আশালতা

আশালতা এর ছবি

সচলায়তনের উঠোন জুড়ে চাঁদের হাট। কেউ তুখোড় লেখিয়ে, কেউ বিজ্ঞানী, কেউ কবি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফটুরে, জীবাণুবিদ, পদার্থবিদ আরও কত রকম। এঁদের মাঝে আমি কে? আমি কি ? কেউনা, কিছুনা। নেহায়েত খাই-দাই-ঘুমাই টাইপ মহাবেকার এক ঘোর সংসারী। জ্যাম আর খানাখন্দ পীড়িত ঢাকা শহরের রাস্তায় ধাক্কা খেয়ে চলতে চলতে রোজ দিন সরকারের মুণ্ডুপাত করা আর দ্রব্যের অগ্নিমুল্যে ঘেমেনেয়ে ওঠা আম জাম জাতীয় মানুষ। শুধু ঐ ব্লগাতে বারণ নেই বলেই বোধ হয় মাঝে মধ্যে তেড়ে ভাবের উদয় হলেই ব্লগাই। সেও ভারী অকাজের ভাবাক্রান্ত কথাবার্তা। সেসব লেখা না পড়লে কারুর এক ইঞ্চি যাবে আসবেনা, তবু লিখি। কেন ? কারন, প্রাত্যহিক ধূসর জীবনে সচল একটা খোলা জানালা, যাতে আমি আকাশ দেখি; আমার নিজের ছোট্ট একটা নীল আকাশ।

আমার ঠিকানা

প্রোফাইল

আসল নাম:
মিশিমাখা শিখিপাখা
যে শহরে থাকি:
ঢাকা
যে দেশে থাকি:
বাংলাদেশ
সচলগ:
এখানে
সচল হলেন:
May 19, 2011