সবুজ বাঘ এর ব্লগ

আপাতত শিনঝুয়ান নদী তীরে

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: শনি, ০৩/০৩/২০১২ - ১০:৫৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

আপাতত শিনঝুয়ান নদীতীরে ঘুরে বেড়াই
তারপর দেখা যাবে কোথা যাওয়া যায়
পটেমেকাস কিম্বা শরপেনটাসের বাড়িতে দুফুরের খানা খাওয়া যায়
গরমাগরম জিলাফাদ্বারা
যদিও ওরা দুফুরে ভাতপান করে কি-না, জানি না
আর জানলেই বা কী? হয়তো ওরা হামাক কুনো কিছুই খিলাবে না, নিজেরা নির্ঝঞ্ঝাট খাবে বলে
তখন কী হবে? তখন ওদের বয়কা টোশবিস্কুট গরমজলদ্বারা চেটেপুটে ফের শিনঝুয়ান নদীতীরে


মৌরিতানিয়াগো

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: বুধ, ০২/২২/২০১২ - ১২:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মায়োনিজ মাখানো ঘুড়ার ডিম দ্বারা ভাত পান করার পর
শইল্যে একটা মৌরিতানিয়া বাসা বাঁন্ধে
আমি তারে বললাম, মৌরিতানিয়াগো...আমি তুমাকে ভালোবাসি
ভালোবাসি তুমার আধার কালো চোখ মিটিমিটি হাসি
বাসি ফুলসদৃশ নধর অধর গিধরের ন্যায় পান করিতে
তাহার পর টাইগ্রিস নদীর জলে চান করিতে
আমাগো চাইরপাশে তখন ফ্যান্টাশটিক সব দৃশ্যাবলি


শুহেলরানা

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: বিষ্যুদ, ১০/২১/২০১০ - ১:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অতএব সুমন রাজন মোহন
বন্ধু আমরা তিনজন
একটা গান ছিল পৃথিবিতে
এহনো মনে পড়ে স্ট্যানগান
উইড়া আহা ঝাঁক ঝাঁক গুলি

পাহাইড়া ও চইরা দর্শকগো সিটের তলে টুক পলান্তি

রেজ্জাক আলঙ্গীর ও শুহেলরানা

উয়া ঢিশুম উয়া ঢিশুম্মা হাহাহা

নানাবিধ হাসতামশা ও বন্ধুত্ব শ্যাষে
শত্রু হইয়া যায় একদিন চোক্খের পলকে

তাহাদে নিরুতিশয় গিয়ানজাম।

এ ওরে মারে কিম্বা মারবার নিগ্যা ছ্যাহার নগাল পিছ পিছ ঘুরে

এক ...


হুসনা

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: বিষ্যুদ, ১০/০৭/২০১০ - ১:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বলিভদ্রর অভদ্র দুকানদাররা আমারে কইল হুসনার বাড়ি তারা চিনে না
কিম্বা পিথিবিতে হুসনা বইলা কিছু নাই
তারা হাসান হুসেনের বাড়ি চিনে
কারবালার। টাইগ্রিস ইউফ্রেতিস না চিনলেও ফুরাত নদী চিনে
এজিদরে চিনে, আরো ভালো চিনে সীমার
তেমু কামার বাড়ির হুসনারে তারা চিনে না।

তাগো কতা শুইনা মুনে হয় আসলেই পিথিবিতে কুনো হুসনা নাই
হুসনা ছিল না। থাকপার পারে না।
আর অমনেই ঝেই কইরা
চোখের সামনে ফুইটা উ ...


প্রতিশ্রুত সত্যের কাছে হুমায়ুন হাশিম

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: মঙ্গল, ০৭/২০/২০১০ - ১২:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বিকালের রোদ জমে আছে পৃথিবীর পাদুকায়

রাদুকার চপ্পল পরে হাঁটছেন হুমায়ুন হাশিম

আমি জানি লোকটা ফালতু নয়

কিঙবা ফালতুই। ডাল তরকারি দিয়ে ভাত মেরেছে কি মারেনি

সে তর্কে না যাই, তবে সাকুরায় বসে লোকটাকে একটা চিলড ফস্টার গিলতে দেখেছি

হুইস্কির পয়সা ছিল না বলে। এমনটি নয়, আসলে সে ফস্টারই ভালবাসে

যদিও লোকেরা তা মানে না। তারা জানে, হুমায়ুন হাশিম হুইস্কি পারে না

আরে নারে না, আমি তারে দেখে ...


রাপুখাপাং-২

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: শুক্র, ০৭/০৯/২০১০ - ১:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

টেবিলের নিচে মাথা দিয়ে হাঁটু না ভেঙে উবু হয়ে দাঁড়িয়ে থাকাটাই ছিল আমাদের চার ভাই বোনের জন্য বাবার বরাদ্দ সবচে’ ছোট শাস্তি। তৎসঙ্গে পুচ্ছে বিধ্বংসী ছড়িকাঘাত- এরচে’ ইকটু বড় ধরনের শাস্তি হিসাবেই পরিগণিত ছিল আমাদের কাছে।

তবে দু’পায়ের পেছন দিয়ে হাত গলিয়ে কান ধরে ভাইয়্যা ব্যাঙ সাজানোটা ছিল বাবার বরাদ্দ কঠিন শাস্তিগুলোর অন্যতম। কিংবা দেয়ালে দু’পা রেখে হাত দুটোকে পা বানিয়ে মাটিতে ...


রাপুখাপাং -১

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: বুধ, ০৬/৩০/২০১০ - ১১:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

অমিয় রাজা যখন ভর দুপরে কিংবা রাত দুপুরে ‘আমার খুব ভাল্লাগতাছে..আমার খুউব ভাল্লাগতাছে’ বলে গুঙিয়ে উঠতো, আমরা তখন বুঝতাম শালারপুতে হিরোইন খাইছে। সেইসব দিন বিগত হইয়াছে বহুকাল। এর মধ্যে বহু ডোনাডুনি ঘটে গেছে নিজেদের লাইফেই। তাই শ্যালকপুত্র অমিয় রাজা বেঁচে আছে কি নেই, আমরা তা জানি না। বেঁচে থাকলেই বা কী করিতেছে আর মরে গেলেই বা কী বিল্ব ছিড়িতেছে তাও না।

ফলে আমার খুব ভাল্লাগতাছে বলে ...


ভেরি ব্যাড বাই ফাদার দুষ্টভয়স্কি

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: সোম, ০৬/১৪/২০১০ - ৯:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

পিথিবির সবচেয়ে বাজে লুকটা এই মাত্র মারা গেলেন। উনি আমার বাবা ছিলেন। উনাকে আমি ভালবাসতাম না। উনিও আমাকে না।

শেষদিকে উনি বেলেহাজের মতো একটা মুক্তিযোদ্ধার সার্টিফিকেটর জন্য ঘুরতো। আমি নানাভাবে এইজন্য তাকে অপমান করেছি। কারণ একদিন এই লুক সার্টিফিকেট ছিড়তে ছিড়তে বলছিলন, চেনা বামুনের পৈতা লাগে না।

কালের পরিক্রমায় অতিচেনা বামুনও পৈতাহীন হলে অচেনা হয়ে যায়।


ওরা আমার মুকের ভাষা কাইড়া নিবার চায়

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: সোম, ০৬/১৪/২০১০ - ৫:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

সত্য হল এই যে সত্য আসলে নাই। যে যার মতো সত্য বানায়। তাই পিথিবি জুইড়া এত মারামারি এত কাড়মাকাড়মি। আর এই কাড়মাকাড়মি মারামারিতে যার গলা ও উলের পুতায় জুর বেশি হেই হালায়ই জিতে। অন্যরা মাঠিতে গড়াগড়ি দিয়া হায় হুসেন হায় হাসান বইলা চিকির পাড়ে আর কাঁন্দে..উউউউউ।

ইয়ার পরে আসলে কতা চলে না। কিন্তু মানুষ যেহেতু প্রিয়তমা বউ ও ততোধিক প্রিয় পুলাহান মরিয়া যাওয়ার পরো বাঁচিয়া থাকে, তাই নানাবিধ গিয়...


আমাদের সঠিক দিনগুলিতে সুমন চাটুজ্জ্যে

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: শুক্র, ০৮/২৮/২০০৯ - ২:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ইনভার্সিটির জিগরি দুস্তরা আমার বাম কানেপশম মাইনা নিবার পারতাছিল না। তাগো ধারমা, আমি ফ্রন্টের ম্যায়াগো নগে প্রেম করবার নিগাই ফ্রন্টের পুলাহানগো নগে ঘুইড়া বেড়াই। নিজের সম্পর্কে এত বড় সত্য অফবাদ বাকি যৌবনে শুনুম কিনা সন্দ আছে।

কিন্তু লভ্যাংসের গুড় পিঁফড়ায় খাইয়া হালাইলো। ফ্রন্ট থিক্যা কুনো প্রেম কুড়াইতে পারলাম না। ফলে অন্য মক্কর ধরিতে হইল। জিগরি দুস্তগো নগে চব্বিশ ঘণ্টার বি...