'ছায়ারা দীর্ঘ হলো'

তিথীডোর এর ছবি
লিখেছেন তিথীডোর (তারিখ: মঙ্গল, ১২/২২/২০০৯ - ১:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

ছুটির ঘন্টা বেজে উঠলেই বন্ধু কিংবা স্বজন সহযোগে ঘুরতে বেড়িয়ে পড়েন বুঝি?
'দেশে -বিদেশে' অনেকগুলো শহর দেখা অলরেডি সারা?? চিন্তিত

নাহ্, আমার দেখা শহর, আমার শহর তো এই একটাই--
চাঁটগাঁহাসি
শৈশব -কৈশোরের আকন্ঠ ছেলেমানুষি আর রংচটা স্বপ্নের সবটুকুন চুরি করে যে বুক চিতিয়ে দাঁড়িয়ে...

চট্টগ্রামের কি সুন্দর?
স-ব , স--ব!!
এর চেয়ে সুন্দর শহর আছে নাকি পুরো দুনিয়াতে? চিন্তিত
উহুঁ...

সব্বার আগে টাইগারপাস।
ডবলডেকার বাসের মতো উঁচুনিচু দু-সারি রাস্তা ..একটু বামে মোড় নিয়ে চলে যাওয়া যায় সিআরবি রোড। তেমাথার মাঝটায় লাল ইটের রেলওয়ে আপিশ। একদিকে পুরোনো ধাঁচের ছোট্ট হাসপাতাল। বুড়ো বাকলের রেন্টি আর কড়ইগাছগুলো কালারবক্সের সবগুলো সবুজাভ শেড নিয়ে ফি-সময়েই ছায়া বিলায়।

লালচে রঙের আরো কিছু রেলের দালান আছে আমবাগান- ঝাউতলার ওদিকটায়। একটা জাদুঘরও।
প্রবেশপথে যদিও হপ্তার সাতদিনই মরিচা পড়া মস্ত তালা ঝোলে!

আমাদের আগের বাসাটা ছিলো পাহাড়তলীর পুরনো স্টেশনের কাছেই। সুবোধ বালিকা হয়ে টেবিলে ঘাড় গুঁজে পড়তে পড়তে 'ভোঁ' শব্দে জানা হতো সাতটা বেজেছে।
ওই সাইরেনটা খুব মিস করি এখন! ইয়ে, মানে...

নেভাল অথবা সার্সন রোড, নিরিবিলির সামিয়ানা টাঙ্গানো ছমছমে রাস্তাগুলো...
আমার আবার অতি প্রিয় কাজ ভীড়হীন জায়গাগুলোতে রিক্সায় একা ঘোরাঘুরি। খুলশির ওদিকটায় বার দুয়েক পড়েছিও ছিনতাইকারী বেরাদরদের হাতে...
কিন্তু যার বাইশে হয়না, তার বত্রিশ অথবা বেয়াল্লিশে হবে সে আশা করা নিতান্তই বোকামী! অ্যাঁ

নিয়ে যাই আপনাকে ডিসি হিল/ নজরুল স্কোয়ার ?
টুকিটাকি সব অনুষ্ঠান দেখতে যেতে হবে ওখানেই...

মেহেদীবাগ ওয়ার সিমেট্টিতে যদিও চখা -চখীদের উত্‍পাতে পা রাখাই মুশকিল!
তবু মাঝে মাঝে চোখ বুলোতে যেতেই হয়।
রাস্তার ঠিক উল্টোদিকেই সখীর বাড়ি। প্রেজেন্টেশানের ছুতোয় দলবেঁধে যে কবার রাত কাটিয়েছি, (আসলে রাতভোর হয়েছে আড্ডাবাজিতেই) এলার্ম বাজতেই ছুট লাগিয়েছি টানা বারান্দায় ভোর দেখবো বলে...
প্রিয় ব্লগার তুলিরেখার মতো ভাষার জোর থাকলে জানিয়ে দিতাম, কি অপার্থিব সৌর্ন্দযমাখা সূর্যোদয় ছিলো ওগুলো!

ইদানিং ডায়াবেটিসরোগী আম্মুর সঙ্গে ইভনিং ওয়াকে বেরোই হালিশহর আর্টিলারি সেন্টারের ওদিকটায়। দু'পাশের ঘাসগুলোও মাপমত কাটা।
মন খারাপ হয়ে যায় মাঝেসাঝে পিলখানা ট্টাজেডির কথা ভেবে!

