নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

চুতারাণী, মুতারাণী, পুরুত ঠাকুর ও হার্মাদের গল্প


লিখেছেন তানভীর (তারিখ: মঙ্গল, ২০০৮-০৫-২৭ ২২:১৪)
ক্যাটেগরী: | | |

একদা এই ধরাধামে বানজারান নামক এক দেশ ছিল।

সেই দেশ চুতারাণী ও মুতারাণী নামক দুই রাণী পালাক্রমে শাসন করিত। চুতারাণী যখন শাসন করিত, মুতারাণীর তাহা সহ্য হইত না। সে তখন চুতারাণীর সহিত চুলাচুলি করিয়া দেশে জ্বালাইয়া-পোড়াইয়া দিত। আবার মুতারাণী যখন শাসন করিত, তখন চুতারাণীও তদ্রুপ করিত। আর তাহাদের চেলা-চামুন্ডা-পোষ্য-পুত্র-পরিবার-পারিষদগণ চুরি-চামারি-ডাকাতি করিয়া দেশ লুটিয়া পুটিয়া খাইত।

এমনি করিয়া পোঙ্গামারা খাইতে খাইতে দেশবাসীর দুঃখের কোন অন্ত ছিল না।

০+০

সেই দেশে চুতারাণী ও মুতারাণীর দল ভিন্ন আরো একটি দল ছিল। তাহারা হইল পুরুত ঠাকুরের দল। পুরুত ঠাকুর জোয়ানকালে রিপুর তাড়নায় মেলা পাপ করিয়াছিলেন। এখন ভেক ধরিয়া ঝাড়-ফুক, তুক-তাক করিয়া বেড়ান। চুতারাণী যখন ক্ষমতায় যায়, তখন মুতারাণী পুরুত ঠাকুরকে ডাকে তুক-তাক করিয়া চুতারাণীকে সরাইয়া দিবার জন্য। আবার মুতারাণী যখন ক্ষমতায় যায়, চুতারাণীও তখন পুরুত ঠাকুরকে ডাকে, ‘ঠাকুর, মুতারে সরাইয়া দাও’। পুরুত ঠাকুরের এই দেশে পোয়া-বারো। তাহার পাপের শাস্তি দিবে কী, উহার স্কন্ধে না চড়িয়া কেহই ক্ষমতায় যাইতে পারে না!

০+০+০

এক সময় চুতারাণী ও মুতারাণীর কলহ সকল সীমা অতিক্রম করিল। দেশ চরম অরাজকতার মুখে পড়িল। এই সুযোগে হার্মাদেরা আসিয়া দেশ দখল করিল। তাহারা রাণীদ্বয়কে আটক করিয়া নির্বাসন দিল, বাছিয়া বাছিয়া কিছু চেলা-চামুণ্ডাকেও আটক করিল। ওদিকে পুরুত ঠাকুর বহাল-তবিয়তে তাহার তুক-তাক চালাইয়া যাইতে লাগিলেন। ক্ষমতায় যে যায়, সেই তো তাহার বন্ধু। তাহার টিকিও কেহ স্পর্শ করিতে পারে না।

এদিকে হার্মাদেরা আসিবার পর বাজারে জিনিষ-পত্রের দামে আগুন লাগিল। মানুষ না খাইয়া মরে এমনই অবস্থা। কেহ কেহ কহিতে লাগিল, ‘এর চেয়ে চুতারাণী-মুতারাণী আর তাহাদের চেলা-চামুন্ডাদের পোঙ্গামারা খাওয়াও ভালো ছিল, পেটে ভাত থাকিলে সবই সয়।’

০+০+০+০

হার্মাদদিগের কী মতলব ছিল তাহা বিস্তারিত জানা যায় নাই; তবে তাহাদের দুরাভিসন্ধি আঁচ করিতে পারিয়া তাহাদের প্রতিপালক দূরবর্তী দেশের রাজা-রাণীরা তাহাদের শাসাইয়া দিল, ‘তোমাদের দুধ-কলা দিয়া পুষিয়াছি দেশে-দেশে হার্মাদগিরি করিবার লাগিয়া; ক্ষমতা তাড়াতাড়ি ছাড়িয়া না দিলে তোমাদের দুধ-কলা দেওয়া বন্ধ করিয়া দিব’।

