মাফ চাই , আমার বই নিয়ে কিছুই লিখতে পারব না

নুরুজ্জামান মানিক এর ছবি
লিখেছেন নুরুজ্জামান মানিক (তারিখ: বিষ্যুদ, ০২/১২/২০০৯ - ১:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

অপর নায়েকারাএবারের বই মেলায় সচলদের বই নিয়ে নিয়মিত পোস্ট আসছে । স্বয়ং লেখকরাও পোস্ট দিচ্ছেন । জানিনা এটা ইতিমধ্যে আইন হয়ে গেছে কিনা আর সেই আইনে আমাকেও পড়তে হবে কিনা । আর যদি পড়তেই হয় মানে লিখতে বলা হয় তবে আমার একটাই কথা -ছাইরা দে মা , কাইন্দা বাঁচি ।

তবে , সোজা সাপ্টা একখান কথা না বললেই নয়, আর তা হল -সচলায়তন প্লাটফর্ম এর সাথে আমার পরিচয় না ঘটলে মুক্তিযুদ্ধভিত্তিক লেখাজোখা হতো কিনা সন্দেহ !

স্বাধীনতার নেপথ্য ইতিহাস : আমরা যাদের ভুলে গেছি -এমন একটি লেখার খসরা আমার হার্ড ডিস্কে পড়ে ছিল অনেকদিন ধরে , কোথাও দেয়া হয়নি । সচলে অতিথী হিসেবে এসে কি মনে করে দিয়ে দিলাম পোস্টটি। কি আশ্চর্য ! সংসারে এক সন্যাসী ,মুহম্মদ জুবায়ের , ধুসর গোধুলী, দ্রোহী প্রমুখ বিখ্যাত ব্লগারদের প্রশংসাসুচক মন্তব্য পেয়ে গেলাম । এরই মধ্যে হাতে পেলাম আরো কিছু তথ্য যা ঐ লেখায় যোগ করা দরকার কিন্তু আমি তো’ অতিথী , এডিট করার এখতিয়ার নেই । অগত্যা সিরিজ আকারে দিলাম ‘ স্বাধীনতার নেপথ্য ইতিহাস : আমরা যাদের ভুলে গেছি-, , , ’ । এভাবে ভ্রুন থেকে আস্তে আস্তে বেড়ে উঠছিল একটি পুর্নাঙ্গ নিবন্ধ । এক পর্যায়ে দেখালাম ওই সিরিজ বাদেও বেশ কিছু মুক্তিযুদ্ধভিত্তিক ব্লগ লেখা হয়ে গেছে এই অধমের হাত দিয়ে ।

আহমেদুর রশীদ ভাই বললেন বই করার কথা । আমি তার কথা এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বের করি । আমিও একটা লেখক আর আমারও বই বের হবে । কিন্তু অরুপ-মুস্তাফিজ প্রমুখ পাপারাজ্জিদের উপস্থিতিতে সচল আডডায় আমি রাজি হতে বাধ্য হলাম পান্ডুলিপি তৈরি করার । সচল ব্লগ থেকে বাছাই করলাম আমার ১০ টি লেখা । জমা দেবার জন্য হাতে আছে আর ৩ দিন । এর মধ্যে মাথায় আসল একটা আইডিয়া , আমরা যে বলি মুক্তযুদ্ধ হঠাৎ করে আসেনি এর পেছনে সুদীর্ঘ ইতিহাস আছে ,পটভুমি আছে -সেই পটভুমিই লিখে ফেলি না কেন । বসে পড়লাম টেবিলে । নির্ধারিত তারিখেই জমা দিলাম শুদ্বস্বরে ।

বই এর নামের ব্যাপারে তেমন বেগ পেতে হয় নি কারণ আমার যখনই নাম নিয়ে সমস্যা হয় তখনই আমি শরানাপন্ন হই ফারুক ওয়াসিফের । আর আমার কাজ হয়ে যায় । বইয়ের ফ্লাপের জন্য ছবি নিয়ে সমস্যা ছিল নজরুল ভাই তার সমাধান করে দেন নিজে ছবি তুলে দিয়ে । প্রুফ দেখে দিয়েছেন সৈকত হাবিব ভাই ।

আজ এই পর্যন্তই থাক ।


মন্তব্য

অমিত আহমেদ এর ছবি

সাফল্য কামনা করছি।
ভালো কথা - বইটার একটা ফেসবুক গ্রুপ আছে।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