এইতো আমার প্রাণের শহর...
সিনেপ্লেক্স হয়নি এখনো।
তবু শীতাতপহীন আলমাসের আধভাঙ্গা সিটেই মনপুরা আমার, আমাদের মন পোড়ায়!

হলদেটে দুপুরগুলো ধীরপায়ে বিকালে গড়ায়.........

ছায়ারা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়....

(শিরোনামটি বুদ্ধদেব গুহের একটি বই থেকে নেয়া।)

মন্তব্য

মুস্তাফিজ এর ছবি

লেখা ভালো লাগলো।

চাঁটগাঁ ভার্সিটির শাটল ট্রেনের ৯টা বগিই এখন কিন্তু কালারফুল, এর মাঝে ৪টা আবার আমার তোলা ছবি দিয়ে মোড়ানো, এরকম ট্রেন কোথাও আছে?

তিথীডোর এর ছবি

শুকরিয়া ফটুরে ভাই !
শাটল টিরেন??
ওটা নিজেই তো একটা গতিমাখা গল্প...

--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নক্ষত্র [অতিথি] এর ছবি

কোন চারটা বলুন তো!শাটল ট্রেনে নিয়মিত যাই কিনা!

অতন্দ্র প্রহরী এর ছবি

লেখা ভাল্লেগেছে, শিরোনাম ভাল্লেগেছে... লেখায় চট্টগ্রামের প্রতি ফুটে ওঠা ভালোবাসাও ভাল্লেগেছে...

এই তো লেখার আকারও বেশ বড়ো হচ্ছে দেখি। বানান আর ফরম্যাটিং ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, আশা করি।

নিয়মিত লিখতে থাকেন...

তিথীডোর এর ছবি

ধনেপাতা অপ্রদা...
বাঁদরকে আর কত গাছে চড়াবেন?
ইয়ে , দু-একটা বানান স্পেসিফিকলি ধরিয়ে দিলে পরেরবার আর ভুল হবেনা..
প্রমিজ!

--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

বাউলিয়ানা এর ছবি

দিদি, লালদীঘি, আন্দরকিল্লা আর চকবাজার এর পুরান চাঁটগা কেমন লাগে?
ইদানিং নাকি জিইসি এর দিকে সন্ধ্যার পর খুব জমজমাট থাকে।
আর বহদ্দারহাটের পরে কর্নফুলীর নতুন ব্রীজের ওদিকটাও কিন্তু চমতকার।
লেখা ভাল লেগেছে, অতীত মনে পড়েগো.. মন খারাপ

তিথীডোর এর ছবি

ভাইরে ,
চট্টলার ধুলোকণাগুলোকেও বড় ভালু পাই...
শুধু জিইসি নয়, পুরো শহরটাই খোলস পাল্টে নিচ্ছে একটু একটু করে..
ক'বছর পরে না জানি ঘাড় বেঁকিয়ে আকাশ দেখতে হয়! ধনেপাতা রইলো!!

--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

রানা মেহের এর ছবি

লেখাটা অনেক ভালো লাগলো
আমার খুব শখ ছিল চট্টগ্রাম যাবার।
হয়ে ওঠেনি কখনো।
দেখি এবার দেশে চেষ্টা করবো।

ওই অপ্র
যাবি আমার সাথে? আমড়া কিনে দিবোনে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

অতন্দ্র প্রহরী এর ছবি

ঠিকাছে। এক বিদেশিনীকে দেশ ঘুরিয়ে দেখানো নিজের পবিত্র কর্তব্য বলে মনে করছি দেঁতো হাসি

নজরুল ইসলাম এর ছবি

আমরাও তো আমড়া খাই... চোখ টিপি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তিথীডোর এর ছবি

আপুনি :
আমি রান্না -বান্নায় এক্কেবারে কাঁচা ,
তুমি আসছোই জানলে শিখে নেবো না হয়...তবে (এহেম)
আমড়াখোরদের হিসেবের বাইরে রাখলুম!!

--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

বুনোহাঁস এর ছবি

অনেক ভালো লাগলো। হাসি

তিথীডোর এর ছবি

ধনেপাতা নিন তবে...

