ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

দূর্গত মানুষদের পাশে আশা


লিখেছেন টুটুল (তারিখ: সোম, ২০০৭-১১-২৬ ১৯:৩৮)
ক্যাটেগরী: | |

স্মরণকালের ভয়াবহ ঘুর্ণিঝড় সিডোরের আঘাতে পুরো দক্ষিণাঞ্চল বিপর্যস্ত। এমন কোন পরিবার পাওয়া যাবে না যে সেই পরিবারের কোন একজন সদস্য নিহত অথবা নিখোজ হয়নি। যে কোন দূর্যোগে দেশের মানুষ বরাবরই একসাথে মোকাবিলা করেছে। এবারো তার ব্যাতিক্রম লক্ষ করা যায়নি। দেশের প্রতিটি অঞ্চল থেকে সহযোগীতার হাত সম্প্রসারন করেছে প্রতিটি মানুষ। সরকার ও বেসকারী উদ্যোগের পাশাপাশি এনজিও গুলোও এগিয়ে এসেছে। কাধে কাধ মিলিয়ে কাজ করছে দেশ গড়ার।

বেসরকারি উন্নয়ন সংস্থা আশা দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী দেয়ার জন্য ১১০ কোটি ২৮ লাখ টাকা বাজেট নির্ধারণ করেছে। এছাড়া দুর্গত এলাকায় কর্মরত আশা'র পার্টনার এনজিও গুলোকে বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকায় ক্ষয়ক্ষতি ও দুর্গত মানুষের হিসাবসহ চাহিদা নিরূপন করে জানাতে। পার্টনার এনজিও গুলো থেকে চাহিদা পাওয়ার পর নতুন করে আরও বাজেট নির্ধারণ করা হবে।

আশা'র পূর্নবাসন ও ত্রাণ কার্যক্রমরে মধ্যে রয়েছে:
এক. ১০০% ক্ষতিগ্রস্থ এলাকায় পুরো ঋণের টাকা মাওকুফ করা হয়েছে ঘূর্ণিঝড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ মানুষদের;
দুই. আংশিক ভাবে ক্ষতিগ্রস্থ আশা’র একলাখ পরিবারের ৫০% ঋণ মওকুফ;
তিন. ক্ষতিগ্রস্থ ৩ লাখ পরিবারকে ২০০০ টাকা করে ৩০ কোটি টাকা প্রদান করা;
চার. সদস্যদের সঞ্চয় ও বীমাকৃত টাকার ১০০ ভাগ প্রায় ৩০ কোটি টাকা ফেরত দেয়া;

ইতিমধ্যে ১৬ লাখ টাকার ত্রান বিতরণ করা হয়েছে। এবং ৬ লাখ টাকার জরুরী ঔষধপত্র পাঠানো হচ্ছে। আশার নিকট জমাকৃত সঞ্চয়ের পুরোটাই উত্তোলনের সুযোগ রাখা হয়েছে। তাছাড়া পরবর্তীতে সর্বশেষ যে পরিমাণ টাকা ঋণ গ্রহণ করেছিলেন ঠিক সমপরিমান বা তারও বেশী সূদমুক্ত ঋণ প্রদান করা হবে। যেখানে যা দরকার তার সবটুকুই আশা করবে দেশের প্রতি দেশের মানুষের প্রতি তার দায়িত্ব বোধ থেকে। সকল সময় কর্মী, সদস্য ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে সকল সময় পাশে ছিলো এবারো তার ব্যাত্যয় ঘটবে না।

শনিবার থেকে বরগুনা, ঝালকাঠি, বেতাগী, আমতলী, পাথরঘাটা, চরদুয়ানী, পটুয়াখালী, গলাচিপা, বাগেরহাট, পিরোজপুর, খুলনা, গোপালগঞ্জ, বরিশাল, শরীয়তপুর, মাদারীপুর, ভোলায় স্থানীয় ও প্রধান কার্যালয়ের ২ হাজার কর্মী দিনরাত কাজ করে যাচ্ছেন।

বিশ্বের সবচাইতে দ্রুত প্রাসারমান ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশা বাংলাদেশে বর্তমানে ৩,৩৩৫ ব্রাঞ্চে ২৫ হাজার কর্মীবাহিনীর মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের গণ্ডি পেরিয়ে ভারত, শ্রিলংকা, পাকিস্তান, ইন্দোনেশিয়া, চিন, ফিলিপাইন, নাইজেরীয়া ও আফ্রিকায় ক্ষুদ্র ঋণ কার্যক্রমের প্রসার ঘটিয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রম বিশ্বের সবগুলো দেশেই প্ররিচালনার অভিপ্রায়ে আশা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।


গড় রেটিং
( ভোট)
লিখেছেন টুটুল (তারিখ: সোম, ২০০৭-১১-২৬ ১৯:৩৮)
উদ্ধৃতি | টুটুল এর ব্লগ | ৬টি মন্তব্য | ১৩৮বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, টুটুল. Sachalayatan.com can not be held responsible.

ক্ষ্যাপা এর ছবি
১ | ক্ষ্যাপা (যাচাই করা হয়নি) | সোম, ২০০৭-১১-২৬ ২৩:৩৬

টুটুল স্যারে কি আশাতে কাম করেন নাকি?
গরীব মাইনষের দুর্গতি দুর্ভোগরে পুঁজি কইরা যাগো ব্যাবসা হেরা কি মহাভারত করতেছে সেই কাহন লেখা শুরু করলেন?
আমরা যারা লেখক না(হের লাইগা সচল ও না) মাগার চুপচাপ সচলায়তনের ভালো লেখা পইড়া যাই, তারা এইসকল এডভেটাইজ মার্কা চামচামী লেখা সচলায়তনে আশা করিনা ।
সচল ভাইয়েরা গরীবের কথাখান একটু খেয়াল কইরেন ।
(জানিনা এই মন্তব্য আপনেরা প্রকাশ করবেন কিনা?)


হিমু এর ছবি
১.১ | হিমু | মঙ্গল, ২০০৭-১১-২৭ ১৬:৪৬

ক্ষ্যাপা, টুটুলের লেখার কোন অংশে আপনার আপত্তি থাকলে তা নিয়ে আপনি আলোচনা করতে পারেন। তবে অযথা তিক্ত মন্তব্য না করার অনুরোধ রইলো। টুটুলের লেখা আপনার ভালো না লাগলে সেই ভালো না লাগার কথাও আপনি সংযত ভাবে জানাতে পারেন, তার লেখা না পড়তে পারেন, কোন অংশে দ্বিমত থাকলে তা নিয়ে কথা বলতে পারেন। এসব বিকল্পকে কাজে লাগানোর অনুরোধ জানাচ্ছি।


হাঁটুপানির জলদস্যু


টুটুল এর ছবি
১.১.১ | টুটুল | বুধ, ২০০৭-১১-২৮ ০৯:৪৬

হিমু ভাই ধন্যবাদ
আমি আসলে লেখাটা আশার পাবলিসিটি করার জন্য দেই নি। পাবলিসিটির জন্য প্রেস কনফারেন্স, প্রেস রিলিজ, বিজ্ঞাপন এর মত মাধ্যম ইতিমধ্যে অফিস ব্যবহার করতেছে। আর নিউজ মিডিয়া হ্যান্ডেলের জন্য আমাদের আলাদা ডিপার্টমেন্টও আছে।

শুধু চেয়েছিল এই সেক্টরে কাজ করে আমার অভিজ্ঞতাটুকু শেয়ার করতে।
ধন্যবাদ
___________________________
"LOVE ME... IF YOU CAN"


আরিফ জেবতিক এর ছবি
২ | আরিফ জেবতিক | মঙ্গল, ২০০৭-১১-২৭ ১৬:৩৭

প্রিয় টুটুল ,
আমি পটুয়াখালি হয়ে গলাচিপা দিয়ে আগুনমুখা নদীর অনেক গভীর পর্যন্ত ঘুরে এসেছি গতকালকে । আর তাই আপনার এই লেখাটি নিয়ে একটু আলোচনার সুযোগ আছে ।
ফারদার মন্তব্য করার আগে আমার কিছু তথ্য দরকার ।

১. পুরো ঋণ মওকুফ করা হয়েছে কতোজনের ?ঐ এলাকায় আপনাদের খাতক কতোজন ?
২. যাদের আংশিক মওকুফ করা হয়েছে বা আদৌ হয় নি ,তাদের পরবর্তী কিস্তি কতোদিন পরে শোধ করতে হবে ?


টুটুল এর ছবি
৩ | টুটুল | মঙ্গল, ২০০৭-১১-২৭ ১৬:৫৬

জেবতিক দা..
সালাম.. ক্যামন আছেন?
যখন আপনার এ প্রশ্ন গুলা দেখলাম তখন অফিসে থেকে বের হচ্ছি... সরি বস... কলকে দিতেছি আপনার ইনফো গুলা

ভালো থাইক্যেন
___________________________
"LOVE ME... IF YOU CAN"


টুটুল এর ছবি
৪ | টুটুল | বুধ, ২০০৭-১১-২৮ ০৯:৪৮

জেবতিকদা
১.১. পুরো ঋণ মওকুফ হয়েছে ৫০ হাজার সদস্যার।
১.২. শুধুমাত্র পটুয়াখালী জেলায় ৮০ হাজার খাতক আমাদের আওতাভূক্ত।
২.১. জানুয়ারী পর্যন্ত সকল ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে। এবং পরবর্তীতে ক্ষতিগ্রস্থ এলাকার অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বস..
প্রতি মূহুর্তেই আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে এবং তা অবশ্যই পজিটিভ। মাঠ পর্যায় থেকে থেকে পুরো তথ্য এখনো আমাদের হাতে পৌছেনি। এগুলো সবই ইন্সটেন্ট ডিসিশন। ঐ জেলাতে আমাদের ৬৪টা ব্রাঞ্চ এর মাধ্যমে ৩২০ জন কর্মী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কমুনিকেশন প্রবলেমের জন্য সেন্ট্রালের সিদ্ধান্ত হয়তো মাঠ পর্যায়ে ঠিক মতো পৌছাতে ব্যর্থ হচ্ছি এবং ফিল্ডের একচুয়াল তথ্য আমাদের সংগ্রহে জটিলতা তৈরী হচ্ছে। আশাকরছি তথ্যগুলো আপনার কৌতুহল নিবারনে সক্ষম হবে।

ভালো থাকবেন

___________________________
"LOVE ME... IF YOU CAN"


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন