Warning: Invalid argument supplied for foreach() in _fb_social_comments_seo_view() (line 304 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/fb_social/plugins/fb_plugin/comments.inc).

অনলাইন খুনসুটি

তারানা_শব্দ এর ছবি
লিখেছেন তারানা_শব্দ [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২১/১০/২০১০ - ১:২২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[ অনেক দিন কিছু লিখি না। তাই একটা ছড়া লেখার দুঃসাহস করে ফেললাম। তার চাইতেও দুঃসাহসের কাজ- সেটা সচলে দিলাম! :D]

সপ্তাহে আমি জানি, দিন মোটে সাতটি।
একদিন ভালোবেসে, ছয় দিন কাট্টি।

রাগারাগি-ঝগড়া,
মাঝখানে হয়তোবা-
দিল কেউ বাগড়া!

রেগে গিয়ে অফলাইন, জানি আছে লুকিয়ে...
ইনভিজিবেল থেকে, চেক করে উঁকিয়ে...

স্যরি বলি নাকি,
বায দিয়ে অহেতুক-
আরো ন্যাকান্যাকি!

কিন্তু সে জানে না, আমি বড় টাফ মেয়ে!
স্যরি সেই বলবে, বার বার মাপ চেয়ে!

প্রথমেতো মানবো না,
এরপর কিছুক্ষণ-
ভাব ধরা ছাড়বো না।

স্যরি আর আহ্লাদে, যদি মন ভরে যায়,
ফলাফল হয়তোবা- আজ মাফ করা যায়।

তারপরও মাঝে মাঝে,
ছেমরাটা তেঁতে উঠে-
পিঁয়াজের মত ঝাঁঝে!

সেই দিনগুলোতে, খুব বেশি ভয় পাই।
বাকি দিনগুলোতে, জয় আমি করে যাই।

প্রতিদিন একঘেয়ে মিটমাট,
ঝগড়ার ক্লান্তিতে-
তবু থাকি ফিটফাট!

এই ভাবে কেটে যায়, সপ্তাহে সাত দিন।
অনলাইন ভালোবাসা, আজ-কাল প্রতিদিন।


মন্তব্য

অবাঞ্ছিত এর ছবি

বেশ হাসি
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

তারানা_শব্দ এর ছবি

হাসি

কষ্ট সহজ,
বুকের ভেতর কষ্ট পোষা, সহজ না ...
স্পর্শ সহজ,
হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়া, সহজ না ...
দুঃখ সহজ, হত্যা সহজ, জীবন সহজ ...
শুদ্ধতম জীবনযাপন, সহজ না ...

কৌস্তুভ এর ছবি

মজার।

তারানা_শব্দ এর ছবি

খাইছে

কষ্ট সহজ,
বুকের ভেতর কষ্ট পোষা, সহজ না ...
স্পর্শ সহজ,
হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়া, সহজ না ...
দুঃখ সহজ, হত্যা সহজ, জীবন সহজ ...
শুদ্ধতম জীবনযাপন, সহজ না ...

রাহিন হায়দার এর ছবি

ভালোই তো লিকেচিস!

'ছেমড়া'-র জায়গায় 'ছোকরা'টা মানাতো বেশি। খাইছে
________________________________
মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো...

________________________________
মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো...

তারানা_শব্দ এর ছবি

কী আর করা! তুই নিজের ইজ্জত নিজেই বাড়াতে পারতেসিস না! খাইছে

কষ্ট সহজ,
বুকের ভেতর কষ্ট পোষা, সহজ না ...
স্পর্শ সহজ,
হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়া, সহজ না ...
দুঃখ সহজ, হত্যা সহজ, জীবন সহজ ...
শুদ্ধতম জীবনযাপন, সহজ না ...

সাদা পাতা [অতিথি] এর ছবি

অনেক মজার আর অনেক রোমাণ্টিক একটা কবিতা.অনেক দিন পর এরকম একটা কবিতা পড়লাম ...অনেক ভালো লাগল...

তারানা_শব্দ এর ছবি

দেঁতো হাসি দেঁতো হাসি

কষ্ট সহজ,
বুকের ভেতর কষ্ট পোষা, সহজ না ...
স্পর্শ সহজ,
হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়া, সহজ না ...
দুঃখ সহজ, হত্যা সহজ, জীবন সহজ ...
শুদ্ধতম জীবনযাপন, সহজ না ...

অতিথি লেখক এর ছবি

চরম!!!

তারানা_শব্দ এর ছবি

খিকয! খাইছে

কষ্ট সহজ,
বুকের ভেতর কষ্ট পোষা, সহজ না ...
স্পর্শ সহজ,
হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়া, সহজ না ...
দুঃখ সহজ, হত্যা সহজ, জীবন সহজ ...
শুদ্ধতম জীবনযাপন, সহজ না ...

স্পর্শ এর ছবি

পড়াশুনার নাম করে ইনটারনেট নিয়ে তলে তলে এইসব হচ্ছে? ! চিন্তিত


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

তারানা_শব্দ এর ছবি

প্রেমে 'পড়া' ও তো এক ধরণের পড়া, তাই না ভিরু? খাইছে

কষ্ট সহজ,
বুকের ভেতর কষ্ট পোষা, সহজ না ...
স্পর্শ সহজ,
হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়া, সহজ না ...
দুঃখ সহজ, হত্যা সহজ, জীবন সহজ ...
শুদ্ধতম জীবনযাপন, সহজ না ...

সুরঞ্জনা হক এর ছবি

এটা লিখেই যখন ফেললি, এবার ছোকরার ভার্সনটাও লিখে/লিখিয়ে ফেল। খাইছে
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি,
আমরা দুজন চলতি হাওয়ার পন্থী।

তারানা_শব্দ এর ছবি

নাহ রে! এতো তৈল নাই! খাইছে

কষ্ট সহজ,
বুকের ভেতর কষ্ট পোষা, সহজ না ...
স্পর্শ সহজ,
হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়া, সহজ না ...
দুঃখ সহজ, হত্যা সহজ, জীবন সহজ ...
শুদ্ধতম জীবনযাপন, সহজ না ...

পান্থ রহমান রেজা এর ছবি

আমি কিন্তু বন্ধু লিস্টের বরাতে উকিঁ দিয়ে সব দেকি! দেঁতো হাসি

তারানা_শব্দ এর ছবি

কী কী দেখলেন প্যান্ত ভাই ? আমাকেও বলেন...আমার ও ঝানতে মুন ছায়...সান ছায়... দেঁতো হাসি

কষ্ট সহজ,
বুকের ভেতর কষ্ট পোষা, সহজ না ...
স্পর্শ সহজ,
হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়া, সহজ না ...
দুঃখ সহজ, হত্যা সহজ, জীবন সহজ ...
শুদ্ধতম জীবনযাপন, সহজ না ...

তারানা_শব্দ এর ছবি

কী কী দেখলেন প্যান্ত ভাই ? আমাকেও বলেন...আমার ও ঝানতে মুন ছায়...সান ছায়... দেঁতো হাসি

কষ্ট সহজ,
বুকের ভেতর কষ্ট পোষা, সহজ না ...
স্পর্শ সহজ,
হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়া, সহজ না ...
দুঃখ সহজ, হত্যা সহজ, জীবন সহজ ...
শুদ্ধতম জীবনযাপন, সহজ না ...

আশালতা এর ছবি

বাহ্‌, বেশ লাগল পড়তে ।

আব্দুর রহমান এর ছবি

ভালো লাগলো।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।