ত্রিমাত্রিক কবি

ত্রিমাত্রিক কবি এর ছবি

মানুষ হয়েই বোধহয় জন্মেছিলাম, তারপরও প্রতিদিন আরেকটু করে মানুষ হওয়ার চেষ্টা করে যাই। ভেতরে অনেক পশুর বসবাস, তাদের সাথে আমার মানব স্বত্ত্বার প্রতিদিনের গোলযোগ। নিজেকে যুক্তিবাদী ভাবতে ভাল লাগে, তারপরও অনেক দিনের বয়ে বেড়ানো বিশ্বাস আর সংস্কার মাঝে মাঝেই যুক্তির পথ আটকে দেয়। যুক্তি আর বিশ্বাসের দ্বন্দ্বে আমার নিত্যদিনের পথচলা।

আমি ঈর্ষাকাতর মানুষ; ভাল কিছু দেখলে ঈর্ষান্বিত হই, কাউকে ভাল লিখতে দেখলে, কাউকে ভাল ছবি তুলতে দেখলে, খুব ভাল কোন মানুষ দেখলে; ঈর্ষান্বিত হই। খুব সাধারণ সাদামাটা কাউকে দেখলে হই, খুব বড়লোক কাউকে দেখলেও হই, একজন আইনস্টাইনকে দেখলে ঈর্ষান্বিত হই, আবার গ্রামের কৃষকের ফসলের মাঠ দেখে হই। অনেক কিছু হতে চেয়েও শেষ পর্যন্ত কিছুই হওয়া হয়ে ওঠে না। তবে শেষ পর্যন্ত যদি মানুষ হয়ে উঠতে পারি, ভেবে রেখেছি, নিজেকে জীবনের পরীক্ষায় পাশ মার্ক দিয়ে দেব।

eye that normally stays behid the lens

বুয়েট থেকে ইইই তে ব্যাচেলর করেছি। দেশে ছিলাম কিছুদিন এরপরে, একটা বেসরকারী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে। এখন কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়াতে মাস্টার্স করছি।

প্রোফাইল

আসল নাম:
শান্ত
ওয়েবসাইট:
আমার ওয়েবসাইট
যে শহরে থাকি:
কেলোনা, ব্রিটিশ কলম্বিয়া
যে দেশে থাকি:
কানাডা
সচলগ:
এখানে
সচল হলেন:
June 24, 2010