হার্মাদেরা তখন তাড়াতাড়ি চুতারাণী ও মুতারাণীর দলকে ডাকিয়া কহিল, ‘ওহে, তোমাদের হাতে শীঘ্রই ক্ষমতা ছাড়িয়া দিব, কিন্তু শর্ত হইল চুতারাণী ও মুতারাণীকে বাদ দিয়া ক্ষমতায় যাইতে হইবে’।

চুতারাণী ও মুতারাণীর চেলা-চামুন্ডারা কিছুকাল চিন্তা-ভাবনা করিল, তাহার পর গোঁ ধরিল, ‘চুতারাণী ও মুতারাণী ভিন্ন আমরা ক্ষমতায় যাইব না। আমাদের মেরুদন্ডে এমন শক্তি নাই যে উহাদের ছাড়িয়া ক্ষমতায় গিয়া আমরা নচ্ছাড় দেশবাসীর পোঙ্গা মারিয়া চুরি-চামারি করিতে পারিব। আর তাহা যদি নাই করিতে পারি তবে ক্ষমতায় গিয়া আমাদের লাভ কি? আমাদের যে কোন মূল্যে মহারাণীদ্বয়কে চাই-ই চাই’।

০+০+০+০+০

চেলা-চামুন্ডাদের দাবী শুনিয়া দেশবাসী চিন্তায় পড়িল। হার্মাদেরা তবে কি আবার দেশবাসীকে চুতারাণী, মুতারাণীর হাতে পোঙ্গামারা খাওয়ার জন্য ছাড়িয়া দিবে? একে তো তাহারা আসিবার পর বাজারে আগুন লাগিল, তাহাও নাহয় মানা গেল, এই আগুন বানজারান কেন ধরাধামের সকল জায়গায় লাগিয়াছে; যে আমারজানে কয়দিন আগে পানির দরে পেট্রোল পাওয়া যাইত, সেখানে এখন পেট্রোল কিনিতে লোকে নেংটা হইয়া যাইতেছে। তাহার উপর চুতারাণী-মুতারাণী আবার আসিলে কি হইবে ভাবিতে ভাবিতে মানুষের গা শিউরাইয়া শিউরাইয়া উঠিতেছে।

উপসংহার

প্রিয় পাঠক, এই গল্পের সমাপ্তি এইখানেই টানিতে হইতেছে। কারণ, এর উপসংহারের খোঁজ এখনো লইতে পারি নাই। চুতারাণী-মুতারাণী আবার আসিয়াছিল কিনা অথবা হার্মাদেরা তাড়াতাড়ি ক্ষমতা ছাড়িয়া গিয়াছিল কিনা অথবা পুরুত ঠাকুর পাপ ঢাকিয়া তাহার তুক-তাক আরো কতদিন চালাইয়া গিয়াছিল- এসব হয়তো যদি কখনো সুযোগ পাই পরবর্তী কোন গল্পে আপনাদের জানাইব। তবে বহুকাল পর বানজারানের মায়েরা যখন বাচচাদের ঘুম পাড়াইত, তখন এই বলিয়া ভয় দেখাইত, ‘তাড়াতাড়ি ঘুমাইয়া পড় বাছা, নচেত চুতারাণী-মুতারাণী এই আসিল বলিয়া’।

(এই গল্পের চরিত্র, ঘটনা, বিস্তার সবই কাল্পনিক। বাস্তবের সাথে কেউ এর মিল খুঁজে পেলে, তা কাকতাল মাত্র এবং পাঠকের কষ্টকল্পনাপ্রসূত। লেখক কোনভাবেই এর জন্য দায়ী নয়। )


গড় রেটিং
( ভোট)
লিখেছেন তানভীর (তারিখ: মঙ্গল, ২০০৮-০৫-২৭ ২২:১৪)
উদ্ধৃতি | তানভীর এর ব্লগ | ২৮টি মন্তব্য | ২৭৭বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, তানভীর. Sachalayatan.com can not be held responsible.