--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নজরুল ইসলাম এর ছবি

লেখাটা ভালো লাগলো
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তিথীডোর এর ছবি

থেংকুশ নজুভাই!

--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

শুভাশীষ দাশ এর ছবি

লেহা খুব ভালা লাইগ্যি।

তিথীডোর এর ছবি

হাঃহাঃহাঃ, শুভাশীষদা--
চাঁটগাঁইয়া বুঝি কিন্তু বলতে পারিনা যে...
আমি কুমিল্লার মেয়ে!

--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তানবীরা এর ছবি

আমিও কুমিল্লার মেয়ে।

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

তিথীডোর এর ছবি

তাতা'পু :
কি মজা!

--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

শাহেনশাহ সিমন এর ছবি

ভালো লাগলো

চট্টগ্রামে আমার প্রিয় জায়গা অবশ্য পাহাড়তলী খাইছে
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

তিথীডোর এর ছবি

শুকরিয়া!
নীড় পাল্টেছে মাত্তর মাসচারেক আগে ...

কিন্তুক, (খুক খুক)
"পাহাড়তলী"ই কেন?

--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সুহান রিজওয়ান এর ছবি

কারণ ঝাউবনে লুকোনো যায় না... খাইছে

_________________________________________

সেরিওজা

সেরিওজার গল্প

রাহিন হায়দার এর ছবি

চট্টগ্রাম এক কথায় দারুণ এক শহর। আমি ছোটবেলায় প্রথমবার গিয়েই প্রেমে পড়ে গিয়েছিলাম। আমার বড়কাকু থাকতেন (মারা গেছেন) লালখান বাজারে। শেষবার যখন গিয়েছিলাম ঠিক তার বাসার নিচের পিটস্টপ (নাম ভুল হতে পারে) নামের চাইনিজ রেস্তোরাঁটিতে খাইয়েছিলেন।

যদিও অনুচ্ছেদ বিন্যাস ও বিরামচিহ্ন প্রয়োগ আরো মনোযোগ পাবার দাবী রাখে, আপনার লেখার ধরণটা অন্যরকম সুন্দর।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

________________________________
মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো...

তিথীডোর এর ছবি

রাহিন ভাই--
নাম ভুল হয়নি,
ওটা ইস্পাহানীর মোড়..চৌমাথায় ছড়ানো মস্ত কড়ই গাছটা কাটাকুটি অভিযানে ঘায়েল হয়ে এখন শুধু গুড়িটা নিয়ে দাঁড়িয়ে আছে!

ভুলেভরা আবজাবে পিঠ চাপড়ে দিলেন?
শুকরিয়া!

--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

এনকিদু এর ছবি

বায়েজিদ বোস্তামী আর অক্সিজেন এর কথা লিখেননাই । আমি ঐদিকে থাকতাম ।

অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

তিথীডোর এর ছবি

ঐদিকটা খুব একটা চেনাজানা নয় কিনা...
এতো পাতিহাঁস,
নেভাল একাডেমী,
পতেঙ্গা-- এমনি আরো অনেক জায়গার কথাও লিখলে ইতিহাস হয়ে যেতো যে!

--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তানভীর এর ছবি

ভালো, ভালো...চাঁটগার লোকজনে ভরে উঠুক ব্লগ। আশা রাখি একদিন স্মৃতির শহরে ফিরে যাবো আমি।

তিথীডোর এর ছবি

কি চমত্‍কার লেখা!!
গোগ্রাসে গিললুম..
শুভেচ্ছা জানবেন!

--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

পান্থ রহমান রেজা এর ছবি

একবার অফিসে কাজে দৌড়ের ওপর চট্টলা দেখছিলাম। আরেকবার কক্সবাজার ও নারিকেল জিঞ্জিরা যাবার পথে, কোনো এক শীত সকালে। আমার দেখা ওই পর্যন্ত। শহরের পাহাড়ি উঁচু-নিচু রাস্তা ভালো লেগেছিল।
..................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

তিথীডোর এর ছবি

মিস করেছেন তবে পান্থদা...
সময় হাতে নিয়ে ঘুরে যাওয়ার নেমতন্ন রইলো!

