| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
১। আমরা তখন থাকতাম স্বামীবাগ । খেলতাম ধলপুরে । এখানে একটা ময়লার ডিপো বা আউটফল ছিল । একবার ভীড় দেখে এগিয়ে গেলাম । দেখলাম পোষাক পরিহিত একটি মৃতদেহ , কে যেন বলল কর্নেল ( আমার শুধু কর্নেল শব্দটাই মনে আছে ) । প্রায়ই এরকম নাম না জানা আর্মীর ( তখন আর্মী বুঝতাম না তবে শব্দটাই শুধু শুনতাম ) লাশ পড়ে থাকতে দেখতাম ।
কার আমলে এমন ঘটনা নিত্য নৈমিত্তিক ছিল ?
২। বাসা পাল্টিয়ে আমরা সে সময় থাকি বনানীতে । মহাখালী থেকে বনানীর রাস্তার পাশে । জলখাবারের কাছে আব্বার চেম্বার । আমরা তখন খেলছি এমন সময় মিছিল হই চই সবাই মুল রাস্তায় যাচ্ছে । যতদুর মনে পড়ে আমি নিজেও দেয়াল টপকিয়ে কাফেলার সাথে যোগ দিলাম । একটা ট্রাকে একটা বাক্স ছিল ( এখন বুঝি ঐটা ছিল কফিন ) । আমার কানে এখনও বাজে একটা ছেলের কান্না আর আবদার "আব্বুকে একটু দেখতে দাও "
কফিনে ছিল কার লাশ ?
১ নং আর ২ নং এর মধ্যে কি কোন যোগসুত্র , কার্যকারন বা ক্রিয়া
প্রতিক্রিয়া আছে ?
৩। কাঁচা বাজার সেরে ব্যাগ হাতে ফিরছি হঠাত্ দেখি দোকানপাটের সার্টার টানা হচেছ পথচারীরা যে যেদিকে পারে দৌড়াদৌড়ি করছে । দুর থেকে দেখলাম একটা গাড়ি এসে থামল , সবুজ (জলপাই ) পোষাক পরিহিত কয়েকজন গাড়ি থেকে নেমে অস্ত্র তাক করছে । আমি এক চিপা গলিতে ঢুকে ভো দৌড় ।
নতুন দানব এসেছে কিন্তু কে সে ?
৪। শিশু একাডেমীর দু'তলায় চয়ন নাট্যগোষ্টির একটা নাটকের রিহার্সেল শেষ করে আমি আর আমার বাল্যবন্ধু লিটন টি এস সির দিকে আসলাম । এমন সময় শুরু হল গুলাগুলি -দৌড়াদৌড়ি (পরের দিন পত্রিকা মারফত জেনেছি অভি -নিরুর গ্রুপের সাথে সর্ব দলীয় ছাত্র ঐক্যের যুদ্ধ ছিল ) এর মাঝে রিক্সা থেকে গুলিতে পড়ে গেল একজন ডাক্তার । দানবের তান্ডব বেড়ে গেছে !
ঐ ডাক্তারের নাম কি ?
৫। কার্ফু জারী আছে , সংঘর্ষর হচ্ছে রামপুরায় ৩ জন নিহত হয়েছে ।এর মাঝে খবর পেয়েই শুরু করলাম রঙ মিছিল । মিলিত হলাম টি এস সিতে । হা দানবের পতন হয়েছে । একটা কথা বলায় হয়নি এই দানব আবার নাকি কবিতাও লিখত ।
ঐ দানবের পরিচয় কি ?২, ৩ আর ৪ নং এর সাথে তার সম্পর্ক কি ?
চলবে
২
দোষ আমার
নতুন দানব কে চেনার হিন্টস দিয়েছি কিন্তু আগের দানবের দেই নি
যদি বলতাম আগের জন খাল কাটত
তবে নিশ্চিত চিনতেন
কি বলেন ?
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
৩
সুরভি
ডাক্তারের নাম ফজলুল হক মিলন .
দানবের নাম এরশাদ .
দুই, তিন ,চার তো তারই লীলাখেলা .
৫
দারুন বলেছেন @ সুরভি
দানবের নাম এরশাদ .
দুই, তিন ,চার তো তারই লীলাখেলা .নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
৬
আমি একটা পালটা কুইজ দেই। নিচের লিস্টে কোনটি বেমানান?
১। জিয়া
২। জিয়া
৩। এরশাদ
৪। মিলন
৫। এরশাদ
৭
আমার কুইজগুলোর জবাব হিসেবে ১০০তে ১০০
কিন্তু আপনার কুইজের জবাবে "মিলন " বেমানান
কারন পেশাগত কারনেই তিনি প্রান বাচাতেন
উনাদের মত কেড়ে নিতেন না ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
৯
A+
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
১০
১ এর কর্নেলকে যে মেরেছিল ২ তে সে নিজেই লাশ হয়ে বাক্সোয়।
জিয়ার আমল ।
জিয়ার লাশ ।
নতুন দানব_এরশাদ।
ডা.মিলন।
হু.মু.এরশাদ। ২ এর পেছনে তার হাত ছিল। ৩ ওই দানবের আগমন বার্তা। ৪ এর বিদ্রোহ তার পছন্দ হয়নি বলে কিল-অর্ডার।
মানিক ভাই পাশ করলে মেডেল না মডেল ?
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
১২
@ মনজুরাইল
মন্তব্যে আপনাকে দিলাম ........
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
১৩
@ মুমু
কে বলল ফেল !
কুইজ মোট পাঁচটি , প্রতিটির জন্য নাম্বার ২০ (৫x২০=১০০)
আপনি তিনটির জবাব সঠিক দিয়েছেন
তাইলে আপনার প্রাপ্ত নাম্বার ৩x২০=৬০
সুতরাং আপনি ফার্স্ট ডিভিশনে পাশ ।
এবার খুশি তো !
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
১৪
আমি এই কুইজের মধ্যে, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। মহান রাজনীতিকদের নিয়ে নীল নকশা শুরু হয়েছে। বাংলার জনগন এর প্রতিরোধ করবেই।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
১৫
ভালো লিখেছেন।
১
হাহাহাহা আপনার লেখায় একটুও বুঝতে পারছিলাম না কে, শেষে যেই বললেন কবিতা লিখত তখনই বুঝে গেলাম
লেখায় *****
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে