রিয়জনদের চিঠি লিখতে ।
আজ এই অধম লিখছে তোমাকে -
তবে প্রচলিত চিঠির নিয়মে লিখতে পারছি না
তুমি কেমন আছি কিংবা আমরা মোটামুটি ভাল আছি ?
কারণ ০৫-১২-৭২ তারিখে তুমি যা লিখেছিলে
আজ ২৮-০৭-২০০৮ তারিখে আমাকেও তাই লিখতে হচ্ছে -
"আমরা এমন এক যুগে বাস করছি ,
যখন রক্ত দিয়েই চিন্তা করতে বাধ্য হচ্ছি ।
চারদিকে এতো অন্যায় , অবিচার এতো মূঢতা এবং কাপুরষতা ওত্ পেতে আছে যে এ ধরনের পরিবেশে নিতান্ত সহজে বোঝা যায় এমন কথাও চেঁচিয়ে না বললে কেউ কানে তোলে না ।"
ক্ষম ক্ষম অপরাধ
আমরা একটুকু এগুতে পারিনি ।
তোমার সত্্সাহসকে জ্যাঠামি , হঠকারিতা বলে মনে করা হত
কিন্তু তুমি বলেছিলে সত্্সাহস হল অনেক দুরবর্তী সম্ভাবনা যথাযথভাবে দেখতে পারার ক্ষমতা । তোমার গুরু যাকে তুমি "পিতা "বলে সম্মোধন করতে সেই অধ্যাপক ড আহমদ শরীফও বলেছিলেন তোমার দৃষ্টি স্বচ্ছ । আজ আমরাও হাড়ে হাড়ে টের পাচ্ছি তোমার কথাগুলি কিভাবে অক্ষরে অক্ষরে মিলে গেছে ।
এক যুগ আগে তুমি বলেছিলে "মৌলবাদ অক্টৌপাশের মতো ক্রমাগতভাবে আমাদের সমাজকে চারপাশ থেকে বেষ্টন করে ফেলছে " ছফা ভাই , আমরা অলরেডি বেষ্টিত হয়ে গেছি
কারণ তোমার কথামত -
আমরা দক্ষিনপন্থী প্রতিক্রিয়াশীল আর ছদ্মবেশী প্রগতিশীল উভয়গোষ্ঠীকে পরাজিত করতে পারিনি
তুমিই বলেছিলে কাজটি সত্যি সত্যি কঠিন
আমরা সেই কঠিন কাজটি করতে পারিনি
তাই প্রগতিশীল সংস্কৃতি এবং রাজনীতির উত্থান আজও হয়নি ।
ছফা ভাই
অনেক কিছুই লিখতে ইচ্ছা করছে
কিন্তু লিখতে পারছি না
তবে তুমি ভেবো না
তোমার দ্রোহ-সংগ্রাম আর ভালবাসার ত্রিমাত্রিক জীবন শৈলী
আমাদের পাথেয় ছিল , আছে আর থাকবে
তোমার আলোকময় জীবনবার্তা আমরা বহন করবোই ।
তুমি ভাল থেকো যেখানেই থাক ।
২
মন খারাপ হয়ে গেল।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিষাচর।
৩
আমারও মন খারাপ
মনে পড়ছে
শহিদ মিনারে আহমদ শরীফ স্যারের স্মরন সভায়
কবি সমুদ্র গুপ্ত এর সাথে চা পান করে
বসলাম উঠানে
আমার পাশেই বসলেন ছফা ভাই
তার বিশেষ ভঙ্গিতে ধরালেন সিগারেট
আজ ছফাও নেই , সমুদ্র গুপ্তও নেই ।
নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates
৪
মানিক ভাই
ছফাকে নিয়ে এর পরে আপনার আর কিছু লেখা নিষেধ আজ থেকে
টাকা জোগাড় করেন
ছফাকে নিয়ে ফিল্ম বানাবো
তারপরে লিখবেন
৫
আমার পরের ব্লগের শিরোনাম
"ছ্ফা কে নিয়ে মাহ্বুব লীলেনের ফিল্ম বানাবার পরিকল্পনায় আমার অংশগ্রহন প্রসঙ্গে "
নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates
৬
ইয়ে, মানে ফিল্মে একটা নারী চরিত্র থাকবেতো?
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
৭
ONKAR die porichoy.
tarpor theke tini amaro joddopi amar GURU.
kokhono mukhomukhi bosha hoyni GURUr shate.bohudin jete cheyesi banglamotorer bashay,azizer office-e.jawa hoyni.
ajo AHMAD SOFA asen onuvobe o chetonay.
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
৮
আহমেদ ছফার জন্য শ্রদ্ধা জানানো ছাড়া আমার আর কিছুই করার সাধ্য নেই.
---------------------------------------
অর্থ নয়, কীর্তি নয় ,স্বচ্ছলতা নয়-
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভেতরে
খেলা করে;
আমাদের ক্লান্ত করে;
৯
আপনার আগের লেখা পড়েই ভেবে রেখেছিলাম তার বাঙ্গালী মুসলমানের মন এবং মৌলবাদ বিষয়ে তার ভাবনা এবং কর্মতৎপরতা নিয়া একটা পোস্ট লিখবো... সময়াভাবে হইলো না... আপনেরে বিপ্লব... ভালো হইছে... ধন্যবাদ...
লীলেনদা... বানান ফিল্ম... আমি আপনের ফোর্থ এসিস্ট্যান্ট... (যদি রাখতে সদয় হয়)
______________________________________
পথই আমার পথের আড়াল
১০
অবিরাম মুগ্ধতার উৎস আহমদ ছফা।
১১
মানিক ভাই আরেকটা কাজ করতে পারেন। ছফা তাঁর সময়ে 'বাঙালি মুসলমানের মন'কে যেভাবে দেখেছিলেন, বর্তমানে সে অবস্থান কতটুকু পরিবর্তিত হয়েছে বা আদৌ কোনো পরিবর্তন এসেছে কিনা- সে ব্যাপারে একটি আলোচনা তুলে ধরতে পারেন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
১২
কিন্তু গৌতম
ছফাকে নিয়ে তো আর লিখতে মান্যবর মাহবুব লীলেন মানা করেছেন (উপরে তার মন্তব্য দেখুন )
নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates
১
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'