রেণু বিষয়ে
বিগত দশকেও রেণু এরকমই ছিলো।
ঘুম ভোরে উঠে গিয়ে কেমন একটা বিষাদে যুক্ত হতো।
আমি বিছানায় শুয়ে শুয়ে তার অবারিত টুং টাং শুনতাম।
শুনতাম কিচেন থেকে আসা জল পড়ার শব্দ।
ধোঁয়া ওঠা কেটলি আর কাপের শব্দ।
আমি তখন দু'কানে বালিশ চেপেও সহস্র চুড়ির শব্দ পেতাম।
এখনো যেমন আমার সমস্ত দেয়াল জুড়ে থাকে মরা প্রজাপতির দল।
এবং গ্রথনে ওদের পৃথিবীর রোদ।
জানালার গ্রিল বেয়ে গোপনে নেমে আসে যখন
রেণুর আলনায়,
ড্রেসিং টেবিলে
কিংবা
খুব এটিকেট মানা শুধু ঘুমের চাদরে।
অথচ তারপর থেকে তেমন কিছু ঘটে নি রেণু বিষয়ে।
এমনকি বিগত দশকেও রেণু এরকমই ছিলো
ডাইনিং টেবিলের ভোরে আমার অপেক্ষায় থেকে থেকে
যথেষ্ট বিষন্ন একটা অমলেট হাতে।
মন্তব্য
এই শব্দটি আসলে কি হবে?
বিষন্ন অমলেট- রূপকল্পটি ভালো লাগলো ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
শব্দটা আসলে গ্রথন
এই শব্দটার মানে জানতে চাইছিলাম । আমার অজ্ঞানতা ক্ষমা করবেন ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
গেঁথে যাওয়া।
ভাইয়েরা, সচলে আবৃত্তিকার কেউ নেই?
এইটা কারো কন্ঠে শুনতে ইচ্ছা করছে...
আবৃত্ত হওয়ার পর্যায়ে গেলো কি?
SM3 তো মাঝেমাঝে এটা করতো ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
যাক, প্রস্তাবনা বাস্তবরূপ লাভ করেছে
১. প্রথমে আপনার নিক আমাকে মুগ্ধ করেছে, কবিতা তার পরে ... ...
২. বিষন্ন অমলেট কথাটির জন্য নিজেকে কবিতার কাছে ঋণী মনে হচ্ছে, এতো সুন্দর উপমা মানুষ কেমনে দেয়!!!
৩. বাকিগুলো এখনই পড়ে ফেলছি
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ
অশেষ ধন্যবাদ আপনাকে পড়বার জন্যে।
কম্পুকানা না হইলে এইটা আবৃত্তি করার চেস্টা করতাম এবঙ তুলে দিতাম।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
চমতকার চিত্রকল্প।
আমার কাছে মনে হলো জয় গোস্বামী অথবা একটু বুদ্ধদেব। আবার একটু খানিক শঙ্খ ঘোষও।
কবিতার এই দুর্দিনে আমার বিনম্র শ্রদ্ধা গ্রহণ করুন কবি।
আদৌ কি পরিপাটি হয় কোনো ক্লেদ?ঋণ শুধু শরীরেরই, মন ঋণহীন??
অসাধারন!! অসাধারন!!! এই কবিতাটা আমার চোখ এড়াল কিভাবে? এই কবিতাটা আবৃত্তি করার অনুমতি চাইছি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।
আগাম থ্যাঙ্কু!
পচুর গিয়াঞ্জামে আমারো চোখ এড়াইছিলো এই কবিতাটা। এখন পড়লাম। আসলেই দারুণ।
আবৃত্তি শুনলে ভালোই লাগবে। আবৃত্তির জন্য অনুমতি দরকার আছে? কবিতা তো সবসময়ই আবৃত্তির জন্য তৈরি থাকা উচিত
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
বুঝতেই পারছেন আমি এখানে অনিয়মিত। অতিথি হওয়ার সুবাদে খানিকটা অসহায় বোধ কাজ করে। একারনেই হয়তো। সামহোয়ার ইন ব্লগে অবশ্য এই কবিতাটা দিয়েছিলাম এবং পরে সামান্য কিছু এডিট করা হয়েছিল। আপনার আবৃত্তি ভালো লেগেছে।
আপনার অসহায় বোধ করার কোন কারন নেই। অতিথি বলে হয়ত ওয়েবসাইটের সুবিধাদি খানিক কম পাবেন। কিন্তু সেটাকে পাত্তা না দিয়ে লিখতে থাকুন।
তবে অন্য ব্লগে প্রকাশের কথা বলে মনে দুঃষ্কু দিলেন। আনকোরা লেখা হলে আমি আরও আনন্দিত হতাম। (জাস্ট ব্যক্তিগত মতামত)
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।
রের্কডিং শেষ। এডিট করে, সাউন্ড এফেক্ট জুড়ে তুলে দিবো শিঘ্রী।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।
এখানে আবৃত্তিটি শুনতে পাবেন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।
সরল, সাধারণ... কিন্তু ছুঁয়ে যাওয়ার মতো অসাধারণ একটা কবিতা। খুব ভালো লাগল।
প্রাঞ্জল!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
ফেইসবুকে তো মনে হয় ঝড় উঠে গেল এই কবিতা নিয়ে। হাসান মোরশেদ ভাই প্রশংসা করছিলেন এটার।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।
লিঙ্কটা কি দেওয়া যায়?
http://www.facebook.com/home.php?ref=home#/note.php?note_id=114093233968&ref=mf
দেখুন
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
লিঙ্কটা আসলে আমার হোমে ডাইভার্ট হয়ে যাচ্ছে। বোধহয় ফ্রেন্ড লিস্টে না থাকার কারনে। অন্য কোন উপায় কি আছে?
আমাকে ফ্রেন্ড বানানো ছাড়া মনে হয় আর কোন উপায় নাই
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ফেইসবুক আইডিটা তো জানা দরকার। আপনিও হাত বাড়ান। আমি হাত বাড়িয়েই আছি।
বাড়ালাম। Hasan Murshed । তবে একটু ভজঘট আছে, একই নামে আরো একজন
.
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
দুটো দরজাতেই নক করা হলো। আমি সুদীপ চৌধুরী
আপনার আইডি ও দিন। আমি ও কড়া নাড়ি । দেখি কার নাড়া আগে শুনা যায়।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আপনি এখনো রিকোয়েস্ট পান নি। তবে কি ভুল দরজায় কড়া নাড়লাম। আমার আইডি ওটাই-সুদীপ চৌধুরী। এ ভাষাতেই।
চমৎকার!
-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-
-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-
ধন্যবাদ কনফুসিয়াস।
নতুন মন্তব্য করুন