| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
![]()
আগামীকাল ৫ আগষ্ট বাংলাদেশের সাহিত্য ও চলচ্চিত্রের প্রবাদপুরুষ জহির রায়হান এর ৭২তম জন্মবার্ষিকী প্রথমবারের মত সরকারিভাবে উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। (সুত্র সমকাল ৩ আগষ্ট ২০০৮ )
ভাল কথা কিন্তু সত্যি কি ৫ ই আগষ্ট জহির রায়হানের জন্মদিন ?
গাজী শাহাবুদ্দীন আহমদ সম্পাদিত স্মরনিকা 'জহির রায়হান ' এ বলা হয়েছে জহিরের জন্ম ১৯৩৪ সালের ১৯ শে আগষ্ট । সাহিত্য সমালোচক আফজালুল বাসার জানাচ্ছেন 'জহিরের প্রকৃত জন্ম তারিখ হচ্ছে ১৯৩৫ সালের ১৯ শে আগষ্ট ' (দ্র : 'জহির রায়হান : তার সাহিত্য ও অপ্রকাশিত ডায়েরী ' , উত্তারাধিকার , মাঘ -চৈত্র , ১৩৯৩ , পৃ ৪০ ।)
উইকি ও বাংলাপেডিয়ায় আছে ১৯৩৫ সালের ১৯ ই আগষ্ট জহির রায়হানের জন্মদিন ।
২
যাহোক আগষ্টেইতো পালন করেছে, দু / চার দিন এদিক সেদিকে আর কি বা আসে যায় ঃ-}, আমার জন্যও এক পিস কেক রাখিস।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
৩
তথ্য-তথ্যের সংঘাত পেরিয়ে প্রকৃত সত্য ইতিহাস উন্মোচিত হোক।
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
৪
আমিন ।
নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates
৫
এত বেশ অদ্ভুত ব্যাপার! আসলেই তাঁর জন্মদিন কবে, কি করে জানা যাবে?
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
৬
জানার উপায় আছে বলে আমার মনে হয় না.
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
৭
আমি যে চারটি সুত্র দিয়েছি সে অনুযায়ী (এবং বাএ চরিতাভিধান ) জহির রায়হানের জন্মতারিখ ১৯৩৫ সালের ১৯ শে আগস্ট ।
নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates
৮
অদ্ভুত তো ------ এত বড় ভুল কিভাবে করবে?
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
৯
যে নিজে ভুল তার দ্বারা শুদ্ধ কাজ কি হবে ?
নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates
১০
ইংরেজি/বাংলা দুই উইকিরই তথ্য বাংলাপিডিয়া থেকে নেয়া।
----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com
১১
সে জন্যই উইকি আর বাংলাপিডিয়া সুত্র একসাথে উল্লেখ করেছি
এবং এই দুটাই সুত্র হিসেবে নিভরযোগ্য বলে জানি ।
নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates
১২
এইমাত্র জহির রায়হানের বড়পুত্র বিপুল রায়হানকে ফোন করেছিলাম... তিনি ড্রাইভ করছেন বলে ভাবীর সাথে কথা হলো... তিনি কনফার্ম করলেন যে জহির রায়হানের জন্মতারিখ নিশ্চিতভাবেই ১৯ আগষ্ট। ৫ আগষ্ট কেম্নে কি হচ্ছে, কিভাবে হচ্ছে তা তারা নিজেরাই জানে না। এবং এমনকি সেই অনুষ্ঠানের আমন্ত্রনো তাদের করা হয়নি।
আরো অবাক লাগছে যে চ্যানেল আই ইমপ্রেস এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা... সাগর ভাই প্রধান ব্যক্তি... এবং সাগর ভাইয়ের সাথে বিপুলদার এত ভালো খাতির... (আমার সাথে সাগর ভাইয়ের পরিচয়ো বিপুলদা মারফতই হয়েছিলো)। সেই সাগর ভাই বিপুলদাকে একবার ফোনো করেননি।
এই হইলো দুনিয়া...
______________________________________
পথই আমার পথের আড়াল
১৩
কত রঙ্গ যে দেখতে হবে !
নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates
১৪
মৃত কারো জন্মদিন পালনের এই উদ্ভদ রীতিটাই আমার কাছে অগ্রহণগোগ্য।
এমনিতেই জহির রায়হান এক বড় প্রশ্ন, তার অন্তর্ধান দিবসে স্মৃতিচারণ করতে রাজি, কিন্তু জন্মদিনের আনন্দ?
