নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

পাকিস্তানে গণতন্ত্রের ভবিষ্যত !


পাকিস্তানে সামরিক জান্তা জেনারেল মোশারফের পদত্যাগে ব্যাপক প্রতিক্রিয়া উল্লাস উচ্ছাস দেখা যাচ্ছে । ঢাকার মিডিয়ায় বেশ গুরত্ব পেয়েছে এই খবর । দেশী বিদেশী নানা বিশেষজ্ঞ এর মতামত ও ভবিষ্যতবানীতেও দেখি ভরে গেছে দৈনিকগুলোর প্রথম পেজ । কেউ কেউ বলেছেন " গনতন্ত্রের জয় হয়েছে " বা গণতন্ত্রে উত্তরনের পথে আর কোন বাঁধা রইল না " ।

সত্যি কি তাই ? আর্মী ফ্যাক্টর কি সত্যি থাকবে না পাকিস্তানের রাজনীতিতে ? সত্যই কি স্থায়ী হবে গনতন্ত্রের ভীত ? বইবে গনতন্ত্রের সুবাতাস ?

না কোন তথ্য পরিসংখ্যান নয় ; নয় কোন জ্ঞানগর্ভ নিবন্ধ ।এখানে একটা প্রাপ্তবয়স্ক চুটকি দেয়া হল :

"পাকিস্তানের কোন এক অঞ্চলের গ্রামে নানা তার শিশু নাতি -নাতনী নিয়ে রাতে শুয়ে আছেন। কনকনে শীতের মধ্যরাতে নাতি-নাতনী দুজনেই ঘুম থেকে জেগে নানা কে বলল , তাদের হিঃসু (প্রকৃতির ডাক ) করতে হবে। নানা তার নাতি কে বলল , জানালায় দাড়িয়ে হিঃস করতে । নাতি যথারীতি তার কর্ম শেষ করল। এবার নাতনির পালা ।

নানা বলল, ওই গামলা টাতে হিঃসু কর । নাতনী বেঁকে বসল । ও জানালায় করলে আমিও জানালাতে হিঃসু করব । শুরু হল নানা-নাতনীর দ্বন্দ্ব ।

নানা বলল , ওর যেটা আছে সেটা তোর নেই তাই তুই জানালায় হিঃসু করতে পারবি না।

এবার নাতনী কেদে কেদে আবদার করলো ওরটা আমার নেই কেন ? আমাকে এনে দাও ?

নানা উপায়ন্তর না দেখে নাতনী কে আশ্বাস দিলঃ কান্দিস না । তুই বড় হলে ওরটা তোরও হবে । একটা না , অনেকটা ( নাতনী কে খুশি করার জন্য ) হবে । তবে , থাকবে না । আসবে আর যাবে। "

পাকিস্তানেও গণতন্ত্র আসবে একবার না, বারবার তবে স্থায়ী হবে না । আসবে আর যাবে। পাকিস্তানের রাজনীতির ৫০ বছরের ইতিহাস তাই বলে ।


গড় রেটিং
( ভোট)
লিখেছেন নুরুজ্জামান মানিক (তারিখ: মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১২:১৬)
উদ্ধৃতি | নুরুজ্জামান মানিক এর ব্লগ | ১৮টি মন্তব্য | ২৮৫বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, নুরুজ্জামান মানিক. Sachalayatan.com can not be held responsible.

সৌরভ এর ছবি
১ | সৌরভ | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১৩:০৩

হাহ হা।
সেটাই। এইসব দেশে, আসবে আর যাবে।
ঘটনা একই।
খালি লোকবদল।


নজমুল আলবাব এর ছবি
২ | নজমুল আলবাব | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১৩:১২

মানিক ভাই কি বোমা ফাটাইলেনরে ভাই.... গুল্লি

ভুল সময়ের মর্মাহত বাউল


অমিত আহমেদ এর ছবি
৩ | অমিত আহমেদ | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১৪:৫৫

অতিথি লেখক এর ছবি
৪ | অতিথি লেখক | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১৫:৫০

পাকিস্তানের ব্যাপারে কোনোকিছুই চূড়ান্ত করে বলা যায় না। ওদের ক্রিকেট টিম যেমন আনপ্রেডিক্টেবল, তেমনি রাজনীতিও চূড়ান্ত বিচারে আনপ্রেডিক্টেবল। সেখানে শুধু এই আনপ্রেডিক্টেবলটাই বোধহয় প্রেডিক্টেবল।

ওই যে সোভিয়েত ইউনিয়নে নাকি একবার 'সাময়িক সমস্যাই' ছিলো একমাত্র 'স্থায়ী সমস্যা'!