--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

স্পার্টাকাস এর ছবি

চট্টগ্রামে গিয়েছি বেশ কয়েকবার, তিন চারদিন করে থেকেছিও, কিন্তু কখনই ঘুরে দেখা হয়নি। আগে আমার মামা থাকত পাহাড়তলীতে, ওই জায়গাটা চেনা আছে।
একবার ঘোরার উদ্দেশ্য নিয়ে যেতে হবে।

------------------------------------------
জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবি হও।

জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবি হও।

তিথীডোর এর ছবি

অগ্রিম স্বাগতম!
ঘুরে দেখার জায়গা কিন্তু অনেক, অ-নে-ক...

--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নক্ষত্র [অতিথি] এর ছবি

ctgনিয়ে লেখা বলে নাকি তোর লেখার জন্য জানিনা তবে ম্যাম ভালু পাইলাম!

তিথীডোর এর ছবি

মাই ডিয়ার মাদমোয়াজেল:
রিজন যেটাই হোক...
থেংকুশ!!

--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

রেশনুভা এর ছবি

আজ আর পিঠ চুলকে দিব না।
১। লেখা আবেগে বেশি টইটুম্বুর মনে হয়েছে; অনেক জায়গায় মনে হল আরোপিত।
২। মন্তব্যের উত্তরেও আপনার অতি আহলাদী পনা চোখে পড়ার মতন।
৩। আপনি যখন কথা বলেন তখন নিশ্চয়ই গিললুম, বললুম, আপিশ এই শব্দগুলো বলেন না। কেমন যেন লাগে শুনতে আমার কাছে; ন্যাকামিও মনে হয় মাঝে মাঝে।
৪। ইংরেজী বাংলার মিশ্রণ দেখছি বেশ।

তিথীডোর এর ছবি

রেজওয়ান ভাই:
হাঃহাঃহাঃ;
যাবতীয় হাবিজাবি চোখ বুঁজে গিলবেন এটা ভাবিনা কিন্তু ...

১/আরোপিত আবেগের অভিযোগ উড়িয়ে দিলাম..
যে শহরে জন্ম > বেড়ে ওঠা-- লিখতে গিয়ে কুড়মুড়ে স্বাদ আনতে নকল ফ্লেভার যোগ করার দরকার পড়েনি!

আর ২ > ৩ > ৪.....
উমম্, পাঠকের স্বাধীনতা শতভাগ, এমন নিঁখুত সমালোচক কজন পায়?
ধনেপাতা আনলিমিটেড!!

--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

জুয়েইরিযাহ মউ এর ছবি

লেখা ভালো লাগলো আপু।
কখনও যাওয়া হয়নি, খুব ইচ্ছে যাওয়ার।
একবার যাবো, দেখে আসবো ঐ শহর হাসি

-------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....

-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

তিথীডোর এর ছবি

ভী-ষ-ণ খুশি হবো বালিকা !
মাত্তর তিনদিনে সিলেট দেখে আমারো মন ভরেনি...
সুযোগ পেলেই আবার যাবো !

--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সুহান রিজওয়ান এর ছবি

আমার শৈশব মির্জারপুলের পাশে... চট্টগ্রাম আম্রো বাড়ি। দেঁতো হাসি

আর বস- একবার প্রিভিউতে লেখাটা দেখে নিয়েন পোস্ট করার আগে; তাতে মনে হয় প্যারা নিয়ে পাঠকের পীড়ন একটু কম হবে।

_________________________________________

সেরিওজা

_________________________________________

সেরিওজার গল্প

তিথীডোর এর ছবি

তাই ?
চাঁটগেঁয়ে মানুষ বড় ভালু পাই!

ভুল সবি ভুল.....
তবু পড়লেন?
ধনেপাতা জানবেন সুহান!

--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

ওডিন এর ছবি

চমৎকার শহরের জন্য চমৎকার লেখা। ঢাকাইয়া মানুষ হলেও পাহাড় আর সাগরে মাখামাখি চট্টগ্রামের জন্য একটা আলাদা টান সবসময়ই আছে। দুইহাজারসাতে শেষবার গেছিলাম- আশা করি আবার দেখা হবে ফেব্রুয়ারিতে! হাসি

______________________________________
আসলে কি ফেরা যায়?

তিথীডোর এর ছবি

দুবছর পেরিয়ে আসা আমার চট্টলা বোধহয় একটু -আধটু চমকে দেবে আপনাকে...

নিশ্চয়ই আসবেন,
অনেক শুভেচ্ছা রইলো!!