১৫
সত্যি , জহির রায়হান এক বড় প্রশ্ন এবং তার অন্তর্ধান আজও এক রহস্য ।
নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates
১৬
তাই তো!
সরকার তাঁর জন্মদিন উদযাপন করে কৃতিত্বের ভাগী হতে চায় হোক, কিন্তু তা কেন পরিবারের লোকজনকে না জানিয়ে ও ভুল তারিখে করতে হবে?
................................................................
জেতা মৎস্য গিলে বকে মনুষ্য খায় বাঘ-ভালুকে
রহস্য বোঝে না লোকে কেবল বলে জয়।
(দীন দ্বিজদাস)
১৭
ঠিক আমার মনের কথাটাই বলেছেন মুজিব ভাই ।
নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates
১৮
বিডিনিউজ২৪ জানাচ্ছে:
৫ আগস্ট বিএফডিসি আয়োজিত জহির রায়হানের জন্মদিনের অনুষ্ঠানে তথ্যচিত্রটির কিছু অংশ প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন জহির রায়হানের ছোট বোন ও তথ্যচিত্রের নির্মাতা শাহেনশা বেগম।
বিভ্রান্তি পত্রিকায় না পরিবারে?
১৯
এখনো পর্যন্ত যতো জায়গায় জানা গেছে তাতে ১৯ আগষ্টই সত্য। বাংলা একাডেমির চরিতাভিধানেো তাই দেখলাম। বিপুল রায়হানো জানালেন ১৯ আগষ্টই সত্য।
পরিবার বলতে কেবল ছোটবোন নয়, সন্তানেরা অবশ্যই পরিবারের অংশ... জহির রায়হানের পরিবার বলতে সুমিতা মাসী, সুচন্দা, বিপুল রায়হান এবং অনল রায়হান (সুমিতা মাসীর ঘরের), তপু রায়হান, তপুর ছোটটার নাম ভুলে গেছি (সুচন্দার ঘরের), ভাষা রায়হান, ভুবন রায়হান (বিপুল রায়হানের দুই ছেলে মেয়ে), অনল রায়হানের স্ত্রী মারা গেছে সন্তান নেই, তপুদের খবর আমার কম জানা... এদেরকে কি অস্বীকার করা যাবে?
সবগুলো বই পত্রে ১৯ আগষ্ট সত্য... তার সন্তানদের কাছেো ১৯ আগষ্ট সত্য... তাইলে এই ৫ আগষ্ট কইত্থে আসলো? আজ রাত হয়ে গেছে... কালকে ইমপ্রেসঅলাদেরই জিজ্ঞাসা করতে হবে...
______________________________________
পথই আমার পথের আড়াল
২০
শ্রদ্ধা জানানোটা একটা ভং হয়তো। খোঁজ নিয়ে দেখেন, হয়তোবা ১৯ তারিখে অন্য কোন প্রোগ্রাম নির্ধারিত হয়ে আছে। তাই নিজেরা সুবিধাজনক একটা তারিখ ঠিক করে ফেলেছে আর কি। এই দেশে জন্মদিন পালন করতে জন্মাতে হয় না। পছন্দসই একটা তারিখ বেছে নিলেই চলে।
আহা ! এরা নিজেদের মৃত্যু তারিখটাও যদি এভাবে স্বনির্ধারণ করে নিতো !
২১
.................................
নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates
২২
নজরুল এর সাথে একমত ।
তপুর ছোটটার নাম অপু ।
নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates
২৩
এরকম অদ্ভুত ঘটনার কারণ কী?
২৪
বিচিত্র দুনিয়া, বিচিত্র দুনিয়ার মানুষ। ইহাই তা প্রমাণ করে। ভাগ্যিস জহির রায়হান উঠে এসে এর প্রতিবাদ করতে পারবেন না। নইলে যে কী কেলেঙ্কারীটাই না হয়ে যেতো !
আর জহির রায়হান উঠে এলেও হয়তো আমাদের এলেম সরকারী উদ্যোক্তারা বলে বসতে পারেন, ওই মিয়া, তুমি বেশি বোঝো নাকি ?
২৫
আমাদের সকলেরই দুইটা করে জন্মতারিখ; জহির রায়হানের দুইটা থাকলে ক্ষতি কী ![]()
২৬
এই হইলো দুনিয়া...
___________________
আমাদের কাছেই যত উদ্ভট বিধি-বিধান। যার যা খুশি তা-ই করছে।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
২৭
হায় সেলুকাস !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
২৮
৫ আর ১৯ এর মধ্যে ১৪ দিনের ব্যবধান,
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
১
এইটা তো জানতাম না। ধন্যবাদ।