দ্য গার্ল হু সেডিউসড এভরিবডি - ৩

সিরাত এর ছবি
লিখেছেন সিরাত (তারিখ: শনি, ০৭/৩০/২০১১ - ৭:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মাইকেল ক্রাইটন কেমব্রিজের মেপল এভিনিউতে একটা এ্যাপার্টমেন্টে থাকতেন। স্ত্রীকে তিনি হাই স্কুল থেকেই চিনতেন। তার স্ত্রী ব্র্যান্ডেইস বিশ্ববিদ্যালয়ে চাইল্ড সাইকোলজিতে লেখাপড়া করছিলেন।

এক ব্লক দূরে, তার স্ত্রীর কলেজ রুমমেট তার স্বামীকে নিয়ে থাকতেন। দু'জনেই হার্ভার্ডের গ্র্যাজুয়েট স্টুডেন্ট। আরেক ব্লক পরে থাকতেন আরেক বান্ধবী এবং তার স্বামী। এই স্বামীর সাথে আবার ক্রাইটন হাই স্কুলের বাস্কেটবল খেলতেন।

এই ছয়জন একসাথে প্রচুর সময় কাটাতেন। একটা সার্কেল রীতিমত। সবাই বিবাহিত। সবাই স্টেবল। সবাই ব‌হুদিন ধরে একজন আরেকজনকে চেনেন। ছোট্ট, পরিপূর্ণ একটা জগৎ।

কাজ শুরুর অংশ হিসেবে রক্ত নিতে হতো ক্রাইটনকে। ক্যারেনকে নিয়ে ছোট এক্সামিনিং রুমে ঢুকলেন ক্রাইটন। একা।

ক্যারেন: "দরজাটা আটকাবেন না?" হাসি

"না।"

"কেন না?"

"যেমন আছে তেমনই ভাল, তাই।"

"আপনি কি আমার সাথে একা থাকতে ভয় পান?" চোখ টিপি

"আপনার সেটা কেন মনে হয়?"

ক্রাইটন কিছুটা চালাকচতুর, মনোবিজ্ঞানী-মনোবিজ্ঞানী বোধ করছিলেন, এরকম একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পেরে। উত্তর আসলো পুরা আরেক এ্যাঙ্গেলে!

"আমাকে কি আমার কাপড় খুলতে হবে?"

"সেটার দরকার হবে না।"

"সত্যি? কিন্তু আপনার কি আমাকে পরীক্ষা করতে হবে না? আমার শরীর ইত্যাদি?"

"কেবল কিছু রক্ত লাগবে।"

ক্যারেন এক্সামিনিং কাউচের উপর নিজের আঙ্গুল বুলিয়ে বললো: "এখানে শুয়ে পড়লে কোন অসুবিধা হবে আপনার?"

"শুতে পারেন।"

এ পর্যায়ে ক্রাইটনের হাত কাঁপছিল। তিনি আশা করছিলেন রক্ত নেয়ার সময় ক‌্যারেন খেয়াল করবে না।

এদিকে ক্যারেন এক্সামিনিং টেবিলে শুয়ে পড়েছে এবং stretching like a cat। "আপনি কি চান - আমি আমার পেটে শুবো না পিঠে শুবো?"

"পিঠে শুলেই হবে।"

"এই কাউচটা অনেক ছোট। আমার পা আঁটে না, ধুর!" বলে পায়ে এমন কিছু করলো ক্যারেন যে তার মিনিস্কার্ট উপরের দিকে উঠে গেল।

"আপনার যেইভাবে সুবিধা।"

বড় বড় চোখ করে এবার ক্যারেনের প্রশ্ন: "ব্যাথা লাগবে?"

"না, একেবারেই না।"

"আপনার হাত কাঁপছে কেন, ডক্টর ক্রাইটন?"

"কোথায় কাঁপছে?"

"এই তো। পুরো শরীরই কাঁপছে। আমি কি আপনাকে নার্ভাস করে ফেলছি, ডক্টর?"

"না।"

"একটু-ও না?" ক্যারেন মুখ টিপে হাসছিলো।

"You're a beautiful girl, Karen. you'd make anybody nervous."

ক্যারেন আনন্দ পেলো। "আপনি তা-ই ভাবেন?"

"অবশ্যই।"

ক্যারেন যেন কিছুটা আশ্বস্ত হল। ক্রাইটনও শান্ত বোধ করছিলেন। নিজেকে মনে মনে বলছিলেন, মেয়েটাকে বলতে তো কোন দোষ নেই যে ও দেখতে সুন্দরী।

ক্রাইটন রক্ত নেয়া শুরু করলেন। ক্যারেন সুঁই দেখলো, শান্তভাবে টিউব ভরতে দেখলো।

ক্রাইটনের স্ত্রী রান্না-বান্না করতে পছন্দ করতেন। তিনি রান্না করার সময় ক্রাইটন কথা বলছিলেন:

"এই মেয়েটা কি স্কুলে?"

"হ্যাঁ, BU-তে জুনিয়ার। উকিল হতে চায়।" [BU = Boston University.]

"বুদ্ধিমতী?"

"মনে তো হয়।"

"তোমার রোগী?"

"হ্যাঁ।"

"ওর সমস্যা কি?"

"She has trouble relating to men."

"তো সেখানে তুমি কি করবে?"

