প্রকৃতিপ্রেমিক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

নিচের অংশটুকু সচলায়তনে যোগদানের সময় লিখেছিলাম। সামান্য কিছু বাদ দিয়ে অপরিবর্তিত অবস্থায় রেখে দিলাম:

আমি প্রকৃতিপ্রেমিক। চারপাশের যা কিছু সুন্দর তার সাথে আমি। খানিকটা অলস, তবে সবসময় নয়। ভালবাসি দেশ, দেশের মানুষ, গ্রামবাংলা। ভাল লাগে দেশের অমিত সম্ভাবনার কথা চিন্তা করে।

ইদানিং শুধু পড়ছি। পড়ছি সামহয়্যারইনে, পড়ছি উইকিপিডিয়া। উইকিতে মাঝে মাঝে অবদান রাখার চেষ্টা করছি।

ভূত থেকে ভূতে নীতিতে সদস্য নিলে আমি তো পড়ব বিপদে। আপনাদের সচলদের মধ্যে কাউকেই ব্যক্তিগত ভাবে চিনি না। কেমিকেল আলী আমার পাশের শহরে থাকে। আর উইকিপিডিয়ার রাগিবের সাথে দুই-একবার ইমেইলে যোগাযাগ হয়েছিল।

এবার আসি অন্য প্রসঙ্গে:

আমি নতুন ব্লগ লেখক। ব্লগে নতুন হলেও লেখালেখির অভ্যাস একেবারে নতুন নয়। হাত কাঁচা, সন্দেহ নাই। তবে নিজের লেখা অনেকদিন পর পড়তে ভাল লাগে।

লিখতে চাই প্রকৃতি নিয়ে। দুই একটা লেখা কোথাও ব্লগ... (সামহয়ারইন ব্লগ)-এ আছে। বাংলায় প্রকৃতি বিষয়ক সাইট নিসর্গ সম্পাদনা করি।

বর্তমান প্রোফাইলের ছবিটি উইকিপিডিয়া থেকে নেয়া হয়েছে।

প্রোফাইল

যে শহরে থাকি:
উইন্ডজর
যে দেশে থাকি:
কানাডা
সচলগ:
এখানে
সচল হলেন:
June 29, 2007