অনিশ্চিত


নুরুজ্জামান মানিক এর ছবি
৪.১ | নুরুজ্জামান মানিক | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১৭:০৬

মোল্লাতন্ত্র, সন্ত্রাসবাদ আর সামরিকতন্ত্র ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে মিশ্রনের উপর আমেরিকার ফ্লেভার দিয়ে যে প্রডাক্ট তৈরী হবে তা' দিয়ে পরিচালিত হচ্ছে পাকিস্তান ।

সুতরাং পাকিস্তানে গনতন্ত্রের স্থায়িত্ব
সে তো "দিল্লী বহু দুর " ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)


তানবীরা এর ছবি
৪.১.১ | তানবীরা | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১৭:২৮

তাতো বুঝলাম, তাই বলে কি তুই এমন অশ্লীল / অশ্লীল লিখবি নাকি??? হাহাহাহা
পাকিস্তান নিয়ে আজো যারা ভাবে, তাদেরকে আমার মহান মনে হয়। আমি মহান না।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে


সুমন চৌধুরী এর ছবি
৫ | সুমন চৌধুরী | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১৫:৫৬

ochol aani এর ছবি
৬ | ochol aani (যাচাই করা হয়নি) | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১৬:২৬

.... গুল্লি গুল্লি গুল্লি


তানবীরা এর ছবি
৭ | তানবীরা | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১৬:৫৭

ছিঃ ছিঃ, কি সব কথা ঃ-}। আমি এসবের তেব্র প্রেতিবাদ জানাচ্ছি ঃ-}

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে


১০

নুরুজ্জামান মানিক এর ছবি
৭.১ | নুরুজ্জামান মানিক | বুধ, ২০০৮-০৮-২০ ০৯:৪২

কিন্তু তুই কেন এই ব্লগ পড়লি
এটা তো ১৮+ এর জন্য
তোর তো বয়স মাত্র ১২ বছর ১ মাস !!

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)


১১

নজরুল ইসলাম এর ছবি
৮ | নজরুল ইসলাম | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১৭:০২

হা হা হা হা... জটিল...
______________________________________
পথই আমার পথের আড়াল


১২

মনজুরাউল এর ছবি
৯ | মনজুরাউল | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১৭:৫৯

পাতিস্তানের গণতন্ত্র জাহান্নামে যাক।
আমাদের মিডিয়ার কথা বলছিলেন না ?গণতন্ত্র নিয়ে আমাদের মিডিয়ার ফালপাড়া দেখলে যে কেউ ভাববে_আহা ! এখানে বুঝি গণতন্ত্রের চাষ হয় !ডালে ডালে থোকায় থোকায় গণতন্ত্র ঝোলে !যখন রোজ রাতে বিশেষ একটা দপ্তর থেকে ফোন এসে বিশেষ কিছু খবরের কবর হয়ে যায়,তখন এই গণতন্ত্রের পুজারীরা ল্যাজগুটিয়ে বিড় বিড় করেন_'এ অন্যায়,মেনে নেয়া যায় না!'দেশের এমন অনেক খবর আছে যা বক্সনিউজ হওয়ার দাবি রাখে। সেগুলো দেখবেন ভেতরের পাতায় কোনায় অবহেলায়।

একটা সত্যি জোক বলি....শান্তিনগর এলাকার এক ম্যাগাজিনের সম্পাদক তার ফটোসাংবাদিক কে বললেন-'এটা কি ধর্ষিতার ছবি হলো?ছায়াটা টানটুন দিয়া নামাইতে পারলানা ?'

