সমুদ্রে গেলে তার ব্যাপারে কথা হয়
সমুদ্রে গেলে তার ব্যাপারে কথা হয়।
হেলানো বেতের চেয়ারে বসে
আমরা যূথবদ্ধভাবে তাকে মনে করি।
তখন আমাদের মধ্যেই কেউ একজন বলে ওঠে -
"সে ছিলো মূলত: একটা শামুক।"
কেউ বলেছিলো,
একটা ইটালিয়ান ছবি।
আবার এমনও শোনা গেছে
স্কচের ঐ বোতলটার মত
সে ছিলো অনেক নি:সন্তান।
পৃথিবীর অধিকাংশ রাত
তার কেটে গেছে ধূসর।
প্রেমিকাহীন!
যৌবনে উড়ন্ত মেঘ ভালোবেসে
হয়েছিলো যে নিবিড় মেঘালয়,
ঠান্ডা শীতের রাতগুলোতে
আমরা যাকে কখনোই পাইনি
পানীয় বাটোয়ারায়,
কফিন ভর্তি করে
সমস্ত হিম নিয়ে
যে চলে গেছে যোজন দূরে
আজ এই নীহার-নীহার আবহাওয়ায়
সে ক্রমাগত আমাদের বিষয়বস্তু হয়ে ওঠে।
______________________
মন্তব্য
মুগ্ধ হলাম পড়ে।
ধন্যবাদ ফকির লালন
ভালো কবিতা...
পাঠের জন্য ধন্যবাদ
চমৎকার !!!
থ্যান্কস নাসিফ। পরের বার সমুদ্রে গেলে তোরেও নিয়ে যাবো।
আপনার কবিতাগুলো হিমেল বাতাসের মতো।
ভালো লাগে খুব।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
স্পর্শ, আপনার মন্তব্য খুব টাচ করে গেলো।
ভালো লাগলো!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
ধন্যবাদ আপনাকে।
আপনার কবিতাগুলো খুব ভালো লাগে।
প্রীতি জানাই প্রহরায়
চমৎকার !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
মন্তব্যের জন্য ধন্যবাদ।
দারুণ লাগলো
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ধন্যবাদ দ্রিলাম।
আপনার কবিতা আমার খুব ভালো লাগে। আপনার সব কবিতা পড়তে চাই...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
এতো বড় লজ্জায় ফেলে দিলেন। থলিতে আর কিছু নাই।
আপনার পোস্ট পড়া হয়। ভাবীকে জন্মদিনের শুভেচ্ছা দিয়েন।
রণজিতের একটা প্রভাব যেন আছে কোখায়... সিনট্যাক্সে মনে হয়... তাও, মন্দ নয় ।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। আর রণজিতের ব্যাপারে আগ্রহী হয়ে উঠছি।
দু'ঘন্টা আগে ৫ দাগিয়ে গিয়েছিলাম। আবার পড়তে ফেরত আসলাম।
মুগ্ধতা তার পরেও কাটছে না...
আপনার মুগ্ধতায় প্রীত।
অপার মুগ্ধতা নিয়ে পড়লাম---
'দূর্দান্ত' পেরিয়ে পঞ্চাশ মাইল এগিয়ে যাওয়া এই কবিতা---
আমার অভিবাদন গ্রহন করুণ কবি---
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমি নিতান্তই করুণ কবি।
আরে চমতকার তো
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
আপনার মন্তব্য ভালো লাগে।
খুব ভালো লাগলো।
আপনার লেখা বেশ প্রিয়।
কবিতা অতি মনোহর।
আমি একবার আপনাকে পড়েছিলাম। কিন্তু এরপর আর খুঁজে পাচ্ছি না।
পড়তে ভালো লাগছে মধ্যসমুদ্র (তোমার আসল নামটা বললে আপত্তি নাই তো?)।
তবে আমার মনে হয় আরো একটু কমপ্যাক্ট হলে ভালো হতো। একটা বয়ানভঙ্গির ফ্লো আনুভূমিক থাকছে, কোনো ওঠানামা নেই। তুমি হয়তো সেভাবে চাওনি বলে লেখোনি, কিন্তু আমার পড়তে গিয়ে তেমনটা মনে হলো।
ফ্লো'র কথা আমি জানি। একটু ছড়ায় ছিটায় গেছে। কমপ্যাক্টনেসটা আসলেই জরুরী। আমি অবশ্যই চাইছিলাম কমপ্যাক্ট থাকুক। কিন্তু হায়!!
অনীক ভাই, আপনার মন্তব্যটা বাঁধাই করে রাখলাম। দেখি এর পরে যদি কিছু ওঠানামা আসে।
আর আসল নাম আমার প্রোফাইলে দেওয়া আছে। হা হা হা
"সে ছিলো অনেক নি:সন্তান"
_____________________________________________
to be or not to be - that was never a question (jean-luc godard)
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
স্কচের ঐ বোতলটার মত
খুবই সুন্দর
"হামিদা আখতার"
পাঠের জন্য ধন্যবাদ।
"পানীয় বাটোয়ারায়,
কফিন ভর্তি করে
সমস্ত হিম নিয়ে
যে চলে গেছে যোজন দূরে
আজ এই নীহার-নীহার আবহাওয়ায়
সে ক্রমাগত আমাদের বিষয়বস্তু হয়ে ওঠে।"
নীর থেকে উঠে আসা
নিরক্ত মানুষ
অবলীলায় ঘুরে চলে
বন্ধ নেত্রের নিলাম্বরে
ছুয়েঁ দেখার বাইরে বেরিয়ে
"সে ক্রমাগত আমাদের বিষয়বস্তু হয়ে ওঠে।
স্কচের ঐ বোতলটার মত"
বাহ্ । পথ ভোলা পথিক!!
নতুন মন্তব্য করুন