১. প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করছি ১৯৯৮ সাল থেকে। বতর্মান কর্মক্ষেত্র দৈনিক প্রথম আলো। কাজ করেছি দৈনিক ভোরের কাগজ-এ। চ্যানেল-আই এবং বিটিভিতে সম্প্রচারিত অর্ধশতাধিক টিভি অনুষ্ঠানের পরিচালক।
২. উচ্চশিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে।
৩. ব্যর্থ নাট্যকর্মী। দেশের প্রধান নাট্যদল `নাগরিক নাট্য সম্প্রদায়'-এ (১৯৯৫-২০০২) কবছর কাজ করার পর স্বেচ্ছা অবসর।
৩. প্রকাশিত গ্রন্থ: জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং , এমএমসি, মার্চ ২০০৪। বিশেষ জনের বিশেষ সাক্ষাৎকার (যৌথ সম্পাদনা), পাঠক সমাবেশ, জানুয়ারি ২০০৫। সাক্ষাৎকারে গণমাধ্যম, এমএমসি, জানুয়ারি ২০০৭। ভরা থাক স্মৃতিসুধায় (ড. সিতারা পারভীন স্মারকগ্রন্থ), অন্যপ্রকাশ, ফেব্রুয়ারি ২০০৮।
৪. কাজ ও আগ্রহের ক্ষেত্র: মুক্তিযুদ্ধ, আদিবাসী অধিকার, জেন্ডার স্টাডিজ, গণমাধ্যম, নাটক, চলচ্চিত্র, শিক্ষা, চলমান রাজনীতি।