নজরুল ইসলাম এর ছবি

প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মুস্তাফিজ এর ছবি

সবাই পড়ুক আপনার বই

নুরুজ্জামান মানিক এর ছবি

মুল পোস্ট একটা তথ্য আসেনি আর তা' হল -বই এর ফ্লাপের ছবির জন্য আমি প্রথম আহমেদুর রশী্দ ভাইকে দেই অরুপের তোলা এই ছবি । তিনি জানালেন -চলবে না এই কর্ণেল মার্কা ছবি । এরপর নজরুল ভায়ের কাছ থেকে ফো্ন নাম্বার নিয়ে আমি শরনাপন্ন হই মুস্তাফিজ ভাইয়ের কাছে । তিনি আমাকে জুবায়ের ভাইয়ের সাথে দেখা করতে বলেন । নির্ধারিত স্টুডিওতে তিনি বেশ কিছু ছবি তুলে দেন । আহমেদুর রশী্দ এর এই ছবিগুলিও পছন্দ হয়নি । আমার এলবাম থেকে আরো কিছু ছবি দিলাম । তাও হল না । হাল ছেড়ে দিলাম ।

গত শুক্রবার সপরিবারে শুদ্ধস্বরে গিয়ে দেখা হল নজরুলের সাথে । তিনি জিগাইলেন আমার ছবি তোলা কি হয়েছে । বললাম -না হয় নি । তিনি সাথে সাথে তার ক্যামেরা নিয়ে বললেন চলেন আমিই আপনার ছবি তুলে দিব ,০২ এবার টুটুল ভাইয়ের পছন্দ হল । ব্যাস আমার কাজ হয়ে গেল ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

রণদীপম বসু এর ছবি

নিশ্চয়ই টুটুল ভাই'র সাথে সৈয়দ দেলগীর ওরফে নজু ভাই'র কোনো কন্সপিরেসি আছে !! নইলে শার্লক হোমস মার্কা এমন দারুণ ছবিটা বাদ দিয়ে আমার মতো এই ভোলানাথ মার্কা ছবি দেবে কেন !!!
হা হা হা ! অভিনন্দন মানিক ভাই।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অনিন্দিতা চৌধুরী এর ছবি

অভিনন্দন ও শুভকামনা

আকতার আহমেদ এর ছবি

অভিনন্দন মানিক ভাই...

শেখ জলিল এর ছবি

চলুক বই কথন আরও...

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

গৌতম এর ছবি

মাফ করলাম, মানিক ভাই। বইটা পড়বো অবশ্যই। আপনি নিজে না লিখে বইটা পড়ে কোনো পাঠক প্রতিক্রিয়া জানালে ভালো হয়।

সেই চেষ্টাটা অবশ্য আমিও করতে পারি। দেখি।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

বাংলাদেশের শিক্ষা ::: শিক্ষাবিষয়ক সাইট

এনকিদু এর ছবি

অভিনন্দন লেখককে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

হিমু এর ছবি

সৈকত হাবিবকে অভিনন্দন। মানিক ভাইকেও।


হাঁটুপানির জলদস্যু

কনফুসিয়াস এর ছবি
হাসান মোরশেদ এর ছবি

অভিনন্দন মানিক ভাই ।
এই বইটা জরুরী ছিলো ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

দেবোত্তম দাশ এর ছবি

অল দা বেষ্ট মানিক ভাই
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

নুরুজ্জামান মানিক এর ছবি

ধন্যবাদ দেবোত্তম দাশ ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

তানবীরা এর ছবি

ফটুক সুন্দর হইছে, বইতো ভালো জানিইই

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নুরুজ্জামান মানিক এর ছবি

দেঁতো হাসি

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

সাইফুল আকবর খান এর ছবি

অভিনন্দন!
মুক্তিযুদ্ধের পটভূমির গল্প লেখার আবার এই যে পটভূমিটা, সেটা খুবই ভালো। বইয়ের এবং আপনার সাফল্য কামনা করছি মানিক ভাই। হাসি

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নুরুজ্জামান মানিক এর ছবি

ধন্যবাদ সাইফুল ভাই ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

মুশফিকা মুমু এর ছবি

কনগ্র্যাটস ভাইয়া হাসি খুব ভাল আইডিয়া, বইটা নেক্সটবার দেশে গেলে অবশ্যই জোগার করব হাসি
---------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

নুরুজ্জামান মানিক এর ছবি

ধন্যবাদ মুমু ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক এর ছবি

আগামীকাল মেলায় আসছে অধমের বইটি ।

মো্ড়ক উন্মোচনে সবার উপস্থিতি কামনা করছি ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

অভিনন্দন। বিলম্বিত হলেও।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।