পলাশ দত্ত এর ব্লগ

কেন রে

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: মঙ্গল, ০৩/০৬/২০১২ - ৪:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এমন না যে আমি বাংলা ব্লগিংয়ের একেবারে শুরুর দিককার কেউ।

বাংলা ভাষায় এখন একাধিক ব্লগ। সামহোয়ার দিয়ে যাত্রা শুরুর পর সচলায়তন, আমার ব্লগ, আমরা বন্ধু, উন্মোচন, নাগরিক ব্লগ। প্রত্যেকটা ব্লগেরই মোটামুটি একটা টাইপড চরিত্র টের পাই।


তাকে বাতিলের অধিকার হয়েছে তোমার?

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: বিষ্যুদ, ১০/২১/২০১০ - ১০:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

লোকটা শেষ দিকে যা লিখেছেন তা পড়া যায় না। তিনি প্রতিদিনকার ঘটনা নিয়ে কবিতা লিখতেন। শেষ বয়সে। ওইগুলি কিছু পড়া যায় না। কার সঙ্গে দেখা হলো, কী করলেন গতকাল সন্ধ্যায় তাই নিয়ে কবিতা। এইভাবে হয় নাকি!

শামসুর রাহমান সম্পর্কে এইসব শোনা যায়। এই শতকের শুরুতে লিখতে শুরু করা এক তরুণ কবি হিসেবে এইসব আমারও কানে আসে। কারা বলে এইসব? বলে তরুণ কবিতচর্চাকারীরাই। এবং দুঃখজনক হলেও সত্যি এই যে বয়স যখন আ ...


বেদনার মতো

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: রবি, ০৬/২৭/২০১০ - ৮:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

শোনো, কবিতায় তোমার মুখের কথা
বলা- মানে তুমি কতো সুন্দর-
এখন প্রায় নিষিদ্ধ
এবং একেবারেই সেকেলে।

কিন্তু, জীবনে ঘুরে-ফিরে
মাত্র একবার ঘুরে ফেলার কৌতূহলে
তোমার মুখ, ওইরকম মুখে
ব’সে যাচ্ছে-

একটু লম্বাটে
খাড়া নাক, আর তীক্ষè চিবুক;

দেখে, বসন্ত কোথায় আর খুঁজতে ইচ্ছা করে না

বিনাপয়সায় বাঁচতে পারছে ব’লে
ভালোবাসা ছাড়া আর কিছুকে
ইদানিং কাজ মনে হয় না তার

যদিও কবিতায় প্রেমিকার মুখের
...


আলী হোসেন

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: শনি, ০৩/১৩/২০১০ - ৫:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

মিনিট দশেক আগে দোহারে নিজের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিছেন আলী হোসেন

মানে আলী হোসেনের লাশ

তার ভাই সুমনের কাছ থেকে পাওয়া খবর

দেশ থেকে অবৈধভাবে বিদেশ গিয়ে মরে যাওয়া অথবা যাওয়ার পথে সাগরে মরে যাওয়া- এগুলো আমাদের কাছে নতুন কিছু না

তবু আলী হোসেনের বিষয়টা একটু বিব্রত করে

তিন মাস তার লাশ পড়ে ছিলো তাইওয়ানের এক মর্গে

মামুন হক, আপনি না থাকলে এই লাশ তার বাবা-মার কাছে আসতো না

একজন মা...


হিসাব

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: শনি, ০৩/০৬/২০১০ - ৪:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

কবি পাগল হলে কবির কী লাভ
কী যায় আসে কবির তাতে

তুমি কি তাহলে ভুলে গেলে?

ঘাটাবে না। কবি তো কবিই।

বাঁচলো না মরলো
তাতে কিছু যাবে আসবে না
তার কবিতার।

পুরনো কবিদের কিংবদন্তিজীবন দিয়ে
প্রভাব নিও না, ক্ষতি হয়ে যাবে

কবি পাগল হলে
কবিতার লাভ হবে?!


।। আসুন ।।

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: বুধ, ০৩/০৩/২০১০ - ১:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

>>০৩ মার্চ

>>বুধবার

>>বিকেল ৪টা

>>টিএসএসি সড়কদ্বীপ

>>আগ্রাসন প্রতিরোধ আন্দোলন-র উদ্যোগে প্রতিবাদ-সমাবেশ

==================================

কিসের প্রতিবাদ?