--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

মাহবুব লীলেন এর ছবি

যদি দ্বিতীয় হোমটাউন বানানোর সুযোগ কেউ আমাকে দিতো তাহলে আমি বোধহয় চট্টগ্রামই বেছে নিতাম

তিথীডোর এর ছবি

লীলেন্দা ,
নির্ভেজাল শুকরিয়া!

--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

রেজওয়ান এর ছবি

আমি বংশে ঢাকাইয়া হলেও জন্মসূত্রে চাটগাইয়া। ডিসি হিলের কাছে সরকারী কলোনীতে কেটেছে শৈশব। টাইগার পাস, পাহারতলী, আগ্রাবাদ (স্কুল) ইত্যাদি কত স্মৃতি।

সেসব এক ঝলকে মনে পড়ে গেল আপনার লেখা পড়ে। ছোটবেলার স্মৃতি বলে অনেকটুকুই ঝাপসা। আপনার চোখে তাই এখনকার চট্টগ্রাম দেখি এবং জানাতে চাই আমি আগে থেকেই জানি চট্টগ্রাম খুব সুন্দর।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

তিথীডোর এর ছবি

চাঁটগাঁর রুপ নিয়ে গর্বে ফি রোজ নাক ফোলাই!!
কটা ছবি জুড়ে দেবার ইচ্ছে ছিলো ,ঠিক সাহসে কুলোয়নি..
অনেক ধনেপাতা রইলো,
ভালো থাকবেন!

--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তাসনীম [অতিথি] এর ছবি

ধন্যবাদ তিথিডোর। প্রতি দুবছর অন্তর অন্তর দেশে যাই, প্রতিবারই মনে হয় ঢাকা আরো মলিন হয়ে গিয়েছে। গত এপ্রিলে হঠাৎ চট্টগ্রাম গেলাম, শহরটা এখনও দারুন আছে, ঢাকার মত করুণ অবস্থা না, ১৯৯১ তে শেষ দেখা তবু রয়ে গেছে প্রায় আগের মত। সুখে থাকুন প্রিয় শহরে...ভাল লাগল আপনার লেখা।

### তাসনীম ###

তিথীডোর এর ছবি

আমার বাবা দু'দুবার বদলির আদেশ ক্যানসেল করিয়েছেন, মেগাসিটি ঢাকায় তিনি বসতি গড়তে রাজি নন!

চাঁটগাঁ আমার বড্ড বেশি প্রিয়... অনেক অ-নেক ধন্যবাদ আপনাকে!!

--------------------------------------------------
"সুন্দরের হাত থেকে ভিক্ষা নিতে বসেছে হৃদয়/
নদীতীরে, বৃক্ষমূলে, হেমন্তের পাতাঝরা ঘাসে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তিথীডোর এর ছবি

আমার বাবা দু'দুবার বদলির আদেশ ক্যানসেল করিয়েছেন, মেগাসিটি ঢাকায় তিনি বসতি গড়তে রাজি নন!

চাঁটগাঁ আমার বড্ড বেশি প্রিয়... অনেক অ-নেক ধন্যবাদ আপনাকে!!

--------------------------------------------------
"সুন্দরের হাত থেকে ভিক্ষা নিতে বসেছে হৃদয়/
নদীতীরে, বৃক্ষমূলে, হেমন্তের পাতাঝরা ঘাসে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তাসনীম [অতিথি] এর ছবি

বলতে ভুলে গেছি, আমি যে শহরে (অস্টিন, টেক্সাস) থাকি গত ১০ বছর ধরে তার সাথে চট্টগ্রামের দারুন মিল...পাহাড়, লেক, নদী...সমুদ্র নেই যদিও

যমজ বোন (নাকি ভাই?) বলা যায়।

অবুক ঘটনা।

### তাসনীম ###

তিথীডোর এর ছবি

বাহ্!
পরেরবার দেশে ফিরলে আবার ঘুরে যাবেন কিন্তু...

"অবুক"!
এটা তো খাস চাঁটগাঁইয়াইরা বলে খাইছে

_______________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তিথীডোর এর ছবি

অ্যাঁ

[বিষণ্ণ বাউন্ডুলে] এর ছবি

সুন্দরররররররররররর...(চলমান!)

তিথীডোর এর ছবি

লইজ্জা লাগে

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।