শুঁটকিতে ডিডিটি ব্যবহারের বাণিজ্যিক বিকল্প উদ্ভাবন নিয়ে কি ভাবছেন কেউ?
ইদানীং ফরমালিনও বিক্রি হয়, দুবলায় ফরমালিনের দোকান দেখেছি।
১৫ ঘণ্টা ago
আন্তর্জালে বাংলায় লেখালেখির স্বপ্ন ছিলো অনেক দিনের। একটা সময় হিমু ভাইয়ের সাথে মিলে পিডিএফ করে লেখা প্রকাশে হাত দিয়েছিলাম। সেটা ২০০৪-০৫ এর কথা। এরপর অনেক দিনের ছেদ। ২০০৭-এ এসে হিমু ভাইয়ের কাছে জানলাম সচলায়তনের কথা। তাঁরই লেখা অনুসরণ করে এখানে এসে তরী ভিড়ানো।
পরিবেশ ভালো লাগে, লেখা ভালো লাগে, মানুষ ভাল লাগে। আর কিছু লাগে? ফুরসত পেলে হাবিজাবি লিখি। নিজেকে মুক্তমনা করে গড়ে তোলায় সাধনায় আছি। দেশ নিয়ে ভালবাসা আর পরিকল্পনা আছে, দেশের স্বার্থবিরোধী যেকোন ব্যাপারে অ্যালার্জি আছে।
লেখাপড়া করেছি তড়িৎকৌশলে। ব্যাচেলর্স করেছি লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি থেকে। মাস্টার্স করেছি ভার্জিনিয়া টেক-এ। এখন পিএইচডি শুরু করলাম ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনায়।
চাকরি চাই, চাকরি নাই। কেউ কোন কিছুর খবর পেলে জানাবেন কিন্তু!