ধুসর গোধূলি এর ছবি
১ | ধুসর গোধূলি | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ২২:২৯

তানভীর এর ছবি
১.১ | তানভীর | বুধ, ২০০৮-০৫-২৮ ২৩:১৩

আপনে হাসতাসেন! বড় দুঃখে একটা গল্প লেখসি...

= = = = = = = = = = =
তখন কি শুধু পৃথিবীতে ছিল রং,
নাকি ছিল তারা আমাদেরও চেতনায়;
সে হৃদয় আজ রিক্ত হয়েছে যেই,
পৃথিবীতে দেখ কোনখানে রং নেই।


রায়হান আবীর এর ছবি
২ | রায়হান আবীর | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ২২:৩২

সেই রকম হইছে...

---------------------------------


তানভীর এর ছবি
২.১ | তানভীর | বুধ, ২০০৮-০৫-২৮ ২৩:১৫

আগাম জন্মদিনের শুভেচ্ছা। আমিই প্রথম হাসি

= = = = = = = = = = =
তখন কি শুধু পৃথিবীতে ছিল রং,
নাকি ছিল তারা আমাদেরও চেতনায়;
সে হৃদয় আজ রিক্ত হয়েছে যেই,
পৃথিবীতে দেখ কোনখানে রং নেই।


স্নিগ্ধা এর ছবি
৩ | স্নিগ্ধা | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ২২:৩৫

বানজারানে 0+0+0+0 - এরকম বৈজ্ঞানিক ফর্মূলা আমার ধারনা বহুদিন আবিষ্কৃত হয় নি - আপনাকে অঙ্কে নোবেল !


তানভীর এর ছবি
৩.১ | তানভীর | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ২২:৪৪

হ। এই প্রথম একটা গল্প লিখছি। কিছুই হয় নাই, তাই 0+0+0+0...আর বানজারানেরও একই অবস্থা। যাই হয়, সবকিছুর যোগফল শূণ্য। নো-বেইলের জন্য ধন্যবাদ হাসি

= = = = = = = = = = =
তখন কি শুধু পৃথিবীতে ছিল রং,
নাকি ছিল তারা আমাদেরও চেতনায়;
সে হৃদয় আজ রিক্ত হয়েছে যেই,
পৃথিবীতে দেখ কোনখানে রং নেই।


অতিথি লেখক এর ছবি
৪ | অতিথি লেখক | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ২২:৪৯

বাহা বেশ বেশ!
-জুলিয়ান সিদ্দিকী


তানভীর এর ছবি
৪.১ | তানভীর | বুধ, ২০০৮-০৫-২৮ ২৩:১৯

আপনের লাইগা নজু ভাইয়ের গান--
"আমরা তো বানজারান...
দেখাবো নাচ গান
রূপের ঝলকে নাচে হো...
ঝুম ঝুমাঝুম বাজে পায়েল ঝুম ঝুমাঝুম..."

= = = = = = = = = = =
তখন কি শুধু পৃথিবীতে ছিল রং,
নাকি ছিল তারা আমাদেরও চেতনায়;
সে হৃদয় আজ রিক্ত হয়েছে যেই,
পৃথিবীতে দেখ কোনখানে রং নেই।


অতিথি লেখক এর ছবি
৫ | অতিথি লেখক | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ২৩:০০

মারাত্ম হইসে ভাইরে ভাই ।

o+o+o+o

এগুলা শূন্য ছিল নাকি ? আমি ভাবলাম একবার করে ক্ষমতা বাড়ে আর কামুক পুরুতদের ... সংখ্যা বাড়ে । মানে পুরা গল্পে ওরাই একমাত্র বীর্যবান বীর কিনা ।

- এনকিদু


১০

তানভীর এর ছবি
৫.১ | তানভীর | বুধ, ২০০৮-০৫-২৮ ০৩:০১

হ। আপনের ব্যাখাটাও ভালো...সংখ্যা তো আসলেই বাড়তেছে...

= = = = = = = = = = =
তখন কি শুধু পৃথিবীতে ছিল রং,
নাকি ছিল তারা আমাদেরও চেতনায়;
সে হৃদয় আজ রিক্ত হয়েছে যেই,
পৃথিবীতে দেখ কোনখানে রং নেই।


১১

মুহম্মদ জুবায়ের এর ছবি
৬ | মুহম্মদ জুবায়ের | বুধ, ২০০৮-০৫-২৮ ০০:১৪

চেনা গল্প শুনিয়ে বলবেন কাল্পনিক। ক্যাম্নে কি? চোখ টিপি

* * * * * * * * * * * * *
ছি ছি এত্তা জঞ্জাল!


১২

তানভীর এর ছবি
৬.১ | তানভীর | বুধ, ২০০৮-০৫-২৮ ০২:৪৯

চোখ টিপি

= = = = = = = = = = =
তখন কি শুধু পৃথিবীতে ছিল রং,
নাকি ছিল তারা আমাদেরও চেতনায়;
সে হৃদয় আজ রিক্ত হয়েছে যেই,
পৃথিবীতে দেখ কোনখানে রং নেই।


১৩

sahoshi এর ছবি
৭ | sahoshi (যাচাই করা হয়নি) | বুধ, ২০০৮-০৫-২৮ ০০:২৫

এই গল্পের সকল চরিত্র বাস্তব, কল্পনার লেষ মাত্র নাই ইহাতে।
আপনাকে ধন্যবাদ।


১৪

তানভীর এর ছবি
৭.১ | তানভীর | বুধ, ২০০৮-০৫-২৮ ০২:৫১

আপনে মনে কর্লে কর্তারেন। আমি কিন্তুক কই নাই চোখ টিপি

= = = = = = = = = = =
তখন কি শুধু পৃথিবীতে ছিল রং,
নাকি ছিল তারা আমাদেরও চেতনায়;
সে হৃদয় আজ রিক্ত হয়েছে যেই,
পৃথিবীতে দেখ কোনখানে রং নেই।


১৫

নজরুল ইসলাম এর ছবি
৮ | নজরুল ইসলাম | বুধ, ২০০৮-০৫-২৮ ০২:৫১

নাহ্... রাইত হইছে... ঘুম পাইছে... এতক্ষনে টের পাইছি। তা নাইলে আমি এইরম ভুল কেমনে দেখতেছিলাম। কসম... এই শব্দ দুইটা যে চুতারানী আর মুতারানী তা আমি গল্প প্রায় শেষ কালে বুঝলাম... তার আগ পর্যন্ত আমি অন্য শব্দ ভাবতেছিলাম।
নাহ্... আদপেই ঘুম পাইছে...
যাই... ঘুমাই... তার আগে একটা গান গাই...

আমরা তো বানজারান...
দেখাবো নাচ গান
রূপের ঝলকে নাচে হো...
ঝুম ঝুমাঝুম বাজে পায়েল ঝুম ঝুমাঝুম...
______________________________________
পথই আমার পথের আড়াল


১৬

তানভীর এর ছবি
৮.১ | তানভীর | বুধ, ২০০৮-০৫-২৮ ০২:৫৬

হো হো হো

ঘুমান গা বস। রাত পার হয়া ভোর হওয়ার টাইম হইছে।
আপনের গান জোশিলা হইছে। খাপে খাপ।

= = = = = = = = = = =
তখন কি শুধু পৃথিবীতে ছিল রং,
নাকি ছিল তারা আমাদেরও চেতনায়;
সে হৃদয় আজ রিক্ত হয়েছে যেই,
পৃথিবীতে দেখ কোনখানে রং নেই।


১৭

নজরুল ইসলাম এর ছবি
৮.১.১ | নজরুল ইসলাম | বুধ, ২০০৮-০৫-২৮ ০৩:১১

নাহ্... ভাবতেছি আজ আর ঘুমাবো না... তারচেয়ে কাজ করি।
আর গানটা আমার না... অনেক আগের একটা বাংলা সিনেমার গান... সিনেমার নাম ভুইল্যা গেছি... ছোটবেলায় দেখা...
______________________________________
পথই আমার পথের আড়াল


১৮

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
৯ | সংসারে এক সন্ন্যাসী | বুধ, ২০০৮-০৫-২৮ ০৬:২৮

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍দুঃখের কথা এই যে, চুতামুতাপুরুতহার্মাদ-রাই বানজারানের ভাগ্যনিয়ন্ত্রক মন খারাপ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর? চিন্তিত