"ওর সাক্ষাৎকার নেবো। বের করার চেষ্টা করবো কি সমস্যা। তারপর শেষে একটা পেপার লেখবো।"

"লম্বা পেপার?"

"পাঁচ পাতা।"

"তাহলে আর কি।"

"আপনি কি সিঙ্গল, ডক্টর?"

"না, আমি বিবাহিত।"

"আপনি যা করেন সবই কি আপনার স্ত্রীকে বলেন?"

"না।"

"পুরুষমানুষ কখনোই তা করে না।" বলে ক্যারেন ঈষৎ ব্যাঙ্গাত্মক, knowledgeable একটা হাসি দিল।

"আমার স্ত্রী গ্র্যাজুয়েট স্কুলে। আমি ওকে মাঝে মাঝে দিনের পর দিন দেখি না।"

"আপনি আপনার স্ত্রীকে আমার ব্যাপারে বলবেন?"

"আপনার-আমার মধ্যে যা হয় সেটা গোপনীয়।"

"তার মানে আপনি বলবেন না?"

"না।"

"গুড!"

She licked her lips.


মন্তব্য

অনিকেত এর ছবি

আহেম....!

অনুপম_আইচ এর ছবি

লেখাটা ইন্টারেস্টিং মনে হচ্ছে। কেন যেন মনে হচ্ছে ক্লাইমাক্স টা ধরতে পারছি। দেখা যাক। ধন্যবাদ শেয়ার করার জন্য।

কৌস্তুভ এর ছবি

আহেম....!

মৃত্যুময়-ঈষৎ এর ছবি

ahem ahem!!!! হো হো হো

সিরাত এর ছবি

পাঠকের কি মনে হয়? কোথাকার জল কোথায় গড়াবে? সামনে কি হতে পারে?

মৃত্যুময়-ঈষৎ এর ছবি

কৌন মুশকিল সিরাত ভাই!!!! পাঠক সাধারণভাবে যা ধরে নিবে তা হবে না নিশ্চিত, চমক থাকবে.......... দেঁতো হাসি

জহির  আহমাদ এর ছবি

“পাঠকের কি মনে হয়? কোথাকার জল কোথায় গড়াবে? সামনে কি হতে পারে?”-- কি মনে হয় আমনেরে কমু না , কইলে আমনে কাহিনী ঘুরায়া হালাইবেন । হাসি

আব্দুল ওয়ারেশ এর ছবি

জলতো সবসময় ঢালু, নিচু যেখানে গিয়ে জমে থাকতে পারে সেদিকেই গড়াবে...

শ্রীকৃষ্ণ এর ছবি

জটিল... চলুক
আসলে এই রকম সিচুয়েশন, অনেক সময়ই ক্রিয়েট হয়, সামাল না দিতে পারলে অনেক চড়া মাসুল দিতে হয়। দেখি ডক্টর ক্রাইটন কি করেন, আকচুয়ালি তার জন্য চয়েসটা খুব ইজি, কারন সে আগে থেকেই জানে "he is supposed to be seduced", বাস্তবে এইটা আগে থেকে জানা অনেক কঠিন ব্যাপার। কিন্তু সে যদি ভেসে যাই তাহলে বুঝতে হবে, তার আর যাই হোক ডক্টর হবার যোগ্যতা ছিল না। দেখার অ্যাঙ্গেলটা আর একটু বড় করলে দেখা যায়, ডক্টর ক্রাইটন ও একজন টেস্ট সাবজেক্ট। তার রেসপন্সও পরীক্ষা করা হচ্ছে। আগে থেকে একটু আনালায়সিস করলাম। সিরাত ভাই নিশ্চয় মাইন্ড করবেন না

আব্দুল ওয়ারেশ এর ছবি

বেশ মজা পাচ্ছি পড়ে।
পরের পর্বের অপেক্ষায় রইলাম।

দিহান এর ছবি

পড়ছি...ভালো লাগছে...

বন্দনা এর ছবি

ভাই মনটা একটু নরম করে পর্বগুলো আর একটু বড় করে লিখেন না, আমার আমার দিল বড়ই নাজুক, এত সাসপেন্স নিতে পারিনা।

অনার্য সঙ্গীত এর ছবি

আহেম!
[পাঠকের আর কী মনে হইব! মনে হইতাছে আপনে লোক সুবিধার্না। দেখাইবেন মুরগী খাওয়াইবেন ডাইল! মন খারাপ ]

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
স্মরণের অমৃত, স্মরণের বিষ

সজল এর ছবি

দেখাইবেন মুরগী খাওয়াইবেন ডাইল!

হো হো হো

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

অদ্রোহ এর ছবি

আগ্রহ নিয়ে সিরিজ ফলো করছি, জানান দিয়ে গেলাম।

--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।

মিলু এর ছবি

হো হো হো দারুণ মজা পাইতাসি। পরের পানিটুক জলদি ঢালেন।

আশালতা এর ছবি

সব কটা পর্বই দারুন ইন্টারেস্টিং। কিন্তু এতো অল্প করে কেন ? বন্দনার মত আমারও বেশি সাসপেন্স সহ্য হয়না। হাসি

----------------
স্বপ্ন হোক শক্তি

guesr_writer rajkonya এর ছবি

পরের পর্ব কই?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।