শুঁটকিতে ডিডিটি ব্যবহারের বাণিজ্যিক বিকল্প উদ্ভাবন নিয়ে কি ভাবছেন কেউ?
ইদানীং ফরমালিনও বিক্রি হয়, দুবলায় ফরমালিনের দোকান দেখেছি।
১৫ ঘণ্টা ago
কাকে তুমি সবচেয়ে ভালবাসো, হেঁয়ালি-মানুষ, আমায় বলো?
তোমার বাবা, মা, বোন, ভাইকে?
-আমার বাবা নেই, মা নেই, বোন নেই, ভাই নেই।
-তোমার বন্ধুদের?
-তুমি এমন একটা শব্দ ব্যবহার করেছো, যার অর্থ
আমি আজ পর্যন্ত বুঝিনি।
-তোমার দেশ?
-কোন দ্রাঘিমায় তার অবস্থান আমি জানি না।
-সৌন্দর্যকে?
-আমি আনন্দের সঙ্গেই তাকে ভালবাসতাম, যদি হতো সে
কোন দেবী এবং অমর।
-সোনা?
আমি তা ঘৃণা করি, যেমন তুমি ঈশ্বরকে।
-তবে, কী তুমি ভালবাসো অসাধারণ আগুন্তুক?
-আমি ভালবাসি মেঘ, যে-সব মেঘেরা ভেসে যায়, ঐ ওখানে, ...
ঐ সেখানে... বিস্ময়ময় মেঘেরা!