রাঙামাটিতে সেনাবাহিনির গুলিতে পাচ আদিবাসী জীবন দিয়েছেন ২০ ফেব্রুয়ারি।

একই সময় (এবং তার আগের দিন ১৯ ফেব্রুয়ারি) সেনা-নিয়োজিত সেটলাররা পুড়িয়ে দিয়েছে আদিবাসীদের প্রায় চারশ বসত-ঘর।

এইসবের প্রতিবাদ।।

অনুগ্রহ করে আসুন।। যার যার পক্ষে সময় করা...


শিষবিষ

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: রবি, ০২/২৮/২০১০ - ১:০৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাতাসে সহাস্যে প্ররোচনার শিষ ঢেলে এখন
মানুষ কাঁদছে পানির কিনারে।

পানি কি আর অনুতাপ বোঝে!

বাতাসের ইঙ্গিতে সে ঝেরে ফেলছে বরফরূপ
দুনিয়াজোড়া ঢেউ মানুষের দুয়ারে-দুয়ারে

ধান গোপনে শুনতেছে মানুষের কান্না
মাটিও বধির আজকে-
মানুষের জন্য আর না!

বাতাসে বিষের বাসা বানিয়ে ম’রে গেছে অনেক
তবু তাদের ছেলেরা আর মেয়েরা
ওই দ্যাখো, গ্লেসিয়ারের পায়ের তলায়
করতেছে প্রার্থনা;

গতি-জ্ঞান-খাদ উ...


অভিযোগ?

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: রবি, ১০/২৫/২০০৯ - ১২:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সাল মনে পড়তেছে না। অপারেশন ক্লিন হার্টের সময়ে লেখা। এখনো প্রাসঙ্গিক?
আজ রাতে তেজগাও রেলক্রসিঙে দুই মোটর সাইকেলআরোহী আর রিকশাচালকদের সাথে র‌্যাবের আচরণ দেখে তো তাই মনে হলো।

==============================================

কী? না,
আমরা নাকি
মন ভেঙেছি!

ওই
কাউকে হাঁটিয়েছি নর্দমায়
কাউকে কেবল উঠিয়েছি
আর বসিয়েছি; শুধু
দু'হাতে সে ধরেছে- ধরতেই
তাকে হয়েছে- নিজেরই
দুই কান; পাশে
থাকুক নাহয় স্ত্রী,
থাকলোই-বা ক...


রথীর বিদ্যাদেশে রবি-সন্দেশ

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: মঙ্গল, ১০/১৩/২০০৯ - ১২:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রবীন্দ্রনাথ ঠাকুর আমেরিকা গেলেন। প্রথম। ১৯১২ সালে। লন্ডনে উইলিয়াম রোদেনস্টেইনের হাতে ইংরেজি গীতাঞ্জলির পাণ্ডুলিপি রেখে আমেরিকার দিকে পা বাড়িয়েছিলেন। পা ফেলার আগে লন্ডনে তার অল্পবিস্তর আলোকসঞ্চারী খ্যাতি অর্জন হয়েছিলো। তিনি সেখানে থাকতে থাকতেই তো ব্যবস্থা হয়ে গিয়েছিলো গীতাঞ্জলির ইন্ডিয়া সোসাইটি সংস্করণ প্রকাশের ব্যবস্থা। তা বেরুনোর আগেই পৌঁছে গেলেন আমেরিকায়। নভেম্...


মানুষমাত্রও জীবন্ত

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: রবি, ১০/০৪/২০০৯ - ১০:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কোনো মহাদেশে এখনো জানা যায় নাই মনের ক্ষমতা আছে কি-না
টাকার মতো মর্মন্তুদ। মানুষ নির্দ্বিধায় মাছি-মশা মারে। আর বলে
হাতির দাম মরা হলেও লাখ টাকা। সব মহাদেশের মানুষে মানুষে
টাকার দাম বিষয়ে মনোমতে মিল আছে।

আর মানুষ সভ্য হয়ে যাওয়ার পরে বনের পশুপাখির মরণের খবরেরও
তার কাছে দাম আছে। বনে কেউ মারা গেলে খবর হইতেছে। মানুষের চাকরি
চলে যাচ্ছে বনে কেউ মরার দায়ে। মরা প্রাণীর কারণে মানুষ হার...