পাকিস্তান আর বাংলাদেশ একক্ষুরে কামানো মাথা। এখানে গণতন্ত্র মানে বাঁশ। শাসকদের জন্য রূপান্তরীত বাঁশি,পতাকার ডান্ডা। পাবলিকের জন্য কেবলই পোঁদে প্রবিষ্টকরণ।

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......


১৩

নুরুজ্জামান মানিক এর ছবি
৯.১ | নুরুজ্জামান মানিক | বুধ, ২০০৮-০৮-২০ ০৯:৪৫

এদেশের মিডিয়া , সেন্সরশিপ , ম্যাগাজিনের সম্পাদকের কথা আর গনতন্ত্র নিয়ে আপনার মতের সাথে দ্বিমত করার কো্ন কারন দেখি না ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)


১৪

দৌবারিক এর ছবি
১০ | দৌবারিক (যাচাই করা হয়নি) | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ২১:১৩

পচা কথা...ওয়াক্
এটা তো প্রাপ্ত বয়স্ক না, পড়ন্ত বয়স্ক চুটকি।
আমি নানা হতে চাই না। ওয়াক...


১৫

মুশফিকা মুমু এর ছবি
১১ | মুশফিকা মুমু | বুধ, ২০০৮-০৮-২০ ০৫:৫১

হাহাহাহা হায় হায় কি বলব, নো কমেন্টস!
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍


১৬

তারেক এর ছবি
১২ | তারেক | বুধ, ২০০৮-০৮-২০ ১০:২১

পুরা সেইরকম হইছে! গড়াগড়ি দিয়া হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


১৭

মূর্তালা রামাত এর ছবি
১৩ | মূর্তালা রামাত | বুধ, ২০০৮-০৮-২০ ১২:২৬

আমার মনে হয় অদূর ভবিষ্যতে পাকিস্তান খন্ড বিখন্ড হয়ে যাবে।


১৮

nirbaak এর ছবি
১৪ | nirbaak (যাচাই করা হয়নি) | বুধ, ২০০৮-০৮-২০ ১৩:৩০

মনজুরাউল wrote:
পাতিস্তানের গণতন্ত্র জাহান্নামে যাক।
আমাদের মিডিয়ার কথা বলছিলেন না ?গণতন্ত্র নিয়ে আমাদের মিডিয়ার ফালপাড়া দেখলে যে কেউ ভাববে_আহা ! এখানে বুঝি গণতন্ত্রের চাষ হয় !ডালে ডালে থোকায় থোকায় গণতন্ত্র ঝোলে !যখন রোজ রাতে বিশেষ একটা দপ্তর থেকে ফোন এসে বিশেষ কিছু খবরের কবর হয়ে যায়,তখন এই গণতন্ত্রের পুজারীরা ল্যাজগুটিয়ে বিড় বিড় করেন_'এ অন্যায়,মেনে নেয়া যায় না!'দেশের এমন অনেক খবর আছে যা বক্সনিউজ হওয়ার দাবি রাখে। সেগুলো দেখবেন ভেতরের পাতায় কোনায় অবহেলায়।

একটা সত্যি জোক বলি....শান্তিনগর এলাকার এক ম্যাগাজিনের সম্পাদক তার ফটোসাংবাদিক কে বললেন-'এটা কি ধর্ষিতার ছবি হলো?ছায়াটা টানটুন দিয়া নামাইতে পারলানা ?'

পাকিস্তান আর বাংলাদেশ একক্ষুরে কামানো মাথা। এখানে গণতন্ত্র মানে বাঁশ। শাসকদের জন্য রূপান্তরীত বাঁশি,পতাকার ডান্ডা। পাবলিকের জন্য কেবলই পোঁদে প্রবিষ্টকরণ।

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

মনজুরাউল ভাই বড় সত্য কথা বলেছেন। এই সত্যটা আমাদের দেশে এখনও অনেকেই বোঝেনা, আর যারা বোঝে তারা বলেনা। আপনাকে ধন্যবাদ...।

নির্বাক


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন