সচলায়তন থেকে সরে দাঁড়ালাম। আমার অন্য কোন ব্লগে কোন অ্যাকাউন্ট নেই এবং কোন ব্যক্তিগত ব্লগও নেই। আমার লেখালেখির সূচনা সচলায়তনেই, সেটার শেষও হোক এখানেই।
যুদ্ধাপরাধী/জামাতবিরোধী যুদ্ধে যে-ই লড়ুক তাঁর পাশে ছিলাম, আছি এবং থাকবো। সচলায়তনের প্রতি শুভকামনা রইলো।
উল্টোপাল্টা মানুষ, জীবনের কোন কিছুরই কোন ঠিক নেই, উদ্দেশ্যও নেই। একা থাকতে পছন্দ করি, নিঃসঙ্গতা থেকে বের হওয়ার উপায় নেই জেনে নিঃসঙ্গতাকেই সঙ্গী বানিয়ে নিয়েছি।
লেখাটেখা আসে না কোনকালেই, তারপরও মাঝে মাঝে হঠাৎ করে কিছু লিখতে ইচ্ছে হলে লিখে ফেলি। স্বাভাবিক সমাজের সাথে মানিয়ে নিয়ে থাকতে পারি না, কাজেই বেশীরভাগ সময় কাটাই নিজের ছোট্ট রুমে লেগো, গেম, বই, পাজল, গান, সিনেমা ইত্যাদি নিয়ে - অথবা বাইরে, একটা ক্যামেরার সাথে।
আপাততঃ রিসার্চ নামের এক মহাযজ্ঞের চেষ্টায় আছি, যদিও আমার ধারণা আমি ঠিক রিসার্চ করছি না, আমার উপরেই রিসার্চ করা হচ্ছে, গিনিপিগ বানিয়ে!