সন্দেশ এর ব্লগ

সচলায়তন সার্ভার সমস্যা - মে ২০১৩

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: রবি, ১২/০৫/২০১৩ - ৩:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঢাকা সময় মে আট তারিখ সকাল থেকে সচলায়তন বন্ধ ছিল। রেইড করা দুটি হার্ডড্রাইভ ক্র্যাশ করে সার্ভারটি বিকল হয়ে পড়ে। নতুন ডিস্ক প্রতিস্থাপিত করে, শুরু থেকে সবকিছু সেটআপ করে, সচলায়তন এখন অনলাইনে।


ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ১০

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: বিষ্যুদ, ২৫/০৪/২০১৩ - ১:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ব্যানারশিল্পীদের কাছ থেকে অপূর্ব সব ব্যানারে প্রতিদিন সজ্জিত থাকতে চায় সচলায়তন। সচলায়তনে যে কেউ ব্যানার পাঠাতে পারেন। টেক্সটে সচলায়তনের নাম আর শ্লোগান [চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির] রাখতে হবে ব্যানারে, তবে শ্লোগানটা ঐচ্ছিক, আবশ্যিক নয়। আকার ৯৬৫x১৫০ পিক্সেল। ফাইল সাইজ ৫০ থেকে ১০০ কিলোবাইটের মধ্যে। ইমেইল করে দিন banner এট সচলায়তন ডট com বা contact এট সচলায়তন ডট com।


বাংলা কমিউনিটি ব্লগ এলায়েন্সের যাত্রা শুরু হলো

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: সোম, ০৮/০৪/২০১৩ - ৭:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সুদীর্ঘ সময় ধরে অনেক ঘাত-প্রতিঘাতের ভেতর দিয়ে বাংলা ব্লগমণ্ডল শত ফুল ফুটিয়েছে। বহু মত, বহু ভাবনা আমাদের অনলাইন জগতকে মুখর করে রেখেছে। কিন্তু সম্প্রতি বাংলাব্লগ যে আন্দোলনের সূতিকাগার সেই, শাহবাগ আন্দোলনের সূত্র ধরেই বাংলা ব্লগ আক্রান্ত হয়েছে তার নেমেসিস, রুদ্ধচিন্তা ও মৌলবাদের নখরের নিচে। রাজনৈতিক প্রজ্ঞাহীন শক্তি, নির্লিপ্ত সামাজিক গোষ্ঠী, চিন্তারহিত বুদ্ধিজীবী, স্বার্থসন্ধানী মিডিয়া, সকলেরই চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে আমাদের ভাবনার খেরোখাতা।


বিটিআরসির ব্লগার সংক্রান্ত তথ্য অনুসন্ধান বিষয়ে

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: সোম, ২৫/০৩/২০১৩ - ১:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রিয় সচল, অতিথি লেখক এবং পাঠকবৃন্দ,

আপনারা অবগত আছেন যে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিরোধী দলের প্ররোচনায় বর্তমান সরকারের নির্দেশে বিভিন্ন ব্লগে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার অজুহাতে ব্লগ বন্ধ সহ ব্লগাদের তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছেন বিটিআরসি কর্তৃপক্ষ। খবরটি পাওয়ামাত্র আমরা হতবাক, মর্মাহত এবং ভীষণ হতাশ হয়েছি।


শাহবাগ আন্দোলনের আদ্যোপান্ত ইতিহাসের সমন্বয়

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: সোম, ২৫/০২/২০১৩ - ১০:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

শাহবাগ আন্দোলনের স্ফূলিঙ্গের জন্ম ৫ ফেব্রুয়ারি, ২০১৩ থেকে। তারপর তা দাবানল হয়ে ছড়িয়ে পড়েছে সমস্ত বিশ্বের বাংলাদেশীদের মাঝে।


বই-দেশিকে মাহবুব আজাদ

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: শুক্র, ২২/০২/২০১৩ - ৭:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বই ও দেশ নিয়ে বেতারায়তনের অডিও আড্ডা বই-দেশিকে উপস্থিত হয়েছিলেন মাহবুব আজাদ। সচলায়তনের বেতারশিল্পীরা জরুরি কাজে বাইরে থাকায় সাক্ষাৎকারের হাল ধরেন অনার্য সঙ্গীত ও অদ্বিতীয়।


সচলায়তনে যুক্ত হলো টাইমলাইন বা সময়রেখা

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: বিষ্যুদ, ২১/০২/২০১৩ - ১২:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনে টাইমলাইন নামক একটি ফিচার যুক্ত করা হয়েছে। শাহবাগ আন্দোলন, জামাতী কদর্য্য ইতিহাস ইত্যাদি ঐতিহাসিক ঘটনাবলী একটা সময়রেখায় ধরে রাখা যাবে এই ফিচারটি ব্যবহার করে। এরকম এইট সময়রেখা তৈরী করতে চাইলে আমাদের সাথে এই পোস্টে অথবা contact এট সচলায়তন.কম বরাবর ইমেইল করে জানালে আমরা আপনাকে সহায়তা করবো।


ঢাকা সময় আজ সকালে একটা অনিচ্ছাকৃত বাগের কারণে মন্তব্যগুলো প্রকাশিত হয়নি

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: মঙ্গল, ১৯/০২/২০১৩ - ৭:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঢাকা সময় আজ সকালে একটা অনিচ্ছাকৃত বাগের কারণে মন্তব্যগুলো প্রকাশিত হয়নি। কিন্তু মন্তব্যের কাউন্টার দেখাচ্ছে বেশী। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত। সমস্যাটি সমাধাণ করা হয়েছে।


বইমেলার মাসজুড়ে বেতারায়তনের আয়োজন: বই-দেশিক

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: বুধ, ৩০/০১/২০১৩ - ৫:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ফেব্রুয়ারির ১ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বইমেলা।

এ মাস জুড়ে থাকবে বইয়ের আমেজ। নতুন বইয়ের রং, গন্ধ, স্পর্শ, তার পাতা উল্টানোর শব্দ আর তাতে লেখা গল্প-উপন্যাস-কবিতা-প্রবন্ধের স্বাদ আমাদের সকল ইন্দ্রিয়কেই খানিকটা ব্যস্ত রাখবে।


ফিডব্যাক ফর্ম

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: বুধ, ২৩/০১/২০১৩ - ৫:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রিয় পাঠকবৃন্দ,

সচলায়তন পড়তে গিয়ে, কিংবা মন্তব্য এবং/অথবা পোস্টের মাধ্যমে অংশগ্রহণ করতে গিয়ে আপনারা মাঝে মাঝে কিছু সমস্যার সম্মুখীন হন। জনবলের অভাবে এ সমস্যাগুলোর তাৎক্ষণিক সমাধান দেওয়া আমাদের পক্ষে সবসময় সম্ভব হয় না। এ সমস্যাগুলো আরো ভালোমতো বোঝার এবং বিশ্লেষণ করার জন্যে সমস্যা রিপোর্টিঙের একটি সুসজ্জিত রূপ হিসেবে আমরা একটি ফিডব্যাক ফর্ম প্রণয়ন করেছি।