১৯

তানভীর এর ছবি
৯.১ | তানভীর | বুধ, ২০০৮-০৫-২৮ ২৩:০৫

যথার্থই বলেছেন গুরুজী মন খারাপ

= = = = = = = = = = =
তখন কি শুধু পৃথিবীতে ছিল রং,
নাকি ছিল তারা আমাদেরও চেতনায়;
সে হৃদয় আজ রিক্ত হয়েছে যেই,
পৃথিবীতে দেখ কোনখানে রং নেই।


২০

নুশেরা তাজরীন এর ছবি
১০ | নুশেরা তাজরীন | বুধ, ২০০৮-০৫-২৮ ০৯:৫৩

আপনার রূপকথার হাত তো বেশ! কী সুন্দর গাঁজাখুরি গল্প ফেঁদেছেন চোখ টিপি


২১

তানভীর এর ছবি
১০.১ | তানভীর | বুধ, ২০০৮-০৫-২৮ ২৩:০৬

এক পিস কেক দেন তাইলে...লাঞ্চ টাইম।

= = = = = = = = = = =
তখন কি শুধু পৃথিবীতে ছিল রং,
নাকি ছিল তারা আমাদেরও চেতনায়;
সে হৃদয় আজ রিক্ত হয়েছে যেই,
পৃথিবীতে দেখ কোনখানে রং নেই।


২২

স্পর্শ এর ছবি
১১ | স্পর্শ | বুধ, ২০০৮-০৫-২৮ ১০:০৮

সাহিত্যে নোবেল পাওয়ার মত গল্প!
সেইরকম উত্তম জাঝা! হইছে!! !!
-----------------------------
এখনো নজরবন্দী!


২৩

তানভীর এর ছবি
১১.১ | তানভীর | বুধ, ২০০৮-০৫-২৮ ২৩:০৯

'আবজাব নোবেল' দিলেন? দ্যান... হাসি

= = = = = = = = = = =
তখন কি শুধু পৃথিবীতে ছিল রং,
নাকি ছিল তারা আমাদেরও চেতনায়;
সে হৃদয় আজ রিক্ত হয়েছে যেই,
পৃথিবীতে দেখ কোনখানে রং নেই।


২৪

অতিথি লেখক এর ছবি
১২ | অতিথি লেখক | বুধ, ২০০৮-০৫-২৮ ১৫:৫৫

নোবেল পাওয়ার মত পোস্টে এখনো ২০ টা মন্তব্য হয়নাই । এটা কেমন কথা ?
- এনকিদু


২৫

তানভীর এর ছবি
১২.১ | তানভীর | বুধ, ২০০৮-০৫-২৮ ২৩:০৮

হ। চুতামুতার হাত অনেক লম্বা তো, তাই...

= = = = = = = = = = =
তখন কি শুধু পৃথিবীতে ছিল রং,
নাকি ছিল তারা আমাদেরও চেতনায়;
সে হৃদয় আজ রিক্ত হয়েছে যেই,
পৃথিবীতে দেখ কোনখানে রং নেই।


২৬

খেকশিয়াল এর ছবি
১৩ | খেকশিয়াল | বুধ, ২০০৮-০৫-২৮ ১৫:৫৬

'ওরে খাইসে রে' টাইপ এক্কান লেখা হইসে ! জটিল !

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'


২৭

তানভীর এর ছবি
১৩.১ | তানভীর | বুধ, ২০০৮-০৫-২৮ ২৩:১২

ওরে খাইসে...খেকশিয়ালও মুখ দিসে হাসি

= = = = = = = = = = =
তখন কি শুধু পৃথিবীতে ছিল রং,
নাকি ছিল তারা আমাদেরও চেতনায়;
সে হৃদয় আজ রিক্ত হয়েছে যেই,
পৃথিবীতে দেখ কোনখানে রং নেই।


২৮

দ্রোহী এর ছবি
১৪ | দ্রোহী | বুধ, ২০০৮-০৫-২৮ ২৩:২৩

হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা !!!

চুতাইয়া মুতাইয়া পুরা একাকার করে দিলেন।

আপনাকে উত্তম জাঝা!


কি মাঝি? ডরাইলা?


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন