Warning: Invalid argument supplied for foreach() in _fb_social_comments_seo_view() (line 304 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/fb_social/plugins/fb_plugin/comments.inc).

ওয়েনব্রেনারের জুতো

মধ্যসমুদ্রের কোলে এর ছবি
লিখেছেন মধ্যসমুদ্রের কোলে [অতিথি] (তারিখ: রবি, ১৭/০৫/২০০৯ - ৯:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

ওয়েনব্রেনারের জুতো

কত আর?
এই ধরেন, মাস ছ'য়েক হবে আমরা একসাথে আছি।
তুমুল বর্ষার তারিখে দূর সম্পর্কের আত্মীয়ের মতন।
আমরা প্রায় হেঁটে গেছি এই পার্কের পথ ধরে।
এই সেদিনও অনেক গড়িমসি করে নামা
একটা বিকেলের বেঞ্চিতে বসে
আমি ভাবছিলাম এইসব।
ভাবছিলাম বিভিন্ন শতাংশ,
বিভিন্ন প্রাইজ ট্যাগ,
কোন চেনামুখ স্টোর।
হয়তো ভাবছিলাম আরো অনেক কিছুই।
অথচ আমি কেমন অমলিন ভুলে থেকেছি
আমাদের এই ভ্যাটযুক্ত সম্পর্কের কথা।
কুয়াশার মাসগুলোতেও
যারা যথেষ্ঠ উষ্ণতা পেয়ে উঠেনি
আমার সেল্ফের কোনে।
ভেতরের দরজায়, সংলগ্ন পাপোশে।
যারা নিয়মিত ভিজে গেছে কতনা স্নানঘরে।

তবে মাস ছ'য়েকে অনেক বদলেছি আমি।
বদলেছে আমার দু্ই পাটি জুতোও।
ওরাও যেমন জেনে গেছে আমার যাবতীয় অক্ষাংশ দ্রাঘিমাংশ।
এমনই জড়িত হয়ে গেছে আমার প্রতিটি পর্যটন।

----------------------------------------------------------------------------------------


মন্তব্য

মূলত পাঠক এর ছবি

আপনার অন্য কবিতা পড়ে যেমন লাগে এইটা যেন তেমন হলো না, একটু শুকনো লাগলো। কিম্বা হয়তো পড়ার দোষ। কে জানে।

আরো লিখুন, আমাদের মতামত যেন লেখা না থামায় কোনো ভাবেই।

মধ্যসমুদ্রের কোলে এর ছবি

উৎসাহিত।

আহমেদুর রশীদ এর ছবি

কবিতার স্বাদ কত যে বিচিত্র। আমার কাছে এই কবিতাটা অনেক বেশি আর্দ্র মনে হয়েছে।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

মধ্যসমুদ্রের কোলে এর ছবি

আর্দ্র ধন্যবাদ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বেশ ভাল্লাগলো।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।

মধ্যসমুদ্রের কোলে এর ছবি

অশেষ ধন্যবাদ আপনাকে পড়বার জন্যে।

মূলত পাঠক এর ছবি

শুকনো বলতে আমি কিন্তু অপছন্দের কথা বলতে চাই নি। হয়তো প্রাইজ ট্যাগ, স্টোর, ভ্যাটযুক্ত এই সব শব্দই এই আবহ সৃষ্টি করেছে আমার পাঠনে।

মধ্যসমুদ্রের কোলে এর ছবি

হয়তো।

ফারহানা [অতিথি] এর ছবি

আপনি কি সেলিম তাহের ???????????

মধ্যসমুদ্রের কোলে এর ছবি

না। আমি সেলিম তাহের নই।

অতিথি লেখক এর ছবি

সেলিম তাহের? হাহাহাহা... গুড ওয়ান। তবে ভাল লিখেছিস। আমার ওয়েনব্রেনারটার কথা মনে পড়ে গেল।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।